দ্য এক্স-ফাইলস (৩য় মৌসুম)
দ্য এক্স-ফাইলস (১৯৯৩–২০০২, ২০১৬–১৮) বিজ্ঞান কল্পকাহিনিভিত্তিক একটি মার্কিন টেলিভিশন ধারাবাহিক। এই সিরিজটি নির্মাণ করেছেন ক্রিস কার্টার। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন গিলিয়ান অ্যান্ডারসন ও ডেভিড ডুকভনি, যারা এফবিআই এজেন্ট ডানা স্কালি ও ফক্স মাল্ডার চরিত্রে অভিনয় করেছেন। তারা এক্স-ফাইলস নামক রহস্যজনক ও অমীমাংসিত মামলাগুলোর তদন্ত করেন। এসব মামলার সাথে অতিপ্রাকৃত ঘটনাগুলোর সম্পৃক্ততা রয়েছে।
দ্য ব্লেসিং ওয়ে [৩.১]
[সম্পাদনা]- আলবার্ট হোস্টিন: একটি প্রাচীন ভারতীয় প্রবাদ আছে—কোনো কিছু ততখনই বেঁচে থাকে, যতক্ষণ কোনো ব্যক্তি সেটিকে মনে রাখে। আমার জনগণ ইতিহাসের চেয়ে স্মৃতিকে বেশি বিশ্বাস করে। স্মৃতি হলো আগুনের মতো— উজ্জ্বল ও অপরিবর্তনীয়। আর ইতিহাস শুধুমাত্র তাদেরই সেবা করে যারা সেটিকে নিয়ন্ত্রণ করতে চায়, যারা সত্যের বিপজ্জনক আগুন নিভিয়ে দেওয়ার জন্য স্মৃতির শিখা নিভিয়ে ফেলে। এদের থেকে সতর্ক থাকো। কারণ এরাই সবচেয়ে বিপজ্জনক ও অবিবেচক। এদের মিথ্যা ইতিহাস লেখা হয় ঐসব লোকের রক্ত দিয়ে, যারা স্মরণ করতে পারে এবং যারা সত্যের সন্ধান করে।
- ডীপ থ্রোট: (অচেতন মাল্ডারের নিকটে দাঁড়িয়ে) আমি প্রথমেই অনুভব করেছিলাম সময়ের অনুপস্থিতি, যা এতদিন আমাকে আমার অস্তিত্ব ও জীবন পরিমাপের পথ দেখিয়েছিল। চিরস্থায়ী অন্ধকারের দিকে পিছিয়ে যেতে যেতে—এটি সমস্ত উদ্দেশ্য, আবেগ ও ইচ্ছাকে গ্রাস করে। পুরনো বন্ধু, আমি তোমার কাছে এসেছি মৃতদের নিরানন্দ স্বচ্ছতা নিয়ে, তোমাকে ডাকার জন্য নয় বরং তোমার মধ্যে এখনো জ্বলতে থাকা আগুন ও তীব্রতা অনুভব করতে এবং সেই ভারী বোঝা অনুভব করতে যে বোঝা একসময় আমিও বহন করেছিলাম। বন্ধু, তুমি সত্য জানো, যদি কেবল সেটাই তোমার খোঁজ হয়, তবে জেনে রেখো—সত্যের সাথে বিচার বা ন্যায়বিচার না থাকলে, তা নিছক এক বিশাল... মৃত... শূন্যতা। ফিরে যাও। গভীর অন্ধকারে তাকিও না, কিংবা তাকে তোমার দিকে তাকাতে দিও না; যুক্তির ঘুম ভাঙাও এবং তোমার ভেতরের ও বাইরের দানবদের বিরুদ্ধে লড়াই করো।
- ফ্রোহাইকি: সে এক ভালো বন্ধু ছিল। বড়ো গাছের মাঝে একটা মহীরুহের মতো। আমার ধারণা, এর মানে হচ্ছে সে তোমার হাতে আলোটা তুলে দিয়ে গেছে?
