বিষয়বস্তুতে চলুন

জয়ন্ত বিষ্ণু নারলিকর

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে

জয়ন্ত বিষ্ণু নারলিকর (১৯ জুলাই ১৯৩৮– ২০ মে ২০২৫) ছিলেন একজন ভারতীয় জ্যোতিঃপদার্থবিজ্ঞানী। নারলিকর স্থির অবস্থা মহাজাগতিক তত্ত্বের প্রবক্তা ছিলেন। তিনি স্যার ফ্রেড হয়েলের সাথে কনফরমাল মহাকর্ষ তত্ত্ব নিয়ে কাজ করেন, যা হয়েল-নারলিকর তত্ত্ব নামেও পরিচিত।

উক্তি

[সম্পাদনা]
তারায় ভরা রাতের আকাশের যে দিকটি সাধারণ পর্যবেক্ষককে সবচেয়ে বেশি মুগ্ধ করে, তা হলো এর প্রশান্তি...
  • গুরু: আজ আমি জ্যোতির্বিজ্ঞানে হিংসা নিয়ে আলোচনা করব।
    শিষ্য: পূজনীয় গুরু! আপনি কি মহাবিশ্বের হিংস্র ঘটনার বর্ণনা দেবেন?
    গুরু: হ্যাঁ, এবং আমি জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে এই ঘটনাগুলোর তাৎপর্য নিয়ে যে বিতর্ক রয়েছে, সে বিষয়েও আলোকপাত করব – যে বিতর্কগুলো খোদ ঘটনাগুলোর চেয়ে কোনো অংশে কম হিংস্র নয়।
    :তারায় ভরা রাতের আকাশের যে দিকটি সাধারণ পর্যবেক্ষককে সবচেয়ে বেশি মুগ্ধ করে, তা হলো এর প্রশান্তি। পৃথিবীর জীবনের কোলাহলের সাথে আকাশের এই সুস্পষ্ট বৈপরীত্য অনাদিকাল থেকে কবি, দার্শনিক এবং ধর্মীয় চিন্তাবিদদের অনুপ্রাণিত করেছে। এমনকি একজন শৌখিন জ্যোতির্বিজ্ঞানীও তার ছাদের দূরবীন থেকে রাতের আকাশ দেখার সময় এমন একটি ছবি দেখতে পান যা প্রতি রাতে খুব ধীরে ধীরে পরিবর্তিত হয়। মাঝেমধ্যে ধূমকেতুর আগমন, উল্কাপিণ্ডের পতন, কিংবা এই আধুনিক কালে মনুষ্যসৃষ্ট উপগ্রহের গমন—এগুলো হলো এমন কিছু ঘটনার উদাহরণ যা আপাতদৃষ্টিতে স্থির এক মহাজাগতিক ধারার উপর ক্ষণস্থায়ী পরিবর্তন নিয়ে আসে।
কৃষ্ণগহ্বর হলো প্রবল মহাকর্ষীয় ক্ষেত্রের এক চরম রূপ। কৃষ্ণগহ্বরের মহাকর্ষীয় টান এতটাই শক্তিশালী যে, এমনকি আলোও সেখান থেকে বেরিয়ে আসতে পারে না এবং সময় সেখানে স্থির হয়ে যায়।
  • কৃষ্ণগহ্বর হলো প্রবল মহাকর্ষীয় ক্ষেত্রের এক চরম রূপ। কৃষ্ণগহ্বরের মহাকর্ষীয় টান এতটাই শক্তিশালী যে, এমনকি আলোও সেখান থেকে বেরিয়ে আসতে পারে না এবং সময় সেখানে স্থির হয়ে যায়।
    • উৎস: জয়ন্ত নারলিকর ব্ল্যাক হোলস, ন্যাশনাল বুক ট্রাস্ট, ভারত, ১ জানুয়ারি ২০০৬

অ্যান এক্সক্লুসিভ ইন্টারভিউ উইথ প্রফেসর জয়ন্ত বিষ্ণু নারলিকর

[সম্পাদনা]

