বিষয়বস্তুতে চলুন

তপন বাগচী

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে

তপন বাগচী বাংলাদেশের একজন কবি, প্রাবন্ধিক লোকসংস্কৃতিবিদ, গীতিকার ও শিশুসাহিত্যিক। তিনি মূলত ১৯৯০-এর দশকের দিকে বাংলাদেশে খুব জনপ্রিয় কবি।

উক্তি

[সম্পাদনা]
  • দেবদাস-পার্বতীর গভীর প্রণয়, তাদের প্রণয় পরিণয়ে রূপ না-পাওয়া, অভিমানে দেবদাসের নিরুদ্দেশ হওয়া, মদের নেশায় বেহুঁশ হয়ে পড়ে থাকে, বন্ধু চুনীলালের দৌত্যে বাইজি চন্দ্রমুখীর সুশ্রূষা লাভ করা এবং চন্দ্রমুখীর কাছে পার্বতীর কথা বলতে-বলতে নিজেই চন্দ্রমুখীর প্রেমে পড়ে যাওয়ার দ্বন্দ্ব ও দ্বৈরথ আমার কাছে বেশ উপভোগ্য মনে হয়েছে।
  • ঈশপের মূল গল্পের শেষে এরকম নীতিবাক্য উল্লেখ করা ছিল বলে আমার মনে হয় না। ঈশপের গল্প তো অনূদিত, পুনর্কথিত ও সম্পাদিত হতে হতে এই পর্যন্ত এসেছে। সেখানে ছোটদের কাছে গল্পের উপযোগিতা বৃদ্ধি করতে গিয়ে কোনো এক সম্পাদক গল্পের শিক্ষণীয় বিষয়টি গল্পের শেষে জুড়ে দিয়েছেন বলে আমার ধারণা। ঈশপ তো গল্পকথক। তিনি কেন নীতিবাক্য বলবেন? পাঠ শেষে পাঠকের মনেই তো এই নীতিকথা জেগে উঠবে।
  • ১৯৪৭ সালে দেশ-বিভাজনের ক্ষেত্রে মুসলিম লীগের ভূমিকা ছিল। বিশেষ করে মাদারীপুর-গোপালগঞ্জ এলাকার লোকজন মনে করে পাকিস্তান তথা পূর্বপাকিস্তান সৃষ্টির জন্যে মাদারীপুরের তফশিলী নেতা দ্বারকানাথ বারুরীরাই দায়ী। এ সম্পর্কে এ-এলাকায় প্রচলিত একটি ছড়ায় পরিবেশিত তথ্য থেকেও ঘটনা সম্পর্কে ধারণা পাওয়া যায়—
    আল্লায় বানাইছে সাধের
    হিন্দু-মুসলমান
    দ্বারিকবাবু সৃষ্টি করছে
    পূর্ব পাকিস্তান।
    • দ্বারিকানাথ বারুরী সম্পর্কে, ২০০০ সালে প্রকাশিত আনন্দনাথ রায়ের "ফরিদপুরের ইতিহাস (১ম ও ২য় খণ্ড)"-এর ৩২৪ পৃষ্ঠা হতে উদ্ধৃত।

বহিঃসংযোগ

[সম্পাদনা]