বিষয়বস্তুতে চলুন

গ্যাব্রিয়েলা মিস্ত্রাল

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে
গাব্রিয়েলা মিস্ত্রাল

লুসিলা গোদোয় আলকায়াগা (লাতিন আমেরিকান স্প্যানিশ: [luˈsila ɣoˈðoj alkaˈʝaɣa]; ৭ এপ্রিল ১৮৮৯ – ১০ জানুয়ারি ১৯৫৭), তাঁর ছদ্মনাম গাব্রিয়েলা মিস্ত্রাল (স্প্যানিশ: [ɡaˈβɾjela misˈtɾal]) নামে পরিচিত, ছিলেন একজন চিলিয়ান কবি-রাজনৈতিক কূটনীতিক, শিক্ষিকা এবং ক্যাথলিক। তিনি সেক্যুলার ফ্রান্সিসকান অর্ডার বা তৃতীয় ফ্রান্সিসকান অর্ডারের সদস্য ছিলেন। তিনি ১৯৪৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন, "তাঁর গীতিকবিতার জন্য যা শক্তিশালী আবেগ দ্বারা অনুপ্রাণিত হয়ে তাঁর নামকে সমগ্র লাতিন আমেরিকান বিশ্বের আদর্শবাদী আকাঙ্ক্ষার প্রতীক করে তুলেছে।"

উক্তি

[সম্পাদনা]
    • এখন আমার জীবনের মাঝপথে আমি উপলব্ধি করি
      এই সত্য যা ফুলের মত সতেজ:
      জীবন সোনা এবং গমের মিষ্টতা,
      ঘৃণা অল্পক্ষণস্থায়ী আর ভালোবাসা অসীম।
    • উদ্ধৃত "Palabras Serenas" থেকে


    • শিশুদের ছোট্ট পা,
      দুটি কষ্টভোগী ছোট রত্ন,
      কিভাবে মানুষ
      তোমাদের না দেখেই চলে যায়!
    • উদ্ধৃত "Piececitos de Niño" থেকে

"ইহুদিদের সম্পর্কে বার্তা" (১৯৩৫)

[সম্পাদনা]

The House of Memory: Stories by Jewish Women Writers of Latin America গ্রন্থে মার্জোরি আগোসিন (২০২২) এর সম্পাদিত মন্তব্যটি "প্রথম প্রকাশিত হয় El Mercurio, সান্তিয়াগো, চিলি, ১৬ জুন ১৯৩৫। Prosa Religiosa de Gabriela Mistral ১৯৮৭ সালে পুনর্মুদ্রিত হয় , সম্পাদনা করেন লুইস ভার্গাস সাআভেদ্রা, আন্দ্রেস বেয়োর প্রকাশনীতে, সান্তিয়াগো, চিলি। ইংরেজিতে অনুবাদ করেছেন অ্যালিসন রিডলি।"

