বিষয়বস্তুতে চলুন

তারো কোনো

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে
২০১০ সালে তোলা তারো কোনো ছবি।

তারো কোনো (河野 太郎, Kōno Tarō; জন্ম ১০ জানুয়ারি ১৯৬৩) একজন জাপানি রাজনীতিবিদ। তিনি আগস্ট ২০২২ সাল থেকে ডিজিটাল রূপান্তর বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি লিবারেল ডেমোক্রেটিক পার্টি এ সদস্য।

এর আগে তিনি ২০১৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত এবং পুনরায় ২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রশাসনিক সংস্কার ও নিয়ন্ত্রক সংস্কার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি প্রধানমন্ত্রী শিনজো আবের অধীনে পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

১৯৯৬ সাল থেকে তিনি কানাগাওয়া প্রিফেকচারের ১৫তম নির্বাচনী এলাকা থেকে জাপানের প্রতিনিধি পরিষদের সদস্য। তারো তার রাজনৈতিক দল থেকে ভিন্নমত পোষণ করার প্রবণতার কারণে একজন রাজনৈতিক ‘ম্যাভেরিক’ হিসেবে পরিচিত। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমতে তার ব্যাপক অনুসারী এবং ইংরেজি ভাষাতে দক্ষতার জন্যও সুপরিচিত।

উক্তি

[সম্পাদনা]
  • ওয়াশিংটন, ডি.সি. তে আবার ফিরে আসতে পেরে ভালো লাগছে। শেষবার যখন এখানে এসেছিলাম, তখন আমি পররাষ্ট্রমন্ত্রী ছিলাম। এবার ফিরেছি প্রতিরক্ষামন্ত্রী হিসেবে। হয়তো আগামী বছর প্রধানমন্ত্রী হিসেবেও আসতে পারি।
    • ১৪ জানুয়ারি ২০২০ তারিখে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ আয়োজিত ২৬তম বার্ষিক যুক্তরাষ্ট্র–জাপান নিরাপত্তা সেমিনারে প্রদত্ত বক্তব্য। The 26th Annual U.S.-Japan Security Seminar: The U.S.-Japan Alliance at 60
  • আমি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলাম, তখন খুব সতর্ক ছিলাম যেন চীনকে ‘হুমকি’ বলে উল্লেখ না করি, যদিও সংবাদ সম্মেলনে বারবার ‘গভীর উদ্বেগ’-এর কথা বলেছি। কিন্তু প্রতিরক্ষামন্ত্রী হিসেবে আমাকে বলতে হচ্ছে চীন এখন জাপানের জন্য একটি নিরাপত্তা হুমকি হয়ে উঠেছে।

বহিঃসংযোগ

[সম্পাদনা]