বিষয়বস্তুতে চলুন

চিন্ময় কৃষ্ণ দাস

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে

চিন্ময় কৃষ্ণ দাস (পূর্বাশ্রমের নাম চন্দন কুমার ধর) একজন বাংলাদেশী হিন্দু নেতা ও ধর্মগুরু। তিনি বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র। চট্টগ্রামে বিএনপির বহিষ্কৃত নেতা ফিরোজ খানের দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

উক্তি

[সম্পাদনা]
  • আমার মা আমাদের কাছে যেমন, এই মাতৃভূমিও আমার মায়ের মতো। আমরা এখানে জন্মেছি, এখানেই থাকব। কোথাও যাব না।
    • ২২ নভেম্বর ২০২৪-এ রংপুর নগরীর মাহিগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক সমাবেশে।

চিন্ময় দাস সম্পর্কে উক্তি

[সম্পাদনা]
  • চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা ভুয়া। এর কোনো ভিত্তি নাই। এই মামলাটি করেছেন বিএনপির একজন সদস্য। তাকে বিএনপি দল থেকে বরখাস্ত করেছে, কিন্তু মামলা তোলেনি। মামলাটি ছিল রাজনৈতিক উদ্দেশ্যে। কে একজন গেরুয়া পতাকা উড়িয়েছে এটার জন্য তো তার বিরুদ্ধে মামলা হওয়ার কথা না। যে উড়িয়েছে, তার বিরুদ্ধে মামলা হতে পারে বড়জোর। আর পতাকা ওড়ানো হয়েছিল উনি যেখানে বক্তৃতা দেন, সেখান থেকে বেশ দূরে।...পরের যে হত্যা মামলা, এজাহারে কি তার নাম আছে? এজাহারে নাম না থাকার পরও তাকে সেই মামলায় গ্রেপ্তার করা অযৌক্তিক। তিনি তো ঘটনার সময় পুলিশ কাস্টডিতে ছিলেন।
  • চিন্ময়কে গ্রেপ্তার করা হলো রাষ্ট্রদ্রোহের মামলা দিয়ে। তিনি জাতীয় পতাকার ওপরে ইসকনের পতাকা তুলেছেন অভিযোগে। মামলায় জামিন দেবে না, আইনজীবীকে দাঁড়াতে দেবে না। সরকার নিশ্চুপ। দেশের বিভিন্ন স্থানে মাহফিল হয়, যেখানে বাংলাদেশের পতাকার ওপরে অন্য পতাকাও থাকে। সেখানে যারা এসব পতাকা তৈরি করে, তাদের বিরুদ্ধে কেন মামলা হয় না?
  • চিন্ময় কৃষ্ণ দাস দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করে আন্দোলনকে রাজনৈতিক মোড় দেয়ার চেষ্টা করে যাচ্ছিলো।
  • এটা পাবলিক নয়, সরকার তাকে (চিন্ময়) মামলায় ঢুকাচ্ছে। সরকার চাইছে তাকে কারাগারে রাখতে, তাই কারাগারে রাখছে। এখানে আইন, সংবিধানের প্রশ্ন তুলে কী লাভ হবে? যারা চিন্ময়ের বিরুদ্ধে, তাদের প্রতি সরকারের দুর্বলতা আছে। সব মুসলমান কিন্তু এটা চাইছে না। আমিও তো একজন মুসলমান। আমি তো এটা চাই না। যে বিচারপতি তাকে জামিন দিয়েছেন, তিনি একজন প্র্যাকটিসিং মুসলিম। তাকে নতুন মামলায় জড়ানো হলো, হত্যা মামলায়। এক গ্রুপ দাবি করলো আর তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো।...আসলে সরকার তাকে কারাগারে রাখতে চাইছে। কোনো এক গোষ্ঠীকে খুশি করতে এটা করা হচ্ছে। এখানে আইন, সংবিধান কিছু মানা হচ্ছে না।

বহিঃসংযোগ

[সম্পাদনা]