জিয়া হায়দার
অবয়ব
জিয়া হায়দার (১৮ নভেম্বর ১৯৩৬ - ২ সেপ্টেম্বর ২০০৮) একজন একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশী লেখক, কবি, নাট্যকার, অনুবাদক ও অধ্যাপক। তার পুরো নাম শেখ ফয়সাল আব্দুর রউফ মোহাম্মদ জিয়াউদ্দিন হায়দার। বাংলাদেশ ইনিস্টিটিউট অব থিয়েটার আর্টস (বিটা) এর প্রতিষ্ঠাতা তিনি। বাংলাদেশ নাট্য জগৎ এ তিনি এক স্মরণীয় নাম । তিনি ৭টি কাব্যগ্রন্থ ও ৪টি নাটক লিখেছেন এবং বেশ কিছু নাটক অনুবাদ করেছেন।
উক্তি
[সম্পাদনা]- মানব সভ্যতায়ও, তার শৈশবকাল থেকেই, যখন মানুষ সবেমাত্র সংঘবদ্ধ জীবন-যাপন করতে শুরু করেছে-লিখিত ইতিহাসের বহু হাজার বছর আগে-তখন থেকেই থিয়েটারের শুরু।
- থিয়েটারের কথা - ১ম খণ্ড
- অধিকাংশ আদিম নাট্যকর্মই এই নিতান্ত বাস্তব প্রয়োজনে নিবেদিত। মানুষ তার জীবন শুরু করেছে শিকারীরূপে
- থিয়েটারের কথা - ১ম খণ্ড
- কণ্ঠস্বরের সাহায্যে যে আকৃতি নির্মিত হয় সেটা হচ্ছে জীবনের একটি সচলতার উৎক্ষেপণ মাত্র।
- থিয়েটারের কথা - ১ম খণ্ড
আরও দেখুন
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় জিয়া হায়দার সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।