Gonit Sora Exclusive Interview with Prof. Jayant Vishnu Narlikar,gonitsora.com

  • আমি উচ্চতর গণিত পড়ার জন্য কেমব্রিজে গিয়েছিলাম, সেটাই ছিল আমার প্রথম লক্ষ্য এবং গণিতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অংশগ্রহণ করা। সেখানে আপনাকে গণিতের বিভিন্ন শাখা, যেমন বিশুদ্ধ এবং ফলিত, থেকে বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়। তাই আমার কাছে ফলিত দিকগুলো, বিশেষ করে জ্যোতির্বিদ্যায় এর প্রয়োগ, খুব আকর্ষণীয় মনে হয়েছিল। আর দুটি কোর্সের বক্তারা, অর্থাৎ প্রভাষকরাও খুব ভালো ছিলেন। সেই সময়ে আমি ফ্রেড হয়েলের ‘ফ্রন্টিয়ার্স অব অ্যাস্ট্রোনমি’ বইটি পড়েছিলাম, যেখানে জ্যোতির্বিদ্যায় কী ঘটছে তার সহজবোধ্য বিবরণ সাধারণ মানুষের জন্য ছিল। সুতরাং, এই সমস্ত কারণই আমাকে জ্যোতির্বিদ্যার গবেষণা ক্ষেত্রে যেতে উৎসাহিত করেছিল। কারণ একজনকে বেছে নিতে হয় যে সে গণিতের কোন শাখাকে গবেষণার ক্ষেত্র হিসেবে গ্রহণ করবে। কেমব্রিজে জ্যোতির্বিদ্যাকে গণিতের একটি শাখা হিসেবে গণ্য করা হয়। তাই আমি সেটিই বেছে নিয়েছিলাম।
  • কেমব্রিজই ছিল আমার লক্ষ্য; তাই সেখানে ভর্তি ও বৃত্তি পাওয়ার পর আমি সেখানেই যাওয়ার সিদ্ধান্ত নিলাম। ১৯ বছর বয়সে বি.এসসি. শেষ করে আমি সেখানে যাই; এরপর ৩ বছরে অর্থাৎ ২২ বছর বয়সের মধ্যে, আমি আমার স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করি এবং পরবর্তী আরও ৩ বছরে, ২৫ বছর বয়সের মধ্যে পিএইচডি অর্জন করি।
  • কেমব্রিজে এমন সব মানুষ ছিলেন, যারা নিজ নিজ ক্ষেত্রে ছিলেন শীর্ষস্থানীয় এবং তারা সেখানে বক্তৃতা দিতেন। আর যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছিল, তা হলো এই সব বরেণ্য ব্যক্তিত্বের কেউই কখনো এমন বলেননি যে, তারা তাদের গবেষণায় এত ব্যস্ত যে, বক্তৃতার বাড়তি বোঝা নিতে চান না। বক্তৃতাদানের ক্ষেত্রে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন।
  • ১৯৬৩ সালে, যখন আমি আমার পিএইচডি সম্পন্ন করি, তখন আমার গবেষণার মূল বিষয় ছিল স্থির-অবস্থা তত্ত্ব যাতে গাণিতিক সূত্রাবলির সাহায্যে পদার্থের সৃষ্টি প্রক্রিয়াকে ব্যাখ্যা করা হয়েছিল। মানুষ সর্বদা এই বলে আপত্তি তুলত যে, শূন্য থেকে পদার্থের সৃষ্টি হওয়া সম্ভব নয়, সেরকম ঘটলে পদার্থ সংরক্ষণ সূত্রের কী হবে। স্থির-অবস্থা তত্ত্বের বিরুদ্ধে এটি একটি স্বাভাবিক সমালোচনা। এর উত্তরে কেউ চাইলে এক বাক্যে পাল্টা প্রশ্ন বলতে পারেন মহাবিস্ফোরণ তত্ত্বের ক্ষেত্রে কী ঘটে, যেখানে সমগ্র মহাবিশ্বই তো শূন্য থেকে উদ্ভূত হয়েছে? সেক্ষেত্রে তো আপনি পদার্থ ও শক্তি সংরক্ষণ সূত্রকে ব্যাপকভাবে লঙ্ঘন করছেন। কিন্তু এমন উত্তর দেওয়া মানে হলো কেবল অন্যান্য তত্ত্বগুলোর দুর্বলতাকেই আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া, যা আপনার নিজস্ব তত্ত্বের সমালোচনার কোনো প্রকৃত উত্তর হয়ে ওঠে না।
  • তাই এমন কিছু তাত্ত্বিক কাঠামো বা সূত্র নিয়ে ভাবাই শ্রেয় ছিল, যা পদার্থের নিত্যতা সূত্র লঙ্ঘন না করেই পদার্থের সৃষ্টির বিষয়টি ব্যাখ্যা করতে সক্ষম হয়। আর সেই উদ্দেশ্যেই আমরা এমন একটি ধারণার আশ্রয় নিয়েছিলাম, যাকে বলা হয় ঋণাত্মক শক্তি, যা সেই সময়ে সম্পূর্ণ অবাস্তব বলে গণ্য হতো। অবশ্য ঋণাত্মক শক্তির একটি চমৎকার দৃষ্টান্ত বিদ্যমান ছিল, আর তা হলো মূলত নিউটনীয় মহাকর্ষ। নিউটনীয় মহাকর্ষকে ঋণাত্মক শক্তি-ব্যবস্থা হিসেবেই গণ্য করা হয়; কারণ এর মহাকর্ষীয় বিভব শক্তি ঋণাত্মক প্রকৃতির হয়ে থাকে। আমরা, অর্থাৎ ফ্রেড হয়েল এবং আমি, এই সমগ্র বিষয়টিকে ব্যাখ্যা করার জন্য একটি বেশ সুসংগত ও সামঞ্জস্যপূর্ণ পদ্ধতি উদ্ভাবন করেছিলাম। বর্তমানে লোকে যাকে ফ্যান্টম ফিল্ড বলে, এবং যে ধারণাটি বর্তমানে বিগ-ব্যাং তত্ত্বের কিছু অমীমাংসিত সমস্যার ব্যাখ্যা প্রদানে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে, সেই ফ্যান্টম ফিল্ডের ধারণাটিই আমরা সেই সুদূর ১৯৬০-এর দশকে সর্বপ্রথম প্রস্তাব করেছিলাম।
