জন বারডিন
অবয়ব
জন বারডিন (২৩ মে, ১৯০৮ – ৩০ জানুয়ারি, ১৯৯১) একজন মার্কিন পদার্থবিজ্ঞানী ছিলেন। তিনি পদার্থবিজ্ঞানে দুইবার নোবেল পুরস্কার পাওয়া একমাত্র ব্যক্তি।
১৯৫৬ সালে তিনি ট্রানজিস্টর আবিষ্কারের জন্য উইলিয়াম শকলি এবং ওয়াল্টার ব্রাটেইন-এর সঙ্গে যৌথভাবে এই পুরস্কার পান।
পরে ১৯৭২ সালে তিনি প্রচলিত সুপরিবাহিতার একটি মৌলিক তত্ত্বের জন্য আবারও নোবেল পুরস্কার অর্জন করেন, যা তিনি লিয়ন নিল কুপার এবং জন রবার্ট শ্রিফারের সঙ্গে যৌথভাবে প্রণয়ন করেন। এই তত্ত্বটি বর্তমানে বিসিএস তত্ত্ব নামে পরিচিত।
উক্তি
[সম্পাদনা]- বিজ্ঞান এমন একটি ক্ষেত্র যা ক্রমাগত বৃদ্ধি পায় এবং যার সীমানা সবসময় প্রসারিত হতে থাকে। তদুপরি, এর পরিধি সত্যিই আন্তর্জাতিক। যেকোনো অগ্রগতি সাধারণত বিভিন্ন দেশের মানুষের কঠিন পরিশ্রমের ফল, যারা পরবর্তী উন্নয়নের জন্য দৃঢ় ভিত্তি স্থাপন করেছেন। নোবেল পুরস্কারগুলোকে শুধু ব্যক্তিবিশেষে নয়, বরং এই বৈজ্ঞানিক অগ্রগতির স্বীকৃতি হিসেবেও দেখা উচিত।
আরও একটি বিষয় হলো, বিজ্ঞান একটি যৌথ প্রচেষ্টা। একাধিক মানুষের ঐক্যবদ্ধ কাজের সম্মিলিত ফলাফল প্রায়ই একক কোনো বিজ্ঞানীর একক কাজের তুলনায় অনেক বেশি কার্যকর হয়।- ব্যাংকুয়েট স্পিচ, জন বারডিন, ১৯৭২ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী
- …বেল ল্যাবস-এর পরিবেশে আমি ঠিকমতো কাজ করতে পারছি না। ওয়াল্টার এবং আমি পয়েন্ট-কনট্যাক্ট ট্রানজিস্টর সম্পর্কিত কয়েকটি প্রশ্ন নিয়ে কাজ করছি, কিন্তু শকলি সব মজার সমস্যাগুলো নিজের জন্য জমা রাখছেন!
- নো বাউন্ডারিজ: ইউনিভার্সিটি অব ইলিনয় ভিনিয়েটস, ইউনিভার্সিটি অব ইলিনয় প্রেস ২০০৪ (পৃষ্ঠা ২৪২)”
জন বারডিনকে নিয়ে উক্তি
[সম্পাদনা]- ১৯৫৬ সালের ১ নভেম্বর এর সকালে মার্কিন পদার্থবিজ্ঞানী জন বার্ডিন নাশতার জন্য রান্না করা ডিমের তাওয়া হাত থেকে ফেলে দেন, আর ডিমের সব কিছু রান্নাঘরের মেঝেতে ছড়িয়ে পরে, ঠিক তখনই তিনি শুনলেন যে তিনি ট্রানজিস্টর আবিষ্কারের জন্য উইলিয়াম শকলি এবং ওয়াল্টার ব্রাটেইনের সঙ্গে মিলিতভাবে নোবেল পুরস্কার জিতেছেন। সেই সন্ধ্যায় আবারও তিনি চমকে উঠলেন, এবার ইলিনয় বিশ্ববিদ্যালয়ের তার সহকর্মীরা শ্যাম্পেন হাতে তার বাড়ির দরজায় এসে গাইছিলো, "ফর হিজ অ্যা জলি গুড ফেলো"!
- লিলিয়ান হোডসন, জন বার্ডিন: একজন অসাধারণ পদার্থবিজ্ঞানী, ফিজিক্স ওয়ার্ল্ড ২০০৮, খণ্ড ২১, পৃষ্ঠা ২২
- জন বার্ডিন একজন উৎসাহী এবং দারুণ গলফ খেলোয়াড় ছিলেন। সুযোগ পেলেই তিনি গবেষণা সফরের মাঝে গলফ কোর্সে যাওয়ার চেষ্টা করতেন। গল্প অনুযায়ী, তিনি “হোল ইন ওয়ান” মারার জন্য ঠিক ততটাই গর্বিত হতেন যতটা তিনি দ্বিতীয় নোবেল পুরস্কার জেতার জন্য গর্বিত হয়েছিলেন।
- লিলিয়ান হডেসন এর বক্তব্য নো বাউন্ডারিজ: ইউনিভার্সিটি অব ইলিনয় ভিনিয়েটস, ইউনিভার্সিটি অব ইলিনয় প্রেস ২০০৪ (পৃষ্ঠা ২৪৭)
আরও দেখুন
[সম্পাদনা]
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় জন বারডিন সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।