বিষয়বস্তুতে চলুন

জর্জ ম্যাসন

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে
প্রতিটি সমাজ, সরকার ও নাগরিক চুক্তি এমনভাবে গঠিত হওয়া উচিত যাতে জনগণের সার্বিক কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত হয়।

জর্জ মেসন (মাঝেমধ্যে জর্জ মেসন চতুর্থ নামেও পরিচিত) ছিলেন একজন ভার্জিনিয়ার জমিদার, রাজনীতিবিদ ও ১৭৮৭ সালের মার্কিন সংবিধান সম্মেলনের একজন প্রতিনিধি। তিনি ছিলেন সেই তিনজনের একজন যিনি সংবিধানে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান।

উক্তি

[সম্পাদনা]
সুখ ও সমৃদ্ধি এখন আমাদের নাগালের মধ্যেই রয়েছে; কিন্তু এগুলো অর্জন ও টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের নিজস্ব জ্ঞান ও নৈতিকতার ওপরই নির্ভর করে।
  • মানুষের মনে, বিশেষ করে একজন স্বাধীন মানুষের মনে, একটি স্বাভাবিক আবেগ কাজ করে—যা তাকে নিয়ন্ত্রণ বা বাঁধার প্রতি অসহিষ্ণু করে তোলে। আপনি, কিংবা কোনো বোধসম্পন্ন মানুষ কি সত্যিই মনে করেন যে, এমন তিন-চার মিলিয়ন মানুষ—যারা বুদ্ধিমত্তা বা সাহসিকতায় পিছিয়ে নেই, যারা স্বাধীনতার স্বাদ একবার পেয়েছে, যারা এমন এক দেশে বাস করে যেখানে প্রতি কুড়ি বছরেই জনসংখ্যা দ্বিগুণ হয়ে যায়, যেখানে জমি ও আবহাওয়ার বৈচিত্র্য অসাধারণ, যা শুধু জীবনের প্রয়োজনীয় জিনিসই নয়, বিলাস ও সুখস্বাচ্ছন্দ্যের জোগানও দিতে পারে—তারা কি দীর্ঘদিন কোনো অন্যায় নিপীড়ন মেনে নেবে? যদি দুর্ভাগ্যক্রমে তাদের ওপর কোনো ধরনের জুলুম চাপিয়ে দেওয়া হয়, তাহলে?

একটা নতুন ‘স্ট্যাম্প আইন’-এর মতো উদ্যোগ নিলে, আমেরিকায় আরেকটি বড় ধরনের বিদ্রোহ শুরু হওয়া একেবারেই নিশ্চিত।