বিষয়বস্তুতে চলুন

দ্য এক্স-ফাইলস (১ম মৌসুম)

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে

মৌসুমসমূহ: ১ম ২য় ৩য় ৪র্থ ৫ম ৬ষ্ট ৭ম ৮ম ৯ম ১০ম ১১শ | মূল

দ্য এক্স-ফাইলস (১৯৯৩–২০০২, ২০১৬–১৮) বিজ্ঞান কল্পকাহিনিভিত্তিক একটি মার্কিন টেলিভিশন ধারাবাহিক। এই সিরিজটি নির্মাণ করেছেন ক্রিস কার্টার। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন গিলিয়ান অ্যান্ডারসন ও ডেভিড ডুকভনি, যারা এফবিআই এজেন্ট ডানা স্কালি ও ফক্স মাল্ডার চরিত্রে অভিনয় করেছেন। তারা এক্স-ফাইলস নামক রহস্যজনক ও অমীমাংসিত মামলাগুলোর তদন্ত করেন। এসব মামলার সাথে অতিপ্রাকৃত ঘটনাগুলোর সম্পৃক্ততা রয়েছে। ২০০২ সালের মে মাসে ফক্স ৯ম মৌসুম প্রচারের পর সিরিজটি বন্ধ করে দেয়। এরপর ২০১৮ সালের মার্চ মাসে আরও ২ মৌসুম সম্প্রচারের পর তারা আবারো সিরিজটি বাতিল করে।

পাইলট

[সম্পাদনা]
৩য় ব্যক্তি: আপনি কি ফক্স মাল্ডার নামের কোনো এজেন্টকে চেনেন?
স্কালি: হ্যাঁ, আমি চিনি।
৩য় ব্যক্তি: কীভাবে?
স্কালি: সম্মানের খাতিরে। তিনি অক্সফোর্ড থেকে স্নাতক করা একজন মনোবিজ্ঞানী। তিনি সিরিয়াল কিলারদের নিয়ে একটি বই লিখেছিলেন। ফলে ১৯৮৮ সালে মন্টি প্রপসকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছিল। তাকে নৃশংস অপরাধ বিশ্লেষকদের মাঝে সেরা বলে গণ্য করা হয়। অ্যাকাডেমিতে তার একটা ছন্দনাম আছে... স্পুকি মাল্ডার।

সেকশন প্রধান ব্লেভিন: আপনি কি এক্স-ফাইলের সাথে পরিচিত?
স্কালি: আমার মনে হয় ব্যাখ্যা করা যায় না এমন সব ঘটনা সম্পর্কিত মামলা ওগুলো।
সেকশন প্রধান ব্লেভিন: কমবেশি তা-ই। যে কারণে আপনি এখানে তা হলো যে আমরা চাই আপনি এই এক্স-ফাইলের বিষয়ে মাল্ডারকে সাহায্য করবেন। আপনি আপনাদের কার্যক্রমের প্রতিবেদন লিখবেন এবং আপনাদের কাজের যৌক্তিকতা নিয়ে পর্যবেক্ষণ উপস্থাপন করবেন।
স্কালি: আমি যদি ভুল না বুঝি, স্যার, তাহলে আপনি চাচ্ছেন যে আমি এক্স-ফাইলকে ভূয়া হিসেবে উন্মোচন করি।
সেকশন প্রধান ব্লেভিন: এজেন্ট স্কালি, আমরা বিশ্বাস করি আপনি সঠিক বৈজ্ঞানিক বিশ্লেষণ করবেন।

[মাল্ডাদের কক্ষের দরজায় টোকা দেয় স্কালি।]
মাল্ডার: (কে এসেছে সেদিকে না তাকিয়েই) দুঃখিত, এখানে এফবিএই-এর সবচেয়ে অনাঙ্ক্ষিত ব্যক্তি বাদে আর কেউ নেই।
স্কালি: (স্কালি কক্ষটি দেখতে থাকে। মাল্ডার ফিরে স্কালির দিকে তাকায়।) এজেন্ট মাল্ডার, আমি ডানা স্কালি। আপনার সাথে কাজ করার জন্য আমাকে নিয়োগ দেওয়া হয়েছে।
মাল্ডার: ওহ, হঠাৎ এত সম্মান পাওয়া কত ভালো বিষয়। আপনি আবার কাকে রাগিয়েছেন যে আমার সাথে কাজের জন্য আপনাকে পাঠানো হয়েছে।
স্কালি: আসলে আমি আপনার সাথে কাজ করতে উৎসাহী। আপনার ব্যাপারে অনেক শুনেছি আমি।
মাল্ডার: সত্যি? আমি তো ভাবছিলাম যে আপনি এসেছেন আমার উপরে নজরদারি করতে।

মাল্ডার: তুমি কি ভিনগ্রহের প্রাণীর অস্তিত্বে বিশ্বাস করো?
স্কালি: যৌক্তিক কথা বলতে হলে, না, বিশ্বাস করি না। মহাকাশের দূরতম প্রান্ত থেকে ভ্রমণ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন, তা কোনো মহাকাশযানের ক্ষমতার সীমা ছাড়িয়ে যাবে...
মাল্ডার: প্রচলিত বুদ্ধিমত্তা...

সেকশন প্রধান ব্লেভিন: এজেন্ট মাল্ডার। তার ধারণা কী?
স্কালি: এজেন্ট মাল্ডার মনে করে মহাবিশ্বে আমরা একা নই।

ডিপ থ্রোট [১.১]

[সম্পাদনা]
স্কালি: তারপর?
মাল্ডার: তারপর, তুমি আর আমি স্পাড রাজ্যে যাচ্ছি একটা ছোটোখাটো অপহরণের মামলা তদন্ত করতে।
মাল্ডার: বুঝতে পারছি না, মাল্ডার। এর কি কোনো সম্পর্ক আছে এক্স-ফাইলের সঙ্গে? আমি তো ভেবেছিলাম তুমি শুধু ওই অতিপ্রাকৃত ধরনের মামলাগুলোতেই আগ্রহী। আমি কি কিছু মিস করছি?
মাল্ডার: ধরে নাও, এই মামলাটার একটা বিশেষ সুবাস আছে। এক ধরনের অতিপ্রাকৃত সুবাস।

ডিপ থ্রোট: এই মামলাটা ছেড়ে দাও, এজেন্ট মালডার।
মাল্ডার: কী?
ডিপ থ্রোট: এফবিআই-এর তদন্ত সেনাবাহিনী সহ্য করবে না।
মাল্ডার: তুমি কে?
ডিপ থ্রোট: আমি তোমার সাহায্য করতে পারি। তোমার কাজের প্রতি আমার বিশেষ আগ্রহ আছে।
মাল্ডার: আমার কাজ সম্পর্কে তুমি জানলে কীভাবে?
ডিপ থ্রোট: ধরো, আমি এমন এক জায়গায় আছি, যেখান থেকে অনেক কিছু জানার সুযোগ থাকে। বিশেষ করে, আমাদের সরকারের বিষয়ে।
মাল্ডার: তুমি কে? কার জন্য কাজ করো?
ডিপ থ্রোট: এটা জরুরি নয়। আমি এখানে এসেছি শুধু একটা গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে। তুমি নিজেকে আর এজেন্ট স্কালিকে অপ্রয়োজনীয় ঝুঁকির মুখে ফেলছো। আমি বলছি, এই মামলাটা ছেড়ে দাও।
মাল্ডার: আমি সেটা পারব না।
ডিপ থ্রোট: তোমার সামনে অনেক কাজ পড়ে আছে, এজেন্ট মালডার। নিজের প্রচেষ্টার ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলো না।

স্কালি: তুমি সবকিছুর ওপর বিশ্বাস করো, তাই না?
মাল্ডার: কেন করব না?
স্কালি: মাল্ডার, তুমি ওদের চোখ দেখেছো? আমি যদি এতটা নেশাগ্রস্ত হতাম—
মাল্ডার: ওহহ... যদি এতটা নেশাগ্রস্ত হতে, তাহলে কী?
স্কালি: মাল্ডার, তুমি ওই ছেলেটাকে উড়ন্ত বার্গারের একটা ছবি দেখালেও সে বলত, হ্যাঁ, ঠিক সেটাই সে দেখেছে!

