তারাবীহ
অবয়ব
তারাবীহ (আরবি: تَرَاوِيْحِ; একবচন 'তারবীহাতুন', আরবি: تَروِيْحَة) এর আভিধানিক অর্থ বসা বিশ্রাম করা বা আরাম করা এবং এটি আরবি ر و ح শব্দমূল থেকে আগত। তারাবীহ বা কিয়ামুল লাইল হলো রাতের একটি বিশেষ সুন্নত নামাজ যেটি মুসলিমগণ রমজান মাসব্যপী প্রতি রাতে এশার ফরজ নামাজের পর সুদীর্ঘ তিলাওয়াত সহকারে পড়ে থাকেন।
উক্তি
[সম্পাদনা]- তারাবি নামাজ পড়িতে যাইব মোল্লাবাড়িতে আজ,
মেনাজদ্দীন, কলিমদ্দীন, আয় তোরা করি সাজ।
চালের বাতায় গোঁজা ছিল সেই পুরাতন জুতা জোড়া,
ধুলাবালু আর রোদ লেগে তাহা হইয়াছে পাঁচ মোড়া।
তাহারি মধ্যে অবাধ্য এই চরণ দুখানি ঠেলে,
চল দেখি ভাই খলিলদ্দীন, লুন্ঠন-বাতি জ্বেলে।
ঢৈলারে ডাক, লস্কর কোথা, কিনুরে খবর দাও।
মোল্লাবাড়িতে একত্র হব মিলি আজ সার গাঁও।- জসীম উদ্দীন, "তারাবি" কবিতার অংশ। [১]
- যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াবের উদ্দেশ্যে রমজান মাসে তারাবিহ নামাজ পড়বে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে।
- মুহাম্মাদ, বুখারি, হাদিস: ৩৬
- নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের প্রতি রোজা ফরজ করেছেন আর আমি তোমাদের জন্য তারাবির নামাজ সুন্নত করেছি; অতএব যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াবের আশায় রমজানে দিনে রোজা পালন করবে ও রাতে তারাবির নামাজ আদায় করবে, সে গুনাহ থেকে এমন পবিত্র হবে; যেমন নবজাতক মাতৃগর্ভ থেকে (নিষ্পাপ অবস্থায়) ভূমিষ্ঠ হয়।
- নবী করিম (সা.) রমজান মাসে বিনা জামাতে (একাকী) ২০ রাকাত তারাবি নামাজ আদায় করতেন, অতঃপর বিতর নামাজ পড়তেন।
- হজরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত। (বায়হাকি) [৩]
- দ্বিতীয় খলিফা হজরত উমর (রা.) মানুষকে একত্র করলেন হজরত উবাই ইবনে কাআব (রা.)-এর পেছনে; তখন তিনি তাদের ইমামতি করে ২০ রাকাত নামাজ পড়তেন।
- হজরত হাসান (রা.), (আবু দাউদ, খণ্ড: ২, হাদিস: ১৪২৯) [৪]
- সাহাবি সায়েব ইবনে ইয়াজিদ (রা.) বলেছেন, সাহাবায়ে কেরাম হজরত উমর ইবনুল খাত্তাব (রা.)-এর যুগে রমজান মাসে বিশ রাকাত তারাবি পড়তেন। তিনি আরও বলেন, তারা নামাজে শতাধিক আয়াতবিশিষ্ট সূরাসমূহ পড়তেন এবং হজরত উসমান ইবনে আফফান (রা.)-এর যুগে দীর্ঘ নামাজের কারণে তাদের (কেউ কেউ) লাঠিসমূহে ভর দিয়ে দাঁড়াতেন।
- ইয়াজিদ ইবনে খুসাইফা (রহ.), (আস সুনানুল কুবরা ও বাইহাকি, ২/৪৯৬/৪২৮৮) [৫]
- রাসুলে করিম (সা.) বলেছেন, যে ব্যক্তি ইমামের সঙ্গে তারাবির নামাজ পড়ল ইমাম প্রস্থান করা পর্যন্ত; তার কিয়ামে লাইল (রাত জাগার সওয়াব পূর্ণরূপে) লিখিত হবে।
- আবুজার গিফারি (রা.), (তিরমিজি, খণ্ড: ৩, পৃষ্ঠা: ১৬১-১৬৯, হাদিস: ৮০৬) [৬]
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় তারাবীহ সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।