বিষয়বস্তুতে চলুন

দোয়েল

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে

দোয়েল প্যাসেরিফরম (অর্থাৎ চড়াই-প্রতিম) বর্গের অন্তর্গত একটি পাখি। এর বৈজ্ঞানিক নাম Copsychus saularis।ওরিয়েন্টাল ম্যাগপাই-রবিন হল একটি ছোট প্যাসারিন পাখি যেটিকে আগে থ্রাশ ফ্যামিলি টার্ডিডির সদস্য হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছিল, কিন্তু এখন এটিকে পুরানো বিশ্বের ফ্লাইক্যাচার হিসাবে বিবেচনা করা হয়। এরা স্বাতন্ত্র্যসূচক কালো এবং সাদা পাখি যাদের লম্বা লেজ রয়েছে যা মাটিতে বা সুস্পষ্টভাবে পার্চ করার সময় সোজা হয়ে থাকে। এই পাখির বাংলা নামটির সঙ্গে ফরাসী ও ওলন্দাজ নামের মিল আছে। ফরাসী ভাষায় একে বলা হয় Shama dayal এবং ওলন্দাজ ভাষায় একে বলা হয় Dayallijster। এটি বাংলাদেশের জাতীয় পাখি। বাংলাদেশের পল্লী অঞ্চলের সর্বত্রই দোয়েল দেখা যায়।

উক্তি

[সম্পাদনা]
  • আমার দেশের মতন এমন
    দেশ কি কোথাও আছে
    বউ কথা কও পাখি ডাকে
    নিত্য হিজল গাছে।।
    দোয়ের কোয়েল কুটুম পাখি
    বন-বাদাড়ে যায়রে ডাকি
    আছে শাপলা-শালুক ঝিলে-বিলে,
    পুকুর ভরা মাছে।।
    • আবদুল লতিফ, "আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে" গানের অংশ। [১]
  • দুরন্ত শিশুর হাতে ফড়িঙের ঘন শিহরণ
    মরণের সাথে লড়িয়াছে;
    চাঁদ ডুবে গেলে পর প্রধান আঁধারে তুমি অশ্বত্থের কাছে
    এক গাছা দড়ি হাতে গিয়েছিলে তবু একা-একা;
    যে-জীবন ফড়িঙের, দোয়েলের— মানুষের সাথে তার হয়নাকো দেখা
    এই জেনে।
    • জীবনানন্দ দাশ, শব, জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা, প্রকাশক- নাভানা, প্রকাশস্থান- কলকাতা, প্রকাশসাল- ১৯৫৪ খ্রিস্টাব্দ (১৩৬১ বঙ্গাব্দ), পৃষ্ঠা ৭৫
  • দোয়েল কোয়েল ময়না কোকিল
    সবার আছে গান
    পাখির গানে পাখির সুরে
    মুগ্ধ সবার প্রাণ।
    • লুৎফর রহমান রিটন, "ফেব্রুয়ারির গান" কবিতার অংশ। [২]

বহিঃসংযোগ

[সম্পাদনা]