জেফরি হিন্টন
অবয়ব

জেফ্রি এভারেস্ট হিন্টন (জন্ম ৬ ডিসেম্বর ১৯৪৭) একজন ইংরেজ-কানাডীয় কম্পিউটার বিজ্ঞানী এবং জ্ঞানীয় মনোবিজ্ঞানী। কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের ওপর তাঁর যুগান্তকারী কাজের জন্য তাঁকে প্রায়শই "এআইয়ের গডফাদার" বলা হয়। তিনি ২০১৮ সালে টুরিং পুরস্কারে ভূষিত হন।
উক্তি
[সম্পাদনা]- আমার মনে হয় রাজনৈতিক ব্যবস্থাগুলো মানুষকে আতঙ্কিত করতে এটি ব্যবহার করবে।
- সূত্র: কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে মন্তব্য (২০১৫)।
- আপনি বা আমি যদি কিছু শিখি এবং সেই জ্ঞান অন্য কারো কাছে স্থানান্তর করতে চাই, তবে আমরা কেবল তাদের কাছে একটি 'কপি' পাঠাতে পারি না। কিন্তু এআইয়ে ক্ষেত্রে ১০,০০০ নিউরাল নেটওয়ার্কের যেকোনো একজন যা শিখবে তা তাৎক্ষণিকভাবে বাকি সবাই জেনে যাবে। এটি বুদ্ধিমত্তার সম্পূর্ণ ভিন্ন একটি রূপ। একটি নতুন এবং আরও উন্নত বুদ্ধিমত্তা।
- সূত্র: এমআইটি প্রযুক্তি পর্যালোচনা-তে দেওয়া সাক্ষাৎকার (মে ২০২৩)।
- অনেক মানুষের কাছেই এটি খুব সম্ভাব্য মনে হয় যে, এআইয়ের কারণে আমরা ব্যাপক বেকারত্বের সম্মুখীন হব।
- বার্নি স্যান্ডার্সের সাথে জর্জিটাউন বিশ্ববিদ্যালয়ে কথোপকথনে (৪ ডিসেম্বর ২০২৫)।
টকিং নেটস: অ্যান ওরাল হিস্ট্রি অফ নিউরাল নেটওয়ার্কস (২০০০)
[সম্পাদনা]- আমি স্কুলে খ্রিস্টধর্ম এবং বাড়িতে স্টালিনবাদ পেয়েছি। আমি মনে করি এটি বিজ্ঞানী হওয়ার জন্য একটি খুব ভালো প্রস্তুতি ছিল কারণ আমি এই ধারণায় অভ্যস্ত হয়ে গিয়েছিলাম যে অন্তত অর্ধেক মানুষ সম্পূর্ণ ভুল।
- শৈশব ও বিজ্ঞানী হওয়ার অনুপ্রেরণা প্রসঙ্গে।
- নিউরাল নেটওয়ার্কের 'হিডেন ইউনিট' নামকরণের কারণ হলো, পিটার ব্রাউন আমাকে 'হিডেন মার্কভ মডেল' সম্পর্কে বলেছিলেন। আমার মনে হয়েছিল অতিরিক্ত ইউনিটগুলোর জন্য "হিডেন" একটি উপযুক্ত নাম হবে।
- "হিডেন নিউরন" নামকরণ প্রসঙ্গে।
- আমি মস্তিষ্ক কীভাবে কাজ করে তা নিয়ে অনেক বেশি আগ্রহী। আমি কেবল এটি প্রমাণ করার জন্যই এর প্রায়োগিক দিকগুলোতে কাজ করি যাতে গবেষণার অনুদান আসা অব্যাহত থাকে।
- ব্যবহারিক প্রয়োগ ও তাত্ত্বিক গবেষণার পার্থক্য প্রসঙ্গে।
- ১৯৮৫ সালের শেষের দিকে ডেভ রুমেলহার্টের সাথে আমার একটি চুক্তি হয়েছিল যে, আমি ব্যাকপ্রোপাগেশন নিয়ে একটি ছোট গবেষণাপত্র লিখব, আর সে অটোএনকোডার নিয়ে লিখবে। আইডিয়া যার নয় তাকে দিয়ে লেখানোই ভালো ছিল কারণ সে বিষয়টির গুরুত্ব নিরপেক্ষভাবে বলতে পারত। আমি আমার কথা রেখেছিলাম, কিন্তু ডেভ এখনও অটোএনকোডার নিয়ে সেই লেখাটি লেখেনি। আমি এখনও অপেক্ষা করছি।
- ব্যাকপ্রোপাগেশন জনপ্রিয় হওয়ার ইতিহাস প্রসঙ্গে।