বিষয়বস্তুতে চলুন

দ্য এক্স-ফাইলস (২য় মৌসুম)

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে

মৌসুমসমূহ: ১ম ২য় ৩য় ৪র্থ ৫ম ৬ষ্ট ৭ম ৮ম ৯ম ১০ম ১১শ | মূল

দ্য এক্স-ফাইলস (১৯৯৩–২০০২, ২০১৬–১৮) বিজ্ঞান কল্পকাহিনিভিত্তিক একটি মার্কিন টেলিভিশন ধারাবাহিক। এই সিরিজটি নির্মাণ করেছেন ক্রিস কার্টার। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন গিলিয়ান অ্যান্ডারসন ও ডেভিড ডুকভনি, যারা এফবিআই এজেন্ট ডানা স্কালি ও ফক্স মাল্ডার চরিত্রে অভিনয় করেছেন। তারা এক্স-ফাইলস নামক রহস্যজনক ও অমীমাংসিত মামলাগুলোর তদন্ত করেন। এসব মামলার সাথে অতিপ্রাকৃত ঘটনাগুলোর সম্পৃক্ততা রয়েছে।

লিটল গ্রিন ম্যান [২.১]

[সম্পাদনা]
মাল্ডার: আমরা বিশ্বাস করতে চেয়েছিলাম। আমরা ডাকতে চেয়েছিলাম। ১৯৭৭ সালের ২০শে আগস্ট এবং ৫ই সেপ্টেম্বর কেনেডি স্পেস ফ্লাইট সেন্টার থেকে দুটি মহাকাশযান উৎক্ষেপণ করা হয়। তাদের নাম ছিল ভয়েজার। প্রতিটিতে ছিল স্বর্ণ-প্রলিপ্ত এক ডিস্কে সংরক্ষিত একটি বার্তা, আমাদের গ্রহের ছবি, সঙ্গীত এবং শব্দসমূহ, যাতে যদি কোনো প্রযুক্তিগতভাবে উন্নত এলিয়েন সভ্যতা কখনো এটি পায়, তারা যেন বুঝতে পারে। উৎক্ষেপণের ১৩ বছর পর ভয়েজার ১ নেপচুনের কক্ষপথ অতিক্রম করে এবং মূলত সৌরজগত ছেড়ে চলে যায়। সেই সময়ের মধ্যে কোনো বার্তা আর পাঠানো হয়নি। এবং ভবিষ্যতেও পাঠানোর পরিকল্পনা নেই। আমরা শুনতে চেয়েছিলাম। ১৯৯২ সালের ১২ই অক্টোবর নাসা হাই-রেজোলিউশন মাইক্রোওয়েভ সার্ভে শুরু করে। এটি দশ-বছরের একটি প্রকল্প। যেখানে এক কোটি তরঙ্গ স্ক্যান করা হতো এলিয়েনদের সম্ভাব্য বেতার সংকেতের সন্ধানে। কিন্তু এক বছরেরও কম সময়ের মধ্যে প্রথমবার নির্বাচিত নেভাদার সিনেটর রিচার্ড ব্রায়ান একটি সংশোধনী প্রস্তাব করে এই প্রকল্প বন্ধ করে দেয়। আমি বিশ্বাস করতে চেয়েছিলাম, কিন্তু আমাদের হাতিয়ারগুলো কেড়ে নেওয়া হয়েছে। এক্স-ফাইলস বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের চোখ বন্ধ করে দেওয়া হয়েছে… আমাদের কণ্ঠ রুদ্ধ… আমাদের কান বধির করে দেওয়া হয়েছে।

ম্যাথেসন: আমি ধরে নিচ্ছি যে আপনি হাই-রেজোলিউশন মাইক্রোওয়েভ সার্ভের সঙ্গে পরিচিত?
মাল্ডার: এলিয়েনদের রেডিও সংকেত খোঁজার সেই প্রকল্প? সেটি তো বন্ধ করে দেওয়া হয়েছে।
ম্যাথেসন: আপনাকে পুয়ের্তো রিকোতে আরেসিবো রেডিও টেলিস্কোপে যেতে হবে। আমি যতটা সম্ভব সময় দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমার ধারণা, আপনার হাতে মাত্র ২৪ ঘণ্টা আছে। এর পর আমি আর ব্লু বেরেট ইউ.এফ.ও. রিট্রিভাল টিমকে আটকে রাখতে পারব না। আর তারা বলপ্রয়োগের অনুমতি পেয়েছে।
মাল্ডার: আমি আসলে কী খুঁজব?
ম্যাথেসন: ... যোগাযোগ।

মাল্ডার: তুমি কি কখনো সান দিয়েগো গিয়েছ?
স্কালি: হ্যাঁ।
মাল্ডার: তাহলে তুমি পালোমার অবজারভেটরিতে গিয়েছ?
স্কালি: না।
মাল্ডার: ১৯৪৮ সাল থেকে এখন পর্যন্ত এটিই হলো বিশ্বের বৃহত্তম টেলিস্কোপ। এর ধারণা এবং নকশা এসেছিল এক প্রতিভাবান ও ধনী জ্যোতির্বিজ্ঞানী জর্জ এলেরি হেইলের কাছ থেকে। আসলে এক রাতে যখন সে বিলিয়ার্ড খেলছিল, তখন একটি পরী জানালা দিয়ে ঢুকে তাকে বলেছিল রকফেলার ফাউন্ডেশন থেকে টাকা নিতে একটি টেলিস্কোপ বানানোর জন্য।
স্কালি: আর তুমি চিন্তিত যে তোমার সারাজীবন এলফ দেখেই কেটে যাচ্ছে?
মাল্ডার: আমার ক্ষেত্রে... ছোট সবুজ মানুষ।

স্কালি: কিন্তু, মাল্ডার, এক্স-ফাইলসের সঙ্গে কাজ করতে গিয়ে তুমি অনেক কিছু দেখেছো।
মাল্ডার: সেটাই তো কথা। দেখা যথেষ্ট নয়, আমার কিছু প্রমাণ থাকা উচিত। কিছু কঠিন সত্য। এটা আমি তোমার কাছ থেকেই শিখেছি।
স্কালি: তোমার বোনের অপহরণ... তুমি তো সেটাকে ধরে রেখেছো।
মাল্ডার: আমি ভাবতে শুরু করেছি... সত্যিই কি সেটি কখনো ঘটেছিল?
স্কালি: মাল্ডার, ধরা যাক, জর্জ হেইল যদি কেবল নিজের কল্পনায়ই পরী দেখতেন, তবুও টেলিস্কোপটি কিন্তু বানানো হয়েছিল। হাল ছেড়ে দিও না।

দ্য হোস্ট [২.২]

[সম্পাদনা]
স্কালি: ফ্ল্যাটওয়ার্ম হল বাধ্যতামূলক অন্তঃপরজীবী। তারা লার্ভা অবিস্থায় শরীরে প্রবেশ করে এবং শুধুমাত্র হোস্টের ভেতরেই বসবাস করে। এরা এমন প্রাণী নয়, যারা বাইরে বেরিয়ে মানুষ আক্রমণ করে।
মাল্ডার: ভালোই হলো। আমি স্কিনারকে বলতে চাইনি যে এই হত্যার সন্দেহভাজন আসলে একটা দৈত্যাকার রক্তচোষা কৃমি।

স্কালি: (ফ্লুকম্যানকে দেখে) মাল্ডার, এটা অবিশ্বাস্য! এর অবশিষ্ট অঙ্গগুলো পরজীবীর মতো, কিন্তু শরীরটা অনেকটা প্রাইমেটদের মতো! এটা আসলে এল কোথা থেকে?
মাল্ডার: জানি না। তবে মনে হচ্ছে, শেষ পর্যন্ত আমাকে স্কিনারকে বলতেই হবে যে তার সন্দেহভাজন সত্যিই একটা দৈত্যাকার রক্তচোষা কৃমি।

স্কালি: কেউ এটা আমার দরজার নিচ দিয়ে ঢুকিয়ে দিয়েছে। মনে হচ্ছে, সত্যিই এফবিআই-এর ভেতরে তোমার কোনো বন্ধু আছে। আর মাল্ডার, যখন তুমি স্কিনারের কাছে ফিল্ড রিপোর্ট জমা দেবে, আমি চাই তুমি জানো যে— যদি তুমি চলে যাও, তাহলে সেটা আমার জন্য শুধু পেশাগত ক্ষতি হবে না।

স্কালি: এই সিটটা ফাঁকা?
মাল্ডার: হ্যাঁ, কিন্তু সতর্ক করে দিচ্ছি— আমি এখন বেশ ক্ষিপ্ত অবস্থায় আছি।
স্কালি: ঠিক আছে, আমি সশস্ত্র। তাই ঝুঁকি নেবো। শুনেছি আজ তুমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর স্কিনারকে বেশ পছন্দনীয় কিছু বলেছো।
মাল্ডার: তুমি জানো, কখনো কখনো হাসিমুখ ধরে রাখা কঠিন হয়ে যায়, যখন তারা তোমাকে মাথা নিচু করে দাঁড়াতে বলে। বুঝতে পারছো?
স্কালি: এমন নয় যে তুমি কখনো সিস্টেমের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছো।

মাল্ডার: বিজ্ঞানীরা বলেন, প্রতিদিন তিনটি প্রজাতি বিলুপ্ত হয়ে যায়। কে জানে, এর মধ্যে কত নতুন সৃষ্টি হচ্ছে?

ব্লাড [২.৩]

[সম্পাদনা]
মাল্ডার: তুমি কি কখনো এই রাসায়নিক যৌগের নাম শুনেছো?
ল্যাংলি: এল.এস.ডি.এম.? বুঝতেই পারছি, তুমি "দ্য লোন গানম্যান"-এর আগস্ট সংখ্যাটা পড়োনি।
মাল্ডার: দুঃখিত বন্ধুরা। ওই দিনই আমার সেলিব্রিটি স্কিন ম্যাগাজিনও এসে পৌঁছেছিল।

ফ্রোহিকে: তাহলে মাল্ডার, তোমার ছোট্ট পার্টনার কোথায়?
মাল্ডার: সে আসতে চায়নি। তোমার প্রতি তার গভীর ভালোবাসাকে সে ভয় পায়।
ফ্রোহিকে: সে কিন্তু সত্যিই মিষ্টি।
মাল্ডার: ফ্রোহিকে, তোমার মতো লোকেরাই বিকৃত রুচির একটা দুর্নাম তৈরি করেছে।

মাল্ডার: এরা আগেও এমনটা করেছে। ৫০-এর দশকে ডি.ডি.টি., এজেন্ট অরেঞ্জ, নিরীহ জনবসতির ওপর জৈব যুদ্ধ।
স্কালি: কিন্তু কেন, মাল্ডার? কেন তারা ইচ্ছাকৃতভাবে এমন একটা সমাজ তৈরি করবে যারা নিজেদের ধ্বংস করে দেবে?
মাল্ডার: ভয়। এটাই শক্তির প্রাচীনতম অস্ত্র। যদি তুমি তোমার চারপাশের মানুষদের নিয়ে ভয়ে থাকো, তাহলে তুমি উপরের পর্যায়ের মানুষগুলোর কর্মকাণ্ড দেখতে পারবে না।

বায়ার্স: আমাদের এপ্রিল সংখ্যায়, "দ্য লোন গানম্যান"-এ আমরা সিআইএ-র নতুন সিসিডিটিএইচ-২১৩৮ ফাইবার-অপটিক-লেন্স মাইক্রো-ভিডিও ক্যামেরা নিয়ে একটি নিবন্ধ প্রকাশ করেছি।
ল্যাংলি: এটা এত ছোট যে একে মাছির পিঠেও বসানো যায়।
মাল্ডার: কল্পনা করো, ওভাল অফিসের দেয়ালে একটা মাছি হয়ে বসে থাকার কথা।
ফ্রোহিকে: আমি ওখানে ছিলাম, সেটা করেছিও।

শেরিফ স্পেন্সার: এখানে এমন কিছু হওয়ার কথা না।
মাল্ডার: একজন বেয়াল্লিশ বছর বয়সী রিয়েল এস্টেট এজেন্ট খালি হাতে চারজন অচেনা মানুষকে খুন করলো? এটা কোথাও হওয়ার কথা না।
শেরিফ স্পেন্সার: আপনি বুঝতে পারছেন না। গত ছয় মাসে সাতজন লোক বাইশজনকে খুন করেছে। জনসংখ্যার তুলনায় এটা ডেট্রয়েট, ডিসি, আর লস অ্যাঞ্জেলেসের সম্মিলিত খুনের হারকেও ছাড়িয়ে গেছে। এই শহর তো ওই জায়গাগুলোর মতো না।

স্লিপলেস [২.৪]

[সম্পাদনা]
মাল্ডার: ঠিক আছে, তুমি কী জানতে চাও?
অ্যালেক্স ক্রাইসেক: সত্যটা কী? এমন কিছু আছে যা তুমি আমাকে বলছ না, কিন্তু আমাকে জানতে হবে।
মাল্ডার: ব্যাপারটা এই যে, আমার ধারণাগুলো সাধারণত খুব জনপ্রিয় নয়।
ক্রাইসেক: আমি বলেছি, আমি বিশ্বাস করতে চাই। কিন্তু আমাকে কোথাও থেকে শুরু করতে হবে।

