বিষয়বস্তুতে চলুন

জাক শিরাক

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে
সাঁজোয়া যানে করে গণতন্ত্র রপ্তানি করা যায় না।

জাক শিরাক (২৯ নভেম্বর ১৯৩২ – ২৬ সেপ্টেম্বর ২০১৯) ছিলেন একজন ফরাসি রাজনীতিবিদ যিনি ১৯৯৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত ফ্রান্সের রাষ্ট্রপতি ছিলেন। তিনি ১৯৭৪ থেকে ১৯৭৬ এবং ১৯৮৬ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে এবং ১৯৭৭ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত প্যারিসের মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেন।

উক্তি

[সম্পাদনা]
  • Vous êtes mon ami personnel. Vous êtes assuré de mon estime, de ma considération et de mon affection.
    • অনুবাদ: আপনি আমার ব্যক্তিগত বন্ধু। আমার শ্রদ্ধা, বিবেচনা এবং আপনার সাথে আমার সম্পর্কের বিষয়ে আমি আপনাকে আশ্বস্ত করছি।
    • ৫ সেপ্টেম্বর, ১৯৭৪-এ ইরাকি একনায়ক সাদ্দাম হোসেন সম্পর্কে ঘোষণা।
    • এশিম্যান, এরিক এবং বোল্টানস্কি, ক্রিস্টোফ (২০০৬)। Chirac d'Arabie : Les mirages d'une politique française (ফরাসি ভাষায়), গ্রাসেট এবং ফাসকুয়েল, পৃষ্ঠা ৬৪, আইএসবিএন 2246691214
  • Notre maison brûle et nous regardons ailleurs. La nature, mutilée, surexploitée, ne parvient plus à se reconstituer et nous refusons de l'admettre. L'humanité souffre. Elle souffre de mal-développement, au nord comme au sud, et nous sommes indifférents. La terre et l'humanité sont en peril et nous en sommes tous responsables.
    • অনুবাদ: আমাদের ঘরে আগুন জ্বলছে আর আমরা অন্যদিকে তাকিয়ে আছি। প্রকৃতি আজ ক্ষতবিক্ষত এবং অতিমাত্রায় শোষিত হয়ে আর নিজেকে পুনর্গঠন করতে পারছে না, অথচ আমরা তা স্বীকার করতে অস্বীকার করছি। উত্তর থেকে দক্ষিণ মানবজাতি আজ অপ-উন্নয়নে ভুগছে, কিন্তু আমরা উদাসীন। পৃথিবী এবং মানবতা আজ চরম বিপদে এবং এর জন্য আমরা সবাই দায়ী।
    • জোহানেসবার্গে ধরিত্রী সম্মেলনে দেওয়া বক্তব্য Elysee.fr, তারিখ: ২ সেপ্টেম্বর ২০০২
  • ফ্রান্সের পক্ষ থেকে আমরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ১৪৪১-এর অধীনে যা কিছু করা সম্ভব তা বিবেচনা করতে প্রস্তুত। [...] তবে আমি আবারও বলছি যে বর্তমান প্রস্তাবের মাধ্যমে প্রতিটি সুযোগ অন্বেষণ করতে হবে; এমন অনেক সুযোগ রয়েছে এবং ইরাকে বিদ্যমান যেকোনো গণবিধ্বংসী অস্ত্র নির্মূলের লক্ষ্য অর্জনের পথে এগুলো আমাদের অনেক সুযোগ করে দেবে। তা সত্ত্বেও আমি বলতে চাই যে, বর্তমান অবস্থায় আমার জানা মতে এই ক্ষেত্রে কোনো অকাট্য প্রমাণ আমার কাছে নেই।
    • উৎস: প্যারিসে ১০ ফেব্রুয়ারি ২০০৩ তারিখে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্য।
  • On n'exporte pas la démocratie dans un fourgon blindé.
    • অনুবাদ: কেউ সাঁজোয়া যানে করে গণতন্ত্র রপ্তানি করে না।
    • জঁ-পিয়ের রাফারিন; ২০০৩ সালে ইরাক আক্রমণের বিষয়ে সিলভিও বার্লুসকোনি-র সাথে জাক শিরাকের কথোপকথন হিসেবে উদ্ধৃত, রাত ২০টার সংবাদ, TF1, ১১ মার্চ ২০০৭।
  • অন্যের বিশ্বাসকে আঘাত করতে পারে এমন সবকিছু, বিশেষ করে ধর্মীয় বিশ্বাস এড়িয়ে চলতে হবে। মত প্রকাশের স্বাধীনতা দায়িত্বশীলতার সাথে ব্যবহার করা উচিত। আমি এমন সব উস্কানির নিন্দা জানাই যা বিপজ্জনকভাবে মানুষের আবেগকে উস্কে দিতে পারে।
    • উৎস: মহানবি (সা.)-এর ড্যানিশ কার্টুন প্রকাশের পর বাকস্বাধীনতা সম্পর্কে দেওয়া বক্তব্য।
  • Ne composez jamais avec l'extrémisme, le racisme, l'antisémitisme ou le rejet de l'autre.
    • অনুবাদ: কখনও চরমপন্থা, বর্ণবাদ, ইহুদি-বিদ্বেষ বা অন্যের প্রতি অসহিষ্ণুতার সাথে আপস করবেন না।
    • Le Monde-এ প্রকাশিত বিবৃতি, ১৩ মার্চ ২০০৭, পৃষ্ঠা ১০।
  • J'ai été militant de l'ANC de Mandela depuis la fin des années soixante, le début des années soixante-dix. J'ai été approché par Hassan II, le roi du Maroc, pour aider au financement de l'ANC...
    • অনুবাদ: আমি ষাটের দশকের শেষ বা সত্তরের দশকের শুরু থেকে ম্যান্ডেলার এএনসি-এর একজন সক্রিয় সদস্য ছিলাম। দ্বিতীয় হাসান, মরক্কোর রাজা, আমাকে এএনসি-র অর্থায়নে সহায়তা করার জন্য বলেছিলেন। [...] আমার মনে আছে সেই সময় দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট যিনি সম্ভবত ভর্স্টার ছিলেন আমাদের মন্ত্রীদের ওপর প্রচুর চাপ সৃষ্টি করছিলেন যেন তারা দক্ষিণ আফ্রিকায় যান। বেশ কিছু ফরাসি মন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করেছিলেন। আমাকেও বারবার অনুরোধ করা হয়েছিল... দক্ষিণ আফ্রিকার নেতারা আমাদের বোঝাতে চেয়েছিলেন যে অপারথাইড বা বর্ণবৈষম্য স্বাভাবিক বা এর কোনো অস্তিত্ব নেই। আমি আনুষ্ঠানিকভাবে এবং অত্যন্ত স্পষ্টভাবে ঘোষণা করেছিলাম যে, বর্ণবৈষম্য যতদিন বিদ্যমান থাকবে ততদিন আমি সেখানে পা রাখব না।
    • L'Inconnu de l'Élysée, Pierre Péan, Fayard, ২০০৭, পৃষ্ঠা ৮ ও ৯।
  • আমি বলব যে এই পরিস্থিতির বিপজ্জনক দিকটি পারমাণবিক বোমা থাকা নয়। একটি বা হয়তো পরে দ্বিতীয় একটি বোমা থাকা খুব একটা বিপজ্জনক নয়। ইরান এই বোমা কোথায় ফেলবে? ইসরায়েলে? এটি বায়ুমণ্ডলের ২০০ মিটার ওপরে ওঠার আগেই তেহরান মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। ...এটি স্পষ্ট যে এই বোমা নিক্ষেপের মুহূর্তেই তা ধ্বংস করা হবে। আমাদের কাছে সেই মাধ্যম আছ বেশ কিছু দেশের কাছে বোমা ধ্বংস করার ক্ষমতা রয়েছে।
    • উৎস: একটি সংবাদপত্রের সাক্ষাৎকারে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে।
  • এমন অনেক নারী ছিলেন যাদের আমি ভালোবেসেছি... অনেককে, এবং যতটা সম্ভব গোপনে।