  • আমাদের সমাজের সর্বস্তরে,কেবল অশিক্ষিতরাই নয়, বরং শিক্ষিতরাও নানা ধরণের কুসংস্কার দ্বারা আচ্ছন্ন হয়ে আছে। শিক্ষিতদের কুসংস্কারগুলো কেবল অশিক্ষিতদের কুসংস্কারের চেয়ে কিছুটা বেশি পরিশীলিত। তাই কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাসের পরিবর্তে প্রকৃত জ্ঞানের প্রসার ঘটানো অত্যন্ত জরুরি। যারা কুসংস্কারমূলক ধারণায় বিশ্বাসী, তাদের কাছে এটি স্পষ্টভাবে তুলে ধরা প্রয়োজন যে, তাদের সেই ধারণাগুলো সঠিক নয় এবং সত্য পরীক্ষামূলকভাবে যাচাই করা সম্ভব। বিজ্ঞানকে জনপ্রিয় করার প্রচেষ্টার সময়, আপনাকে বাস্তব জগতের কিছু সত্য তথ্য এমন একজন ব্যক্তির সামনে উপস্থাপন করতে হয়, যিনি হয়তো শুরুতে তা বিশ্বাস করতে আগ্রহী নন। এমতাবস্থায় আপনি যদি গুরুগম্ভীর ভঙ্গিতে কথা বলেন, কিংবা সরাসরি তাকে বোকা আখ্যা দিয়ে বলেন যে, "আপনার এসব বিশ্বাস করা উচিত নয়" তবে তা হিতকর হবে না; কারণ এর ফলে সে তার কুসংস্কারগুলোর ওপর আরও বেশি করে আস্থাশীল হয়ে উঠবে। তাই আপনাকে কৌশলে তাকে নিজের বিচারবুদ্ধি প্রয়োগ করে চিন্তা করতে উদ্বুদ্ধ করতে হবে; তাকে কী বিশ্বাস করতে হবে তা আপনি সরাসরি বলে দেবেন না, বরং তাকে অনুরোধ করবেন যেন সে নিজেই কোনো পরীক্ষা করে দেখে যে, প্রকৃত বাস্তবতাটি আসলে কী। কেবল এই ভাবেই আপনি হয়তো সেই ব্যক্তিকে বোঝাতে সক্ষম হবেন।
  • বিজ্ঞান জনপ্রিয়করণের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে বিজ্ঞানের বিভিন্ন বিষয় ও তার তাৎপর্য বিশদভাবে ব্যাখ্যা করা, পাঠকের যেকোনো বিশ্বাসকে তুলে ধরা এবং নতুন আবিষ্কার সম্পর্কে জানানো, যাতে ব্যক্তির জ্ঞানের দিগন্ত প্রসারিত হয়।
    • বিজ্ঞান জনপ্রিয়করণের ক্ষেত্রে জয়ন্ত নারলিকরের পদ্ধতি
  • পাশ্চাত্য সমাজে ভারতের মতোই একটি সমস্যা বিদ্যমান,তা হলো, একজন গবেষণক বিজ্ঞানীর আয় একজন ব্যবস্থাপকের আয়ের চেয়ে কম। তবে সম্ভবত পশ্চিমা বিশ্ববিদ্যালয়গুলোতে সুযোগ-সুবিধা ও অবকাঠামো অনেক বেশি উন্নত হওয়ায়, তারা মেধাবী ব্যক্তিদের আকৃষ্ট করতে এবং ধরে রাখতে সক্ষম হয়। আমাদের দেশেও এমনটা ঘটতে পারে, তবে আমরা প্রত্যাশা করি ঠিক সেই মাত্রায় নয়। ইন্ডিয়ান ইনস্টিটিউটস অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর) প্রতিষ্ঠার মাধ্যমে এই সমস্যার সমাধানে কিছুটা সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ফলিত বিজ্ঞানের ক্ষেত্রে আইআইটি (আইআইটি) যা করে থাকে, বিশুদ্ধ বিজ্ঞানের ক্ষেত্রে আইআইএসইআর ঠিক সেই ভূমিকাই পালন করছে। যেহেতু তারা মেধাবী প্রতিভাদের আকৃষ্ট করতে সক্ষম হচ্ছে, তাই আগামী দশ বছরের মধ্যে গবেষণাক্ষেত্রে আমাদের অবদান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
    • শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহের ক্রমহ্রাসমানতা প্রসঙ্গে
  • আরেকটি পরীক্ষার সময় প্রশ্নপত্রে ছিল,'যেকোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও; সব প্রশ্নের মান সমান।' কিন্তু আমি ছয়টির বেশি প্রশ্নের উত্তর দিলাম এবং পরীক্ষকের উদ্দেশে লিখলাম—"যেকোনো ছয়টি প্রশ্নের উত্তর মূল্যায়ন করুন, সব প্রশ্নের মান সমান।"
  • কেমব্রিজের গণিত ট্রাইপডস পরীক্ষায় বলা থাকত ‘ছয়টি প্রশ্নের উত্তর দাও। সমসংখ্যক আংশিক উত্তরের তুলনায় সম্পূর্ণ প্রশ্নের জন্য আনুপাতিক হারে বেশি নম্বর বরাদ্দ থাকে। যতক্ষণ না তুমি অর্ধেক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছ, ততক্ষণ তুমি পূর্ণ নম্বর পাবে না।’ ফলাফল প্রকাশের পর আমি দেখলাম যে, একটি পত্রে আমি ১০০র মধ্যে ১১০ পেয়েছি, অন্যটিতে ১৪০ এবং বাকি সব পত্রেও ঠিক একইভাবে নম্বর পেয়েছি। আমি বিভ্রান্ত হয়ে পড়ি। তখন আমার শিক্ষক আমাকে বুঝিয়ে বললেন যে, যদিও তারা নির্দেশনায় ‘ছয়টি প্রশ্নের উত্তর দাও’ বলে উল্লেখ করে, তবুও তুমি যত খুশি তত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতে পারো। তুমি যে যে প্রশ্নের সঠিক উত্তর দেবে, কেবল সেগুলোর জন্যই তারা তোমাকে নম্বর প্রদান করে এবং প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই র‍্যাঙ্কিং নির্ধারিত হয়।