স্কালি: শুনে মনে হচ্ছে তোমার নতুন পার্টনার ঠিকঠাকই কাজ করছে।
মাল্ডার: সে ঠিক আছে। ওকে একটু অভিজ্ঞতা আর কিছু ফ্যাশনের পরামর্শ দেওয়া।দরকার। তবে সে অনেক বেশি খোলা মন নিয়ে চরম সম্ভাবনাগুলো গ্রহণ করছে।
স্কালি: আমি যেরকম ছিলাম, তার চেয়ে বেশি?
মাল্ডার: যেরকম আমি ভেবেছিলাম, তার চেয়ে বেশি।
স্কালি: নিশ্চয়ই ভালো লাগছে, কেউ তোমার প্রতিটি পদক্ষেপ নিয়ে প্রশ্ন করছে না, তোমার সব তত্ত্বের মধ্যে ফাঁক খুঁজছে না।
মাল্ডার: ওহ হ্যাঁ, এটা—এটা দারুণ। আমি অবাক হচ্ছি যে, তোমাকে এতদিন সহ্য করলাম।

মাল্ডার: তুমি কে?
মিস্টার এক্স: আমি কে সেটা অপ্রাসঙ্গিক।
মাল্ডার: তুমি আমাকে সাহায্য করার চেষ্টা করছ কেন?
মিস্টার এক্স: তুমি কি মনে করো আমি এখানে থাকতে চাই, এজেন্ট মাল্ডার? আমি এখানে থাকতে চাই না।
মাল্ডার: [মিস্টার এক্স মাল্ডারকে একটি খাম দেয়] এটা কী?
মিস্টার এক্স: একটি শীর্ষ গোপন সামরিক প্রকল্পের তথ্য। ধারণা ছিল যে, ঘুম হলো সৈন্যদের সবচেয়ে বড় শত্রু।
মাল্ডার: গ্রিসম প্যারিস আইল্যান্ডে ঘুম বঞ্চনার পরীক্ষা চালাচ্ছিল?
মিস্টার এক্স: বঞ্চনা নয়। নির্মূলকরণ।
মাল্ডার: কেন?
মিস্টার এক্স: আর কেন? ভালো সৈন্য তৈরি করার জন্য। দীর্ঘস্থায়ী জাগরণ ভয়কে দুর্বল করে, আগ্রাসন বাড়ায়। বিজ্ঞান মানুষকে চাঁদে পাঠিয়েছিল, তাই তারা বিজ্ঞানের উপর ভরসা করেছিল একটি হেরে যাওয়া যুদ্ধ জেতার জন্য।
মাল্ডার: আর উইলিগ আর কোল ছিল পরীক্ষার বস্তু?
মিস্টার এক্স: পরীক্ষার এমন বস্তু মেরিন কোরে যাদের সবচেয়ে বেশি খুন করেছে। তেরো জনের একটি স্কোয়াড চার হাজারের বেশি খুন করেছে।
মাল্ডার: তুমি মনে করো এখন যা ঘটছে তার জন্য কোল দায়ী?
মিস্টার এক্স: আমি এখানে তোমার হয়ে চিন্তা করতে আসিনি, এজেন্ট মাল্ডার। আমি শুধু জানি, অগাস্টাস কোল চব্বিশ বছর ধরে ঘুমায়নি। তোমার আর একজনকে দেখা উচিত। স্কোয়াডের আরেকজন সদস্য, যাকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধের সময় নিহত ঘোষণা করা হয়েছিল।
মাল্ডার: আমি ভেবেছিলাম কোলই শেষজন ছিল?
মিস্টার এক্স: তার নাম খামের মধ্যে আছে।

[মিস্টার এক্স ঘুরে চলে যেতে শুরু করে]

মাল্ডার: আমি তোমার সঙ্গে কীভাবে যোগাযোগ করতে পারব?
মিস্টার এক্স: তুমি পারবে না।
মাল্ডার: আমার হয়তো আরও দরকার হবে।
মিস্টার এক্স: [ঘুরে দাঁড়ায়] তুমি এখনো বুঝতে পারনি, তাই তো? এক্স-ফাইল বন্ধ করা, তোমাকে আর স্কালিকে আলাদা করা — এটা কেবল শুরু। সত্য এখনো দূরে আছে, কিন্তু এটা কখনোই এতটা বিপজ্জনক ছিল না। যাকে আমরা দুজনেই চিনতাম সে এই তথ্যের জন্য নিজের জীবন দিয়েছে। আমি এমন ত্যাগ স্বীকার করতে রাজি নই।

সালভাতোর মাতোলা: তারা বলেছিল, এটা দুইটি জীবন বাঁচার মতো হবে। আর প্রথমে ঠিক সেটাই মনে হচ্ছিল। ঘুম না হওয়াটা আমাদের মনে করিয়েছিল যে, কিছুই আমাদের ছুঁতে পারবে না, বুঝলে? আমরা ২৪ ঘণ্টা টহল দিতাম, রাতে অতর্কিত হামলা চালাতাম, এরকম আরও অনেক কিছু।
মাল্ডার: আর তোমরা কখনো ক্লান্ত হতে না?
সালভাতোর মাতোলা: না। অন্তত এমন ক্লান্ত না, যার জন্য আমাদের ঘুমানো লাগত। আর তারপর, এমন কিছু ছিল না যা ওষুধে ঠিক করা যেত না।
মাল্ডার: সেরোটোনিন?
সালভাতোর মাতোলা: হ্যাঁ।
মাল্ডার: এটা কতদিন চলেছিল?
সালভাতোর মাতোলা: বেশ কিছুদিন, আমি বলব। বেশ কিছুদিন। যতক্ষণ না আমরা সাইগনের কোম্পানি কমান্ডারের আদেশ মানা বন্ধ করলাম।
ক্রাইসেক: পুরো স্কোয়াড্রন কি অননুমোদিতভাবে অনুপস্থিত হয়ে গিয়েছিল?
সালভাতোর মাতোলা: হ্যাঁ, কিছু সেরকমই।
মাল্ডার: তাহলে তোমরা আদেশ নিতো কার কাছ থেকে?
সালভাতোর মাতোলা: আমরা আদেশ নিতাম না। আমরা মিশন বানাতাম নিজেদের মতো করে। এটা আর কোনো ব্যাপারই ছিল না যে, আমরা কাকে হত্যা করছি। কৃষক, মহিলা। ফু বাই-এর বাইরে একটা স্কুল ছিল, আর... ওরা ছিল শুধু বাচ্চা।

ক্রাইচেক: তাদের অন্য এলাকায় পুনর্বিন্যাস করায় তারা আরও বেশি দৃঢ়প্রতিজ্ঞ হয়ে উঠেছে। স্কালি একটা সমস্যা। তোমার বর্ণনার চেয়ে অনেক বড় সমস্যা।
সিগারেট স্মোকিং ম্যান: প্রতিটি সমস্যারই সমাধান আছে।

ডুয়ান ব্যারি [২.৫]

[সম্পাদনা]
লুসি কাজদিন: তুমি সত্যিই এসব ব্যাপারে বিশ্বাস করো, এজেন্ট মাল্ডার?
মাল্ডার: এতে কোনো সমস্যা আছে?
লুসি কাজদিন: আমরা এখানে জীবন বাঁচাতে এসেছি। তুমি সঙ্গে সঙ্গে আলোচনা শুরু করবে। প্রতি তিন ঘণ্টা পর আমরা তোমার অগ্রগতি মূল্যায়ন করব এবং আমাদের কৌশলগত কমান্ডার বলপ্রয়োগের বিষয়ে পরামর্শ ও আপডেট দেবেন।
মাল্ডার: যদি এই লোকটি একজন অপহৃত ভুক্তভোগী হয়, তাহলে আমাকে ওর সম্পর্কে আরও জানতে হবে। ওর ব্যক্তিগত ইতিহাস জানতে হবে। প্রতিটি অপহরণের কাহিনী আলাদা হয়।
লুসি কাজদিন: আমাদের কাছে সে সম্পর্কিত কোনো তথ্য নেই।
মাল্ডার: আর কেউ কি হাসপাতালে কল করে রেকর্ড চেক করার কথা ভাবেনি?
লুসি কাজদিন: শোনো, এজেন্ট মাল্ডার। ওই লোকটা একজন সাইকো। তোমার কাজ ওকে ফোন লাইনে ধরে রাখা। যতক্ষণ ওকে ধরে রাখা যাবে ততই সম্ভাবনা বাড়বে যে ও কাউকে মারবে না। আমরা যদি এখনই ফ্রয়েডিয়ান বিশ্লেষণ করতে বসি, দেখবে যে পরবর্তী মুহূর্তেই আমাদের কাছে চারজন মৃত জিম্মি চলে এসেছে। তাই তোমার যদি মহাকাশযান বা ইউএফও নিয়ে যা খুশি বানিয়ে বলতে হয়, বলো—শুধু ওকে ফোনে ধরে রাখো।

ডুয়েন ব্যারি: ওরা, ওরা ডুয়েন ব্যারির সঙ্গে কথা বলছে। কিন্তু ওরা মুখে কিছু বলে না। ও শুনতে পায়, ওরা কী বলছে। ওরা ওর মনের কথা পড়তে পারে।
মাল্ডার: ঠিক তাই। অপহৃতরা একে মাইন্ডস্ক্যান বলে। এটা এক ধরনের টেলিপ্যাথি।
ডুয়েন ব্যারি: আমি ওদের বলছি যে, আমি যেতে চাই না। কিন্তু ওরা কখনো শোনে না। ওরা জানে আমি কী বলছি। কিন্তু ওরা ঠিকই ওদের কাজ চালিয়ে যায়।

[সে ধীরে ধীরে উঠে দাঁড়ায় এবং হ্যাকি-র দিকে ইশারা করে]

ডুয়েন ব্যারি: ওকে বলো ওদের কাজ কী। বলো ওকে।
মাল্ডার: ওরা তোমাকে জাহাজে নিয়ে যায় পরীক্ষা করার জন্য।
ডুয়েন ব্যারি: ওরা আমার দাঁতে ড্রিল করেছিল। ওরা আমার দাঁতে ছিদ্র করেছিল।

স্কালি: মাল্ডার কোথায়?
ক্রাইসেক: সে একজন জিম্মির বদলে নিজেকে বিলিয়ে দিয়েছে।
স্কালি: কী!
ক্রাইসেক: সে এখন ডুয়েন ব্যারির সঙ্গে ভিতরে আছে।
স্কালি: তোমাদের তাকে এখনই ওখান থেকে বের করতে হবে।
ক্রাইসেক: ওরা সেটা করার চেষ্টা করছে।
স্কালি: না, তাকে এখনই বের করো, নাহলে সে মারা যাবে!
ক্রাইসেক: তুমি এটা এত নিশ্চিতভাবে কীভাবে বলছ?
স্কালি: কারণ ডুয়েন ব্যারি। মাল্ডার যা ভাবছে, সেটা সে নয়।

[ডুয়েন ব্যারিকে অ্যাম্বুলেন্সে তোলা দেখছে স্কালি ও মাল্ডার]

স্কালি: তুমি ঠিক আছো, মাল্ডার?
মাল্ডার: হ্যাঁ।
স্কালি: তুমি যা করেছ ঠিকই করেছ।
মাল্ডার: ব্যাপারটা এই যে আমি ওকে বিশ্বাস করি।
স্কালি: কখনো কখনো, যখন তুমি খুব বেশি বিশ্বাস করতে চাও, তখন তুমি অতিরিক্ত খোঁজাখুঁজি করে ফেলো।

[মাল্ডার হাসপাতালের এক্স-রে রুমে এজেন্ট লুসি কাজদিনের সঙ্গে দেখা করে, যেখানে ডুয়েন ব্যারি সংকটজনক অবস্থায় রয়েছে],

লুসি কাজদিন: আসলে আমি তোমাকে এখানে অন্য কারণে ডেকেছি, এজেন্ট মাল্ডার। এক্স-রেতে সার্জন ওর মাড়িতে, সাইনাস কেভিটিতে, আর একটা ওর পেটে কিছু ধাতব অংশ খুঁজে পেয়েছে। আমি সেগুলো পরীক্ষা করিয়েছি। ভেবেছিলাম তুমি জানতে চাইবে। আর ওর পেছনের দুটি দাঁতে ড্রিলের ছোট ছোট ছিদ্র পাওয়া গেছে। যে দাঁতের ডাক্তার এগুলো পরীক্ষা করেছে, সে বলেছে, দাঁতের কোনো ক্ষতি না করে বর্তমান কোনো ডেন্টাল ইকুইপমেন্ট দিয়ে এই কাজ করা সম্ভব নয়। যাই হোক, আমি ভেবেছিলাম তোমার এটা জানা প্রয়োজন।

মাল্ডার: (আনসারিং মেশিন চালু হয়) হ্যালো, আমি ফক্স মাল্ডার। একটি মেসেজ রাখো, দয়া করে। (বিপ)
স্কালি: মাল্ডার, আমি। ভীষণ অদ্ভুত কিছু ঘটেছে। ডুয়েন ব্যারির শরীর থেকে যে ধাতব টুকরো বের করা হয়েছে তাতে একটা কোড আছে। আমি এটাকে স্ক্যান করিয়েছি আর একটা সিরিয়াল নাম্বার বেরিয়ে এসেছে। এটা কী জিনিস, মাল্ডার? যেন কেউ ওকে ক্যাটালগ করার জন্য এটা ব্যবহার করছিল।

[বাইরে থেকে শব্দ আসে। স্কালি জানালার দিকে তাকিয়ে ডুয়েন ব্যারিকে দেখে। আতঙ্কে তার নিঃশ্বাস আটকে আসে। জানালার কাচ ভেঙে যায়।]

[আনসারিং মেশিনের অন্যপ্রান্তে]

ডুয়েন ব্যারি: আসবে কি?
স্কালি: মাল্ডার! (ডুয়েন ব্যারি চিৎকার করে) আমাকে সাহায্য করো! মাল্ডার! ...মাল্ডার!

