বিষয়বস্তুতে চলুন

তালহা ইবনে উবাইদিল্লাহ

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে

তালহা ইবনে উবাইদিল্লাহ (আরবি: طلحة بن عبيدالله) (মৃত্যু ৬৫৬ খ্রিষ্টাব্দ) ছিলেন ইসলাম গ্রহণকারী প্রথম আটজন ব্যক্তির অন্যতম। তিনি মুহাম্মদ এর একজন ঘনিষ্ঠ সাহাবি ছিলেন। উহুদের যুদ্ধ ও উটের যুদ্ধে অংশগ্রহণের জন্য তিনি অধিক পরিচিত।

উক্তি

[সম্পাদনা]
  • তালহা ইবনে উবায়দুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে একটি খেজুর বাগান অতিক্রম করছিলাম। তিনি লোকেদেরকে দেখলেন যে, তারা নর খেজুর গাছের কেশর মাদী খেজুর গাছের কেশরের সাথে সংযোজন করছে। তিনি লোকেদের জিজ্ঞাসা করলেনঃ এরা কী করছে? তালহা (রাঃ) বলেন, তারা নর গাছের কেশর নিয়ে মাদী গাছের কেশরের সাথে সংযোজন করছে। তিনি বলেনঃ এটা কোন উপকারে আসবে বলে মনে হয় না। লোকজন তাঁর মন্তব্য অবহিত হয়ে উক্ত প্রক্রিয়া ত্যাগ করলো। ফলে খেজুরের উৎপদান হ্রাস পেলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি অবহিত হয়ে বলেনঃ এটা তো ছিল একটা ধারণা মাত্র। ঐ প্রক্রিয়ায় কোন উপকার হলে তোমরা তা করো। আমি (এ বিষয়ে) তোমাদের মতই একজন মানুষ। ধারণা কখনো ভুলও হয়, কখনো ঠিকও হয়। কিন্তু আমি তোমাদের এভাবে যা বলি ’’আল্লাহ বলেছেন’’, সেক্ষেত্রে আমি কখনো আল্লাহর উপর মিথ্যা আরোপ করবো না।

তালহা ইবনে উবাইদিল্লাহ সম্পর্কে উক্তি

[সম্পাদনা]
  • যদি কেউ কোনো শাহাদাতপ্রাপ্ত ব্যক্তিকে পৃথিবীতে হেঁটে বেড়াতে দেখে আনন্দ পেতে চায়, তাহলে সে যেন তালহা ইবনে উবাইদুল্লাহকে দেখে।
    • মুহাম্মাদ, ওহুদ যুদ্ধে তালহা (রা.)–র বীরত্ব ও সাহসের নজিরবিহীন অবদানের জন্য। [১]
  • আমরা তাকিয়ে দেখি, তালহা (রা.) রক্তাক্ত অবস্থায় একটি গর্তে অজ্ঞান হয়ে আছেন। তাঁর একটি হাত দেহ থেকে বিচ্ছিন্নপ্রায়। সারা শরীরে তির আর বর্শার সত্তরটিরও বেশি আঘাত।
  • সে দিনের সবটুকুই তালহার!
    • উহুদ যুদ্ধের প্রসঙ্গ উঠলেই আবু বকর (রা.) এটি বলতেন। [৩]
  • আমি দেখেছি, সেদিন (উহুদ যুদ্ধে) আঘাতের কারণে তালহার হাত অবশ ও নিস্তেজ হয়ে গিয়েছিল। তিনি সে হাত দিয়েই নবী (সা.)-কে রক্ষা করেছিলেন। কী যে প্রাণপণ যুদ্ধ করেছিলেন তালহা (রা.)।
    • কায়েস ইবনে আবু হাজেম (রা.), বুখারি, হাদিস: ৩৭৬০ [৪]

বহিঃসংযোগ

[সম্পাদনা]