  • জার্মান, পোলিশ অথবা লিথুয়ানিয়ান ইহুদিকে পলায়নের এবং মুক্ত থাকার পবিত্র অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।
  • এটা হবে একেবারে মূর্খতা যদি আমাদের আমেরিকা এই ইহুদিবিরোধী প্রচারণার নোংরা লেজ আঁকড়ে ধরে। আমাদের নিজেদের দেশেই যথেষ্ট কাজ পড়ে আছে যেখানে সবকিছু এখনো একপ্রকার আদিম রাসায়নিক স্যুপের অবস্থায় রয়েছে—তাই ফরাসি নাটক কিংবা বার্লিনের পাগলাটে কর্মকাণ্ডে মনোযোগ নষ্ট করার কোনো মানে হয় না।
  • অন্তত আমাদের ফরাসিদের মতো করে সেই প্রাচীন ঘোষণাকে ব্যবহার করা উচিত নয় যা আমরা নিজেরাই যুগ যুগ ধরে ইহুদিদের বিরুদ্ধে ব্যবহার করে এসেছি। উপরন্তু অন্তত আমাদের উচিত শহরের চত্বরে কিংবা ঘরে বসে মধ্যযুগের সেই ধিক্কার বাক্য উচ্চারণ থেকে বিরত থাকা: "ধর্মত্যাগী ইহুদি কুকুরকে শিকার করো।" যিশুখ্রিষ্ট, তাঁর অসীম সত্তায় নিঃসন্দেহে আমাদের এই কথাগুলো শুনে অত্যন্ত ক্ষুব্ধ হতেন, কারণ আমরা নিজেদেরকে তাঁর বার্তা প্রচারকারী ও রক্ষক বলে দাবি করি।
  • আমাদের দেশগুলোকে বলব না যে তারা প্রচুর সংখ্যক নিঃস্ব ইহুদি শরণার্থী গ্রহণ করুক। কিন্তু অন্তত বলব, তারা যেন সামান্য একটি সংখ্যাকে যেটা পূর্বনির্ধারিত ও যৌক্তিক—গ্রহণ করে, যারা ইউরোপ থেকে বিতাড়িত হয়েছে বিকৃত খ্রিষ্টীয় নীতির কারণে। আর্জেন্টিনা ইতোমধ্যেই তাদের নির্ধারিত অংশ নিয়েছে এবং আমি মনে করি, বেশ আরামেই নিয়েছে। যদি আমাদের বিশটি দেশ এই মহান মানবিক কার্যটি সম্পাদন করতে পারে, তাহলে আমরা একটি কার্যকর, সৎ ও উদার কর্মসম্পাদন করবো। এই শব্দগুলোকে যথাযথভাবে পরিমাপ ও মূল্যায়ন করা উচিত, কারণ মহাদেশের সম্মান রক্ষাকারীদের জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কাজের মাধ্যমে আমরা ইউরোপকে কিছুটা ফিরিয়ে দেব, তাদের সেই সংস্কৃতি ও খ্রিষ্টীয় নীতি, যা তারা এক সময় আমাদের শিখিয়েছিল। পূর্বের প্রতি ইউরোপের বর্তমান দৃষ্টিভঙ্গি তাদের দু’হাজার বছরের ঐতিহ্যকে কলুষিত করেছে। চলুন আমরা আমাদের দিক থেকে ইউরোপকে ফিরিয়ে দেই একটি সম্মিলিত খ্রিষ্টীয় অধিকারের অঙ্গীকার, যা আমরা সেই মহাদেশের নির্মল যুগে শিখেছিলাম এবং যা আমরা নষ্ট না করে আরো দৃঢ় করেছি।

সম্পর্কে উদ্ধৃতি

[সম্পাদনা]
  • লাতিন আমেরিকার অল্প কিছু বুদ্ধিজীবীর একজন যিনি ফ্যাসিবাদের বিরোধিতা করেছিলেন এবং ইউরোপীয় ইহুদিদের ভবিষ্যত দুর্ভাগ্য সম্পর্কে বক্তব্য রেখেছিলেন তিনি ছিলেন গাব্রিয়েলা মিস্ত্রাল, যিনি ১৯৪৫ সালে এখন পর্যন্ত একমাত্র লাতিন আমেরিকান নারী হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। যদিও তিনি ইহুদি ছিলেন না, আমরা এখানে তাঁর প্রবন্ধ "ইহুদিদের সম্পর্কে বার্তা" অন্তর্ভুক্ত করেছি যা তিনি ১৯৩৪ সালে লিখেছিলেন। পর্তুগালে চিলির কনসাল হওয়ার ঠিক আগমুহূর্তে এটি মানবাধিকার ও ইহুদি জনগণের প্রতি তাঁর অঙ্গীকারের এক প্রাঞ্জল সাক্ষ্য, এমন এক সময়ে যখন অনেক নামকরা বুদ্ধিজীবী নীরবতা বেছে নিয়েছিলেন।
  • আমি মনে করি আমি কিছুটা মিস্ত্রালের মতো: সবসময়ই বিদেশি, সবসময়ই অন্য কোথাও থেকে আগত।
  • চিলিয়ান গাব্রিয়েলা মিস্ত্রাল যিনি "সেইন্ট মাদার" হিসেবে খ্যাত মিস্ত্রাল মানবাধিকার ও আদিবাসীদের দুঃখ-দুর্দশার প্রতি সহানুভূতিশীল ছিলেন বহু আগে থেকেই যখন এই বিষয়গুলো জনপ্রিয় ছিল না।