অ্যাসেশন [২.৬]

[সম্পাদনা]
মাল্ডার: আমি এটা পেয়েছি। (তিনি একটি ক্রস দেখান) এটা আমি কখনো ওর থেকে আশা করিনি। যদি সে এত বড় সন্দেহবাদী হয়ে থাকে, তাহলে সে এটা পরত কেন?
মার্গারেট স্কালি: আমি এটা ওর পঞ্চদশ জন্মদিনে দিয়েছিলাম।
মাল্ডার: আপনি এটা নিজের কাছে রাখতে চান না?
মার্গারেট স্কালি: যখন ওকে খুঁজে পাবেন, ওকে দিয়ে দেবেন।

মাল্ডার: (একটি সিগারেটের অবশিষ্টাংশ তুলে ধরে) আমি এটা এজেন্ট ক্রাইসেকের গাড়িতে পেয়েছি। ও ধূমপান করে না। এজেন্ট ক্রাইসেকই শেষ ব্যক্তি ছিল যে ডুয়েন ব্যারির মৃত্যুর আগে তার সাথে ছিল। ওই ট্রামের অপারেটরও নিখোঁজ হওয়ার আগে শেষবার ওর সঙ্গেই ছিল। যখন আমি স্কাইল্যান্ড মাউন্টেনের চূড়ায় পৌঁছাই তখন আমি এলাকায় একটি চিহ্নহীন হেলিকপ্টারকে কাজ করতে দেখি। আমি বিশ্বাস করি যে এজেন্ট ক্রাইসেক ডুয়েন ব্যারি এবং এজেন্ট স্কালির অবস্থান ফাঁস করেছে, যার সাথেই সে কাজ করুক না কেন।
স্কিনার: আর সেটা কে?
মাল্ডার: আমি জানি না। মিলিটারি? সরকারের কোনো গোপন সংস্থা? সেই ব্যক্তি যে এই সিগারেটখোরের হয়ে কাজ করে।
স্কিনার: কেন?
মাল্ডার: কারণ যা কিছু তারা লুকোতে চাইছে, এজেন্ট স্কালি তার খুব কাছাকাছি চলে এসেছিল। কারণ ওর কাছে কঠিন এবং অকাট্য প্রমাণ ছিল— সেই ধাতব ইমপ্লান্ট। অথবা কারণ ওকে সরিয়ে দিলে আমার এবং আমার কাজের সাথে ওর সম্পৃক্ততা চিরতরে শেষ হয়ে যাবে।

মাল্ডার: কারা এই লোকজন, যারা অবাধে খুন করতে পারে আর আমরা কিছুই করতে পারি না?
স্কিনার: এটা ছেড়ে দিন, এজেন্ট মাল্ডার।
মাল্ডার: মোটেও না।
স্কিনার: আপনি কিছুই করতে পারবেন না।
মাল্ডার: তাহলে আপনি কী করতে পারবেন?
স্কিনার: মাত্র একটাই কাজ করতে পারি, এজেন্ট মাল্ডার। এই মুহূর্ত থেকে আমি এক্স-ফাইলস আবার খুলে দিচ্ছি। এটাই তাদের সবচেয়ে বড় ভয়।

ক্রাইসেক: যদি মাল্ডার এত বড় হুমকি হয় তাহলে তাকে সরিয়ে দিচ্ছেন না কেন?
সিগারেট স্মোকিং ম্যান: এটা আমাদের নীতি নয়।
ক্রাইসেক: নয়? তাহলে আমাকে দিয়ে যা করিয়েছেন সেটা কী?
সিগারেট স্মোকিং ম্যান: মাল্ডারকে মেরে ফেললে আপনি একজন মানুষের বিশ্বাসকে এক বিশাল আন্দোলনে পরিণত করার ঝুঁকি নেবেন।

মিস্টার এক্স: আপনি একদম বৃথা এসেছেন, মিস্টার মাল্ডার। সিনেটর এখন আর কিছু করতে পারবেন না।
মাল্ডার: কী?
মিস্টার এক্স: রাজনৈতিকভাবে আত্মহত্যা ছাড়া এটা সম্ভব নয়।
মাল্ডার: কেন? তাদের কাছে ওর বিরুদ্ধে কিছু আছে?
মিস্টার এক্স: তাদের সবার বিরুদ্ধে কিছু না কিছু আছে, মিস্টার মাল্ডার। প্রশ্ন হলো, তারা সেটা কখন ব্যবহার করবে।
মাল্ডার: ওর সাহায্য আমার দরকার।
মিস্টার এক্স: এখন আর কেউ আপনাকে সাহায্য করতে পারবে না। আপনার সব পথ বন্ধ হয়ে গেছে।
মাল্ডার: আপনার পূর্বসূরি আমাকে সাহায্য করতে পারতেন।
মিস্টার এক্স: ...
মাল্ডার: ওহ। আপনি জানেন, তাই না? আপনি জানেন ওর কী হয়েছে।
মিস্টার এক্স: এটা আমাদের সবার সীমার বাইরে, মিস্টার মাল্ডার। এমনকি আমার পূর্বসূরিরও।
মাল্ডার: আমি একটা উত্তর চাই!
মিস্টার এক্স: যদি কিছু লুকানোর না থাকত, তাহলে ডুয়েন ব্যারিকে খুন করার দরকার ছিল কেন?
মাল্ডার: আপনি সরকারের কথা বলছেন?
মিস্টার এক্স: আপনার জন্য কোনো উত্তর নেই, মিস্টার মাল্ডার। তাদের একটাই নীতি। আর তা হলো সবকিছু অস্বীকার করা।
কমান্ডার কারভার: চিরস্থায়ী জীবন। ভাঙা আয়না। রক্ত পান করা। আমার লোকদের কি এখন থেকে কাঠের খুঁটি আর রসুন দেওয়া উচিত?
মাল্ডার: যদি ওরা ক্ষুধার্ত হয় তাহলে দিতে পারেন।

ক্রিস্টেন কিলার: আপনি কি এখন বলতে যাচ্ছেন যে আমার মতো একজন সাধারণ মানুষ এখানে কী করছে?
মাল্ডার: আপনি সাধারণ কাকে বলবেন?
ক্রিস্টেন কিলার: মিশা, রেড ওয়াইন... আমি কিছুই বলব না। আপনি কীভাবে সংজ্ঞায়িত করবেন?
মাল্ডার: আমি শুধু জানি যে আমি যা অনুভব করি, তা স্বাভাবিক নয়।
ক্রিস্টেন কিলার: আপনি কাউকে হারিয়েছেন। প্রেমিকা নয়... একজন বন্ধু।

মাল্ডার: কিন্তু এর মূল্য খুব বেশি। একবার ভাবুন— রক্ত পান করা, অন্ধকারে বসবাস করা, আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে না পারা। নাকি সেটাও শুধু একটা গল্প?
দ্য সন: আমাকে আয়নায় দেখা যায় না। দেখুন, যেকোনো মূল্যবান জিনিসেরই একটা মূল্য দিতে হয়। আর যখন আমি আপনার মৃত্যুশয্যার পাশে দাঁড়িয়ে থাকব, তখনও আমাকে এখন যেমন তরুণ দেখাচ্ছে, তেমনি দেখাবে। আর আমি আপনার চোখে সেই মৃত্যুভয় দেখতে পাব। তখন আমাকে বলতে আসবেন, এর মূল্য খুব বেশি?
মাল্ডার: বরং সম্ভবত আমি আপনার চোখের দিকে তাকিয়ে থাকব, ঠিক যখন ওরা আপনাকে গ্যাস চেম্বারে ঢুকিয়ে দেবে। কিন্তু আপনি যদি আমাকে বলে দেন বাকিরা কোথায়, তাহলে সে মুহূর্তটা আপনাকে দেখতে হবে না।
দ্য সন: আমি কেন বলব? একমাত্র ওরাই আমাকে হত্যা করতে পারে।
মাল্ডার: আপনি যা বলছেন যদি আপনি সত্যিই তাই হয়ে থাকেন, তাহলে আমি জানি কীভাবে আপনাকে শেষ করা যায়।

দ্য সন: আপনি কি সত্যিই চিরকাল বাঁচতে চান না?
মাল্ডার: যদি আবার ড্রস্ট্রিং প্যান্টের চল শুরু না হয়, তাহলে বাঁচতে চাই না।

দ্য সন: দেখুন, কেউ এটা বোঝে না যে মৃত্যুর পর কিছুই নেই। আমি জানি এটা। শুনুন, শুনুন, আমি জানি কারণ যখন আমরা অন্যদের জীবন নিয়ে নিজেদের জীবন দীর্ঘায়িত করি, তখন আমি শুধু তাদের চোখে এক অদ্ভুত আতঙ্ক দেখি। কারণ সে মুহূর্তে তারা মৃত্যুর মুখোমুখি হয়। আর হঠাৎই তারা বুঝতে পারে, এরপর কিছুই নেই। কোনো স্বর্গ নেই। কোনো আত্মা নেই। শুধু পচন আছে, শুধু ক্ষয় আছে। আর আমি কখনোই, কোনোদিন, সেটা অনুভব করব না।

ওয়ান ব্রেথ [২.৮]

[সম্পাদনা]
মাল্ডার: এই বন্দুকটা আমার দিক থেকে সরান!
মিস্টার এক্স: এই উচ্চ-ক্ষমতাসম্পন্ন কমপ্যাক্ট এসআইজি-সাউয়ার .৪০ ক্যালিবার অস্ত্রটি আপনার মাথার দিকে তাক করা হয়েছে যাতে আপনি বুঝতে পারেন যে আপনার পার্টনারকে লাইফ সাপোর্টে কে রেখেছে তা নিয়ে আপনার অনুসন্ধান এখনই বন্ধ করতে হবে!
মাল্ডার: আপনার কাছে যখন সাহায্য চাইলাম তখন আমাকে উপেক্ষা করলেন, আর এখন চান আমি আপনার কথা শুনি? যান, জাহান্নামে যান!
মিস্টার এক্স: আপনি তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন! আপনি ওকেও মৃত্যুর দিকে নিয়ে গেছেন! এটা আমার সাথে ঘটতে দিচ্ছি না! আপনি আমার হাতিয়ার, বুঝলেন? যখন আমার প্রয়োজন হবে, তখন আমি আপনাকে খুঁজব! আর এখন আপনি এমন এক পথে এগোচ্ছেন, যা ওদের ঠিক এখানে নিয়ে আসতে পারে।
মাল্ডার: আপনি কী নিয়ে কথা বলছেন?
মিস্টার এক্স: আপনি জানার কথা নয়। এটাই মূল ব্যাপার।
মাল্ডার: আমি ওর জন্য কিছু না করে চুপচাপ বসে থাকতে পারি না।
মিস্টার এক্স: ও ভালো সৈনিক ছিল, মাল্ডার, কিন্তু ওকে ফিরিয়ে আনার জন্য আপনি কিছুই করতে পারবেন না।
মাল্ডার: ও মারা যায়নি।
মিস্টার এক্স: (হেসে) শুনছেন নিজের কথা? শুনুন! আপনি একেবারে বাচ্চা ছেলের মতো আচরণ করছেন, মাল্ডার। আপনার কোনো ধারণাই নেই!
মাল্ডার: ঠিক আছে, তাহলে বলুন। বলুন!
মিস্টার এক্স: আমি একসময় আপনার জায়গায় ছিলাম। যেখানে আপনি এখন আছেন, সেখানেই আমি ছিলাম। কিন্তু আপনি আমার মতো নন, মাল্ডার। আমি মনে করি না আপনার সে মানসিকতা আছে। পিছিয়ে যান। স্কালির জন্য শোক পালন করুন, আর কখনো পেছনে ফিরে তাকাবেন না। তাহলে হয়তো শান্তিতে বাঁচতে ও মরতে পারবেন।

