তাসমিয়া প্রধান
অবয়ব
তাসমিয়া প্রধান একজন বাংলাদেশী আইনজীবী ও রাজনীতিবিদ। তিনি জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি।
উক্তি
[সম্পাদনা]- এখন আমাদের ঘরে বসে থাকার সময় নয়, আমাদের সবাইকে অধিকার আদায়ের সংগ্রামে রাজপথে নামতে হবে। ফ্যাসিবাদের কবল থেকে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার, জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে হবে। জালিম এবং জুলুমের হাত ভেঙে জনগণের সরকারের হাতে রাষ্ট্রকে তুলে দিতে হবে। অন্যথায় বাংলার আকাশে দুর্যোগের কালো রঙ ভেসে উঠতে পারে।
- ২১ ডিসেম্বর ২০২২ সালে ঢাকার আসাদগেটে একটি রাজনৈতিক অনুষ্ঠানে, ঢাকা টাইমস হতে উদ্ধৃত।
- স্বাধিকার থেকে স্বাধীনতা এবং স্বৈরাচার থেকে গণতন্ত্র মুক্ত করার আন্দোলনে ছাত্র জনতার অবদান ইতিহাসের সোনালি নামফলক।
- ৭ জানুয়ারি ২০২৩ সালে ঢাকায় জাগপা ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, বাংলানিউজ২৪.কম হতে উদ্ধৃত।
- পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে কারা আমাদের পবিত্র ভূমিতে ধর্মবিদ্বেষী আগুন ছড়ানোর ষড়যন্ত্র করছে?
- ২১ জানুয়ারি ২০২৩ সালে জাগপা ছাত্রলীগের আলোচনাসভায় ২০২২ সালের শিক্ষানীতি সম্পর্কে সরকারকে ইঙ্গিত করে, ঢাকা টাইমস হতে উদ্ধৃত।
- আপনাদের ভোট বর্জনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে, গুম হওয়া মানুষগুলোকে ফেরত পাওয়া যেতে পারে, নিত্যপণ্যের বাজার আওয়ামী সিন্ডিকেটমুক্ত হবে, বেগম খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্ত করা যাবে। তাই আপনার-আমার এবং দেশবাসীর ইমানি দায়িত্ব ৭ তারিখ ভোট বর্জন করা।
- ৪ জানুয়ারি ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কট করার আহ্বান জানিয়ে দেওয়া বক্তব্যে, দৈনিক কালবেলা হতে উদ্ধৃত।
- আমরা চাই একটা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। ভারতীয় প্রভাবমুক্ত নির্বাচন। আমরা গত ১৬ বছর দেখেছি যে বাইরের হস্তক্ষেপ হয়েছে। সামনের নির্বাচন এরকম হবে না আমরা বিশ্বাস করি৷
- ২৪ মার্চ ২০২৫ সালে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে, ঢাকা মেইল হতে উদ্ধৃত।
- বাংলাদেশের হিন্দুরা শেখ হাসিনার বিদায়ের পর শান্তিতে আছে। আপনি বরং হিন্দুস্তানের মুসলমানদের নিরাপত্তার ব্যবস্থা করুন।
- ৬ এপ্রিল ২০২৫ সালে জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে, বার্তা বাজার হতে উদ্ধৃত।
- আমার ভালো লাগে যখন দেখতে পাই বাংলাদেশের মানুষ দেরিতে হলেও একসাথে এখন ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আওয়াজ তুলে। তাই গর্বের সাথে বলতে হয়, আধিপত্যবাদবিরোধী অগ্নিপুরুষ মজলুম শফিউল আলম প্রধানের আধিপত্যবাদবিরোধী আন্দোলন সফল হয়েছে।
- ২১ মে ২০২৫ সালে জাতীয় প্রেসক্লাবে শফিউল আলম প্রধানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে, বাংলাদেশ প্রতিদিন থেকে উদ্ধৃত।
- আমরা জুলাইকে শুধু কথায় নয় কাজে ধারণ করি।
- ২৫ এপ্রিল ২০২৬ সালে ঢাকায় জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা জাতীয় সমাবেশে, এনটিভি হতে উদ্ধৃত।
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় তাসমিয়া প্রধান সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।