কালো পোশাকের মানুষ: (জানালায় টোকা দিয়ে) দয়া করে গাড়ি থেকে নামুন।
মাল্ডার: (স্কালিকে) তোমার কি মনে হয় যে আমরা যদি ওকে উপেক্ষা করি তাহলে ও চলে যাবে?
কালো পোশাকের মানুষ: (জানালায় আবার টোকা দিয়ে) দয়া করে গাড়ি থেকে নামুন।
মাল্ডার: (স্কালিকে) মনে হচ্ছে তা হবে না।

ডিপ থ্রোট: মাল্ডার, তোমার মতো যারা পৃথিবীতে ভিনগ্রহের প্রাণীর অস্তিত্বে বিশ্বাস করে, তারা এসবের বিরুদ্ধে এত প্রমাণ থাকা সত্ত্বেও কেন নিজেদের বিশ্বাস থেকে সরে আসে না?
ডিপ থ্রোট: কারণ সব প্রমাণ সম্পূর্ণভাবে নিরুৎসাহিত করার মতো নয়।
ডিপ থ্রোট: ঠিক তাই।
মাল্ডার: তারা এখানে এসেছে, তাই না?
ডিপ থ্রোট: মাল্ডার, তারা অনেক অনেক দিন ধরে এখানে আছে।

স্কুইজ [১.২]

[সম্পাদনা]
স্কালি: এটা তো এক্স-ফাইলের মতো দেখাচ্ছে।
এজেন্ট কোল্টন: এত দূর পর্যন্ত ভাবার দরকার নেই। আমি এই খুনগুলোর রহস্য উন্মোচন করব। কিন্তু আমি চাই তুমি মামলার পুরোনো তথ্যগুলো দেখে নাও। আর সম্ভব হলে ঘটনাস্থলেও আসো।
স্কালি: তুমি কি চাও আমি মাল্ডারকে জিজ্ঞাসা করি?
এজেন্ট কোল্টন: ঠিক আছে, যদি সে আসতে চায় এবং তোমার জন্য কিছু করতে চায়, তাহলে ভালোই হবে। কিন্তু তাকে স্পষ্ট করে বলো, এটা আমার মামলা। ডানা, যদি আমি এমন একটা মামলার সমাধান করতে পারি, তাহলে পদোন্নতি পাওয়া নিশ্চিত। আর তোমারও হয়তো আর "মিসেস স্পুকি" নামে পরিচিত হতে হবে না।

মাল্ডার: আমাকে দেখে তারা সবাই অস্বস্তিতে পরে যায় কেন?
স্কালি: সম্ভবত এটা তোমার বদনামের জন্য।
মাল্ডার: বদনাম? আমার কোনো বদনাম আছে নাকি?
স্কালি: মাল্ডার, দেখো, কোল্টন নিয়ম মেনে কাজ করে, আর তুমি করো না। তারা মনে করে তোমার পদ্ধতি, তোমার তত্ত্বগুলো...
মাল্ডার: অদ্ভুতুড়ে? তুমি কি মনে করো আমি অদ্ভুতুড়ে?

এজেন্ট কোল্টন: তো, মাল্ডার, তুমি কী ভাবছো? এটা কি ছোট্ট সবুজ মানুষের কাজ বলে মনে হচ্ছে?
মাল্ডার: ধূসর।
এজেন্ট কোল্টন: কী বললে?
মাল্ডার: ধূসর। তুমি সবুজ মানুষ বললে। কিন্তু রেটিকুলানদের গায়ের আসল রং ধূসর। তারা পৃথিবীর মানুষের যকৃৎ সংগ্রহ করার জন্য কুখ্যাত। কারণ, রেটিকুলান গ্যালাক্সিতে লৌহের অভাব আছে।
এজেন্ট কোল্টন: তুমি কি সত্যি এটা বলছো?
মাল্ডার: তুমি কি জানো, রেটিকুলায় যকৃৎ আর পেঁয়াজের দাম কত?

স্কালি: মাল্ডার, তারা চায় না তুমি এই মামলায় জড়াও। তারা তোমার তত্ত্ব শুনতেও চায় না। এজন্যই ব্লেভিন্স তোমাকে এখানে লুকিয়ে রেখেছে।
মাল্ডার: কিন্তু তুমিও তো এখানেই আছো।

স্কালি: ও আল্লাহ, মাল্ডার। এটা কী ভয়ানক গন্ধ... মনে হচ্ছে এটা পিত্ত।
মাল্ডার: বাইরের এই শান্ত ভাব ধরে রেখে এটা তাড়াতাড়ি হাত থেকে মুছে ফেলার কোনো উপায় আছে কি? (হাত ঝেড়ে ফেলল।)

কনডুইট [১.৩]

[সম্পাদনা]
স্কালি: অন্তত যদি আমাদের কাছে কোনো বৈধ সূত্র থাকত...
মাল্ডার: এটাই বিজ্ঞানের মূল বইষয়। তুমি একটা বেমানান প্রশ্ন করো, আর সেটাই তোমাকে সঠিক উত্তরের পথে নিয়ে যায়।

মাল্ডার: আরে, চমৎকার ট্যাটু! এটা কী?
বারটেন্ডার: তোমার কাছে এটা কী মনে হচ্ছে?
মাল্ডার: ফ্লাইং সসার। তুমি কি সত্যিই এসবের উপরে বিশ্বাস করো?
বারটেন্ডার: মনে হচ্ছে তুমি করো না।
মাল্ডার: না, আমি মনে করি এসব কেবল পাগল মানুষদের চাঁদের দিকে তাকিয়ে চিৎকার করার মতো ব্যাপার।

মাল্ডার: জানো, ছোটবেলায় আমার একটা অভ্যাস ছিল। আমি ঘরে ঢোকার আগে চোখ বন্ধ করতাম। কারণ আমি ভাবতাম, একদিন যখন চোখ খুলব, আমার বোন বিছানায় শুয়ে থাকবে, যেন কিছুই হয়নি। আজও আমি প্রতিদিন সেই ঘরেই ঢুকছি।

মাল্ডার: উনাকে উনার কথা বলতে উৎসাহিত করা উচিত। মনের মধ্যে কথা চেপে রাখা উচিত নয়। এটা খুব গুরুত্বপূর্ণ যে আপনি তাকে কথা বলতে দেন।
ডারলিন: কার জন্য গুরুত্বপূর্ণ? আমি আমার মেয়েকে ফিরে পেয়েছি, আর কোনো ঝামেলা চাই না। তাছাড়া, ও কিছুই ঠিকমতো মনে করতে পারে না।
মাল্ডার: কিন্তু একদিন উনি ঠিকই মনে করবেন, কোনো না কোনোভাবে, হয়তো শুধুই স্বপ্নের মধ্যে। আর যখন সেটা হবে, তখন উনার কথা বলতে ইচ্ছে করবে, কথা বলা দরকার হবে।
ডারলিন: যেমনটা আমার হয়েছিল? শোনো, আমার সারাজীবন মানুষ আমাকে উপহাস করেছে, শুধু সত্যিটা বলার জন্য।
মাল্ডার: কিন্তু ওটা সত্যিই ছিল, ডারলিন।
ডারলিন: সত্যি আমাকে শুধু দুঃখ আর কষ্ট দিয়েছে। আমি চাই না আমার মেয়েও সেই একই যন্ত্রণা পাক।

মাল্ডার: আমি জানি আমার ভয় পাওয়া উচিত। কিন্তু আমি ভয় পাই না।
ড. ওয়েবার: জানো কি কেন?
মাল্ডার: সেই কণ্ঠস্বরের জন্য... আমার মাথার ভেতরের কণ্ঠস্বর।
ড. ওয়েবার: সেটা কী বলছে?
মাল্ডার: বলছে ভয় পেতে হবে না। বলছে ওর কোনো ক্ষতি হবে না, আর একদিন ও ফিরে আসবে।
ড. ওয়েবার: তুমি কি সেই কণ্ঠস্বরকে বিশ্বাস করো?
মাল্ডার: আমি বিশ্বাস করতে চাই।

দ্য জার্সি ডেভিল [১.৪]

[সম্পাদনা]
স্কালি: মাল্ডার, সেই ছোটবেলা থেকে আমি এই একই গল্প শুনে আসছি। এটা একটা লোককথা, একটা মিথ।
মাল্ডার: আমিও ছোটবেলায় এই গল্প শুনেছি। মজার ব্যাপার হচ্ছে, আমি সেসব বিশ্বাস করতাম। বাস্তব ব্যাপার হলো, নিউ জার্সিতে আমরা একটা দেহ পেয়েছি যার শরীরের মাংস খাওয়া হয়েছে। কেউ বা কিছু একটা ওখানে আছে যা ক্ষুধার্ত।

এলেন: আর অবশ্যই, যদি কোনো ছেলে খুঁজে পাও, তাহলে তো আরও ভালো হয়।
স্কালি: কাউকে চেনো নাকি?
এলেন: হ্যাঁ, ছেলেরা তো এখন ব্রাজিলের রেইন ফরেস্টের মতো দ্রুত হারিয়ে যাচ্ছে! আর তোমার সেই সহকর্মীর কী খবর?
স্কালি: মাল্ডার?
এলেন: আমি তো ভেবেছিলাম তুমি আমাকে বলেছিলে, সে দেখতে ভালো।
স্কালি: ও একটা ঝামেলা। না, ঠিক ঝামেলাও না। আসলে, ও ওর কাজে খুবই আবিষ্ট।

স্কালি: ওর পুরো অধিকার ছিল। খুনের মামলায় এফবিআই-এর কোনো এখতিয়ার নেই। যাই হোক, তোমারও একই রকম লাগত, যদি কেউ এসে তোমার কাজে নাক গলাত।
মাল্ডার: হ্যাঁ, সম্ভবত ওর কোনো ধারণাই নেই। পরের লাশ যখন আসবে, তখন হয়তো ও মাথা চুলকাবে।
স্কালি: তুমি তোমার সুযোগ হাতছাড়া করেছ, মাল্ডার। তুমি তাকে সত্যিই অপদস্থ করতে পারতে, যদি বলে দিতে আসল অপরাধী হলো "দ্য জার্সি ডেভিল"।

মাল্ডার: কী বলো? একটা হোটেল নিই, একটা শো দেখি, কয়েন স্লটে কিছু কয়েন ফেলি, আর এই মামলাটা নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করি?
স্কালি: তুমি মজা করছ, তাই তো?
মাল্ডার: ঠিক আছে, শো দেখাটা বাদ দিই!