স্কিনার: এই ঘটনার কোনো পুলিশি প্রতিবেদন নেই, এজেন্ট মাল্ডার। আর কোনো লাশও নেই। আপনি এটা জানেন।
মাল্ডার: যেহেতু আমি এমন কোনো ঘটনার কথা জানি না, স্যার, তাই বলুন তো, আমি কীভাবে এটা জানব?
স্কিনার: এসব বন্ধ করুন।
মাল্ডার: কেমন লাগছে? সবকিছুকে অস্বীকার করা, প্রশ্নের জবাবে আরও প্রশ্ন করা?
স্কিনার: আমি জানতে চাই আসলে কী ঘটেছে, ধৈর্য হারিয়ে ফেলছি!
মাল্ডার: সে! সে-ই কারণ! ক্যান্সার ম্যান! স্কালির সাথে যা ঘটেছে, তার জন্য ও-ই দায়ী!
স্কিনার: আপনি কীভাবে জানেন?
মাল্ডার: গুজব শুনেছি। সে কে?
স্কিনার: এটা আপনার বিষয় না...
মাল্ডার: ঠিক আছে। সব নিতে পারেন। আমার ব্যাজ, এক্স-ফাইলস—সব কিছু! শুধু বলুন সে কোথায়।
স্কিনার: তারপর? তাকে খুন করবেন? আমরা মাফিয়া নই, এজেন্ট মাল্ডার। মনে রাখা কঠিন হতে পারে, কিন্তু আমরা বিচার বিভাগের অধীনে কাজ করি।
মাল্ডার: এটাই আমি চাই।
স্কিনার: এজেন্ট স্কালি চমৎকার কর্মকর্তা ছিলেন। শুধু তা-ই নয়, আমি তাকে পছন্দ করতাম। শ্রদ্ধা করতাম। আমরা সবাই জানি এই খেলাটা কেমন, আর এখানে কী হতে পারে। যদি আপনি এর জন্য প্রস্তুত না থাকেন, তাহলে খেলায় নামারই দরকার নেই।

[ডানা স্কালি কোমায় স্বপ্ন দেখে যেখানে সে একটি টেবিলে শুয়ে আছে—তার মৃত বাবা নৌবাহিনীর পোশাক পরে উপস্থিত হয়েছে।]

উইলিয়াম স্কালি: হ্যালো, স্টারবাক। আমি আহাব। মানুষ আমাকে বলত, "জীবন খুব ছোট।" "বাচ্চারা বড় হয়ে যায় এক মুহূর্তের মধ্যে—চোখের পলকেই সব শেষ।" আমি কখনো শুনতাম না। আমার কাছে জীবন ঠিক গতিতেই চলত। অনেক পুরস্কার, অনেক স্বীকৃতি ছিল… যতক্ষণ না সেই মুহূর্ত এল, যখন আমি বুঝলাম… আমি আর কখনো তোমাকে দেখতে পাব না। আমার ছোট্ট মেয়ে। তখন মনে হলো আমার পুরো জীবন যেন মাত্র একটা শ্বাস, একটা হৃদস্পন্দনের মতো ছোট ছিল। আমি কখনো বুঝিনি তোমাকে কতটা ভালোবাসতাম, যতক্ষণ না আমি সেটা তোমাকে বলতে পারার সুযোগ হারালাম। সেই মুহূর্তে আমি আমার প্রতিটি পদক, প্রতিটি স্বীকৃতি, প্রতিটি পদোন্নতি দিয়ে দিতাম, যদি শুধু তোমার সাথে আর এক সেকেন্ড কাটাতে পারতাম। আমরা আবার একসাথে হব, স্টারবাক। এখনই নয়। খুব শিগগির।

[উইলিয়াম স্কালি ঘুরে দাঁড়ায়, অন্ধকারের মধ্যে হারিয়ে যায়]


মেলিসা স্কালি: আপনি যে এক অন্ধকার গহ্বরে আটকে আছেন তা বুঝতে আমাকে সাইকিক হওয়ার প্রয়োজন নেই। আমার বোন যেখানে আছে তার চেয়েও গভীর অন্ধকারে আছেন আপনি। স্বেচ্ছায় আরও গভীরে ঢুকে পড়া বোনকে কোনোভাবেই সাহায্য করবে না। শুধু আলোই পারে…
মাল্ডার: [অসন্তুষ্টভাবে] ওহ, যথেষ্ট হয়েছে! এই সব আধ্যাত্মিক আবর্জনা বাদ দিন, ঠিক আছে? আপনি আসলে কিছুই বলছেন না।
মেলিসা স্কালি: [রাগান্বিতভাবে] কেন আপনি আপনার তাচ্ছিল্য, সন্দেহ আর পরাজয়বোধকে একবারের জন্য ছেড়ে দিতে পারেন না? ইতিবাচক কিছু হলেই তা বাজে কথা বা ছেলেমানুষি হতে হবে এমন কোনো কথা নেই।

স্কিনার: যখন আমি আঠারো বছর বয়সে পৌঁছালাম, আমি ভিয়েতনামে গিয়েছিলাম। আমাকে জোর করা হয়নি, মাল্ডার, আমি স্বেচ্ছায় মেরিন কোরে যোগ দিয়েছিলাম আমার আঠারোতম জন্মদিনেই। অন্ধবিশ্বাসে করেছিলাম। বিশ্বাস করতাম এটা ঠিক কাজ। হয়তো এখনো করি। তিন সপ্তাহের মাথায় এক দশ বছরের উত্তর ভিয়েতনামী ছেলে আমাদের শিবিরে এল। তার শরীরে গ্রেনেড বাঁধা ছিল। আমি... আমি দশ গজ দূর থেকে ওর মাথায় গুলি চালিয়েছিলাম। আমি আমার বিশ্বাস হারিয়েছিলাম। আমার দেশ বা নিজের ওপর নয়, বরং সবকিছুর ওপর। তখন মনে হয়েছিল, জীবনে কিছুই অর্থবহ নয়। এক রাতে টহলের সময়, আমরা ফাঁদে পড়ি। সবাই মারা যায়। আমি বলছি, সবাই। আমি নিজেকে আমার শরীরের বাইরে থেকে দেখলাম। প্রথমে চিনতে পারিনি। দেখলাম, ভিসি আমার ইউনিফর্ম খুলে নিচ্ছে, আমার অস্ত্র নিয়ে যাচ্ছে। আর আমি রয়ে গেলাম সেই ঘন জঙ্গলে... শান্ত... নির্ভয়ে...। আমার মৃত বন্ধুদের দেখলাম। নিজেকেও দেখলাম। পরের দিন সকালে চিকিৎসকের দল এসে আমাকে বডি ব্যাগে ঢুকিয়ে দেয়। তারপর ওরা আমার নাড়ির স্পন্দন পায়। দুই সপ্তাহ পর আমি সাইগনের এক হাসপাতালে জেগে উঠলাম। আমি সেই অভিজ্ঞতার চেয়েও গভীরে তাকাতে সাহস পাই না। কিন্তু আপনি? আপনি পান। আপনার পরাজয় মেনে নেওয়া আমার পক্ষে গ্রহণযোগ্য নয়।
মাল্ডার: [হঠাৎ বুঝতে পেরে] আপনি… [গভীর শ্বাস ফেলে] আপনিই আমাকে ক্যান্সার ম্যানের অবস্থান জানিয়েছিলেন। নিজের জীবন ঝুঁকিতে ফেলেছিলেন।
স্কিনার: এজেন্ট মাল্ডার, প্রতিটি জীবন প্রতিটি দিনই ঝুঁকির মধ্যে থাকে। এটাই জীবন।

মার্গারেট স্কালি: হ্যালো, ফক্স।
স্কালি: [মৃদু হাসে] ফক্স নয়। মাল্ডার। [চোখ খুলে]
মাল্ডার: কেমন লাগছে?
স্কালি: মাল্ডার, আমি কিছুই মনে করতে পারছি না। ডুয়েন ব্যারি’র পর…
মাল্ডার: [মাথা নেড়ে] সেটা… সেটা কোনো ব্যাপার নয়।

ফায়ারওয়াকার [২.৯]

[সম্পাদনা]
মাল্ডার: [ভয়েস-ওভার] স্কালি আর আমি এক মাসব্যাপী কোয়ারেন্টাইনের তৃতীয় দিনে আছি। আমরা লেভেল ৪ ডিকন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত আমাদের কোনো ছত্রাক সংক্রমণের লক্ষণ দেখা যায়নি। আমাদের সমস্ত নমুনা এবং ফিল্ড নোট সেনাবাহিনীর বায়ো-হ্যাজার্ড ইউনিট আমাদের সরিয়ে নেওয়ার আগেই জব্দ করেছে। তাদের উপস্থিতির কারণে ইউএসজিএসের তথ্য পুনরুদ্ধার টিমের আগমন অনির্দিষ্টকালের জন্য বিলম্বিত হয়েছে। তবে আমার মনে হচ্ছে তাদের জন্য পুনরুদ্ধার করার মতো কিছু তথ্য কমই থাকবে। বর্তমানে ক্যাসকেড পর্বতমালার শত শত সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে আরও অনুসন্ধানের কোনো পরিকল্পনা নেই। সেনাবাহিনীর প্রকৌশলীরা ওই আগ্নেয়গিরির সব প্রবেশপথ বন্ধ করে দিয়েছে। ফায়ারওয়াকার ডিসেন্ট টিমের সদস্যদের মধ্যে কেবল ট্রেপকোস এবং ও'নিলের কোনো খোঁজ নেই। ধরে নেওয়া হয়েছে তারা মারা গেছে এবং তাদের সন্ধান কার্যক্রম পরিত্যাগ করা হয়েছে। তবে ফায়ারওয়াকার উদ্ধার করা হয়েছে। তবে এর সেন্সরি এবং চলন ব্যবস্থা চিরতরে বিকল হয়ে গেছে। এটি পৃথিবীর অভ্যন্তর থেকে যে তথ্য সংগ্রহ করেছিল, তা কখনোই জানা যাবে না। ১৯৯৪ সালের ১১ থেকে ১৩ নভেম্বরের মধ্যে মাউন্ট অ্যাভালনে যা ঘটেছিল তার একমাত্র নথিভুক্ত রেকর্ড আমারই।

মাল্ডার: আমি ট্রেপকোসকে খুঁজে বের করব।
স্কালি: যদি সে ইতিমধ্যেই মারা গিয়ে থাকে?
মাল্ডার: তাহলে আমার প্রশ্নগুলোর উত্তর দিতে ওর বেশ কষ্ট হবে।

ট্রেপকোস: তুমি এখনও বিশ্বাস করো যে তুমি স্বর্গের দরজায় কড়া নেড়ে কোনো চূড়ান্ত উত্তর পেতে পারবে? যদি সত্যিই সেই উত্তর পেয়ে যাও, তাহলে কী করবে?

মাল্ডার: স্কালি? আমার মনে হয় না তোমার যাওয়া উচিত।
স্কালি: মাল্ডার, আমি তোমার দুশ্চিন্তাটা বুঝছি– কিন্তু আমি প্রস্তুত। আমি কাজ করতে চাই।
মাল্ডার: হয়তো তোমার আরও কিছুদিন বিশ্রাম নেওয়া উচিত।
স্কালি: আমি ইতিমধ্যেই অনেক সময় হারিয়েছি।

ট্রেপকোস: [ভিডিওতে] বৈজ্ঞানিক তথ্য? আমরা কথা বলছি পৃথিবীর সৃষ্টি রহস্য পুনরায় উন্মোচনের, যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল সেই প্রজ্বলিত আগুনের দিকে তাকানোর। আমাদের এই মানবিক প্রচেষ্টা মহাকাশ অন্বেষণের চেয়েও গুরুত্বপূর্ণ।

রেড মিউজিয়াম [২.১০]

[সম্পাদনা]
মাজারোস্কি: আমার মনে হয় আপনাদের আগে এটা দেখা উচিত। তারা নিজেদের রেড মিউজিয়াম চার্চ বলে পরিচিতি দেয়। তারা ওডিন নামের এক লোকের অনুসারী। ওডিন তিন বছর আগে ক্যালিফোর্নিয়া থেকে এখানে এসে একটা খামার কিনেছিল।
স্কালি: রেড মিউজিয়াম নামের তাৎপর্য কী?
মাজারোস্কি: ওডিন আর তার অনুসারীরা সম্পূর্ণ নিরামিষভোজী। তারা পুরো খামারটা ধ্বংস করে ফেলেছে, ৫০০টি গবাদি পশুকে পোষা প্রাণীতে পরিণত করেছে। এটা তারা বর্বরতার স্মৃতিস্তম্ভ বলে মনে করে।
মাল্ডার: মনে হয় না এটা স্থানীয় খামারিগণ খুব ভালোভাবে নিয়েছে।
মাজারোস্কি: [হেসে] ঠিক ধরেছ। ভাবো তো, গরুর দেশে বসে এভাবে একটা চার্চ শুরু করা—এর জন্য সাহস লাগে!

