বিষয়বস্তুতে চলুন

জুলাই বিপ্লব

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে
(ছাত্র-জনতার অভ্যুত্থান থেকে পুনর্নির্দেশিত)

ছাত্র-জনতার অভ্যুত্থান বা জুলাই বিপ্লব নামে পরিচিত ঘটনাটি মূলত ২০২৪ সালে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী অসহযোগ আন্দোলনের সমন্বিত রূপ। ২০২৪ সালের ৫ জুন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ২০১৮ সালের ৪ অক্টোবর জারি করা কোটা সংক্রান্ত সরকারি পরিপত্রকে অবৈধ ঘোষণা করে। এর পরপরই কোটা সংস্কার আন্দোলন নতুন করে তীব্রতা পায়। আন্দোলন দমন করতে সরকার কঠোর পদক্ষেপ নিতে শুরু করলে, আন্দোলনটি শান্তিপূর্ণ অসহযোগ আন্দোলনে রূপ নেয়। সরকারবিরোধী এই গণআন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। এর ফলে দেশে এক সাংবিধানিক সংকটের সৃষ্টি হয়। সংকট নিরসনের লক্ষ্যে মাত্র তিন দিনের মাথায় মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়।

উক্তি

[সম্পাদনা]
  • আমরা আমাদের এক দফা দাবি দিয়ে দিয়েছি, যেখানে আদালতের কোনো এখতিয়ার নেই। এটা করার দায়িত্ব কেবল নির্বাহী বিভাগ ও সরকারের। ফলে বল এখন সরকারের কোর্টে। এখন আর আদালত দেখিয়ে কোনো লাভ নেই। সরকারই ঠিক করতে পারে, এই আন্দোলনের গতিপথ কী হবে।
    • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম, উদ্ধৃত: প্রথম আলো