নিউট্রিনো মিসবিহেভিয়ার সাজেস্টেড ৫০ ইয়ার্স এগো

[সম্পাদনা]

মাইকেল ব্রুকস Neutrino misbehaviour suggested 50 years ago, newscientist.com, ৮ ডিসেম্বর ২০১১

জানা গেছে যে, মহাবিস্ফোরণের পর সম্প্রসারণশীল মহাবিশ্বে নিউট্রিনো নির্গত হওয়ার আগেই ডিটেক্টরে ধরা পড়বে। স্থির অবস্থা বিশ্বতত্বে কেবল ভবিষ্যৎগামী নিউট্রিনোই সম্ভব, অন্যদিকে চির-সম্প্রসারণশীল মহাবিস্ফোরণ মডেলগুলো স্থির অবস্থা তত্ত্বে ভ্রমণকারী নিউট্রিনোকে অতীতের অংশ হিসেবে গণ্য করে।
  • সম্প্রসারণশীল মহাবিশ্বে স্থান-কাল সময়ের সাথে পরিবর্তিত হয়, তাই এধরণের মহাবিশ্বে নিউট্রিনোর পূর্ণাঙ্গ কোয়ান্টাম বিবরণ অতীত ও ভবিষ্যতে ভিন্ন ভিন্ন হয়। নিউট্রিনো সম্প্রসারণশীল এবং অপরিবর্তনীয় অর্থাৎ "স্থির অবস্থা" বিশিষ্ট উভয় ধরণের মহাবিশ্বেই আচরণ প্রদর্শন করে।
  • জানা গেছে যে, মহাবিস্ফোরণের পর সম্প্রসারণশীল মহাবিশ্বে নিউট্রিনো নির্গত হওয়ার আগেই ডিটেক্টরে ধরা পড়বে। স্থির অবস্থা বিশ্বতত্বে কেবল ভবিষ্যৎগামী নিউট্রিনোই সম্ভব, অন্যদিকে চির-সম্প্রসারণশীল মহাবিস্ফোরণ মডেলগুলো স্থির অবস্থা তত্ত্বে ভ্রমণকারী নিউট্রিনোকে অতীতের অংশ হিসেবে গণ্য করে।
  • আপনি যদি এমন কোনো অকাট্য প্রমাণ দেখতে পান যে, নিউট্রিনো প্রেরণের আগেই ডিটেক্টরে এসে পৌঁছেছে, যা স্থির অবস্থা বিশ্বতত্ত্বে ঘটা অসম্ভব, তবে মহাবিস্ফোরণ তত্ত্বকেই সঠিক হতে হবে। বা সমতুল্যভাবে আলোর চেয়ে দ্রুতগামী কোনো নিউট্রিনো নেই, কোনো মহাবিস্ফোরণও নেই।
  • গ্রান সাসো ফলাফলগুলোকে মহাবিস্ফোরণ তত্ত্বের সপক্ষে প্রাথমিক সমর্থন হিসেবে দেখা যেতে পারে–যদি আমরা এমন কোনো উপায় খুঁজে পাই যার মাধ্যমে যাচাই করা সম্ভব হয় যে সেগুলো সত্যিই সময়ের পেছনে ভ্রমণ করছে।
  • আমি এই ধারণাটিকে 'আলোর চেয়ে দ্রুতগামী' নিউট্রিনোর সাথে সম্পর্কিত করতে পারিনি কারণ তারা অতীতে ভ্রমণ করছে কি না, তা নিশ্চিত করার মতো কোনো কার্যকারণ-ভিত্তিক যাচাই ব্যবস্থা নেই।

জয়ন্ত নারলিকরের বিশ্বতত্ব

[সম্পাদনা]

বিনোদ ইলাঙ্গভান, কে. মনীশ শর্মা, পি. চিত্রা Jayant Narlikar's Cosmology, এনসিবিএস নিউজ, ২৩ জানুয়ারি ২০১০