বৃদ্ধ লোক: ব্যবসা বদলে গেছে। মানুষও বদলে গেছে।
মাল্ডার: কীভাবে?
বৃদ্ধ লোক: প্রতিযোগিতা বেড়েছে। আগে ৫০টা গাভী থাকলেই চলত। এখন ৫০০টা লাগবে। আগে খোলা মাঠে চরাতে দিতে পারতে, এখন খাঁচায় বন্দি রেখে দানাদার খাবার খাওয়াতে হয়।
স্কালি: আপনি আমাদের কিছু দেখাতে চেয়েছিলেন।
বৃদ্ধ লোক: দেখছ তো! ওই লোকগুলো দেখছ? তারা গরুগুলোকে বিসিটি বলে একটা জিনিস ইনজেক্ট করছে—বোভাইন সোমাটোট্রফিন।
স্কালি: এটা তো জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার করা গ্রোথ হরমোন।
বৃদ্ধ লোক: হ্যাঁ। এটা দিলে গরুর দুধ ১০ শতাংশ বেড়ে যায়। মাংস উৎপাদক গরুকে খাওয়ালে আরও বেশি মাংস তৈরি হয়। এতে ব্যবসা বদলে গেছে। আরও অনেক কিছু বদলেছে।
স্কালি: কীভাবে?
বৃদ্ধ লোক: দুপুরে শহরে যে কাণ্ডটা হলো সেটা ১০ বা ৫ বছর আগেও ঘটত না। এখানকার মানুষ বদলে গেছে— আরও নিষ্ঠুর, হিংস্র হয়ে উঠেছে। সবাই একে অপরকে টেনে নামাতে ব্যস্ত। গত বছর এখানে সাতটা ধর্ষণের ঘটনা ঘটেছে, সব ক’টা উচ্চবিদ্যালয়ের ছেলেদের দ্বারা। আর এই যে বাচ্চাগুলোকে জঙ্গলে পাওয়া যাচ্ছে— আমি নিশ্চিত, সবকিছুর শেকড় একই জায়গায়।
মাল্ডার: ওই গ্রোথ হরমোনের মতো?

মাল্ডার: তুমি একজন ধর্মীয় নেতা, কিন্তু মানুষকে চটানোর ব্যাপারে তোমার বেশ দক্ষতা আছে।

স্কালি: তুমি ওয়াক-ইন নিয়ে কিছু বলছিলে, কিন্তু আমি ঠিক পুরোপুরি বুঝতে পারিনি।
মাল্ডার: এটা এক ধরনের নতুন যুগের ধর্ম যা পুরোনো একটা ধারণার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। যদি তুমি আশা হারিয়ে ফেলো, হতাশায় ডুবে যাও এবং এই পৃথিবী ছেড়ে যেতে চাও, তাহলে তুমি নতুন আত্মার জন্য উন্মুক্ত ও সংবেদনশীল হয়ে পড়বে।
স্কালি: মানে, নতুন কোনো আত্মা তোমার মধ্যে প্রবেশ করতে পারে?
মাল্ডার: হ্যাঁ, এক নতুন আর আলোকিত আত্মা। বলা হয়, আব্রাহাম লিংকন একজন ওয়াক-ইন ছিলেন। মিখাইল গর্বাচেভও। এমনকি নিক্সনের উপদেষ্টা চার্লস কোলসনও।
স্কালি: কিন্তু নিক্সন না?
মাল্ডার: না। কেউই ঐ দাবি করতে চায় না।

স্কালি: আমি ভাঙ্গা শিশিটার টক্সিকোলজি রিপোর্ট পেয়েছি। শিশিতে সিন্থেটিক কর্টিকোস্টেরয়েড আর সাথে কিছু অজানা অ্যামিনো অ্যাসিড থাকায় বাকি পদার্থ বিশ্লেষণ করা যায়নি। মাল্ডার, এটা "পিওরিটি কন্ট্রোল"।
মাল্ডার: [ডেপুটিকে] গ্রেপ্তার করো। [স্কালিকে] তুমি জানো তুমি কী বলছ, স্কালি?
স্কালি: যে ব্যক্তি বিমান দুর্ঘটনায় মারা গেছে, ড. লারসন, তিনি ওই বাচ্চাদের এমন অ্যান্টিবডি ইনজেক্ট করছিলেন যা সম্ভবত ভিনগ্রহের কোনো উৎস থেকে এসেছে।
মাল্ডার: ওদের শরীরে এলিয়েন ডিএনএ প্রবেশ করানো হয়েছে?
স্কালি: না, মাল্ডার, এটা শতভাগ প্রমাণ হয়নি।
মাল্ডার: কিন্তু এটা সেই একই পদার্থ যা আমরা আর্লেনমেয়ার ফ্লাস্কে পেয়েছিলাম, তাই না? একই জিনিস যার জন্য আমাদের ‘ডিপ থ্রোট’ সূত্র মারা গিয়েছিল।
স্কালি: হ্যাঁ।
মাল্ডার: সব কিছু একসঙ্গে মিলে যাচ্ছে। ব্রিফকেসে টাকা, এখানে চলতে থাকা পরীক্ষা-নিরীক্ষা। কেউ না কেউ এই বাচ্চাদের শরীরে এলিয়েন ডিএনএ ইনজেক্ট করার জন্য টাকা দিচ্ছিল। তারা এটা দেখছিল যে শিশুদের প্রতিক্রিয়া কেমন হয়। আর এটা বহু বছর ধরে চলছে।

এক্সসেলসিস দেই [২.১১]

[সম্পাদনা]
স্কালি: শুভ সকাল।
মাল্ডার: তুমি যে টেপটা সেই ভিসিআরে পেয়েছ, সেটা আমার নয়।
স্কালি: তা ভালো। কারণ আমি সেটা আবার সেই ড্রয়ারে রেখে দিয়েছি। বাকিদের সঙ্গে, যেগুলোও তোমার নয়।

স্কালি: [একটি ভিডিও টেপ চালিয়ে] এটা মিশেল চার্টার্স। সে ম্যাসাচুসেটসের উস্টারের একটি পুনর্বাসন কেন্দ্রে নিবন্ধিত নার্স।
মাল্ডার: ওর সঙ্গে কী হয়েছে?
স্কালি: মিস চার্টার্সের দাবি, তাকে ধর্ষণ করা হয়েছে। এখানে যে আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে, তা তার অভিযোগের সঙ্গে মিলে যায়। মেডিকেল রিপোর্টেও বলা হয়েছে, এটি যৌন সহিংসতার কারণেই হয়েছে।
মাল্ডার: তুমি এটা কোথায় পেলে? ভায়োলেন্ট ক্রাইমস?
স্কালি: না। এই ভিডিও মহিলাটি নিজেই বানিয়েছে। কারণ, কেউ তার কথা বিশ্বাস করছে না।
মাল্ডার: কেন করছে না?
স্কালি: কারণ সে বলছে, তাকে ধর্ষণ করেছে একটি অদৃশ্য সত্তা। এক আত্মিক শক্তি।
মাল্ডার: আমার কাছে বেশ কিছু এক্স-ফাইল আছে যেখানে এমন ঘটনা নথিভুক্ত আছে।
স্কালি: জানি। আমি আজ সকাল ছয়টা থেকে ওগুলোই পড়ছি।
মাল্ডার: তাহলে তো জানো, কোনো ঘটনাই প্রমাণিত হয়নি।
স্কালি: অবাক হওয়ার কিছু নেই।
মাল্ডার: ধর্ষণের মতো ভয়াবহ মানসিক ও শারীরিক সহিংসতায় হামলাকারীর চেহারা বা পরিচয় অনেক সময় স্মৃতি থেকে হারিয়ে যায়। তাকে অদৃশ্য বলে মনে হওয়াটা আমার কাছে খুব অস্বাভাবিক কিছু নয়।
স্কালি: হ্যাঁ, কিন্তু এই মামলাটি আলাদা।
মাল্ডার: কেন?
স্কালি: ভুক্তভোগী সরকারকে মামলার নোটিশ পাঠিয়েছে। কে এই আত্মিক সত্তা ঐ ব্যাপারে সে নিশ্চিত।

মাল্ডার: মনে হচ্ছে তুমি ঠিকই বলেছ, স্কালি।
স্কালি: কোন ব্যাপারে?
মাল্ডার: যা ঘটছে তা আসলে ওষুধের ফল। তবে ডাক্তার যে ওষুধ দিচ্ছেন সেই ওষুধের ফল নয়।
স্কালি: মাল্ডার, মাশরুম কোনো ওষুধ না। এগুলো বার্গারের সঙ্গে খেতে ভালো লাগে। কিন্তু এগুলো মৃতদের জীবিত করতে পারে না।
মাল্ডার: শত শত বছর ধরে শামানরা এগুলো ব্যবহার করেছে আত্মার জগতে প্রবেশের জন্য।
স্কালি: তুমি বোধহয় কার্লোস কাস্তানেদার বইগুলো একটু বেশি পড়ে ফেলেছ।
মাল্ডার: তাহলে কোনো নৃবিজ্ঞানীকে জিজ্ঞেস করো।
স্কালি: জানি—একজন শামান নেশাগ্রস্ত হয়, দৃষ্টিভ্রম বা স্বপ্ন দেখে, আর সেগুলো ব্যাখ্যা করে। আমি মনে করি না এতে কোনো অতিপ্রাকৃত ব্যাপার আছে।
মাল্ডার: যা এখানে ঘটছে তা আমি অন্য কোনোভাবে ব্যাখ্যা করতে পারছি না।
স্কালি: আমি মনে করি, এই মাশরুম শরীরের জন্য বিষ। আর সেটাই হাল আরডেনকে মেরে ফেলেছে।
মাল্ডার: আর মিশেল চার্টার্সকে ধর্ষণ করেছে, সেই দুই অর্ডারলিকে মেরে ফেলেছে? এখানে কিছু একটা মুক্ত হয়ে গেছে, স্কালি। আমি জানি না এটা কী, কিন্তু এর সঙ্গে ওই ওষুধগুলোর সম্পর্ক আছে।

মাল্ডার: আমার মনে হয় তুমি যা নেই তা-ই খোঁজার জন্য মরিয়া হয়ে উঠেছ। আমার মনে হয় চাকরি থেকে মুক্তি পাওয়ার জন্য মিশেল চার্টার্স এই গল্পটা বানিয়েছে।
স্কালি: তার ঠোঁটের কাটার জন্য ১৩টা সেলাই দিতে হয়েছে। মাথার আঘাতে সাবডিউরাল হেমাটোমা হয়েছে। এটাকে যদি বানানো গল্প বলো, তাহলে সেটা বেশ মারাত্মক একটা গল্প!

স্কালি: যদি দুটো ঘটনার মধ্যে কোনো যোগসূত্র থাকে?
মাল্ডার: ধর্ষণের ঘটনা আর আলজাইমার রোগের মধ্যে? যখন ওরা শিশুসুলভ ছবি আঁকে না, তখন তারা হিংস্র যৌন অপরাধী হয়ে যায়?
স্কালি: ডক্টর গ্রাগোর থেরাপি অ্যাসিটাইলকোলিন তৈরি করে। অতিরিক্ত কোলিনার্জিক কার্যকলাপ স্কিজোফ্রেনিয়ার মতো এক ধরনের মনস্তাত্ত্বিক অবস্থা তৈরি করতে পারে।
মাল্ডার: তুমি বলতে চাও মিশেল চার্টার্সকে ধর্ষণ করেছে এক ৭৪ বছর বয়সী স্কিজোফ্রেনিক?
স্কালি: হতে পারে।
মাল্ডার: একজন অদৃশ্য ৭৪ বছর বয়সী স্কিজোফ্রেনিক?
স্কালি: হতে পারে ব্যাপারটা ওষুধে না। হতে পারে জায়গাটাতেই কোনো সমস্যা আছে।
মাল্ডার: তুমি বলতে চাচ্ছ যে এই ভবনটা ভূতুড়ে? যদি তাই হয়, তার মানে তুমি আমার সাথে মেলামেশা খুব বেশি করে ফেলেছ, স্কালি।
স্কালি: আমি বলছি যে এই ঘটনাগুলোর পেছনে পরিবেশগত কারণ থাকতে পারে। এমনকি জীবাণুনাশক দিয়েও ওই গন্ধ ঢাকা যাচ্ছিল না। কে জানে, দেয়ালের ভেতরে বা মাটির নিচে কী জন্ম নিচ্ছে। কিছু কিছু ছত্রাক আছে যা বিভ্রম, ডিমেনশিয়া, আর হিংস্র আচরণ সৃষ্টি করতে পারে।

অব্রি [১.১২]

[সম্পাদনা]
স্কালি: তুমি এই মামলায় এত আগ্রহী কেন?
মাল্ডার: চ্যানি আর লেডবেটারের জীবনকালে তাদের চিন্তাভাবনাগুলো তাদের সহকর্মীরা সহজভাবে নেননি। মানসিক বিশ্লেষণ ব্যবহার করে অপরাধ সমাধান করা ছিল অনেকটা...
স্কালি: অলৌকিক বিশ্বাস করার মতো?
মাল্ডার: ঠিক তাই। আরেকটা রহস্য আছে।
স্কালি: কী রহস্য?
মাল্ডার: আমি জানতে চাই কেন ওই পুলিশ কর্মকর্তা হঠাৎ তার গাড়ি চালিয়ে রোড আইল্যান্ডের সমান বড় একটা মাঠে গেল আর কোনো কারণ ছাড়াই গত পঞ্চাশ বছর ধরে নিখোঁজ থাকা এক লোকের কবর খুঁড়ে ফেলল। "এখানে গর্ত করো" লেখা কোনো কিছু সেখানে না থাকলে এটা কীভাবে হতে পারে?
স্কালি: মনে হয়, সে কারণেই আমরা অব্রি যাচ্ছি।
মাল্ডার: হ্যাঁ, আরেকটা কারণ হলো, আমি সবসময় বি.জে. নামের মেয়েদের নিয়ে কৌতূহলী।

