জেমস টেইলর কেন্ট

ডা. কেন্ট একজন আমেরিকান চিকিৎসক। ১৮৪৯ সালের ৩১ শে মার্চ, নিউইয়র্কের উডহুলে জন্মগ্রহণ করেন। ম্যাডিসন ইউনিভার্সিটি (বর্তমানে কোলগেইট ইউনিভার্সিটি) থেকে ১৮৭০ সালে তিনি মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ‘Eclectic Medical Institute of Cincinnati’ থেকে ১৮৭৩ সালে চিকিৎসাবিদ্যায় গ্র্যাজুয়েট সম্পন্ন করে, মিশৌরির সেন্ট লুইসে একজন এক্লেক্টিক চিকিৎসক হিসাবে প্র্যাকটিস শুরু করেন। পরবর্তী জীবনে তিনি ন্যাচারোপ্যাথি, হোমিওপ্যাথি ও কাইরোপ্র্যাকটিকের উপর পড়াশুনা করেন। চিকিৎসাচর্চা শুরু করার পরই তিনি ‘Eclectic National Medical Association’ গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে স্বীকৃতি লাভ করেন। ১৮৭৮ সালে তাঁর স্ত্রী লুসি ‘Nervous weakness, Insomnia, and Anaemia’-তে আক্রান্ত হয়ে প্রচণ্ড কষ্টভোগ করতে থাকেন এবং এক্লেক্টিক ও এলোপ্যাথিক কোন চিকিৎসায়ই তা ভালো হচ্ছিলো না। এমনকি তিনি শেষে মাসের পর মাস শয্যাশায়ী হয়ে থাকেন এবং ক্রমান্বয়ে তার অবস্থা খারাপ হতে থাকে। অবশেষে লুসি নিজ সিদ্ধান্তে তৎকালীন একজন হোমিওপ্যাথ Dr Richard Phelan-কে চিকিৎসা করতে অনুরোধ করেন। এবং তার ঔষধ গ্রহণের পর- তার মাঝে এক নাটকীয় উন্নতি হওয়া শুরু করে এবং সেই চিকিৎসাতেই তিনি আরোগ্য হন। আর এই ঘটনা প্রত্যক্ষ করেই তিনি হোমিওপ্যাথির প্রতি আগ্রহী হন।