বিষয়বস্তুতে চলুন

থমাস হ্যারিয়ট

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে

থমাস হ্যারিয়ট (আনুমানিক ১৫৬০ থেকে ২ জুলাই ১৬২১) ছিলেন একজন ইংরেজ জ্যোতির্বিদ, গণিতবিদ, নৃতাত্ত্বিক এবং অনুবাদক। তার জীবদ্দশায় জ্যোতির্বিদ্যা, গণিত এবং নৌবিদ্যা বিষয়ে তার খুব অল্প কাজই প্রকাশিত হয়েছিল। ১৬০৯ সালের ৫ই আগস্ট তিনি প্রথম ব্যক্তি হিসেবে গ্যালিলিওর কয়েক মাস আগে টেলিস্কোপের পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে চাঁদের একটি চিত্র আঁকেন।

উক্তি

[সম্পাদনা]
  • সেখানে একটি ভেষজ আছে যা আলাদাভাবে বপন করা হয় এবং স্থানীয়রা একে উপ্পোওক বলে ডাকে ওয়েস্ট ইন্ডিজে যে সব স্থানে এটি জন্মে ও ব্যবহৃত হয় তার ওপর ভিত্তি করে এর বিভিন্ন নাম রয়েছে। স্প্যানিশরা সাধারণত একে তামাক বলে ডাকে। এর পাতাগুলো শুকিয়ে গুঁড়ো করা হয়। তারা মাটির তৈরি পাইপের সাহায্যে এর ধোঁয়া টেনে তাদের পাকস্থলী ও মাথায় নেয় যা তাদের শরীর থেকে অতিরিক্ত শ্লেষ্মা ও অন্যান্য দূষিত রস বের করে দেয় এবং শরীরের সমস্ত ছিদ্র ও পথ খুলে দেয়। এর ব্যবহারের ফলে শরীর কেবল বাধামুক্তই থাকে না বরং যদি কোনো দীর্ঘস্থায়ী সমস্যা না থাকে তবে অল্প সময়ের মধ্যেই তা দূর হয়ে যায়। এর ফলে তাদের শরীর উল্লেখযোগ্যভাবে সুস্থ থাকে এবং তারা সেইসব ভয়াবহ রোগ সম্পর্কে খুব একটা জানে না যা দিয়ে আমরা ইংল্যান্ডে প্রায়শই আক্রান্ত হই।

থমাস হ্যারিয়ট সম্পর্কে উক্তি

[সম্পাদনা]
  • ... উত্তর আমেরিকার একটি ভাষার ক্ষেত্রে নর্থ ক্যারোলাইনা অ্যালগনকুইয়া ব্যবহারিক জ্ঞান অর্জন করা ইউরোপীয়দের মধ্যে তিনি ছিলেন প্রথম ব্যাক্তি। এই ভাষার মাধ্যমেই তিনি ইউরোপীয়দের সাথে প্রথম যোগাযোগের সময়কার আদিবাসী সংস্কৃতি বুঝতে ও লিপিবদ্ধ করতে পেরেছিলেন। মিশুক ও অমায়িক প্রকৃতির হওয়ায় তিনি সেখানকার মানুষের সাথে বন্ধুত্ব করেছিলেন। তাদের সাথে শিকার ও ভোজে অংশ নিয়েছিলেন এবং তাদের কৃষি পদ্ধতি, নৌকা তৈরি এবং মাছ ধরার কৌশল শিখেছিলেন। স্পষ্টতই তাদের জীবনযাত্রার অনেক কিছুই উপভোগ করেছিলেন। সাধারণ নিয়ম হিসেবে তিনি যা দেখেছিলেন তা একজন পদার্থবিদের নির্লিপ্ততা এবং একজন ভাষাবিদ ও নৃতত্ত্ববিদের আগ্রহ নিয়ে লিপিবদ্ধ করেছিলেন। নিজের কাছে সম্পূর্ণ অচেনা ধর্মীয় রীতিনীতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর বিচার না করে কেবল সেগুলোর বর্ণনা দিয়েছেন এবং অ্যালগনকুইয়ান জীবনের বিস্তারিত দিকগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন।

বহিঃসংযোগ

[সম্পাদনা]