মাল্ডার: কোষীয় পর্যায়ে আমরা আমাদের পূর্বপুরুষদের জৈবিক উপাদানের সমষ্টি। তবে যদি কেবল শারীরিক বৈশিষ্ট্য নয়, আরও কিছু প্রজন্ম থেকে প্রজন্মে বহন হয়ে থাকে, তাহলে কেমন হতো? হয়তো আমি সূর্যমুখীর বীজ পছন্দ করি কারণ জিনগতভাবে সেটার প্রতি আমার আগ্রহ তৈরি হয়েছে।
স্কালি: কিন্তু শিশুরা জন্ম থেকে সূর্যমুখীর বীজ পছন্দ করে না। পরিবেশ তাদের গড়ে তোলে; তাদের আচরণ শেখানো হয়।
মাল্ডার: এমন বহু গল্প আছে যেখানে জন্মের পর আলাদা হয়ে যাওয়া যমজরা পরে একই পেশায় যায়, একই ধরনের জীবনসঙ্গী খুঁজে নেয়, এমনকি তাদের সন্তানের নামও একই রাখে—ওয়াল্ডো!
স্কালি: ওয়াল্ডো?
মাল্ডার: ইয়ুং এই ব্যাপারটা নিয়ে লিখেছিলেন। তিনি সমষ্টিগত অবচেতনার কথা বলেছিলেন। এটা আসলে জেনেটিক স্মৃতি, স্কালি।

স্কালি: মাল্ডার, আমার মনে হয় না যে সেদিন রাতে বি.জে. বন থেকে ফিরে এসেছে কেবল ইঞ্জিন নষ্ট হওয়ার কারণে।
মাল্ডার: তুমি কী বলতে চাইছ?
স্কালি: মোটেল ব্ল্যাক একদম সঠিক জায়গা। শহর থেকে দূরে আর তার স্ত্রীর চোখের আড়ালে।
মাল্ডার: কী বলতে চাচ্ছ?
স্কালি: এটা স্পষ্ট যে বি.জে. আর টিলম্যানের মধ্যে সম্পর্ক আছে।
মাল্ডার: তুমি জানলে কীভাবে?
স্কালি: একজন নারী এসব অনুভব করতে পারে।

মাল্ডার: এটা শোনো, স্কালি। "এই দানবগুলো কীভাবে তৈরি হয়, তা ভাবার বিষয়। তাদের পরিবার কি তাদের এমন করে গড়ে তুলেছে যে তারা শুধুই হত্যা আর অত্যাচার করতে চায়? না কি তারা জন্ম থেকেই রাক্ষস?" এটা চ্যানি লিখেছিল।
স্কালি: কথাগুলো সুন্দর, কিন্তু এতে আমাদের খুব একটা সাহায্য হবে না। ১৯৪২ সালের হত্যাগুলোর ব্যাপারে সে কী বলেছে?
মাল্ডার: সংবাদমাধ্যম তাকে ডাকত দ্য স্ল্যাশ কিলার নামে। তার তিনজন ভিকটিমই ছিল ২৫ থেকে ৩০ বছরের যুবতী নারী। সে তাদের মাথায় আঘাত করে অচেতন করত। তারপর তাদের বুকে "আপু" শব্দটি খোদাই করত আর তাদের রক্ত দিয়ে দেয়ালে লিখে রাখত।

মাল্ডার: আমি সবসময় ভেবেছি, আমরা এখনও সেসব প্রশ্ন করতে শিখিনি, স্বপ্ন আসলে আমাদেরকে সেই প্রশ্নগুলোর উত্তর বলে দেয়।

ইরেজিসটেবল [১.১৩]

[সম্পাদনা]
স্কালি: আমি এসব জানি। আমি এদের সম্পর্কে সচেতন। আমি জানি, এই পৃথিবী শিকারিদের দিয়ে ভরা। সবসময়ই এমনটা ছিল। আর আমি জানি, আমার কাজ হলো সাধারণ মানুষদের এদের থেকে রক্ষা করা। আমি সবসময় এই বিশ্বাসকে আঁকড়ে ধরেছি। এটা আমাকে আমার কাজে আত্মবিশ্বাস দিয়েছে। আমি সেই বিশ্বাস ফিরে পেতে চাই। আমাকে সেটা ফিরে পেতে হবে।

স্কালি: তুমি ভাববে যে এসবের সঙ্গে মানিয়ে নেওয়ার একটা উপায় বের করতে পারবে। মেডিকেল স্কুলে তুমি মৃত্যুর প্রতি একটা ক্লিনিক্যাল দূরত্ব তৈরি করবে। এফবিআই প্রশিক্ষণে তুমি সবচেয়ে ভয়ংকর আর হিংস্র মামলাগুলোর মুখোমুখি হবে। তুমি ভাববে তুমি খাঁটি অশুভ শক্তির মুখোমুখি দাঁড়াতে পারবে। কিন্তু তারপর দেখবে, এসবের সামনে গিয়ে তুমি সম্পূর্ণ অসাড় হয়ে গিয়েছ।

স্কালি: [ভয়েসওভার] মৃত্যু নথিভুক্ত একটি ঘটনা। তা স্বাভাবিক বা অস্বাভাবিক যে কারণেই ঘটুক, যখন শরীর কাজ করা বন্ধ করে দেয়, তখন নানাদিক বিশ্লেষণ করে মৃত্যুর পরিস্থিতি পুনর্গঠন করা সম্ভব। প্রতিটি মৃতদেহের বলার মতো কিছু গল্প থাকে। যদি শ্বাসরোধে মৃত্যু হয়ে থাকে, চোখের শিরাগুলো পরীক্ষা করলেই তা বোঝা যাবে। যদি গুলিতে মারা গিয়ে থাকে, প্রবেশদ্বার আর বন্দুকের গুঁড়োর চিহ্ন দেখে ঘটনাক্রম বিশ্লেষণ করা সম্ভব, যা হত্যার সম্ভাব্য উদ্দেশ্য খুঁজতে সাহায্য করবে। শরীরের তাপমাত্রা—বিশেষত প্লীহার তাপমাত্রা—মৃত্যুর সময় নির্ধারণের নির্ভুল উপায়। তেমনই রিগর মর্টিস, লিভর মর্টিস এবং রক্তের সোডিয়ামের মাত্রা মৃত্যুর সময় প্রকাশ করতে পারে। যদি মৃতদেহ সরানো হয়ে থাকে, তাহলে বালি, ছোট পাথর, গাছের টুকরো, এমনকি পরাগরেণু সংগ্রহ করে বিশ্লেষণ করা যায় কোথায় প্রথমে হত্যাটি ঘটেছিল এবং দেহটি মৃত্যুর সময় কোথায় ছিল। ত্বকের বাইরের দাগ বা অবশিষ্টাংশ বিষক্রিয়ার ইঙ্গিত দিতে পারে। চুল, আঁশ, কাচ বা প্লাস্টিকের টুকরো, এমনকি পোকামাকড়ের খোলসও মৃত্যুর পরিস্থিতি পুনর্নির্মাণ করতে সাহায্য করে। আমাদের মতো যারা এই পরীক্ষাগুলো পরিচালনা করে, তারা হয়তো একধরনের ব্যঙ্গাত্মক সত্য জানে। জীবনের মতোই মৃত্যুও একটি নাটক, যার শুরু আছে, মধ্যভাগ আছে এবং উপসংহার আছে।

স্কালি: [ভয়েসওভার] মৃত্যু নিয়ে ফেটিশ বিষয়ে কোনো সম্পূর্ণ মনস্তাত্ত্বিক প্রোফাইল এখনো বিদ্যমান নেই। এফবিআইয়ের বিহেভিয়োরাল সায়েন্স ইউনিটের নথি থেকে অনুমান করে বলা যায়, এটি মূলত মূল্যবোধের বিকৃতি এবং সাংস্কৃতিক ও সামাজিক নিয়মবিধি থেকে বিচ্যুতির ফল—যা সাধারণত স্বাভাবিক সামাজিক মিথস্ক্রিয়া থেকে চূড়ান্ত বিচ্ছিন্নতার সঙ্গে জড়িত। এই ধরনের ব্যক্তি সাধারণত শ্বেতাঙ্গ, পুরুষ এবং গড় বা তার চেয়ে কিছুটা বেশি বুদ্ধিমত্তার অধিকারী হয়ে থাকে। এমন মামলাও নথিভুক্ত হয়েছে, যেখানে ফেটিশিস্টদের আইকিউ ১৫০-এর ওপরে ছিল। এই মানসিক অবস্থা সাধারণত কল্পনার স্তর থেকে শুরু হয়ে এক সময় বাস্তবে পরিণত হয়। সুযোগ পেলে তারা হত্যাকাণ্ডও ঘটায়। এজেন্ট মাল্ডার দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে এই মামলার সন্দেহভাজন খুব দ্রুত এই ধাপে এগিয়ে যাচ্ছে। আমি এই মামলার ফাইলগুলো পর্যালোচনা করে মনে করছি, সিরিয়াল কিলিংয়ের ক্ষেত্রে মৃত্যু নিয়ে ফেটিশের হয়তো আমাদের ধারণার চেয়েও বড় ভূমিকা রয়েছে। একবার যখন সে হত্যাকাণ্ড শুরু করে, তখন সেই হত্যার ভয়াবহতা হত্যার মূল উদ্দেশ্যকে আড়াল করে ফেলে। এমন এক উদ্দেশ্য, যা বেশিরভাগ মানুষ, এমনকি আইন প্রয়োগকারী কর্মকর্তারাও কল্পনা করতে ভয় পায়। কিছু মানুষের কাছে ভিনগ্রহের প্রাণী ও ইউএফও-তে বিশ্বাস করাটা সহজ, কিন্তু এমন এক হিংস্র-নির্মম দানবের অস্তিত্ব মেনে নেওয়া কঠিন, যে বেঁচে থাকা মানুষদের শিকার করে মৃতদের দেহের টুকরো সংগ্রহ করে।
মাল্ডার: [ভয়েসওভার] ভয়ের উপর বিজয় আসে তখনই, যখন আমরা ভয়কে মেনে নিই। আর যা আমাদের সবচেয়ে বেশি ভয় দেখায়, তা আসলে আমাদের সবচেয়ে পরিচিত, সবচেয়ে সাধারণ। বলা হয়, অজানার প্রতি ভয় হলো বাড়াবাড়ি কল্পনার প্রতি একটি অযৌক্তিক প্রতিক্রিয়া। কিন্তু আমাদের প্রতিদিনের ভয়—গলিতে লুকিয়ে থাকা অচেনা মানুষ, সিঁড়িতে কারো পায়ের শব্দ, হিংস্র মৃত্যুর আতঙ্ক এবং আদিম বেঁচে থাকার তাগিদ—এসব যে কোনো এক্স-ফাইলের মতোই ভয়ংকর, আর ঠিক ততটাই বাস্তব। কারণ এটা তোমার সাথেও ঘটতে পারে।

দেই হ্যান্ড দেই ভারলেৎজ [২.১৪]

[সম্পাদনা]
অসবারি: এজেন্ট মাল্ডার, আমার ধর্ম আর আমার পরিবার এই শহরে সাত প্রজন্ম ধরে আছে। তারা এমন লোকদের কাছ থেকে পালিয়ে এসেছিল, যারা নিজেরাই অত্যাচারের শিকার ছিল—সবই ধর্মের নামে। ছোটবেলা থেকে আমাকে শেখানো হয়েছিল, খ্রিস্টধর্ম আর ভণ্ডামি একটাই জিনিস। মানুষের স্বাভাবিক প্রবৃত্তি হলো নিজের ইচ্ছামতো চলা, অন্যদের প্রতি দয়া করা নয়। আমরা বিশ্বাস করি মানুষ কেবল একটা প্রাণী, চার পায়ে হাঁটা অন্যসব প্রাণীর চেয়ে না ভালো, না খারাপ। আমাদের বিশ্বাস আমাদের শক্তিশালী করেছে, আমাদের সম্পদ দিয়েছে, সুস্বাস্থ্য দিয়েছে। কিন্তু পরে আমি বুঝতে পারলাম, অন্যদের মধ্যে যেমন ভণ্ডামি আছে, আমার মধ্যেও তাই আছে।

মাল্ডার: পানি...
স্কালি: কী হয়েছে পানির?
মাল্ডার: পানি বিপরীত দিকে নামছে! উত্তর গোলার্ধে কোরিওলিস বল অনুযায়ী, পানির প্রবাহ ঘড়ির কাঁটার দিকে হওয়ার কথা।
স্কালি: এটা অসম্ভব।
মাল্ডার: এখানে কিছু একটা আছে, স্কালি। কিছু একটা যা এসব অসম্ভব ঘটনাকে সম্ভব করে তুলছে।

মাল্ডার: তুমি কি সত্যিই ভেবেছিলে যে শয়তানকে ডেকে এনে তাকে শৃঙ্খলাবদ্ধ রাখা যাবে?