  • মহাবিস্ফোরণ তত্ত্ব অনুযায়ী, মহাবিশ্বের বয়স মাত্র ১৩ বিলিয়ন বছর... এক বছর আগে আমরা কিছু পর্যবেক্ষণ করেছিলাম, যা আমরা এখনো ব্যাখ্যা করার চেষ্টা করছি, তবে এর সবচেয়ে সরল ব্যাখ্যাটি সম্ভবত এই যে এমন কিছু নক্ষত্র রয়েছে যাদের বয়স ২০ বিলিয়ন বছর।
তখন আমাকে সৌরজগৎ সৃষ্টির, নক্ষত্র সৃষ্টির বিভিন্ন প্রমাণ সংগ্রহের কাজে নামতে হবে...
  • আপনি যখন দাবি করেন যে, মহাবিশ্বের সূচনা একটি নির্দিষ্ট পন্থায় হয়েছিল তখন আপনি অত্যন্ত গভীর তাৎপর্যপূর্ণ একটি বিবৃতি প্রদান করেন। আমি যদি এমন কোনো বিবৃতি দিই যে, সূর্যের উৎপত্তি একটি বিশেষ প্রক্রিয়ায় ঘটেছিল, তবে অবিলম্বে আমার কাছে এর প্রমাণ চাওয়া হবে যে সূর্য আসলেই সেই নির্দিষ্ট পন্থায়ই সৃষ্টি হয়েছিল কি না। তখন আমাকে সৌরজগৎ সৃষ্টির, নক্ষত্র সৃষ্টির বিভিন্ন প্রমাণ সংগ্রহের কাজে নামতে হবে। আমাকে এমন সব প্রমাণ উপস্থাপন করতে হবে যা দেখিয়ে দেয় যে এভাবেই নতুন সৌরজগৎ গঠিত হচ্ছে, সুতরাং সূর্যও নিশ্চয়ই একই প্রক্রিয়ায় সৃষ্টি হয়েছিল। এটি নিঃসন্দেহে যুক্তিসঙ্গত বিশ্বাসযোগ্য অনুমান।
  • মহাবিস্ফোরণের ক্ষেত্রে কেবল একটি ঘটনাই সংঘটিত হয়েছিল। তাই সূর্যের মতো আপনি এমনটা দাবি করতে পারেন না যে, আমাদের এই মহাবিস্ফোরণটির মতোই অন্য কোথাও সমান্তরালভাবে আরও কোনো মহাবিস্ফোরণ ঘটে চলেছে। দ্বিতীয় সমস্যাটি হলো, মহাবিস্ফোরণের মুহূর্তে গণিত ও পদার্থবিজ্ঞান ভেঙে পড়ে। ফলে গাণিতিকভাবে এই ঘটনাটিকে বর্ণনা করার কোনো উপায়ই থাকে না। গণিত ও পদার্থবিজ্ঞানের সাহায্যে যে বিষয়টিকে যৌক্তিকভাবে প্রমাণ করা সম্ভব নয়, সেটিকে নিছক অনুমানের ওপর ছেড়ে দেওয়াটা কোনোভাবেই সন্তোষজনক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি হতে পারে না।
  • ...এখানে মহাবিস্ফোরণের সপক্ষে বিভিন্ন প্রমাণের কথা উল্লেখ করা হয়েছে, যেমন অণুতরঙ্গ পটভূমি। এটি এক ধরণের অবশিষ্টাংশ বিকিরণ, যা মহাবিস্ফোরণের ঠিক পরবর্তী অতি-প্রাথমিক পর্যায়ে সৃষ্টি হয়েছিল বলে ধারণা করা হয়। মহাবিশ্ব সম্প্রসারিত হওয়ার সাথে সাথে শীতল হয়ে পড়ে এবং বর্তমানে এর তাপমাত্রা দাঁড়িয়েছে ২.৭ কেলভিন। একমাত্র যে বিষয়টি পরিমাপযোগ্য কিংবা প্রকৃতপক্ষে পরিমাপ করা সম্ভব হয়েছে, তা হলো মহাবিশ্বের পটভূমিতে ২.৭ কেলভিন তাপমাত্রার বিকিরণ বিদ্যমান। তবে এই বিকিরণটি যে আদি মহাবিশ্বেরই কোনো অবশিষ্টাংশ এমন দাবি করাটা নিছকই একটি অনুমান। এটি মূলত আমারই গড়ে তোলা একটি তাত্ত্বিক কাঠামোর অংশ; আর সেই কাঠামোর ওপর ভিত্তি করেই আমি দাবি করতে পারি যে, এটি সেই আদি-যুগেরই একটি নিদর্শন। আমরা এর একটি ভিন্ন ব্যাখ্যা উপস্থাপন করেছি। সূর্যের মতো নক্ষত্রগুলোর অভ্যন্তরে হাইড্রোজেন পরমাণুর ফিউশন প্রক্রিয়ার মাধ্যমেই হিলিয়াম গঠিত হয় এবং এই প্রক্রিয়ায়ই বিকিরণের সৃষ্টি হয়। একজন পরবর্তী প্রশ্নটি করতে পারে: মহাবিশ্বে বর্তমানে আমরা হিলিয়ামের যে বিশাল ভাণ্ডার দেখতে পাই তার পুরোটাই যদি কোনো না কোনো সময়ে নক্ষত্রগুলোর অভ্যন্তরে গঠিত হয়ে থাকে, তবে সেই প্রক্রিয়ায় ঠিক কী পরিমাণ বিকিরণ উৎপন্ন হওয়ার কথা এবং সেই বিকিরণের তাপমাত্রাই বা কত হওয়ার কথা? এর উত্তর হলো ২.৭ কেলভিন। আপনি যদি মহাবিস্ফোরণ তত্ত্বের সমর্থক কোনো গবেষককে প্রশ্ন করেন যে, তাদের কথিত সেই অবশিষ্টাংশ বিকিরণের তাপমাত্রা বর্তমানে কেন ঠিক ২.৭ কেলভিনই হলো, তবে দেখবেন এর কোনো সদুত্তর তাদের জানা নেই। আমার দেওয়া এই বিকল্প ব্যাখ্যাটি মহাবিস্ফোরণ তত্ত্বের ব্যাখ্যার চেয়েও অধিকতর কার্যকর ও সক্ষম। তাই, মহাবিস্ফোরণের ঘটনাটি যে সত্যিই ঘটেছিল তার সপক্ষে আমাদের হাতে কোনো ইতিবাচক প্রমাণ রয়েছে এমন বলার কোনো কারণ আমি দেখতে পাই না।
কোয়াসার- আমরা বিশ্বাস করি যে কোয়াসারের কেন্দ্রে একটি ক্ষুদ্র বিস্ফোরণ শক্তি উৎপাদন করে, যা অত্যন্ত উজ্জ্বল নক্ষত্রের মতো বস্তু।
