বিষয়বস্তুতে চলুন

ঢাকার হাঙ্গামা, ১৯৬৯

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে

১৯৬৯ সালের ঢাকার হাঙ্গামা হলো ১৯৬৯ সালের নভেম্বরে বাঙালিঅবাঙালি মোহাজেরদের মধ্যকার সৃষ্ট দাঙ্গার ফলশ্রুতিতে সংঘটিত পাঁচ দিনব্যাপী হাঙ্গামা। ১ নভেম্বরে পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকায় মোহাজেরদের আহূত হরতালের সময় এই হাঙ্গামার সূচনা হয়।

উক্তি

[সম্পাদনা]
  • খসরু, মন্টু ও সেলিমের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড হয়। শেখ মুজিব তাদের বাচানাের যথেষ্ট চেষ্টা করেছিলেন। তিনি এত দূর পর্যন্ত বলেছিলেন, যে তারিখে এ ঘটনা ঘটে সেই দিন অভিযুক্ত ব্যক্তিরা তাঁর সঙ্গে ছিলেন। এমনকি গভর্নর আহসানও তাদের সঙ্গে ছিলেন। তারা তখন বাঙালি-বিহারি দাঙ্গা উপদ্রুত ঢাকার মােহাম্মদপুর এলাকা সফর করছিলেন।
    • মহিউদ্দিন আহমেদ, আওয়ামী লীগ : উত্থানপর্ব ১৯৪৮-১৯৭০, পৃ. ২১০, প্রথমা, আইএসবিএন 9789849176664.
  • ৬৯ সালে বিহারিরা আমগো মারছে। বোম মাইরা, আগুন লাগাইয়া দিত। আমরা বাঙালি পরিবার যে দিকে থাকতাম, ওই দিকে নির্যাতন করত। এখন যেইডা আসাদ এভিনিউ, ওইটা আইয়ূব এভিনিউ ছিল। ওইখান দিয়া পাকিস্তানি গাড়ি যাইত। আমরা পাকিস্তানিগো হারিকেন দিয়া সিগন্যাল দিতাম, আমগো বাঁচান। হ্যারা আমরা না বাঁচাইয়া, উল্টা আমগো দিকে গুলি করত। তখন আমগো তিনজন মারা গেছিল।

বহিঃসংযোগ

[সম্পাদনা]