[মাল্ডার এবং স্কালি বেসমেন্টে অসবারি’র কঙ্কাল দেখছে]

মাল্ডার: মাটির ওপর ট্র্যাক দেখা যাচ্ছে। মনে হচ্ছে সাপের চিহ্ন।
স্কালি: এটা অসম্ভব। একটা বিশাল পাইথনের একজন মানুষকে গিলে খেতে কয়েক ঘণ্টা লাগবে আর হজম করতে লাগবে কয়েক সপ্তাহ।
মাল্ডার: তুমি আসলেই দ্য লার্নিং চ্যানেল দেখো, তাই না?

স্কালি: মানে, এতে অদ্ভুত কিছু তো দেখছি না...

[হঠাৎ আকাশ থেকে ব্যাঙ পড়তে শুরু করে, তারপর বন্ধ হয়ে যায়]

মাল্ডার: তো… দুপুরের খাবার খাবো?
স্কালি: মাল্ডার, আকাশ থেকে ব্যাঙ পড়লো!
মাল্ডার: মনে হচ্ছে, এদের প্যারাশুট খুলতে ভুলে গিয়েছিল। তুমি কি বলছিলে এই জায়গাটা বেশি অদ্ভুত মনে হচ্ছে না?

ফ্রেশ বোনস [২.১৫]

[সম্পাদনা]
মাল্ডার: প্রাইভেট জন ম্যাকঅ্যালপিন— সে ছিল এক বিশেষ দলভুক্ত… সাহসী… এবং মৃত। গত সপ্তাহে সে তার গাড়িটা গাছের সঙ্গে ঠুকে দিয়েছিল, সাথে সাথেই মারা যায়।

স্কালি: মাল্ডার, ভুডু কেবল তখনই কাজ করে, যখন এর বিশ্বাসীদের মনে ভয় ঢোকানো যায়। তুমি দেখলে, কীভাবে বুভাই আমাকে ভয় দেখানোর চেষ্টা করলো। আমি মানি, মনের ওপর প্রভাব বিস্তার করার ক্ষমতা যথেষ্ট বড় ব্যাপার। কিন্তু এটা কোনো জাদু নয়।

মাল্ডার: আমি অবাক হয়েছিলাম তোমার কার্ডটা পেয়ে। আমি ভেবেছিলাম, আমাদের শেষ দেখা সত্যিই শেষ দেখা হবে। কেন এসেছো?
মিস্টার এক্স: তোমার তদন্ত থমকে গেছে, এজেন্ট মাল্ডার।
মাল্ডার: আমার কাছে একজন মেরিন সৈনিকের খোঁজ আছে, যে হয়তো মানবাধিকারের প্রতিটি বিধান লঙ্ঘন করছে।
মিস্টার এক্স: এদের কোনো অধিকার নেই। ২৪ ঘণ্টার মধ্যে ফোকস্টোনে প্রবেশাধিকার কেবল সামরিক বাহিনীর জন্য সীমাবদ্ধ করা হবে। কোনো সংবাদ মাধ্যম থাকবে না, কোনো তৃতীয় পক্ষ নজরদারি করবে না।
মাল্ডার: তাহলে স্কালি আর আমি?
মাল্ডার: তোমাদের ওয়াশিংটনে জরুরি কাজে ফিরিয়ে নেওয়া হবে।
মাল্ডার: ওরা পুরো ক্যাম্পটাকে অদৃশ্য করে দিচ্ছে। কেন?
মিস্টার এক্স: এজেন্ট মাল্ডার, তুমি হয়তো খেয়াল করোনি যে স্ট্যাচু অব লিবার্টি ছুটিতে গেছে। নতুন নিয়ম বলছে, তুমি যদি নাগরিক না হও, তবে এখান থেকে দূরে থাকাই ভালো।

মাল্ডার: তুমি জোম্বিদের সম্পর্কে কী জানো?
স্কালি: আশা করি, তুমি রোবিন ম্যাকঅ্যালপিনকে এটা বলতে যাচ্ছো না যে, সে একজন জোম্বিকে বিয়ে করেছে।

মাল্ডার: আমি সবসময় একটা ভঙ্গুর বিশ্বাস নিয়ে বেঁচে থেকেছি। আমার বিশ্বাস কেবল অস্পষ্ট কিছু স্মৃতির ওপর টিকে আছে। একটা অভিজ্ঞতার উপরে টিকে আছে যা আমি প্রমাণ করতে পারি না, ব্যাখ্যাও করতে পারি না। যখন আমি বারো বছর বয়সী ছিলাম, আমার বোনকে আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। আমাদের বাড়ি থেকে। এমন একটা শক্তি এটা করেছিল যাকে আমি ভিনগ্রহী হিসেবে বিশ্বাস করতে শুরু করেছিলাম। বরফের উপরে যা ঘটেছে, তা আমার সমস্ত বিশ্বাসকে ন্যায্যতা দিয়েছে। যদি আমি এখন মারা যাই, তবে এই নিশ্চিত জ্ঞান নিয়েই মরবো যে, আমার বিশ্বাস সঠিক ছিল। আর যদি মৃত্যুর পর আরও বড় রহস্য উন্মোচিত হয়, তবে আমি ইতোমধ্যেই সেই প্রশ্নের উত্তর জেনে গেছি, যা আমাকে এখানে নিয়ে এসেছে। তা হলো যে আমাদের গ্রহের বাইরেও বুদ্ধিমান প্রাণ রয়েছে। আর তারা আমাদের মাঝেই আছে। আর তারা উপনিবেশ স্থাপন শুরু করে দিয়েছে।

স্কালি: আমাদের সিআইএ-র বন্ধু যতটা অবিশ্বাস্য, তার গল্পটাও ততটাই। ঠিক এই মামলার মতোই। বলো তো মাল্ডার, "কারও ওপর বিশ্বাস করো না"—এই নীতিটার কী হলো?
মাল্ডার: ওহ, আমি নীতি বদলে ফেলেছি। এখন হয়েছে "সবাইকে বিশ্বাস করো"। তোমাকে বলিনি না কি?

এন্ড গেম [২.১৭]

[সম্পাদনা]
স্কালি: [ভয়েসওভার] রক্তসঞ্চালন ও অ্যান্টিভাইরাল ওষুধের চিকিৎসার ফলে এজেন্ট মাল্ডারের অবস্থার ধীরে হলেও ধারাবাহিক উন্নতি হচ্ছে। রক্ত পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে যে সে এখনো অজ্ঞাত একটি রেট্রোভাইরাসের সংস্পর্শে গিয়েছিল। ভাইরাসটির উৎস রহস্যাবৃত। যে অনুসন্ধান দলটি এজেন্ট মাল্ডারকে খুঁজে পেয়েছিল, তারা নিখোঁজ সাবমেরিন কিংবা যে ব্যক্তিকে মাল্ডার খুঁজছিল, তাকে খুঁজে পায়নি। এই মামলার বেশ কয়েকটি দিক এখনো ব্যাখ্যাতীত, যা অতিপ্রাকৃত ঘটনার সম্ভাবনার ইঙ্গিত দেয়। তবে আমি বিশ্বাস করি, এমন সিদ্ধান্ত গ্রহণ করা মানেই এর বৈজ্ঞানিক ব্যাখ্যা খোঁজার সমস্ত আশা ত্যাগ করা। আমি যা দেখেছি, তার অনেক কিছুই আমার বিশ্বাস ও বিশ্ব সম্পর্কে আমার ধারণাকে চ্যালেঞ্জ করেছে। কিন্তু এই অনিশ্চয়তা কেবল আমার জানার, বোঝার এবং যুক্তির প্রয়োগ করার তাগিদকে আরও শক্তিশালী করেছে। বিজ্ঞানই চিহ্নিত করেছিল যে রেট্রোভাইরাসটির সংস্পর্শে এজেন্ট মাল্ডার এসেছিল, এবং বিজ্ঞানই আমাদের তার আচরণ বুঝতে সাহায্য করেছিল। আর শেষ পর্যন্ত বিজ্ঞানই এজেন্ট মাল্ডারের জীবন রক্ষা করেছে।

স্কালি: আমাকে রেখে যাওয়ার জন্য ধন্যবাদ।
মাল্ডার: দুঃখিত, আমি... আমি তোমার জীবন ঝুঁকিতে ফেলতে পারতাম না।
স্কালি: তুমি যা খুঁজছিলে, তা কি পেয়েছ?
মাল্ডার: না... না। তবে আমি হারিয়ে ফেলেছি ভেবেছিলাম এমন কিছু অবশ্য ফিরে পেয়েছি।

[স্কালি প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায়]

মাল্ডার: খোঁজ অব্যাহত রাখার বিশ্বাস।

মিস্টার এক্স: তুমি লড়াই জিতবে তখনই, যখন সঠিক লড়াই বেছে নেবে, এজেন্ট মাল্ডার। এটা এমন এক লড়াই, যা তুমি জিততে পারবে না।

মিস্টার এক্স: তুমি আমাকে দেখতে চেয়েছিলে?
মাল্ডার: অপেরাটা কেমন ছিল?
মিস্টার এক্স: অসাধারণ। এত ভালো ঘুম আমার কখনো হয়নি। আমি এই রকম তাড়াহুড়ো করে প্রকাশ্যে সাক্ষাৎ পছন্দ করি না, এজেন্ট মাল্ডার।
মাল্ডার: দুঃখিত। আমার তোমার সাহায্য দরকার।
মিস্টার এক্স: এটা সমাপ্ত হয়ে গেছে। নাটকের শেষ গান বাজছে।

মাল্ডার: শুধু বলো, সে কোথায়!
এলিয়েন বাউন্টি হান্টার: সে বেঁচে আছে। তুমি কি এখন মরতে প্রস্তুত?

ফিয়ারফুল সিমেট্রি [২.১৮]

[সম্পাদনা]
মাল্ডার: আমি টর্নেডোর সম্ভাবনা মেনে নিতে পারি, কিন্তু এখন টর্নেডোর মৌসুম নয়। এমনকি আমি কোনো কৃষ্ণগহ্বর বা মহাজাগতিক বিশৃঙ্খলার ধারণাও গ্রহণ করতে পারি, কিন্তু এটাও কৃষ্ণগহ্বরের মৌসুম নয়। যদি আমাকে বাজি ধরতে বলা হয়, আমি বলতাম...
স্কালি: কোনো অদৃশ্য হাতি?
মাল্ডার: আমি একবার ডেভিড কপারফিল্ডকে স্ট্যাচু অব লিবার্টি অদৃশ্য করে দিতে দেখেছিলাম।

কাইল: সব প্রাণীকেই মুক্ত বাসাতে দৌঁড়ানোর সুযোগ দেওয়া উচিত।
স্কালি: কিন্তু যদি তার ফলে কোনো মানুষ পিষ্ট হয়ে মারা যায় তখন?
কাইল: মানুষের হয়তো রাস্তা থেকে সরে যাওয়া উচিত ছিল।
মাল্ডার: আমি নিশ্চিত মানুষটা যদি চোখে দেখতে পেত, তাহলে সরে যেত।

[ভিডিও ফোনের মাধ্যমে]

ফ্রোহাইকি: আমাকে তুলে নাও, স্কটি!
মাল্ডার: কেউ কি কখনো তোমাকে বলেছে, ক্যামেরা তোমাকে ভালোবাসে, ফ্রোহাইকি?
ফ্রোহাইকি: হ্যাঁ, "ফ্রি জেমস ব্রাউন" র‍্যালিতে আমাকে গ্রেফতার করা অফিসাররা বলেছিল।

[মাল্ডার ভিডিও কনফারেন্সে ফ্রোহাইকি ও বাইয়ার্সের সাথে কথা বলছে।]

মাল্ডার: ল্যাংলি কোথায়?
বাইয়ার্স নিজের ছবি স্যাটেলাইটের মাধ্যমে প্রচারিত হওয়ার ব্যাপারে তার আপত্তি আছে।

ফ্রোহাইকি: যদি ওটা এজেন্ট স্কালি হয়, তাহলে ওকে বলো আমি শরীরচর্চা করছি আর আমি শক্তপোক্ত হয়েছি!