মাল্ডার: যদি সে আসলেই একজন নারী হয়, স্কালি? তাহলে সে আমাদের কতটা কাছাকাছি? সে কি অনুভূতি অনুভব করে? নাকি তার দিন শুধু খাবার খুঁজেই কেটে যায়?
স্কালি: হয়তো সে সারাদিন শপিং করেই কাটায়।
মাল্ডার: আশি লাখ বছর আগে আমরা আফ্রিকা থেকে বের হয়েছি, আমি মনে করি না আমরা এতটা ভিন্ন।
স্কালি: মাল্ডার, আমরা মানুষকে মহাকাশে পাঠিয়েছি, এমন কম্পিউটার বানিয়েছি যা মানুষের মস্তিষ্কের চেয়েও দ্রুত কাজ করে।
মাল্ডার: আর একই সঙ্গে আমরা পৃথিবীকে অতিরিক্ত জনসংখ্যায় ভরে ফেলেছি এবং একে অপরকে মারার জন্য নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করেছি। হয়তো আমরা শুধু বড় মস্তিষ্কওয়ালা পশু।

মাল্ডার: ফোনে কে ছিল?
স্কালি: এমনি একজন।
মাল্ডার: এমনি একজন? সেই রাতের ডিনারের ছেলেটাই?
স্কালি: হ্যাঁ, সেই একই জন।
মাল্ডার: তুমি কি আবার তার সঙ্গে ডিনারে যাবে?
স্কালি: মনে হয় না।
মাল্ডার: কোনো আগ্রহ নেই?
স্কালি: এই মুহূর্তে নেই।
মাল্ডার: (দরজার দিকে হাঁটতে হাঁটতে) তুমি কী করছো?
স্কালি: তোমার সঙ্গে স্মিথসোনিয়ান যাচ্ছি।
মাল্ডার: তোমার কি নিজের কোনো জীবন নেই, স্কালি?
স্কালি: কথা চালিয়ে যাও, মাল্ডার। আমি কিন্তু সেই নারী পশুটির মতোই তোমাকে ব্যথা দেব।
মাল্ডার: আশি লাখ বছর আগে আফ্রিকা থেকে বের হয়েছি...
স্কালি: (মাল্ডারের জন্য দরজা ধরে রেখে) আর দেখো, কে দরজা ধরে রেখেছে!

শ্যাডো [১.৫]

[সম্পাদনা]
স্কালি: আমি মনে করি, হাওয়ার্ড গ্রেভস নিজের মৃত্যুর নাটক সাজিয়েছে।
মাল্ডার: তুমি জানো নিজের মৃত্যু ভান করা কত কঠিন? ইতিহাসে একমাত্র একজন মানুষ এটা করতে পেরেছে—এলভিস!

মাল্ডার: আমি কখনো মিথ্যা বলি না। আমি সচেতনভাবে ভুল তথ্য ছড়ানোর অভিযানে অংশ নিয়েছিলাম।

স্কালি: তুমি বলতে চাইছো লরেন কাইট আমাদের গাড়ি দুর্ঘটনা ঘটিয়েছে?
মাল্ডার: হয় সেটা, নয়তো কোনো অশরীরী আত্মা!
স্কালি: তারা এএএখানেএএ....

স্কালি: গলাকে ছোঁয়া হয়নি অথচ কণ্ঠনালী চূর্ণবিচূর্ণ হয়ে গেছে—এটা কীভাবে সম্ভব?
মাল্ডার: সাইকোকাইনেটিক প্রভাব।
স্কালি: সাইকোকাইনেসিস? মানে, ঠিক যেমনভাবে ক্যারি প্রমের রাতে প্রতিশোধ নিয়েছিল?

মাল্ডার: আচ্ছা, স্কালি, তুমি কি পরলোক বিশ্বাস করো?
স্কালি: আমি বরং এই জীবনেই একটা ভালো জীবন চাই।
মাল্ডার: তুমি কি কখনো লিবার্টি বেল দেখেছো?
স্কালি: হ্যাঁ, দেখেছি।
মাল্ডার: জানো, আমি শতবার ফিলাডেলফিয়ায় গেছি, কিন্তু কখনো দেখিনি।
স্কালি: তেমন কিছু মিস করোনি। ওটা শুধু একটা বড় ঘণ্টা, যার মাঝখানে বড় একটা ফাটল, আর দেখতে গেলে দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়।
মাল্ডার: হ্যাঁ, কিন্তু আমি সত্যিই দেখতে চাই।
স্কালি: হঠাৎ এখন কেন?
মাল্ডার: জানি না। তোমার কী মনে হয়? ওরা কত রাত পর্যন্ত খোলা রাখে?

ঘোস্ট ইন অ্যা মেশিন [১.৬]

[সম্পাদনা]
স্কালি: তোমরা দুজন আলাদা পথে চলে গেলে কেন?
মাল্ডার: আমার সঙ্গে কাজ করা কষ্টকর।
স্কালি: সিরিয়াসলি বলো।
মাল্ডার: আমি কষ্টকর নই?

স্কালি: ব্র্যাড উইলচেক? আমরা এফবিআই থেকে এসেছি।
ব্র্যাড উইলচেক: আসতে এত দেরি কেন? ওহ, আর হ্যাঁ, তোমরা কি দয়া করে জুতো খুলে ফেলতে পারবে?

স্কালি: তাহলে মেশিনটা আত্মরক্ষার জন্য ড্রেককে মেরেছে?
মাল্ডার: আত্মসংরক্ষণ। এটা সব সচেতন প্রাণীর প্রধান প্রবৃত্তি।
স্কালি: মাল্ডার, এই মাত্রার কৃত্রিম বুদ্ধিমত্তা বাস্তব হতে এখনো কয়েক দশক বাকি।
মাল্ডার: তাহলে আমাদের সরকার কেন উইলচেকের গবেষণা নিজেদের দখলে নিতে চাইছিল?

'মাল্ডার': তুমি সরকারের ভয় পাও, কিন্তু একই সঙ্গে তুমি এই ঝুঁকি নিচ্ছ যে তোমার মেশিন আবার খুন করতে পারে।
উইলচেক: দুই খারাপের মধ্যে কম খারাপটাকে বেছে নিতে হয়েছে।
মাল্ডার: আর তৃতীয় কোনো উপায় নেই? তুমি যেহেতু এই মেশিন তৈরি করেছ, এখন আমাকে বলো কীভাবে ওটাকে ধ্বংস করা যায়।

ডিপ থ্রোট: তুমি ওকে খুঁজে পাবে না।
মাল্ডার: তারা ব্র্যাড উইলচেকের মতো একজনকে কোনো ব্যাখ্যা ছাড়াই নিয়ে যেতে পারে না।
ডিপ থ্রোট: তারা যা খুশি করতে পারে।
মাল্ডার: সে কোথায়?
ডিপ থ্রোট: এমন একটা পরিস্থিতির মধ্যে, যাকে আমরা বলি "কঠিন দরকষাকষি"।
মাল্ডার: উইলচেক কোনো চুক্তি করবে না। সে কখনো তাদের জন্য কাজ করবে না।
ডিপ থ্রোট: স্বাধীনতা হারালে মানুষ অনেক অদ্ভুত সিদ্ধান্ত নেয়।

আইস [১.৭]

[সম্পাদনা]
বিয়ার: তোমরাই কি আইসি কেপে যাচ্ছ?
মাল্ডার: হ্যাঁ।
বিয়ার: তাহলে আমি তোমাদের নিয়ে যাচ্ছি। আমার নাম বিয়ার। প্লেন ওখানে দাঁড়িয়ে আছে। প্রয়োজনীয় জিনিসপত্র তোলা হয়ে গেছে। তোমাদের যা কিছু আছে, নিয়ে চলো।
হজ: আমরা কি তোমার কোনো পরিচয়পত্র দেখতে পারি?
বিয়ার: পরিচয়পত্র? আমার একমাত্র পরিচয়পত্র হলো আমি একমাত্র পাইলট যে তোমাদের ওখানে নিয়ে যেতে রাজি। যদি এই পরিচয়পত্র পছন্দ না হয় তাহলে হেঁটে যাও।

মাল্ডার: (শার্ট খুলতে খুলতে) কেউ কিছু বলার আগে একটা কথা মনে করিয়ে দিই—আমরা কিন্তু আর্কটিকে আছি।

হজ: ঠিক আছে, পরজীবী শনাক্তকরণের জন্য আমাদের সবাইকে রক্ত ও মল পরীক্ষার নমুনা দিতে হবে।
বিয়ার: মলের নমুনা?
মারফি: আসলে এ ধরনের ভ্রমণের সময় আমার জন্য ব্যাপারটা একটু কঠিন হয়ে যায়।
মাল্ডার: ঠিক আছে, কারো কাছে সকালের পত্রিকার খেলার পাতাটা আছে?
বিয়ার: আমি আমার কার্গো ফেলে দেওয়ার জন্য রাজি নই! (জার ছুঁড়ে ভেঙে ফেলে)

(মাল্ডার ফ্রিজারের ভেতর মারফিকে মৃত অবস্থায় খুঁজে পায়, তার গলা কাটা)