  • আমাদের তত্ত্বে একাধিক “ক্ষুদ্র বিস্ফোরণ” রয়েছে এবং এই ক্ষুদ্র বিস্ফোরণগুলো মহাবিস্ফোরণের মতো রহস্যময় নয়, বরং এগুলো ঘটে থাকে যাকে আমরা ঋণাত্মক শক্তি ক্ষেত্র বলি তার ঘনত্বের কারণে। যখনই ঋণাত্মক শক্তির কেন্দ্র তৈরি হয়, সেগুলো বিস্ফোরিত হয়ে একটি ক্ষুদ্র বিস্ফোরণ ঘটায়। আমরা বিশ্বাস করি যে কোয়াসারের কেন্দ্রে একটি ক্ষুদ্র বিস্ফোরণ শক্তি উৎপাদন করে, যা অত্যন্ত উজ্জ্বল নক্ষত্রের মতো বস্তু। গামা রশ্মি বিস্ফোরণ, যে বিস্ফোরণের ফলে গামা রশ্মির সৃষ্টি হয়, সেটিও ক্ষুদ্র বিস্ফোরণের আরেকটি উদাহরণ। এগুলো বাস্তবে ঘটছে। এগুলোকে সাধারণ পদার্থবিদ্যা দিয়ে ব্যাখ্যা করা যায়, কিন্তু মহাবিস্ফোরণকে করা যায় না। মহাবিস্ফোরণ তত্ত্বে কোনো গাণিতিক সূত্র ব্যবহার করা হয় না, তাই ওরা বলতে পারে না কেন এই বিস্ফোরণটি ঘটেছিল।
  • যেহেতু মহাবিশ্ব অসীম বয়স্ক, তাই এতে আপনার অত্যন্ত প্রাচীন কিছু নক্ষত্র দেখতে পাওয়া উচিত। মহাবিস্ফোরণ তত্ত্ব অনুযায়ী, মহাবিশ্বের বয়স মাত্র ১৩ বিলিয়ন বছর; সুতরাং কোনো নক্ষত্রেরই বয়স ১৩ বিলিয়ন বছরের চেয়ে বেশি হওয়ার কথা নয়। আমাদের মহাবিশ্বতাত্ত্বিক কাঠামোয় অবশ্য এর চেয়েও অধিক প্রাচীন নক্ষত্রের অস্তিত্ব থাকার কথা। তাই আমরা বর্তমানে অত্যন্ত প্রাচীন নক্ষত্রগুলোর সন্ধানে রত আছি। [এক বছর আগে] আমরা কিছু পর্যবেক্ষণ চালিয়েছিলাম, যার ব্যাখ্যা খুঁজে বের করার প্রচেষ্টা আমরা এখনো চালিয়ে যাচ্ছি; তবে আপাতদৃষ্টিতে এর সবচেয়ে সরল ব্যাখ্যাটি হলো এমন কিছু নক্ষত্রের অস্তিত্ব রয়েছে, যাদের বয়স ২০ বিলিয়ন বছর।
  • ফ্রেড হয়েল এবং বিক্রমাসিংহে যুক্তি দিয়েছেন যে সমগ্র মহাকাশ জীবাণু দ্বারা পূর্ণ। নক্ষত্রদের মাঝে ধূলিকণা এবং জৈব অণু পাওয়া যায়। জীবাণু নয় কেন? তারা একটি উদাহরণে ধরে নিয়েছিলেন যে, ই. কোলাই আন্তঃনাক্ষত্রিক স্থান পূর্ণ করে রেখেছে এবং তারপর তারা গণনা করে বের করেন যে, ই. কোলাই মডেল থেকে বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যে আলোর শোষণ কতটা হবে। তারা দেখিয়েছেন যে, কোনো অবলোহিত উৎসের ক্ষেত্রে বিলোপ রেখা অর্থাৎ শোষণ রেখাটি নিখুঁতভাবে অনুসরণ করা হয়েছে। সুতরাং তাদের যুক্তি ছিল যে, এই জীবাণুগুলোর অস্তিত্ব অবশ্যই আছে।
    • জীবাণু দ্বারা মহাবিশ্ব পূর্ণ হওয়ার বিষয়টি নিয়ে তার দৃষ্টিভঙ্গি।
  • জীববিজ্ঞানীরা প্রথাগতভাবে মনে করেন যে এটা একটা উদ্ভট ধারণা। শুরুতে তারা যুক্তি দিতেন যে, অতিবেগুনি রশ্মি, এক্স-রশ্মি এবং গামা রশ্মির মধ্য দিয়ে অতিক্রম করার সময় জীবাণু বেঁচে থাকতে পারে না। কিন্তু এখন গবেষণাগারের পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে ব্যাকটেরিয়া বেঁচে থাকতে শিখে নেয়। তাই সেই যুক্তিটি আর ধোপে টেকে না। তবুও মানুষ এখনো এই ধারণাটি মেনে নিতে প্রস্তুত নয়। এটা অনেকটা কোপার্নিকাসের সূর্যকেন্দ্রিক তত্ত্বের মতোই একটি বিষয়। জীববিজ্ঞানীরা বর্তমানে একই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন।
    • মহাকাশে প্রাণের উৎপত্তির বিষয়ে তার দৃষ্টিভঙ্গি।
  • ভারতে বিজ্ঞান এখন অতীতের তুলনায় অধিকতর সহায়তা পাচ্ছে... গবেষণার ধরন এমনভাবে পরিবর্তিত হয়েছে যে, তা এখন অনেকটাই অনুদান-নির্ভর হয়ে পড়েছে। কোনো একটি স্বীকৃত প্যারাডাইমকে অবশ্যই বিশ্বাস করতে হবে এই মানসিকতা এখন বেশি অনমনীয় হয়ে উঠেছে।
  • আমার মতে, প্রতিটি বৈজ্ঞানিক প্রতিষ্ঠানেরই একটি জনসম্পৃক্ততা কর্মসূচি থাকা উচিত...আপনারা যেসব গবেষণা করছেন তার সবকিছুরই অর্থায়ন আসে সরকারের কাছ থেকে। আর সরকার সেই অর্থ পায় সাধারণ মানুষের কাছ থেকেই; তাই সাধারণ মানুষের প্রতি আপনাদেরও কিছুটা ঋণ রয়েছে। আপনারা নিজেদেরকে গজদন্তমিনারের আড়ালে রাখছেন এই বলে যে, বৈজ্ঞানিক পরিমণ্ডলের বাইরের সাধারণ মানুষ এসব বিষয় বোঝে না। এটা মোটেও সঠিক দৃষ্টিভঙ্গি নয়।