দোদ কালম [২.১৯]

[সম্পাদনা]
স্কালি: এখানে কিছু খুব অদ্ভুত ব্যাপার ঘটছে, মাল্ডার।
মাল্ডার: তারা কি তোমাকে লেফটেন্যান্ট হার্পারের সাথে দেখা করতে দিয়েছে?
স্কালি: হ্যাঁ, আমি একজনকে দেখেছি। কিন্তু সে আসলেই লেফটেন্যান্ট ছিল কি না...
মাল্ডার: কী চলতে চাইছ?
স্কালি: তাকে প্রায় নব্বই বছরের বৃদ্ধের মতো দেখাচ্ছিল। অন্তত পঞ্চাশ বছরের পার্থক্য। তুমি খুব একটা অবাক হচ্ছ না।

মাল্ডার: স্কালি, তুমি ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট সম্পর্কে কী কী জানো?
স্কালি: এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের এক কর্মসূচি। যুদ্ধজাহাজকে রাডারের কাছে অদৃশ্য করে দেওয়ার উদ্দেশ্যে এই পরীক্ষা চালানো হয়েছিল।
মাল্ডার: ১৯৪৪ সালের ৮ জুলাই ইউএসএস এলড্রিজ কেবল রাডার থেকে লুকিয়েই থাকেনি। এটি ফিলাডেলফিয়া নেভি ইয়ার্ড থেকে সম্পূর্ণ অদৃশ্য হয়ে গিয়েছিল এবং মিনিট কয়েক পরে শত শত মাইল দূরে ভার্জিনিয়ার নরফোকে পুনরায় আবির্ভূত হয়েছিল।

স্কালি: আমি নর্স পুরাণের একটি শিশুতোষ বই পেয়েছি। যা বুঝতে পেরেছি, তা হলো, বইটির ছবিগুলোতে পৃথিবীর ধ্বংস দেখানো হয়েছে। বাইবেলে উল্লিখিত আকস্মিক আগুনের মাধ্যমে ধ্বংস নয়, বরং বরফের ধীরে ঢেকে যাওয়া এক ধ্বংসলীলা। প্রথমে চাঁদ ও তারা ঘন কুয়াশায় হারিয়ে যাবে। তারপর নদী, হ্রদ ও সমুদ্র জমে যাবে। অবশেষে, স্কল নামের এক নেকড়ে তার চোয়াল খুলে সূর্যকে গ্রাস করবে এবং পৃথিবী চিরন্তন অন্ধকারে ডুবে যাবে। আমি দরজার ওপাশে সেই নেকড়ের ডাক শুনতে পাচ্ছি।

স্কালি: মাল্ডার, যখন আমাকে পাওয়া গিয়েছিল, যখন ডাক্তার এবং এমনকি আমার পরিবারও আশা ছেড়ে দিয়েছিল, তখন আমি এমন কিছু অনুভব করেছিলাম যা তোমাকে কখনো বলিনি। এখনো সেটার জন্য সঠিক শব্দ খুঁজে পাওয়া কঠিন। কিন্তু আমি একটা ব্যাপারে নিশ্চিত। মৃত্যুর পর আমাদের ভয়ের কিছু নেই।

মাল্ডার: আমি সবসময় ভাবতাম, বয়স হলে হয়তো একটা ক্রুজে যাব। এটা ঠিক সে রকম নয়। এই জাহাজের সেবাটা একদমই বাজে, স্কালি।

হামবাগ [২.২০]

[সম্পাদনা]
ডঃ ব্লকহেড: [একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় গিয়ে] আমি এই মৃত ব্যক্তিকে ব্যক্তিগতভাবে চিনতাম না। তাই উপযুক্তভাবে শোকজ্ঞাপন করার অবস্থানে আমি নেই। "আমি নিশ্চিত, তিনি ভালো মানুষ ছিলেন," ইত্যাদি, ইত্যাদি। তবে একজন শিল্পীর কাজের প্রশংসাকারী হিসেবে, আমি তার সম্মানে তাৎক্ষণিক একটি শ্রদ্ধাঞ্জলি দিতে পারি। আর তা হলো, এই লোহার কাঁটা আমার বুকে ঢুকিয়ে দেওয়া! [সেটাই করে।]

হেপক্যাট হেল্ম: এরা কারা?
শেরিফ হ্যামিল্টন: এরা এফবিআই এজেন্ট— স্কালি আর মাল্ডার। আর ইনি হেপক্যাট হেল্ম। ইনি একটি কার্নিভাল ফানহাউস চালান।
হেপক্যাট হেল্ম: আমি তোমাকে কতবার বলেছি এটা সে রকম কিছু নয়। এটা কোনো ছেলেখেলা করার কার্নিভাল রাইড নয়। মানুষ এতে ঢোকে, মজা করে না বরং ভয় পেয়ে আত্মারাম খাঁচাছাড়া হয়ে যায়। এটা কোনো ফানহাউস নয়, এটা হলো সন্ত্রাসের মন্দির!
শেরিফ হ্যামিল্টন: এটা একটা ফানহাউস।

মাল্ডার: বলো তো, তুমি জীবনে অনেক সার্কাসের কাজ করেছ?
মিস্টার নাট: আমাকে দেখে কি মনে হয় আমি সার্কাসে কাজ করেছি? তার চেয়ে বড় কথা, তাতে দাসত্ব করেছি?
মাল্ডার: আমি জানি, এখানকার অনেক লোকই আগে সার্কাসে কাজ করতেন। ওটাই আমি ভেবেছিলাম।
মিস্টার নাট: আমি খাটো মানুষ। তাই তুমি আমার সম্পর্কে ওটা ভেবেছিলে। তুমি ভেবেছিলে আমার জন্য একমাত্র কর্মসংস্থান হতে পারে তথাকথিত 'বিগ টপ'-এর মধ্যে সীমাবদ্ধ থাকা? তুমি এক ঝলক আমার দিকে তাকিয়ে ধরে নিয়েছ, আমি সারাজীবন কী করেছি। কখনো কি তোমার মনে হয়েছে, যে আমার মতো উচ্চতার কেউ হোটেল ম্যানেজমেন্টে ডিগ্রি অর্জন করতে পারে?
মাল্ডার: দুঃখিত, আমি তোমাকে অপমান করতে চাইনি।
মিস্টার নাট: আমি কেন অপমানিত বোধ করব? কারণ মানুষ স্বভাবগতভাবে অন্যকে তাদের শারীরিক চেহারার ভিত্তিতে বিচার করে? যেমন আমি তোমার ক্ষেত্রেও করেছি। তোমার আমেরিকান চেহারা, গম্ভীর ভঙ্গি, অতি সাধারণ টাই দেখে ধরে নিয়েছি তুমি সরকারে কাজ করো, তুমি একজন এফবিআই এজেন্ট। কিন্তু এখানে করুণ বিষয়টা কী? তোমাকে একজন বিশেষ, স্বতন্ত্র ব্যক্তি হিসেবে দেখার পরিবর্তে আমি তোমাকে ভুল করে একটা ছাঁচে ফেলে দিয়েছি।
মাল্ডার: কিন্তু আমি তো সত্যিই একজন এফবিআই এজেন্ট।

ল্যানি: মিস্টার নাট আমাকে বুঝিয়েছেন যে আমার বিকৃত শরীর প্রদর্শন করে জীবিকা নির্বাহ করা মর্যাদাহীন বিষয়। তাই এখন আমি অন্যের লাগেজ বহন করি। আমার মনে হয়, এগুলো তোমাদের ট্রেলার; যদি না হয় তাহলে আমি ভুল।

[মাল্ডার ল্যানির কাছ থেকে স্যুটকেসগুলো নেয় এবং তাকে টিপ দিতে যায়]

ল্যানি: আহ, খুব উদারতা দেখালে। অনেক ধন্যবাদ।

[মাল্ডার স্কালিকে দেখায় যে টিপ এখনো তার হাতেই আছে]

ল্যানি: শুভ রাত্রি। ভালো করে ঘুমাও। বিছানায় যেন পোকা না কামড়ায়। না, না, আমি এটা বোঝাতে চাইনি। এখানে বিছানায় পোকা আছে তা আমি বোঝাতে চাইনি। আমি বলতে চেয়েছিলাম যেন... যেন...
মাল্ডার: যেন 'ফিজি মারমেইডস' না কামড়ায়?
ল্যানি: হ্যাঁ, ঠিক তাই। ফিজি মারমেইডস...

[মাল্ডার ও স্কালি দেখছে ডঃ ব্লকহেড কিভাবে লম্বা একটা পেরেক তার নাকের ভেতর ঢুকিয়ে দিচ্ছে]

মাল্ডার: তুমি কি কখনো এই কাজটা অন্য কারও ওপর করেছ?
ডঃ ব্লকহেড: তুমি পাগল না কি? আমি আমার দর্শকদের বলি, যদি তারা বোকার মতো নিজেরা এটা করতে যায়, তাহলে তাদের এক ধরনের হালকা লোবোটমি হয়ে যাবে। আমি একজন পেশাদার।
মাল্ডার: ঠিক কীভাবে একজন পেশাদার ব্লকহেড হওয়া যায়? আমি দেখতে পারি?

[মাল্ডার ব্লকহেডের কাছ থেকে প্লায়ার্স নিয়ে আস্তে আস্তে পেরেকটি বের করে]

ডঃ ব্লকহেড: আমার জন্মভূমি ইয়েমেনে শুরু হয়েছিল আমার প্রশিক্ষণ। আমি যোগী, ফকির ও স্বামীদের সাথে দেহ নিয়ন্ত্রণের প্রাচীন কৌশল শিখেছি। কিন্তু বেশিরভাগ মানুষ এসব সম্পর্কে কিছুই জানে না। যেমন, তুমি কি জানো, চীনের প্রাচীন রক্ষামূলক কৌশল 'তিউ ভু জিয়ান'-এর মাধ্যমে তুমি তোমার অণ্ডকোষকে তোমার পেটের ভিতরে টেনে তুলতে পারো?
মাল্ডার: আহ, আমি এই মুহূর্তে সেটাই করছি।

মাল্ডার: আমি ভুলও হতে পারি। হয়তো অন্য কোনো টাকমাথা, জিগস পাজল-আকৃতির ট্যাটু করা, নগ্ন লোককে দেখেছিলাম।

দ্য ক্যালুসারি [২.২১]

[সম্পাদনা]
মাল্ডার: দেখো, এটা একটা হিলিয়াম বেলুন। আর একমাত্র জিনিস যা আমি কিন্ডারগার্টেনে শিখেছি, তা হলো যখন তুমি এদের ছেড়ে দাও, তারা উপরে, আরও উপরে চলে যায়। কিন্তু দেখো, এটা তো অনুভূমিকভাবে যাচ্ছে।
স্কালি: কিন্ডারগার্টেনে তুমি বাতাস সম্পর্কে কিছু শিখেছিলে?

এফ. ইমাসকুলাটা [২.২২]

[সম্পাদনা]
স্কালি: ব্রিফিং অনুসারে বন্দিরা লন্ড্রি কার্টের মধ্যে লুকিয়ে পালিয়েছে।
মাল্ডার: আমার মনে হয়, গার্ডরা যথেষ্ট পরিমাণে প্রিজন মুভি দেখেনি।

মাল্ডার: জনগণকে মিথ্যা বলে সুরক্ষা দেওয়া যায় না।
দ্য সিগারেট-স্মোকিং ম্যান: এটা প্রতিদিনই করা হচ্ছে।

স্কিনার: তুমি এক কদম এগোলে, তারা তিন কদম এগিয়ে থাকে।
মাল্ডার: আর তুমি? তুমি কোথায় দাঁড়িয়ে আছো?
স্কিনার: আমি ঠিক সেই লাইনেই দাঁড়িয়ে আছি, যা তুমি বারবার অতিক্রম করছো।

সফট লাইট [২.২৩]

[সম্পাদনা]
স্কালি: তার কোনো চিহ্ন পাওয়া যায়নি, মাল্ডার। হয়তো সে অন্য কোথাও চলে গেছে। তুমি কী দেখছ?
মাল্ডার: ভিডিওটেপে, ড. ব্যান্টন বারবার মেঝের দিকে তাকাচ্ছিল। সে ঠিক কী দেখছিল তা বুঝতে চেষ্টা করছি।
স্কালি: হয়তো অতিরিক্ত সংস্পর্শ তার মস্তিষ্কে প্রভাব ফেলেছে। অর্থহীন পুনরাবৃত্তিমূলক আচরণ মানসিক অসুস্থতার সাধারণ বৈশিষ্ট্য।
মাল্ডার: তুমি কি আমাকে কিছু বলতে চাইছ?

মাল্ডার: সে বিশ্বাস করে যে সরকার তাকে মারতে চাইছে।
মিস্টার এক্স: এখন করের মৌসুম চলছে। বেশিরভাগ মার্কিনী এখন এটাই মনে করে।।

স্কালি: চমৎকার কৌশল, মাল্ডার। তোমার জন্মদিনে আমি তোমাকে একটা ইউটিলিটি বেল্ট কিনে দেবো।

আওয়ার টাউন [২.২৪]

[সম্পাদনা]
মাল্ডার: আমার মনে হয়, ডাডলির মানুষরা শুধু মুরগিই খাচ্ছে না, সাথে আরও কিছু খাচ্ছে।

আনাসাজি [২.২৫]

[সম্পাদনা]
ফ্রোহাইকে: আমার মনে হয় না যে কেউ আমাদের অনুসরণ করেছে।
মাল্ডার: তোমাদের অনুসরণ করবে কে?
বায়ার্স: বহুজাতিক ব্ল্যাক অপস ইউনিট। ছদ্মনাম গারনেট।
ল্যাংলি: প্রশিক্ষিত ঘাতক দল। স্কুল অব দ্য আমেরিকাস-এর প্রাক্তন শিক্ষার্থী।
মাল্ডার: তোমরা আবার লাইব্রেরির বই নষ্ট করছ না তো?

মাল্ডার: আমার বাবা মারা গেছেন, স্কালি। ওরা তাকে খুন করেছে।