স্কালি: মাল্ডার, তুমি কী করছ?
মাল্ডার: মারফি মরে গেছে।
হজ: তুমি ওকে মেরেছ।
মাল্ডার: আমি ওকে এভাবেই পেয়েছি। আমি দরজা বন্ধ হওয়ার শব্দ শুনলাম। তারপর বেরিয়ে এলাম দেখার জন্য। এদের মধ্যে একজন এটা করেছে।
হজ: ও মিথ্যা বলছে।
ন্যান্সি: তুমি এটা করেও জানতে নাও পারো।
স্কালি: না! ও বলেছে ও এটা করেনি।
মাল্ডার: আমার কোনো উপসর্গ নেই।
স্কালি: তুমি নিজেই ওকে পরীক্ষা করেছিলে, হজ।
হজ: হ্যাঁ, ছয় ঘণ্টা আগে।
মাল্ডার: এটা তোমাদের মধ্যে একজন!
স্কালি: থামো! থামো! চুপ করো! মাল্ডার, বন্দুক নামাও আর হজকে তোমার রক্ত পরীক্ষা করতে দাও।
মাল্ডার: ও যাতে রিপোর্ট বদলে দিতে পারে? আমি ওকে আমার শরীরে সূঁচ ঢোকাতে দেব না! ও নিজেই সংক্রমিত হতে পারে!
হজ: ওকে এখনই আলাদা রাখতে হবে!
স্কালি: তাহলে ঘুরে দাঁড়াও। আমরা তোমার ঘাড় পরীক্ষা করব!
মাল্ডার: আমি আমার পিঠ কারও দিকে ফিরিয়ে দেব না! আমার দৃষ্টিতে তোমরা সবাই সংক্রমিত!
ন্যান্সি: হজ ঠিক বলছে, আমাদের ওকে তালাবন্ধ করে রাখা উচিত!

(হজ এক হাতে একটি লোহার রড তোলে, মাল্ডার বন্দুক তাক করে, স্কালি মাল্ডারের দিকে বন্দুক ধরে)

স্কালি: মাল্ডার!
মাল্ডার: স্কালি, বন্দুক নামাও।
স্কালি: মাল্ডার, বুঝতে চেষ্টা করো।
মাল্ডার: বন্দুক রাখো।
স্কালি: তুমি আগে রাখো।
মাল্ডার: স্কালি, ঈশ্বরের দোহাই, এটা আমি।
স্কালি: মাল্ডার, তুমি হয়তো তুমি নও!

(মাল্ডার ধীরে ধীরে বন্দুক নামায়, দরজা খুলে যায় এবং সে ভেতরে প্রবেশ করে)

মাল্ডার: এখানে থাকলে আমি তোমাদের চেয়ে নিরাপদ থাকব।

মাল্ডার: আমরা সবাই এখন উত্তেজিত ও সন্দেহপ্রবণ, সকালে নতুন করে শুরু করাই ভালো হবে।
স্কালি: মাল্ডার, আমি এক সেকেন্ডও নষ্ট করতে চাই না—আমাদের এই জিনিসটাকে মেরে ফেলার উপায় বের করতে হবে।
মাল্ডার: একে মেরে ফেলার ব্যাপারে আমি নিশ্চিত নই। এই বরফের স্তরটা এক উল্কাপাতের ফলে তৈরি হয়েছে। এই পরজীবী অ্যামোনিয়ায় বেঁচে থাকে। এটি বরফের নিচে প্রচণ্ড ঠাণ্ডায় টিকে গেছে। বিকল্প জীবনতত্ত্বের গবেষকরা বিশ্বাস করেন যে শীতল আবহাওয়ার গ্রহগুলোতে অ্যামোনিয়া-ভিত্তিক জীবন থাকতে পারে।
স্কালি: না।
মাল্ডার: যে উল্কাটা আড়াই লাখ বছর আগে এখানে আছড়ে পড়েছিল, সেটাই হয়তো এই জীবনকে পৃথিবীতে এনেছে।

মাল্ডার: এটা এখনো আছে, স্কালি, দুই লাখ বছর ধরে বরফের নিচে আছে।
স্কালি: ওখানেই থাকুক।

স্পেস [১.৮]

[সম্পাদনা]
স্কালি: কেউ কেন স্পেস শাটল ধ্বংস করতে চাইবে?
মাল্ডার: এখন যদি তুমি একজন সন্ত্রাসী হও, তাহলে তোমার কাছে এটা বাদে আমেরিকার উন্নতি ও সমৃদ্ধির চেয়ে শক্তিশালী প্রতীক আর কিছু হতে পারে না। আর যদি তুমি বড় বিজ্ঞান প্রকল্পের বিরোধী হও, তবে নাসা নিজেই বিশাল এক অর্থব্যয়ী সংস্থা, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার বিতর্ক ও মূল্যায়নের বাইরেই চলে। আর অবশ্যই, এমন ভবিষ্যতবাদীরাও আছেন যারা বিশ্বাস করেন যে স্পেস শাটল এখন শুধুই এক পুরনো বালতি, যেটা আর কাজে আসবে না। ৭০-এর দশকের বিজ্ঞানীদের তৈরি করা এক ডাইনোসর মহাকাশযান, যারা ধীরে ধীরে মহাকাশ গবেষণার লক্ষ্যে তাদের দৃষ্টিভঙ্গি সংকুচিত করেছে।
স্কালি: আর আমরা ভেবেছিলাম সোভিয়েত ইউনিয়নের পতনের পর অন্তত একটু স্বস্তিতে থাকতে পারব।
মাল্ডার: তা ছাড়াও, কিছু উগ্র গোষ্ঠী আছে যারা দাবি করে যে আমাদের সরকারই মহাকাশ প্রকল্পগুলো নষ্ট করছে। হাবল টেলিস্কোপ ও মার্স অবজারভারের ব্যর্থতাগুলো ইচ্ছাকৃত, যাতে আমাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ প্রমাণ লুকিয়ে রাখা যায়।
স্কালি: কিসের প্রমাণ?
মাল্ডার: ভিনগ্রহের সভ্যতার।
স্কালি: ওহ, আচ্ছা।

মাল্ডার: স্কালি, আমরা মানুষ পাঠাই মহাকাশের রহস্য উন্মোচন করতে, অথচ আমাদেরই জানা নেই সেসব দরজার ওপাশে কী আছে।

মাল্ডার: ছোটবেলায় কখনও নভোচারী হতে চাওনি, স্কালি?
স্কালি: মনে হয়, আমার জীবনে সেই ধাপটা বাদ পড়েছে।

(মাল্ডার কন্ট্রোল রুম থেকে শাটল উৎক্ষেপণ দেখতে পায়)

মাল্ডার: স্বীকার করতেই হবে, এটা দেখে আমার শৈশবের স্বপ্নগুলোর একটি পূরণ হলো।
স্কালি: হ্যাঁ, এটা ঠিক যেন একটা টাট্টু ঘোড়া পাওয়া আর নিজের চুল বেণী করার কৌশল শেখার মতো!

ফলেন অ্যাঞ্জেল [১.৯]

[সম্পাদনা]
ডিপ থ্রোট: মাল্ডার, পুরো যুক্তরাষ্ট্র এমন একটি বৈদ্যুতিক নিরাপত্তা বলয়ের মধ্যে রয়েছে, যা মহাকাশে ১৫,০০০ মাইল পর্যন্ত বিস্তৃত। আমরা এটি ব্যবহার করি পৃথিবীর কক্ষপথে থাকা ৭,০৮৭টি মানবসৃষ্ট বস্তুর গতিবিধি নজরদারিতে রাখতে। গত রাতে ১১:১৭-তে সেই নিরাপত্তা বলয় ভেঙে ফেলা হয়েছে।

স্কালি: মাল্ডার, শুনানিটা আগামীকাল সকাল ১০টায়।
মাল্ডার: তাহলে আমাদের তদন্ত করার জন্য ২৪ ঘণ্টা সময় আছে।
স্কালি: আমার দায়িত্ব তোমাকে ফিরিয়ে নিয়ে যাওয়া, তোমার সমস্যাকে আরও বাড়ানো নয়।
মাল্ডার: "দ্য লাস্ট ডিটেইল" মুভির নতুন তারকা—ডানা স্কালি!

মাল্ডার: তুমি সত্যিই এই গল্পটা বিশ্বাস করো?
স্কালি: এই গল্পটা অত্যন্ত গোপনীয় তথ্যের অন্তর্ভুক্ত।
মাল্ডার: এই গল্পটা অত্যন্ত গোপনীয় একটা মিথ্যে।

মাল্ডার: তাহলে আমি কী বলতে পারি? কীভাবে আমি এমন মিথ্যাকে খণ্ডন করব, যা সরকারি অনুমোদনপ্রাপ্ত?
সেকশন চিফ ম্যাকগ্রাথ: এতটুকুই যথেষ্ট, মিস্টার মাল্ডার।
মাল্ডার: আপনি আমার দেখা সমস্ত ঘটনা অস্বীকার করতে পারেন, আমি যা আবিষ্কার করেছি তা অস্বীকার করতে পারেন। কিন্তু বেশি দিন পারবেন না। কারণ, অনেক মানুষ জানে যে বাইরের পৃথিবীতে কী ঘটছে। আর কোনো সরকার বা সংস্থা সত্যের ওপর কর্তৃত্ব রাখতে পারে না।

