জাইমা রহমান
অবয়ব
জাইমা জারনাজ রহমান (জন্ম: ২৬ অক্টোবর ১৯৯৫), যিনি জাইমা রহমান নামে বেশি পরিচিত, একজন বাংলাদেশী আইনজীবী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের একমাত্র সন্তান। তিনি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাতনী।
উক্তি
[সম্পাদনা]- রাজনীতি এবং সমাজে ভিন্নমত থাকবে। কিন্তু ভিন্নমতের হলেও একসাথে বসে আলোচনা করাই গণতন্ত্রের অংশ
- ১৮ জানুয়ারি ২০২৬ ঢাকায় খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক সভায় এমন মন্তব্য বলেছেন।
- যখন নারীদের প্রান্তে ঠেলে না দিয়ে স্বাগত জানানো হয়, তখন তারা শুধু নিজেদের জীবনই বদলায় না, তারা বদলে দেয় তাদের পরিবারের ভবিষ্যৎ এবং জাতির ভবিষ্যৎও। বাংলাদেশ যদি প্রকৃত অগ্রগতি চায়, তাহলে প্রতীকী সাফল্যের গল্প দিয়ে নয়, বরং টেকসই জাতীয় উন্নয়ন দরকার। ক্ষমতায়ন শুধু শ্রেণিকক্ষ, শুধু অফিস বা শুধু নীতিনির্ধারণে থেমে থাকতে পারে না। এটি পৌঁছাতে হবে আমাদের ঘরে, আমাদের প্রতিষ্ঠানগুলোতে এবং আমাদের মানসিকতায়। এর দায়িত্ব আমাদের সবার।’
- ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে উইমেন শেপিং দ্য নেশন পলিসি, পসিবিলিটি অ্যান্ড দ্য ফিউচার অব বাংলাদেশ এই বক্তব্য বলেছেন। ১৮ জানুয়ারি ২০২৬
- আজ এখানে উপস্থিত সবাই একরকম নই। আমাদের আদর্শ, অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ভিন্ন। তারপরও আমরা একসঙ্গে বসে আলোচনা করছি, কারণ আমরা সবাই দেশের জন্য ভাবছি। এই ভিন্নতার মধ্য দিয়েই একে অপরের কথা শোনা ও আলোচনা করাই গণতন্ত্রের আসল সৌন্দর্য।
- ঢাকার খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এই এক আলোচনা সভায় বলেছেন। ইত্তেফাক, ১৮ জানুয়ারি ২০২৬
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় জাইমা রহমান সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।