যখন প্রফেসর জয়ন্ত নারলিকর পশ্চিমে সূর্য উঠতে দেখেছিলেন

[সম্পাদনা]

বানিন্দর রাহী হোয়েন প্রফ জয়ন্ত নারলিকর স দি সান রাইজ ইন দ্যা ওয়েস্ট, দি ইন্ডিয়ান এক্সপ্রেস,৬ এপ্রিল ২০১৩

আমাদের সাতটি রঙ রয়েছে—বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা এবং লাল। আমাদের বায়ুমণ্ডলে অসংখ্য কণা বিদ্যমান আর যখন আলো এদের ওপর আপতিত হয়, তখন তা বিচ্ছুরিত হয়...
  • গোধূলি নাগাদ আমার সঙ্গী ও আমি লক্ষ্য করলাম সূর্যের অবস্থান পশ্চিম দিগন্তের বেশ কাছে, আর সূর্য তখন উপরের দিকে উঠছিল।
    • তিনি এই অদ্ভুত ঘটনাটি দেখতে পান ১৯৬৩ সালের ১৪ই ডিসেম্বর জেট বিমানে চড়ে লন্ডন থেকে শিকাগো যাওয়ার সময়।
  • আমরা সবাই জানি যে সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়, আর পৃথিবী নিজ অক্ষের ওপর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। কিন্তু সেদিন আমার জেট বিমানটি গ্রিনল্যান্ডের অদূরে ৬০ ডিগ্রি অক্ষাংশে অবস্থান করছিল এবং বিমানটির গতিবেগ পৃথিবীর অক্ষীয় আবর্তনের গতির চেয়েও বেশি ছিল যার ফলে সূর্যকে পশ্চিম থেকে পূর্বের দিকে সরে যেতে দেখা গিয়েছিল।
    • পশ্চিম দিগন্তের কাছাকাছি সূর্যের অবস্থান এবং সূর্য যে উপরের দিকে উঠছিল সে সম্পর্কে তার বৈজ্ঞানিক ব্যাখ্যা, যা তিনি লক্ষ্য করেছিলেন।
  • নিরক্ষরেখার কাছে পৃথিবীর পরিধি হলো ৪০,০০০ কিলোমিটার, একে ২৪ ঘণ্টা (যে সময়ে পৃথিবী পূর্ণ আবর্তন সম্পন্ন করে) দিয়ে ভাগ করলে ফলাফল হয় ১,৬৬৭ কিলোমিটার। ৬০ ডিগ্রি অক্ষাংশে ঐ বিপরীতমুখী ঘটনাটি ঘটেছিল, জেট বিমানটি ৮৩৩.৫ কিলোমিটার গতিবেগ অর্জন করতে সক্ষম হয়েছিল যা পৃথিবীর পরিধির ঠিক অর্ধেক।
  • আমাদের সাতটি রঙ রয়েছে—বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা এবং লাল। আমাদের বায়ুমণ্ডলে অসংখ্য কণা বিদ্যমান আর যখন আলো এদের ওপর আপতিত হয়, তখন তা বিচ্ছুরিত হয়। নীল রঙের তরঙ্গদৈর্ঘ্য কম এবং বিচ্ছুরণ ক্ষমতা বেশি হওয়ায় তা বিচ্ছুরিত হয়ে আকাশকে নীল দেখায়। অন্যদিকে, লাল রঙের বৈশিষ্ট্যগুলো ঠিক নীলের বিপরীত আর ঠিক এই কারণেই ট্রাফিক আলো লাল রঙের হয়ে থাকে।
    • "আমাদের সৌরজগতের বিচিত্র ঘটনাবলি" এবং আকাশ কেন নীল দেখায়, কিংবা ট্রাফিক বাতিতে যানবাহন থামার সংকেত হিসেবে কেন লাল রঙ ব্যবহৃত হয় সে সম্পর্কে তার পর্যবেক্ষণ।

জ্যোতিষশাস্ত্র এসেছিল আলেকজান্ডারের সাথে, বলেন জয়ন্ত নারলিকর

[সম্পাদনা]

টাইমস নিউজ নেটওয়ার্ক অ্যাস্ট্রোলজি কেম উইথ আলেকজান্ডার, সেয়স জয়ন্ত নারলিকর, দি টাইমস অফ ইন্ডিয়া, ৩ অক্টোবর ২০১৩