সেকশন প্রধান ম্যাকগ্রাথ: কেন তুমি আমার সিদ্ধান্ত পাল্টে দিলে? মাল্ডারের আচরণ স্পষ্টভাবে ব্যুরোর নিয়ম লঙ্ঘন করেছে, এমনকি ফেডারেল আইনও।
ডিপ থ্রোট: হ্যাঁ।
সেকশন প্রধান ম্যাকগ্রাথ: আমি বুঝতে পারছি না। কমিটির মামলাটা শক্তপোক্ত ছিল। তুমি মাল্ডারকে সরানোর শেষ সুযোগটা নষ্ট করে দিলে।
ডিপ থ্রোট: আমি তোমার হতাশাটা বুঝতে পারছি। কিন্তু তুমি আর আমি দুজনেই জানি যেমাল্ডারের কাজ তার একক নিবেদন—একটা অনন্য সমস্যা সৃষ্টি করেছে। কিন্তু তার মাঝে মাঝে নিয়ম ভাঙার অভ্যাস তুলনামূলকভাবে কম বিপজ্জনক।
সেকশন প্রধান ম্যাকগ্রাথ: সবিনয়ে বলছি, কিন্তু কিসের তুলনায় কম বিপজ্জনক?
ডিপ থ্রোট: ভুল মানুষের হাতে তার জ্ঞান প্রকাশ পাওয়ার চেয়ে। সে যা জানে বা যা সে মনে করে যে সে জানে। সব সময় বন্ধুদের কাছাকাছি রাখো, মিস্টার ম্যাকগ্রাথ। কিন্তু শত্রুদের আরও কাছে রাখো।

ইভ [১.১০]

[সম্পাদনা]
ডিপ থ্রোট: আসলে, আমি আশে পাশেই ছিলাম। ভাবছিলাম যে আমি কি কখনো তোমাকে লিচফিল্ড এক্সপেরিমেন্টস সম্পর্কে বলেছি?
মাল্ডার: হুম... না, তুমি বলোনি।
ডিপ থ্রোট: এটা ছিল একদমই ব্যতিক্রমী একটি প্রকল্প। সর্বোচ্চ পর্যায়ের গোপনীয়তা ছিল এর ওপর। সব নথি ধ্বংস করে ফেলা হয়েছে। আর যারা এ সম্পর্কে জানত, তারা এর অস্তিত্ব অস্বীকার করবে। পঞ্চাশের দশকের শুরুর দিকে যখন স্নায়ু যুদ্ধ তুঙ্গে, তখন আমরা জানতে পারলাম যে রুশরা ইউজেনিক্স নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। বলতে গেলে বেশ অপরিণতভাবে পরীক্ষা চালাচ্ছিল। তারা তাদের সেরা বিজ্ঞানী ও ক্রীড়াবিদদের জেনেটিকভাবে সংকরিত করে উন্নততর সৈনিক তৈরি করার চেষ্টা করছিল। স্বাভাবিকভাবেই, আমরাও পিছিয়ে থাকতে চাইনি।

মাল্ডার: একজন মেয়েকে কেবলই অ্যাবডাক্ট করা হয়েছে।
স্কালি: অ্যাবডাক্ট নয়, কিডন্যাপ করা হয়েছে।
মাল্ডার: পটেটো, পটাটো।
স্কালি: মেয়েটিকে সামাজিক সেবা কেন্দ্র থেকে গতরাতে প্রায় ১১টার দিকে কিডন্যাপ করা হয়েছে। মনে হচ্ছে, কেউ ভয় পেয়েছিল যে সে হয়তো অনেক কিছু স্মরণ করতে পারে।
মাল্ডার: কেউ, নাকি কোনো কিছু, স্কালি?
স্কালি: কানেকটিকাটের স্টেট ট্রুপাররা আধা ঘণ্টার মধ্যে রাস্তায় ব্যারিকেড বসায়। কিছুই পাওয়া যায়নি।
মাল্ডার: হয়তো তারা ভুল দিকে খুঁজছিল। (আকাশের দিকে ইঙ্গিত করে।)

ইভ ৬: শিকল খুলে দাও। তারপর কথা বলব।
মাল্ডার: শিকল হয়তো একটা ভালো কারণেই লাগানো হয়েছে।
ইভ ৬: না। খারাপ কারণে। আমি একজন গার্ডের দিকে একটু বেশি মনোযোগ দিয়েছিলাম। তার চোখে কামড় বসিয়ে দিয়েছিলাম, ভালোবাসার চিহ্ন হিসেবে।

ইভ ৬: তুমি আর তুমি—তোমাদের ৪৬টি ক্রোমোজোম আছে। অ্যাডাম আর ইভদের আছে ৫৬টি। আমাদের অতিরিক্ত ক্রোমোজোম আছে—নম্বর ৪, ৫, ১২, ১৬, আর ২২। এই অতিরিক্ত ক্রোমোজোমগুলোর ফলে আমাদের কিছু অতিরিক্ত জিনও তৈরি হয়েছে। আমাদের শক্তি বেড়েছে। আমাদের বুদ্ধিমত্তা বেড়েছে।
মাল্ডার: মানসিক অস্থিরতাও বেড়েছে।
ইভ ৬: সেরা জিনিসটা শেষে বলার জন্য রেখে দিয়েছি।

ইভ ১০: হ্যালো, ইভ ৮।
ইভ ৯: আমরা অপেক্ষা করছিলাম।
ইভ ৮: তোমরা কীভাবে জানলে যে আমি তোমাদের কাছে আসব?
ইভ ১০: আমরা এমনিতেই জানতাম।
ইভ ৯: আমরা এমনিতেই জানতাম।

ফায়ার [১.১১]

[সম্পাদনা]
মাল্ডার: তোমাকে আমি একটা জিনিস বলিনি, স্কালি। আমি আগুনকে ভয় পাই। প্রচণ্ড ভয় পাই।
স্কালি: মাল্ডার? তুমি এই মামলায় আমার সাহায্য নেবে না এ ব্যাপারে তুমি নিশ্চিত?
মাল্ডার: কোনো না কোনো সময়ে সবাইকে তার শত্রুর মোকাবেলা করতেই হয়।

মাল্ডার: কিন্তু পাইরোকাইনেসিসের কিছু ঘটনা নথিভুক্ত আছে—যেখানে মানুষ আগুনকে নিয়ন্ত্রণ করতে পারে, আগুনের প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারে।
বিটি: আমি আগুনকে মোড় নিতে দেখেছি, দেয়াল ঘুরে আসতে দেখেছি, এমনকি বাউন্স করতেও দেখেছি, যেন সেটা রাবারের বল। আগুনের নিজস্ব এক ধরনের প্রতিভা আছে। আগুন একটা ভয়ঙ্কর কবিতা। যেন সে নিজেই ভাবতে পারে। কিন্তু আমি কখনো এমন কিছু দেখিনি যা পদার্থবিদ্যার নিয়মকেই অস্বীকার করতে পারে।

বিটি: সিয়াটল আর পেনসিলভানিয়াতে কিছু অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে যেখানে আগুন এতটাই তীব্র ছিল যে দমকলকর্মীরা কিছুতেই তা নেভাতে পারেনি—৭,০০০ ডিগ্রি তাপমাত্রা! মানে, পানি দিয়ে নিভানোর চেষ্টা করলে বরং আগুন আরও বেড়ে যায়।
মাল্ডার: কীভাবে?
বিটি: প্রতিক্রিয়াটা এতটাই তীব্র যে পানি তার মৌলিক উপাদানে ভেঙে যায়—হাইড্রোজেন আর অক্সিজেনে। ফলে, সেটাই আবার আগুনের জ্বালানি হয়ে যায়।

মাল্ডার: দশ বছর লেগেছে আমার এই মহিলাকে ভুলতে, আর এখন সে আবার আমার জীবনে এসেছে এই মামলা নিয়ে!
স্কালি: তাহলে সে ঠিক জানত যে তোমার ওপর তার কী প্রভাব আছে, আর তারপর সে তোমাকে আগুনের ভেতর দিয়ে হাঁটতে বাধ্য করছে, তাই তো?
মাল্ডার: ফিবি নিজেই আগুন।

মাল্ডার: ঠিক এই জন্যই ভিনগ্রহের প্রাণী আর জেনেটিক মিউট্যান্টদের তাড়া করাটা একটা সুবিধার ব্যাপার—তাদের বিরুদ্ধে কখনো মামলা করার সুযোগ পাওয়া যায় না!

