ডেভিড গ্রসম্যান
অবয়ব

ডেভিড গ্রসম্যান (হিব্রু: דויד גרוסমান; জন্ম ২৫ জানুয়ারি ১৯৫৪) হলেন একজন ইসরায়েলি লেখক যাঁর বই ৩০টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে। ২০১৮ সালে গ্রসম্যান সাহিত্যের জন্য ইসরায়েল পুরস্কারে ভূষিত হন।
উক্তি
[সম্পাদনা]- এটা কি সম্ভব যে ৭ই অক্টোবর যা হারিয়ে গেছে বা অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে তা হলো প্রকৃত সংলাপের সেই অতি সামান্য সুযোগটুকু, যেখানে প্রতিটি জাতি অপরের অস্তিত্বকে মনে প্রাণে মেনে নেবে? আর যারা "দ্বিজাতি রাষ্ট্রের" এক অদ্ভুত ধারণা পোষণ করত, তারাই বা এখন কী বলবে? ইসরায়েল এবং ফিলিস্তিন অনন্ত যুদ্ধে বিকৃত ও কলুষিত দুটি জাতি পরস্পরের তুতো ভাই হওয়ারও যোগ্যতা রাখে না; কেউ কি এখনো বিশ্বাস করে যে তারা পরস্পরের সঙ্গে জুড়ে থাকা যমজ হতে পারে? শান্তি ও নিরাময়ের কথা ভাবার আগে যুদ্ধহীন বহু বছর পার হতে হবে। এর মধ্যে, আমরা কেবল ভয় আর ঘৃণার সেই বিশালতার কথা কল্পনা করতে পারি যা এখন উপরিভাগে উঠে আসবে। আমি আশা করি, আমি প্রার্থনা করি যে, পশ্চিম তীরে এমন কিছু ফিলিস্তিনি থাকবেন যারা ইসরায়েল অর্থাৎ তাদের দখলদার এর প্রতি ঘৃণা থাকা সত্ত্বেও নিজেদের দেশবাসীর কর্মকাণ্ড থেকে নিজেদের আলাদা রাখবেন, তা কাজে হোক বা কথায়। একজন ইসরায়েলি হিসেবে তাঁদের উপদেশ দেওয়ার বা কী করতে হবে তা বলার কোনো অধিকার আমার নেই। কিন্তু একজন মানুষ হিসেবে তাঁদের কাছে মানবিক ও নৈতিক আচরণের দাবি করার অধিকার এবং দায়বদ্ধতা আমার আছে।
আমরা কি জরাজীর্ণ সব সূত্র ঝেড়ে ফেলে এটা বোঝার ক্ষমতা রাখি যে, এখানে যা ঘটেছে তা এতটাই বিশাল এবং ভয়াবহ যে পুরোনো মাপকাঠি দিয়ে তা বিচার করা সম্ভব নয়? এমনকি ৫৬ বছর ধরে অধিকৃত অঞ্চলগুলোতে ইসরায়েলের আচরণ এবং তাদের অপরাধগুলোও যা প্রকাশ পেয়েছে তাকে সমর্থন দিতে পারে না বা হালকা করতে পারে না: তা হলো ইসরায়েলের প্রতি ঘৃণার গভীরতা এবং সেই যন্ত্রণাদায়ক উপলব্ধি যে আমাদের ইসরায়েলিদের সবসময় অত্যন্ত সতর্ক অবস্থায় এবং যুদ্ধের জন্য সর্বদা প্রস্তুত হয়ে এখানে বাস করতে হবে।- "ইসরায়েল এখন এক দুঃস্বপ্নের মধ্যে। ছাই থেকে যখন আমরা জেগে উঠব, তখন আমরা কে হব?", ফাইন্যান্সিয়াল টাইমস (১২ অক্টোবর ২০২৩)
- ২০২৩ সালের ৭ই অক্টোবর হামাস কর্তৃক অন্তত ১,০০০ ইসরায়েলি নিহত হওয়ার পর ২০২৩ সালের ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হয়।
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় ডেভিড গ্রসম্যান সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।