  • বৈদিক যুগে সপ্তাহে সাত দিনের কোনো ধারণাই ছিল না। একইভাবে সেই সময়ে জ্যোতিষীদেরও কোনো অস্তিত্ব ছিল না। তাদের আগমন ঘটে পরবর্তীকালে,যখন আলেকজান্ডার ভারতে আসেন এবং তার সঙ্গে বেশ কয়েকজন জ্যোতিষীকে নিয়ে আসেন। ভারতীয়রা জ্যোতিষশাস্ত্রকে এগিয়ে নিয়ে যান।
  • দাভোলকারের সাথে তিনি যে গবেষণাটি পরিচালনা করেছিলেন, তা একটি সহজ পরীক্ষার মাধ্যমে ব্যাখ্যা করে যে কেন জ্যোতিষশাস্ত্র কোনো বিজ্ঞান নয়। তারা মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্য বিশ্ববিদ্যালয়ের স্নাতক শিক্ষার্থী বার্নি সিলভারম্যানের পরিচালিত একটি পরীক্ষা পদ্ধতি গ্রহণ করেছিলেন। তারা ১০০ জন মেধাবী শিক্ষার্থী এবং ১০০ জন শিখন-অক্ষমতাযুক্ত শিক্ষার্থীর জন্মছক সংগ্রহ করেন।
  • আমাদের পরীক্ষায় একটি সুনির্দিষ্ট প্রশ্ন রাখা হয়েছিল এবং জ্যোতিষীরা এর ব্যাখ্যার ক্ষেত্রে কোনো অস্পষ্টতা নির্দেশ করতে পারেননি। আমরা জ্যোতিষীদের জানিয়েছিলাম যে, তাদের নমুনার আকারের ভিত্তিতে প্রকৃত ভবিষ্যদ্বাণীমূলক সাফল্য কেবল ৭০% স্তরেই দাবি করা সম্ভব। এই পরীক্ষাটি জ্যোতিষশাস্ত্রের মূল দাবির অন্তঃসারশূন্যতা দেখিয়ে দিয়েছে।

তার সম্পর্কে উক্তি

[সম্পাদনা]
তিনি ছিলেন কেমব্রিজের একজন পদার্থবিজ্ঞানী, যিনি ফ্রেড হয়েল, থমাস গোল্ড এবং হারমান বন্ডির সঙ্গে একমত হয়ে বিশ্বাস করতেন যে, মহাবিশ্বের কোনো শুরু নেই – নেই কোনো "বিগ ব্যাং", যেমনটি হয়েল অত্যন্ত স্মরণীয়ভাবে (এবং বিদ্রূপের ছলে) বলেছিলেন। - মাইকেল ব্রুকস
  • তিনি ছিলেন কেমব্রিজের একজন পদার্থবিজ্ঞানী, যিনি ফ্রেড হয়েল, থমাস গোল্ড এবং হারমান বন্ডির সঙ্গে একমত হয়ে বিশ্বাস করতেন যে, মহাবিশ্বের কোনো শুরু নেই – নেই কোনো "বিগ ব্যাং", যেমনটি হয়েল অত্যন্ত স্মরণীয়ভাবে (এবং বিদ্রূপের ছলে) বলেছিলেন।
  • তার আইডিয়া হয়তো আলোর চেয়ে দ্রুতগামী নিউট্রিনো-সংক্রান্ত রহস্যের সমাধান করতে পারবে না, এমনকি হয়তো এ বিষয়ে খুব একটা আলোকপাতও করতে পারবে না- কারণ, এর বিশ্লেষণের খুঁটিনাটি হয়তো ভুল হতে পারে, কিংবা তা সেকেলে ধ্যানধারণায় পূর্ণ হতে পারে। তবে আমার কাছে বিষয়টি বেশ কৌতূহলোদ্দীপক মনে হয়েছে যে, ৫০ বছর আগের নিউ সায়েন্টিস্ট-এর একটি প্রতিবেদন এমন একটি বিষয়কে স্পর্শ করেছিল, যা আজ বিশ্বজুড়ে সংবাদ শিরোনামে উঠে এসেছে।
  • তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন বিশ্বতত্ত্ববিদ এবং তার পরামর্শদাতা ফ্রেড হয়েলের সাথে যৌথভাবে কনফর্মাল মহাকর্ষ তত্ত্ব নিয়ে কাজের জন্য তিনি সর্বাধিক পরিচিত। এছাড়া তিনি পুনেতে ইন্টার-ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স (আইইউসিএএ) প্রতিষ্ঠা করেছিলেন। অতি সম্প্রতি, তিনি বায়ুমণ্ডলের ৪১ কিলোমিটার উচ্চতা থেকে অণুজীবের সন্ধানে বাতাসের নমুনা সংগ্রহের একটি প্রচেষ্টায় যুক্ত ছিলেন। এই গবেষণায় অন্তত দুই ধরনের ব্যাকটেরিয়া এবং এক ধরনের ছত্রাকের সন্ধান পাওয়া যায়, যা পরবর্তীতে গবেষণাগারে কালচার বা করা হয়। যদি পরবর্তী আরও নিবিড় অনুসন্ধানে এই ফলাফলগুলো সঠিক বলে প্রমাণিত হয়, তবে তা পৃথিবীতে প্রাণের অস্তিত্ব এবং এর উৎপত্তির বিষয়ে এক নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করবে।
    • বিনোদ ইলঙ্গভান, কে. মনীশ শর্মা, পি. চিত্রা Jayant Narlikar's Cosmology, এনসিবিএস, ২৩ জানুয়ারি ২০১০
  • [মহারাষ্ট্র ভূষণ] পুরস্কারটি দীর্ঘকাল ধরেই প্রতীক্ষিত ছিল এবং তিনি সত্যিই এর যোগ্য। ৪০ বছরেরও বেশি সময় ধরে তার সান্নিধ্যে থাকার সুবাদে আমি দেখেছি, কীভাবে তিনি অত্যন্ত ধীরস্থিরভাবে তাঁর সমস্ত লক্ষ্য অর্জনের লক্ষ্যে কাজ করে গেছেন এবং একই সাথে তার সকল সহকর্মীকেও কাজে নিজেদের সর্বোচ্চটুকু উজাড় করে দিতে উৎসাহিত করেছেন।
    • নরেশ দধিচ, রোহন স্বামী, ways, ইন্ডিয়ান এক্সপ্রেস, ১০ মার্চ ২০১১

বহিঃসংযোগ

[সম্পাদনা]