বিয়ন্ড দ্য সী [১.১২]

[সম্পাদনা]
মাল্ডার: তুমি কেন তোমার পুলিশ রিপোর্টে মিথ্যা বলেছিলে?
স্কালি: আমি মনে করেছিলাম যে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এটাই ভালো হবে।
মাল্ডার: আসল ব্যাপারটা হলো, তুমি অফিসিয়ালভাবে স্বীকার করতে চাওনি যে তুমি বগসকে বিশ্বাস করো! ব্যুরো "স্পুকি" মাল্ডারের কাছ থেকে এমন কিছু আশা করতে পারে, কিন্তু ডানা স্কালির কাছ থেকে নয়।
স্কালি: আমি ভেবেছিলাম তুমি খুশি হবে যে আমি চরম সম্ভাবনার জন্য নিজেকে খুলে দিয়েছি।
মাল্ডার: ডানা... নিজেকে চরম সম্ভাবনার জন্য খুলবে তখনই, যখন সম্ভবনাটা সত্যি হবে।

মাল্ডার: ডানা, তুমি এত কিছু দেখেছ, এত প্রমাণ পেয়েছ—তবু কেন তুমি বিশ্বাস করতে পারছ না?
স্কালি: আমি ভয় পাই। আমি বিশ্বাস করতে ভয় পাই।

স্কালি: শেষবার যখন তুমি এতটা মনোযোগী হয়েছিলে, তখন দেখলাম তুমি প্রাপ্তবয়স্কদের ভিডিও সংক্রান্ত সংবাদ পড়ছিলে।

স্কালি: তুমি আমাদের ফাঁদে ফেলেছ। তুমি লুকাস হেনরির সঙ্গে এটার পরিকল্পনা করেছিলে। এটা মাল্ডারের জন্য একটা ফাঁদ, কারণ সে তোমাকে কারাগারে পাঠাতে সাহায্য করেছিল। আমি এখানে এসেছি শুধু এটা বলার জন্য—যদি সে মারা যায়, চার দিন পর কেউ আমাকে থামাতে পারবে না। আমি নিজে তোমার মৃত্যুদণ্ড কার্যকর করব।
বগস: ডানা... (মাল্ডারের কণ্ঠে) তুমিই তো আমাকে বিশ্বাস করেছিলে।
স্কালি: না! না, আমি তোমাকে বিশ্বাস করি না!
বগস: যদি তুমি আমাকে বিশ্বাস না করো, তাহলে হয়তো নিজেকেই বিশ্বাস করবে।

স্কালি: বগস কি স্বীকারোক্তি দিয়েছে?
মাল্ডার: না, না, পাঁচ ঘণ্টা ধরে সে "চ্যানেলিং" করে গেছে। তিন ঘণ্টা পর আমি তাকে জিমি হেনড্রিক্সের আত্মাকে ডাকতে বলেছিলাম আর 'অল আলং দ্য ওয়াচটাওয়ার' বাজাতে বলেছিলাম। জানো, লোকটা ২০ বছর ধরে মরে আছে, কিন্তু এখনো তার প্রতিভা হারায়নি!

স্কালি: আকাশে কিছু একটা আছে, মাল্ডার।
মাল্ডার: এটা তো আমি বহু বছর ধরে বলে আসছি।
স্কালি: আমি বুঝতে পারছি না, তারা কীভাবে হঠাৎ উধাও হয়ে গেল? তাদের তো কোনো পরিবহন ব্যবস্থা নেই।
মাল্ডার: কোনো পার্থিব পরিবহন ব্যবস্থা নেই।

লাজারাস [১.১৪]

[সম্পাদনা]
স্কালি: ৬৫ বছর বয়সী এক মহিলার মাথায় বন্দুকের বাঁট দিয়ে আঘাত করা হয়। টাকা ব্যাগে যথেষ্ট দ্রুত না বের করার কারণে। তিনি মস্তিষ্কের মারাত্মক রক্তক্ষরণের ফলে মারা যান।
মাল্ডার: চমৎকার এক দম্পতি।

মাল্ডার: তুমি কি অন্তত এই সম্ভাবনাটা মেনে নিতে পারো না যে সে মৃত্যুর কাছাকাছি গিয়েছিল বলে তার সাইকিক ট্রান্সফারেন্স ঘটেছে?
স্কালি: তুমি কি এই সম্ভাবনাটা মেনে নিতে পারো যে এটা কোনো এক্স-ফাইল নয়?

মাল্ডার: সেই ক্রাশ রুমে দুইজন মারা গিয়েছিল, স্কালি। কিন্তু ফিরে এসেছে একজন। প্রশ্ন হলো... কে ফিরে এসেছে?

ব্রুসকিন: ঠিক আছে, সবাই, মাল্ডারের কাছে কিছু তথ্য আছে।
ড্যানিয়েলস: কী? কোনো এলিয়েন ভাইরাস না কি কেনেডি হত্যাকাণ্ড নিয়ে নতুন তথ্য?
ব্রুসকিন: হেই, মাল্ডার ভালো লোক। যদি মনোযোগ দাও, তাহলে তার কাছ থেকে কিছু শিখতেও পারো।

ইয়ং অ্যাট হার্ট [১.১৫]

[সম্পাদনা]
স্কালি: মাল্ডার, আমি জানি, তুমি যা করেছো তা বিধি-নিষেধ মেনে করোনি।
মাল্ডার: এই ঘটনা বিধি-নিষেধ সম্পর্কে অনেক কিছু বলে দেয়, তাই না?

মাল্ডার: স্টিভ ওয়ালেনবার্গের স্ত্রী আর দুই সন্তান ছিল। তার এক ছেলে এখন ফুটবল টিমের অল-স্টার। যদি আমি দুই সেকেন্ড আগে ট্রিগার টানতাম, ওয়ালেনবার্গ আজ তার ছেলেকে খেলতে দেখতে পারত। তার বদলে এখন আমার কাছে এক মৃত মানুষ আছে যে গহনার দোকান ডাকাতি করছে আর আমাকে হাইকু পাঠাচ্ছে।

স্কালি: তুমি কী করবে?
মাল্ডার: আমি জানি আমি কী করব না—আমি বসে থাকব না আর বারনেট আমাকে আরেকটা ভ্যালেন্টাইন পাঠানোর জন্য অপেক্ষা করব না।

মাল্ডার: ধন্যবাদ, হেন্ডারসন, তোমার কাছে আমি ঋণী।
হেন্ডারসন: প্রতিশ্রুতি, প্রতিশ্রুতি।

ডীপ থ্রোট: আমি জানি তুমি কেন আমার সাথে যোগাযোগ করেছ। শোনো, আমি ব্যাখ্যা করব। যেভাবে বিষয়টি সামলানো হয়েছে সেটা নিয়ে আমি বিশেষ গর্বিত নই। কিন্তু পছন্দ করো বা না করো, জন বারনেট একটা বাস্তবতা।
মাল্ডার: ইশ, এজেন্ট পারডিউ যদি বেঁচে থাকত, তাহলে এই বিদ্রূপটা উপভোগ করতে পারত।

ই.বি.ই. [১.১৬]

[সম্পাদনা]
স্কালি: ট্রাকচালকের বর্ণনা অনুসারে, সে যে আকৃতির ওপর গুলি চালিয়েছিল, তা সম্ভবত একটি পর্বত সিংহও হতে পারে।
মাল্ডার: সম্ভবত।
স্কালি: জাতীয় আবহাওয়া পরিষেবা গত রাতে এই এলাকায় বায়ুমণ্ডলীয় অবস্থার কথা বলেছে, যা বজ্রপাতের জন্য অনুকূল হতে পারে।
মাল্ডার: হতে পারে।
স্কালি: এটি সম্ভব যে ট্রাকটি বজ্রপাতের আঘাতে বৈদ্যুতিক গোলযোগের শিকার হয়েছে।
মাল্ডার: সম্ভব।
স্কালি: আর দেখো, ওখানে একটা জলাভূমি আছে। চালক যে আলো দেখেছিল, তা হয়তো কাঁদা থেকে উদ্ভুত গ্যাস ছিল।
মাল্ডার: কাঁদা থেকে উদ্ভুত গ্যাস?
স্কালি: এটি একটি প্রাকৃতিক ঘটনা যেখানে পচনশীল জৈব উপাদান থেকে ফসফিন এবং মিথেন নির্গত হয়ে জ্বলে ওঠে, যার ফলে নীলাভ আগুনের গোলক তৈরি হয়।
মাল্ডার: আমারও এমন হয় যখন ডজার ডগস খাই।

বায়ার্স: এ কারণেই আমরা তোমাকে পছন্দ করি, মাল্ডার। তোমার চিন্তাধারাগুলো আমাদের থেকেও অদ্ভুত।

স্কালি: এরা হলো আমার দেখা সবচেয়ে প্যারানয়েড লোকজন। আমি বুঝলাম না, তুমি কিভাবে ভাবলে যে তাদের কথাগুলো সামান্যতম সত্যি হতে পারে?
মাল্ডার: আমি মনে করি, এটা সামান্যতম সত্যি হতে পারে যে কেউ তোমাকে আকর্ষণীয় ভাবতে পারে।

ডীপ থ্রোট: এই জ্ঞানের প্রতি বিশ্বের প্রতিক্রিয়া অত্যন্ত বিপজ্জনক হতে পারে।
মাল্ডার: বিপজ্জনক? তুমি কি এমন প্রতিক্রিয়ার কথা বলছ, যেমনটা কেনেডি হত্যাকাণ্ড, নিখোঁজ সৈনিকদের সত্য, মরণাপন্ন রোগীদের ওপর তেজস্ক্রিয় পরীক্ষা, ওয়াটারগেট, ইরান-কন্ট্রা, রোজওয়েল, টাসকিগি পরীক্ষা—এসব নিয়ে হয়েছিল? কোথায় গিয়ে এর শেষ হবে? ওহ, আমি জানি—এটা শেষ হবে না, যতদিন পর্যন্ত তোমাদের মতো মানুষরা ঠিক করবে কোনটা সত্য।

ডীপ থ্রোট: তুমি চুপ হয়ে আছো যে, মাল্ডার।
মাল্ডার: আমি ভাবছি কোন মিথ্যাটা বিশ্বাস করব।

মিরাকল ম্যান [১.১৭]

[সম্পাদনা]
মাল্ডার: আমার মনে হচ্ছে এই একই মানুষদের আমি উডস্টকে দেখেছিলাম।
স্কালি: মাল্ডার, তুমি উডস্টকে যাওনি।
মাল্ডার: আমি মুভিটা দেখেছি!

