বিষয়বস্তুতে চলুন

জন চার্লস পোলানি

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে
২০১৯ সালে জন পোলানি

জন চার্লস পোলানি (জন্ম: জানুয়ারি ২৩, ১৯২৯) একজন ইহুদি-হাঙ্গেরীয়-জার্মান-ইংরেজ-কানাডীয় রসায়নবিদ। রাসায়নিক প্রক্রিয়াগুলোকে আরও ভালোভাবে বোঝার জন্য তাঁর পরীক্ষা-নিরীক্ষা এবং বিক্রিয়া গতিবিদ্যার ক্ষেত্রে তাঁর আবিষ্কারের জন্য তাঁকে ১৯৮৬ সালে রসায়নে নোবেল পুরস্কার প্রদান করা হয়।

উক্তি

[সম্পাদনা]
  • আমরা যখন বিজ্ঞানকে ভয় পাই, যা প্রায়শই আমাদের করতে হয়, তখন আসলে আমরা নিজেদেরই ভয় পাই। জ্ঞান অর্জনের মাধ্যমেই মানুষের মর্যাদা সবচেয়ে সুরক্ষিত থাকে।
  • এমনকি আণবিক জগতেও পরিমিত আচরণের সুসভ্য প্রভাব সত্যিই উদ্‌যাপনের দাবি রাখে।
  • পদার্থবিজ্ঞানের নিয়মগুলো বিজ্ঞানকে সম্ভব করে তোলে না, বরং ভৌত জগতের অন্তরালে যে একটি মহা নকশা রয়েছে, এই অপ্রমাণযোগ্য ধারণাই বিজ্ঞানকে সম্ভব করে তোলে। আর এটি যে-সে কোনো নকশা নয়, বরং এমন এক নকশা যা আমাদের মতো প্রজাতির সীমিত ইন্দ্রিয় ও সাধারণ বুদ্ধি দিয়েও বোঝা সম্ভব। এই বিশ্বাসের প্রতি বিজ্ঞানীরা এতটাই অবিচল যে, আবিষ্কারের নেশায় তারা গোটা জীবন উৎসর্গ করতেও কুণ্ঠাবোধ করেন না। এমন জাদুকরী একটি কাজকে সংজ্ঞায়িত করা অসম্ভব, তাতে অবাক হওয়ার কিছু নেই। বিজ্ঞানীরা যা করেন, তা-ই বিজ্ঞান। আর তারা যা করেন তা হলো আকাশ, পৃথিবী, সমুদ্র এবং তাবৎ জীবজগতের মাঝে লুকিয়ে থাকা সেইসব বার্তার সন্ধান করা, যা সৃষ্টির অখণ্ডতার কথা বলে। ইতিহাসের ঊষালগ্ন থেকেই এই বার্তাগুলো সেখানে রয়েছে—অদৃশ্য হলেও কখনো কখনো তা যেন দিগন্ত বিস্তৃত অক্ষরে লেখা। কিন্তু আমরা এমন এক যুগ পার করছি যখন হঠাৎ মনে হচ্ছে বিজ্ঞানীরা খুব দ্রুত পড়ার কৌশল রপ্ত করে ফেলেছেন। আবিষ্কারগুলো আসছে অভূতপূর্ব গতিতে। এমন একটি সময়ের পর স্বভাবতই মনে হতে পারে যে, প্রকৃতির যা কিছু পাঠযোগ্য ছিল তার প্রায় সবই হয়তো আমাদের পড়া হয়ে গেছে। এমন ধারণার ব্যাপারে আমাদের সন্দিহান হওয়া উচিত। কয়েকটি বার্তা পড়ার সাফল্য অন্যান্য বার্তার প্রতি সাময়িক অন্ধত্ব ডেকে আনে। আমরা ভুলে যাই যে প্রকৃতির বইয়ে কালো কালিতে লেখা শব্দগুলোর ফাঁকেই হয়তো সমান গুরুত্বপূর্ণ কিছু বার্তা সাদা কালিতে লুকিয়ে আছে। এটি ধ্রুব সত্য যে, বিজ্ঞানে তাঁরাই সফল হন যাঁরা সঠিক প্রশ্নটি করতে জানেন।

বহিঃসংযোগ

[সম্পাদনা]