জাক শিরাক সম্পর্কে উক্তি

[সম্পাদনা]
  • সাম্প্রতিক দিনগুলোতে ফ্রান্স প্রচুর সমালোচনার সম্মুখীন হয়েছে। শুধু ফ্রান্স একাই পরিদর্শনের জন্য আরও সময় চায় না। জার্মানি আরও সময় চায়; রাশিয়া আরও সময় চায়; প্রকৃতপক্ষে, আমরা কোনো সময়ই দ্বিতীয় প্রস্তাবটি কার্যকর করার জন্য প্রয়োজনীয় ন্যূনতম সমর্থনেও স্বাক্ষর করিনি। আন্তর্জাতিক এই শত্রুতার কারণ হিসেবে আমরা যদি কেবল প্রেসিডেন্ট শিরাককে দায়ী করি, তবে আমরা নিজেদেরই প্রতারিত করব। বাস্তবতা হলো, ব্রিটেনকে এমন একটি যুদ্ধে নামতে বলা হচ্ছে যেটির বিষয়ে আমাদের কোনো আন্তর্জাতিক অংশীদার বা সংস্থার সাথে সমঝোতা নেই—তা সে ন্যাটো হোক, ইউরোপীয় ইউনিয়ন হোক, আর এখন তো নিরাপত্তা পরিষদও নয়।
    • রবিন কুক, ১৭ মার্চ ২০০৩, দ্য পেঙ্গুইন বুক অফ মডার্ন স্পিচেস-এ উদ্ধৃত

বহিঃসংযোগ

[সম্পাদনা]