স্কালি: আমরা কি ব্যাকস্টেজে গিয়ে রেভারেন্ডের সঙ্গে কথা বলব?
মাল্ডার: না, অপেক্ষা করো। এখন এলভিসকে আনার সময় হয়ে গেছে।

শেরিফ ড্যানিয়েলস: এই দুনিয়ার নিরানব্বই শতাংশ মানুষ বোকা। আর আমরা বাকি এক শতাংশও সংক্রমিত হওয়ার মুখে।

স্কালি: আমি ক্যাথলিক পরিবারে বড় হয়েছি। ধর্মগ্রন্থের সাথে আমার পরিচিতি আছে। আর ঈশ্বর কখনোই শয়তানকে মূল আকর্ষণ হতে দেন না।
মাল্ডার: তাহলে তুমি দ্য এক্সরসিস্ট মুভিটা খুবই পছন্দ করো, তাই না?
স্কালি: আমার অন্যতম প্রিয় মুভি।

স্কালি: তোমার মুখে ওই চেহারাটা দেখছি, মাল্ডার।
মাল্ডার: কেমন চেহারা?
স্কালি: ঠিক সেই চেহারা, যখন তুমি চাবি নিতে ভুলে গেছ আর ভাবছো কীভাবে দরজা ভেঙে ভেতরে ঢোকা যায়।

শেপস [১.১৮]

[সম্পাদনা]
ইশ: আমি তোমার গন্ধ এক মাইল দূর থেকেও পাই।
মাল্ডার: ওরা বলেছিল, যদিও আমার ডিওডোরেন্ট মহিলাদের জন্য বানানো, তবুও এটা পুরুষদের জন্যও যথেষ্ট ভালো।

ইশ: আমি বুঝেছি যে তুমি আলাদা। তুমি কিছু কিছু নেটিভ আমেরিকানদের থেকেও নেটিভ আমেরিকান বিশ্বাসের প্রতি বেশি মুক্তমনা। তোমার তো একটা ইন্ডিয়ান নামও আছে—ফক্স। তোমাকে "রানিং ফক্স" বা "স্নিকি ফক্স" বলা উচিত।
মাল্ডার: সেটা যদি "স্পুকি ফক্স" না হয় তাহলে আমি ঠিক আছি।

স্কালি: কী ধরনের পতঙ্গ একজন মানুষকে গাছের মাথা পর্যন্ত তুলে নিয়ে যেতে পারে?
মাল্ডার: ইটসি-বিটসি স্পাইডার।

স্কালি: তুমি কী ভাবছো?
মাল্ডার: আমি ভাবছি, আমাদের লাইট জ্বালিয়ে ঘুমানো উচিত।

টুমস [১.১৯]

[সম্পাদনা]
মাল্ডার: [ইউজিন টুমসকে বিভ্রান্ত করতে গিয়ে] আমি আমার কুকুরটাকে খুঁজছি। তার নাম হেইনরিখ। সে একটা নরওয়েজিয়ান এল্কহাউন্ড। আমি তাকে হরিণ শিকার করার কাজে ব্যবহার করি।

মাল্ডার: তুমি কি মনে হয় যে আমি যদি গ্রে স্যুট পরতাম তাহলে তারা আমাকে আরও গুরুত্ব দিত?

স্কালি: কিন্তু স্যার, এক্স-ফাইলস কেসগুলোর প্রকৃতিই এমন যে, সেখানে প্রচলিত তদন্ত পদ্ধতি ব্যর্থ হতে পারে।
ওয়াল্টার স্কিনার: তুমি কি বলছো যে ব্যুরোকে তোমাদের জন্য আলাদা নিয়ম তৈরি করতে হবে?
স্কালি: না, স্যার।
স্কিনার: তুমি কি বলছো যে এজেন্ট মাল্ডার তোমার সঠিক তদন্তে বাধা সৃষ্টি করে?
স্কালি: না, স্যার। বরং আমি বলছি, এসব কেসের পর্যালোচনা করা উচিত একটু খোলা মনে।

মাল্ডার: যদি ওই ব্যাগে আইস টি থাকে, তবে সেটা ভালোবাসা হতে পারে।
স্কালি: এটা নিশ্চয়ই ভাগ্য, মাল্ডার। রুট বিয়ার।

মাল্ডার: তারা এক্স-ফাইলস বন্ধ করে দিতে চাইছে, স্কালি। জানি না কেন, কিন্তু যে কোনো অজুহাতই তাদের জন্য যথেষ্ট। এখন আমি আমার রেকর্ড নিয়ে চিন্তা করি না, কিন্তু এই গাড়িতে বসে থাকার জন্যও তোমার বিপদ হতে পারে। আমি চাই না আমার কারণে তোমার ফাইলে কোনো অফিসিয়াল শাস্তি যুক্ত হোক।
স্কালি: ফক্স...
মাল্ডার: আমি... আমি... আমার বাবা-মাকেও "মাল্ডার" বলাতে বাধ্য করেছিলাম।
স্কালি: মাল্ডার, শুধু তোমার জন্য ছাড়া আমি আর কারো জন্য এতদূর আসতাম না।

বর্ন অ্যাগেইন [১.২১]

[সম্পাদনা]
স্কালি: মাল্ডার, একটা কাজ করো আমার জন্য। আমাকে বলার সুযোগ দাও। পুনর্জন্ম।
মাল্ডার: মেটেমসাইকোসিস, ট্রান্সমাইগ্রেশন, পুনঃদেহধারণ, যাই বলো না কেন।
স্কালি: শুধুমাত্র এই কাকতালীয় ঘটনার ওপর ভিত্তি করে যে মিশেল বিশপ আর অফিসার মরিস দুজনেই কাগজ ভাঁজ করার বিরল শিল্প চর্চা করত?
মাল্ডার: তাহলে কম্পোজিট ড্রয়িং, পুতুল আর সেই ঘটনা যেখানে মিশেল দুটো মৃত্যুর সাক্ষী, যা সরাসরি চার্লি মরিসের সাথে যুক্ত তার কী হবে?
স্কালি: তাহলে তুমি বলছো যে পিটার প্রাউডের মতো সে ফিরে এসেছে তার হত্যার প্রতিশোধ নিতে?
মাল্ডার: এটা অতটা অবিশ্বাস্য না, স্কালি। পুনর্জন্ম অনেক বড় বড় ধর্মের মূল বিশ্বাসের অংশ।
স্কালি: তবুও তা এটা ব্যাখ্যা করে না কীভাবে আট বছরের একটা মেয়ে দুইজন প্রাপ্তবয়স্ক মানুষকে হত্যা করতে পারে।
মাল্ডার: যারা পূর্বজন্মের স্মৃতি বহন করে, তাদের মাঝে টেলিকাইনেসিস বা ইএসপি-র মতো অতিপ্রাকৃত ক্ষমতা দেখা যায়।
স্কালি: তাহলে আমাদের অবস্থা কী দাঁড়াচ্ছে?
মাল্ডার: আমরা এক ধাপ দূরে আছি মানব আত্মার অস্তিত্ব প্রমাণের কাছাকাছি।

মাল্ডার: যখন সব প্রমাণই অস্বাভাবিক কিছু ইঙ্গিত করে তবুও কেন তোমার এখনো বিশ্বাস করতে এত কষ্ট হয়?
স্কালি: কারণ কখনো কখনো...
মাল্ডার: কী?
স্কালি: ... চরম সম্ভাবনাগুলো খুঁজতে গিয়ে সামনে থাকা বাস্তব কারণগুলোকে অগ্রাহ্য করে ফেলি।

স্কালি: দেখতে বেশ মিলছে।
ডিটেকটিভ লাজার্ড: হ্যাঁ। নাম চার্লি মরিস। অফিসার চার্লি মরিস। আগে টু-সেভেনে মাদকদ্রব্য বিভাগে কাজ করত।
স্কালি: আপনি কি তাকে চিনতেন?
ডিটেকটিভ লাজার্ড: না, আমি আসার আগে সে ছিল।
স্কালি: সে এখন কোথায়? অন্য কোথাও ট্রান্সফার হয়েছে?
ডিটেকটিভ লাজার্ড: তাই বলা যায়, এজেন্ট স্কালি। লোকটা নয় বছর আগেই মারা গেছে। মানে সেই ছোট্ট মেয়েটা একটা ভূত দেখেছে।

মাল্ডার: ... এবং বার্বালার শরীরে পোড়ার দাগ বা ক্ষতচিহ্ন আছে কি না, তা পরীক্ষা করো।
স্কালি: কেন?
মাল্ডার: সাইকোকাইনেসিস সাধারণত বৈদ্যুতিক চার্জের সাথে সম্পর্কিত।
স্কালি: তুমি বলছো মিশেল নিজের মানসিক শক্তি ব্যবহার করে কাজ করতে পারে?
মাল্ডার: না হলে ৬০ পাউন্ডের একটা মেয়ে কীভাবে ২০০ পাউন্ডের একজন গোয়েন্দাকে জানালা দিয়ে ছুঁড়ে ফেলবে?

