বিষয়বস্তুতে চলুন

জম্মু ও কাশ্মীরে বিদ্রোহ

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে

জম্মু ও কাশ্মীরে বিদ্রোহ, যা কাশ্মীর বিদ্রোহ নামেও পরিচিত, হলো জম্মু ও কাশ্মীরে ভারতীয় প্রশাসনের বিরুদ্ধে চলমান একটি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র বিদ্রোহ। এই অঞ্চলটি কাশ্মীরের বৃহত্তর ভৌগোলিক অঞ্চলের দক্ষিণ-পশ্চিম অংশ নিয়ে গঠিত, যা ১৯৪৭ সাল থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে আঞ্চলিক বিরোধের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

উক্তি

[সম্পাদনা]
  • ভারতীয় সেনাবাহিনী "ক্র্যাকডাউন" শব্দটি আসলে ব্যাপক ধ্বংসযজ্ঞ, ধর্ষণ এবং নৃশংসতার একটি মার্জিত রূপ হিসেবে ব্যবহার করে। যা সব সময় ঘটে চলেছে। এটি এখনও ঘটছে। … সমস্ত কাশ্মীরিদের সম্ভাব্য সন্ত্রাসী হিসেবে বিবেচনা করার সিদ্ধান্তই কাশ্মীরি জনগণের বিরুদ্ধে এক ধরণের মহাধ্বংসযজ্ঞ উন্মোচন করেছে। আমরা নিজেরাই ইউরোপের সাম্প্রতিক ঘটনাগুলো থেকে জানি যে, সমস্ত মুসলিমদের সন্ত্রাসী হিসেবে গণ্য করার প্রবণতাকে প্রতিরোধ করা কতটা গুরুত্বপূর্ণ। তবে ভারতীয় সেনাবাহিনী এর উল্টো সিদ্ধান্ত নিয়েছে। আসলে তারা প্রত্যেককে একজন সম্ভাব্য যোদ্ধা হিসেবে ধরে নিয়ে সেই অনুযায়ী আচরণ করার সিদ্ধান্ত নিয়েছে। আর নৃশংসতার মাত্রা বেশ চমকপ্রদ। সত্যি বলতে, এটি না থাকলে জিহাদিরা কাশ্মীরি জনগণের কাছ থেকে খুব সামান্যই সাড়া পেত, কারণ তারা ঐতিহ্যগতভাবে কট্টরপন্থি ইসলামের প্রতি আগ্রহী ছিল না। তাই এখন তারা শাঁখের করাতের মতো পরিস্থিতিতে পড়ে গেছে এবং এটাই ওই জায়গার ট্র্যাজেডি।
  • পাকিস্তানের এই দৃষ্টিভঙ্গি যে কাশ্মীরের সন্ত্রাসবাদ একটি বৈধ জাতীয় মুক্তি যুদ্ধ এবং একে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনো বৈশ্বিক অভিযান থেকে আলাদা করে দেখতে হবে, তা ভারতের সতর্কতার সাথে লক্ষ্য করা উচিত।
    • ল এনফোর্সমেন্ট অ্যান্ড ক্রস বর্ডার টেররিজম - শঙ্কর সেন · ২০০৫
  • কাশ্মীরে একমাত্র সন্ত্রাসবাদ নিরাপত্তা বাহিনীর হাতেই ঘটছে এমনটা বলা সেখানকার প্রকৃত পরিস্থিতিকে প্রহসনে পরিণত করার শামিল।
    • দ্য হিউম্যান রাইটস ক্রাইসিস ইন কাশ্মীর: এ প্যাটার্ন অফ ইমপিউনিটি - পৃ. ১৮২, প্যাট্রিশিয়া গসম্যান · ১৯৯৩
  • যদিও সাম্প্রদায়িক সহিংসতাকে কলঙ্কিত মনে করা হয়, তবুও কাশ্মীরে সন্ত্রাসবাদের ব্যবহারকে কাশ্মীরি "স্বাধীনতা সংগ্রামে" একটি বৈধ শেষ অবলম্বন হিসেবে ব্যাপকভাবে দেখা হয় যদিও এই সংগ্রামকে কখনোই সন্ত্রাসবাদ বলা হয় না।
    • এ প্র্যাকটিক্যাল গাইড টু উইনিং দ্য ওয়ার অন টেররিজম - অ্যাডাম গারফিঙ্কল · ২০১৩
  • ক্রমবর্ধমান প্রমাণ ইঙ্গিত দেয় যে, কাশ্মীরের সন্ত্রাসবাদ একটি সর্বভারতীয় সর্ব-ইসলামি অভিযানে রূপান্তরিত হচ্ছে। ভাড়াটে সৈন্য, বিশেষ করে আফগান মুজাহিদিনদের কাশ্মীরিদের সাথে যোগ দিয়ে জিহাদে লড়াই করার খবর পাওয়া গেছে।
    • ম্যাপিং সেন্ট্রাল এশিয়া: ইন্ডিয়ান পারসেপশনস অ্যান্ড স্ট্র্যাটেজিস - পৃ. ২০৯, ড. মার্লিন লারুয়েল, ড. সেবাস্তিয়ান পিরুস · ২০১৩
  • দেশের অনেক মানুষ এই #কাশ্মীরফাইলস তথ্যটি জানেন না: আইএসআই দ্বারা প্রশিক্ষিত ৭০ জন সন্ত্রাসীর প্রথম দলটিকে জম্মু ও কাশ্মীর পুলিশ গ্রেপ্তার করেছিল তবে অবিবেচনাপ্রসূত রাজনৈতিক সিদ্ধান্তের কারণে তাদের ছেড়ে দেওয়া হয় এবং সেই একই সন্ত্রাসীরা পরবর্তীতে জম্মু ও কাশ্মীরে অনেক সন্ত্রাসী সংগঠনের নেতৃত্ব দেয়। #কাশ্মীরফাইলসট্রুথ

বহিঃসংযোগ

[সম্পাদনা]
  1. Staff (১৮ মার্চ ২০২২)। "Did you know: Farooq Abdullah and Rajiv Gandhi-led govt had released 70 dreaded Pakistan-trained terrorists, who led genocide against Kashmiri Hindus"OpIndia। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২৩