These Are Not Sweet Girls: Poetry by Latin American Women (২০০০) অনুবাদক: মোনিকা ব্রুনো।

  • গাব্রিয়েলা মিস্ত্রালের অফিসিয়াল চিত্রটি সকল সাংস্কৃতিক বদ্ধধারণাকে চ্যালেঞ্জ করে, কারণ মায়ের প্রতি, নারীদের প্রতি এবং শিশুদের প্রতি তাঁর কবিতাগুলিতে এমন একটি গভীর আদর্শিক বক্তব্য নিহিত যা কেবল শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন কোনো শিক্ষিকার সীমার বাইরে যায়। এই সংকলনে অন্তর্ভুক্ত মিস্ত্রালের কবিতাগুলিতে আমরা দেখতে পাই তাঁর শক্তিশালী কল্পনাশক্তি এবং সূক্ষ্ম উপাদানের ওপর ভিত্তি করে নির্মিত অলঙ্কারময় ভাষার ব্যবহার। তাঁর কবিতা প্রায়ই সেই সময়কার নারীদের ব্যবহৃত প্রচলিত কবিচর্চার রূপক বা উপমার পর্দা ছিন্ন করে বেরিয়ে আসে। মিস্ত্রালের কণ্ঠস্বর প্রকাশ পায় সুরেলা লোরি ও কল্পনাপ্রবণ কাহিনির মাধ্যমে।

These Are Not Sweet Girls: Poetry by Latin American Women (২০০০)

ক্লারিবেল আলেগ্রিয়া বক্তব্য (২০০৬) অনুবাদ: ডেভিড ড্রেপার ক্লার্ক

  • এটাই ছিল তাঁর চরিত্র বর্তমানের প্রতি সচেতন, ইতিহাসের ধারা সম্পর্কে সচেতন, অন্যায় ও অনাহারে ভোগা মানুষের দাবির প্রতি নিরাসক্ত হতে অপারগত তাঁর কাজ পড়লে আমরা বুঝতে পারি তাঁর জীবন ও শিল্পের মধ্যে প্রায় কোনো ফারাক ছিল না সবকিছুতেই একধরনের কাব্যিকতা ছিল।
  • মিস্ত্রালের কবিতা প্রায়শই গূঢ় ও দুঃস্বপ্নময়। এমনকি তাঁর সরল দেশপ্রেমমূলক কবিতাগুলোতেও এক ধরনের বিমূর্ততা আছে তিনি নিজেকে নীরবতা, লজ্জা ও গোপনীয়তার রূপকের মাঝে ঘিরে রাখতেন। তাঁর কাব্যিক জগৎ ব্যক্তিগত যেটি বুঝে ওঠা কঠিন।
  • চিলির গাব্রিয়েলা মিস্ত্রাল, একমাত্র লাতিন আমেরিকান নারী যিনি নোবেল জিতেছেন, ছিলেন একজন শিক্ষিকা, শান্তিবাদী ও মানবতাবাদী, যিনি নিঃসঙ্গ ও কষ্টদায়ক নারীজীবন নিয়ে অতুলনীয় শক্তিতে লিখেছেন। তাঁর শিশুদের জন্য গান ও লোরিগুলো স্প্যানিশ ভাষার অন্যতম স্নেহপূর্ণ রচনাগুলোর মধ্যে পড়ে।
    • আঙ্গেল ফ্লোরেস ও কেট ফ্লোরেসের ভূমিকা, The Defiant Muse: Hispanic Feminist Poems (১৯৮৬)
  • আমি মিস্ত্রালকে অনুবাদ করেছি কারণ বুঝতে পেরেছিলাম ইংরেজিতে তাঁকে তেমন আনা হয়নি, নেরুদাকে বারবার আনা হয়েছে, কিন্তু মিস্ত্রালকে নয়। আমি তাঁর প্রেমে পড়ে গিয়েছিলাম। অনুবাদ করতে প্রেমে পড়তেই হয়। হ্যাঁ, আর তখন সেটি মজার হয়ে ওঠে।

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:Authority control