ডিটেকটিভ লাজার্ড: আমি একদম বাইরে ছিলাম। আমি বলছি, ওখানে বার্বালা আর ওই বাচ্চাটা ছাড়া আর কেউ ছিল না।
মাল্ডার: তাহলে বাচ্চাটা যাকে দেখেছিল, তার কোনো বর্ণনা পাওয়া যায়নি?
ডিটেকটিভ লাজার্ড: আমি বলছি, আর কেউ ছিল না। শুনুন, ডিপার্টমেন্ট এটাকে আত্মহত্যা ধরে নিয়েছে। কিন্তু আমি লোকটাকে চিনতাম। সে নিজেকে মারতে পারে না।
স্কালি: সে কি হতাশাগ্রস্ত ছিল? মানসিক চিকিৎসার আওতায় ছিল?
ডিটেকটিভ লাজার্ড: না। সে শুধু আয়নায় নিজেকে দেখতে ভালোবাসত। আর সে সবসময় যা দেখত, তাতে খুশি থাকত।
মাল্ডার: তাছাড়া, যারা আত্মহত্যা করে, তারা সাধারণত জানালা খুলে তবেই লাফ দেয়।

রোল্যান্ড [১.২২]

[সম্পাদনা]
মিসেস স্টোডি: এটা কীভাবে সম্ভব? রোল্যান্ড কখনোই কোনো সহিংস প্রবৃত্তি দেখায়নি।
মাল্ডার: আমার বিশ্বাস সে নিজের ইচ্ছায় কাজ করেনি।
মিসেস স্টোডি: আপনি কী বোঝাতে চাইছেন?
মাল্ডার: এটা রোল্যান্ডের ভাই আর্থার গ্রেবলের কাজ। এটি একটি নতুন জেট প্রপালশন তত্ত্ব, যা তার মৃত্যুর সময় অসম্পূর্ণ ছিল। গত দুই সপ্তাহে রোল্যান্ড সেই হিসাব সম্পূর্ণ করেছে।
মিসেস স্টোডি: কীভাবে?
স্কালি: আমরা নিশ্চিত নই, মিসেস স্টোডি। আমরা শুধু জানি যে রোল্যান্ড কোনোভাবে তার ভাইয়ের গবেষণা শেষ করতে পেরেছে।

স্কালি: আর্থার এবং রোল্যান্ড গ্রেবল জন্ম নিয়েছিল পুগেট প্রেসবাইটেরিয়ান হাসপাতালে, লুইস গ্রেবলের সন্তান হিসেবে, ১৫ জুলাই ১৯৫২ সালে। আর্থার ছিল রোল্যান্ডের চার মিনিট বড়।
মাল্ডার: আইডেনটিক্যাল টুইন।
স্কালি: যার মানে তারা একই ডিম্বাণু থেকে তৈরি যা একটি শুক্রাণুর দ্বারা নিষিক্ত হয়েছিল।
মাল্ডার: আমি এমন গবেষণা পড়েছি যেখানে বলা হয় যখন ভ্রূণের প্রাথমিক পর্যায়ে কোনো কোষের মিউটেশন ঘটে তখন অন্য কোষ সেটিকে পরিত্যাগ করতে পারে কারণ সেটি বহিরাগত বলে গণ্য হয়।
স্কালি: তাহলে রোল্যান্ডের শারীরিক অবস্থা হয়তো একটি বিকৃত ক্রোমোসোমের ফল, যা আর্থারের কোষ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছিল?
মাল্ডার: একভাবে বললে, এটাই ব্যাখ্যা করতে পারে আর্থারের প্রতিভা এবং রোল্যান্ডের অদ্ভুত গাণিতিক দক্ষতা।

মাল্ডার: তোমার কি ভাই আছে, স্কালি?
স্কালি: হ্যাঁ, আমার একজন বড় ভাই আর একজন ছোট ভাই আছে।
মাল্ডার: তাহলে কখনো কি এমন হয়েছে যে তুমি তাদের একজনকে ফোন করতে চেয়েছ আর হঠাৎই ফোন বেজে উঠেছে এবং ওরাই ফোন করেছে?
স্কালি: এই কথার শেষ কোথায়? আমার লং ডিস্ট্যান্স চার্জ কমানোর কোনো উপায় বের করবে নাকি?
মাল্ডার: আমি মনে করি মানসিক সংযোগ বাস্তব। আর গবেষণা বলে এটি পরিবারের মধ্যে সবচেয়ে শক্তিশালী হয়। বিশেষত যমজদের মধ্যে যারা একসাথে গর্ভে ছিল।
স্কালি: ঠিক আছে, হতে পারে। কিন্তু এই ক্ষেত্রে এক ভাইয়ের সম্পর্ক তার জমজের চেয়ে বরং একটা বরফে জমা ফাজসিকলের সাথে বেশি ঘনিষ্ঠ।
মাল্ডার: আর্থার গ্রেবল মৃত নয়। সে এমন একটি চেতনার অবস্থায় রয়েছে, যেখান থেকে আগে কেউ ফিরে আসেনি।
মাল্ডার: আর যদি সেই অবস্থা তাকে এমন মানসিক শক্তি অর্জনের সুযোগ দেয়, যা সচেতন মন ব্যস্ত থাকার কারণে অনুধাবন বা গ্রহণ করতে পারে না। সে কি তার সেই ক্ষমতা ব্যবহার করে বিজ্ঞানীদের হত্যা করানোর জন্য রোল্যান্ডকে নিয়ন্ত্রণ করতে পারছে?

ব্যারিংটন: এটা আর্থার গ্রেবল। গাড়ি দুর্ঘটনার ফলে তার শরীর অভ্যন্তরীণভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাই আমরা শুধুমাত্র তার মাথাটি সংরক্ষণ করতে পেরেছি।
স্কালি: আপনার ক্লায়েন্ট কি ভবিষ্যতে ফিরে এসে জানবে যে তার কোনো কার্যকরী দেহ নেই?
ব্যারিংটন: আমরা বিশ্বাস করি, যখন বিজ্ঞানের অগ্রগতির মাধ্যমে আমাদের ক্লায়েন্টদের পুনরুজ্জীবিত করার উপায় পাওয়া যাবে...
মাল্ডার: ... তখন তোমরা নতুন দেহ তৈরি করতেও সক্ষম হবে।
ব্যারিংটন: একদম ঠিক! এই প্রযুক্তির অগ্রগতি আশাতীত দ্রুত হচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ে যে কাউকে জিজ্ঞাসা করুন। তাই যখন আমাদের জন্য প্রতিটি সেকেন্ড মৃত্যুকে কাছাকাছি নিয়ে আসে, আমাদের ক্লায়েন্টদের জন্য তা তাদের পুনর্জন্মের দিকে এগিয়ে দেয়।

স্কালি: তুমি কি সত্যিই মনে করো যে রোল্যান্ড...
মাল্ডার: নোলেট ও কিটস বাদে, সে-ই একমাত্র ব্যক্তি যার ল্যাবে থাকার প্রমাণ আছে।
স্কালি: হ্যাঁ, কিন্তু এখানে আমরা এক জটিল ফ্লুইড ডায়নামিক্স সমীকরণের কথা বলছি। রোল্যান্ড ফুলারের আইকিউ মাত্র ৭০।
মাল্ডার: তুমি তার গাণিতিক দক্ষতা দেখেছ। কিছু অটিস্টিক ব্যক্তি অস্বাভাবিক প্রতিভা দেখায় না?
স্কালি: হ্যাঁ, কিন্তু সাধারনত স্যাভান্টরা শুধুমাত্র মানব ক্যালকুলেটরের মতো আচরণ করে। তারা নির্দিষ্ট গণনা করতে পারে, কিন্তু সংখ্যা আসলে কী বোঝায় বা তার প্রকৃত মূল্য কী, তা বুঝতে পারে না।

দ্য আর্লেনমেয়ার ফ্লাস্ক [১.২৩]

[সম্পাদনা]
মাল্ডার: আমি আপনার কথা বিশ্বাস করি না।
ডিপ থ্রোট: আমার জ্ঞানেরও একটা সীমা আছে, মিস্টার মাল্ডার।

স্কালি: এই ডিপ থ্রোট চরিত্রটা আসলে কে? মানে, আমরা তার সম্পর্কে কিছুই জানি না। তার আসল নাম কী, সে কী করে।
মাল্ডার: সে খুবই নাজুক অবস্থানে আছে। তার কাছে গোপন তথ্যের অ্যাক্সেস রয়েছে, আর সামান্য অসতর্কতা তাকে ফাঁস করে দিতে পারে।
স্কালি: তুমি নিশ্চিত তো যে এটা কেবল একটা খেলা নয়? হয়তো সে তোমার সঙ্গে খেলছে, তথ্যগুলো ইচ্ছে করেই ছোট ছোট অংশে দিচ্ছে।
মাল্ডার: তুমি মনে করো সে এটা করে কারণ এতে তার মজা লাগে?
স্কালি: না। আমি মনে করি সে এটা করে কারণ তুমিও তাই করো।

স্কালি: ঠিক আছে, মাল্ডার। কিন্তু আমি আগেই বলে রাখছি— যদি এটা বানরের প্রস্রাব হয়, তাহলে কিন্তু আমি দায় নেব না।

স্কালি: মাল্ডার, হাজারো বিজ্ঞানী হিউম্যান জিনোম প্রোজেক্টে কাজ করছে।
মাল্ডার: হ্যাঁ, কিন্তু তাদের মধ্যে একমাত্র এই লোকটিই মেডিক্যাল গজ গলায় জড়িয়ে বাঞ্জি জাম্পিং করতে গিয়েছিল।

ডিপ থ্রোট: (শেষ কথা) কাউকেই বিশ্বাস করো না।