- স্কালি: উঁহু, তা নয়। আমি খুব শিগগির চাকরি হারাতে চলেছি।
- ফ্রোহাইকি: ওই হারামির দল! ওরা পুরো খেলা সাজিয়ে নিয়েছে।
- স্কালি: আর ইঁদুরের মতো পালিয়ে গিয়ে কাঠের তলায় লুকিয়ে পড়েছে।
- ফ্রোহাইকি: সেই ইঁদুরগুলোই যে বিড়ালটাকে মেরেছে।
- দ্য ওয়েল-ম্যানিকিউর্ড ম্যান: আমরা ভবিষ্যৎ পূর্বানুমান করি। আর ভবিষ্যৎ জানার সবচেয়ে ভালো উপায় হলো সেটিকে নিজের মতো করে গড়ে নেওয়া।
- বিল মাল্ডার: (অচেতন মাল্ডারের নিকটে দাঁড়িয়ে) হ্যালো, ছেলে। আশা করিনি তোমাকে এত তাড়াতাড়ি দেখতে পাব, কিংবা কখনোই আবার ভাগ্যের সাথে কোনো সমঝোতা করতে পারব। তোমাকে যে মিথ্যাগুলো বলেছিলাম তা আমার আত্মার ওপর অভিশাপ ও বিষ হয়ে ছিল। আর আজ তুমি এখানে শুধুমাত্র সেই মিথ্যাগুলোর কারণেই। আমি ভেবেছিলাম এই মিথ্যাগুলো হয়তো চিরতরে সত্যকে সমাধিস্থ করবে—সেই সত্য, যার ভার আমি বইতে পারিনি। তোমার ছোটবেলায় আমি সে সিদ্ধান্তগুলো নিয়েছিলাম, আজ আমি এখানে দাঁড়িয়ে সেই পুরনো সিদ্ধান্তগুলোর জন্য লজ্জিত। তুমি স্মৃতির ধারক, ফক্স। স্মৃতি তোমার ভেতরেই বেঁচে আছে। যদি তুমি এখন মারা যাও, তাহলে সত্যও মরে যাবে। আর টিকে থাকবে শুধু মিথ্যাগুলো।
পেপার ক্লিপ [৩.২]
[সম্পাদনা]- বায়ার্স: তুমি কি অপারেশন পেপার ক্লিপ নামের দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী কোনো প্রকল্প সম্পর্কে জানো?
- মাল্ডার: শয়তানের সঙ্গে আমাদের চুক্তি। মার্কিন সরকার নির্দিষ্ট কিছু নাৎসি যুদ্ধাপরাধীদের বৈজ্ঞানিক জ্ঞানের বিনিময়ে নিরাপদ আশ্রয় দিয়েছিল।
- ল্যাংলি: [ছবির দিকে ইশারা করে] আমি এই মানুষটিকে চিনি। ভিক্টর ক্লেম্পার।
- বায়ার্স: তোমার বাবার পাশে দাঁড়িয়ে থাকা মানুষটি সেই অপরাধীদের একজন, যদিও সবচেয়ে বিখ্যাত নয়। ওয়ের্নার ফন ব্রাউন, যিনি লন্ডন ধ্বংস করা ভি-২ রকেট ডিজাইন করেছিলেন। সে-ই সম্ভবত সবচেয়ে কুখ্যাত। আর ভিক্টর ক্লেম্পার নিশ্চিতভাবেই নুরেমবার্গ বিচার থেকে পালিয়ে যাওয়া সবচেয়ে নৃশংস নাৎসি।
- স্কালি: সে কী করেছিল?
- ল্যাংলি: সে ইহুদিদের ওপর পরীক্ষা চালাত। তাদের ডুবিয়ে মারত, শ্বাসরোধ করত, চাপচেম্বারে রাখত। সবই বিজ্ঞানের নামে।
- বায়ার্স: ফন ব্রাউনের সঙ্গে মিলে ক্লেম্পার আমাদের মহাকাশ জয়ের প্রতিযোগিতায় জয়ী হতে সাহায্য করেছিল। উচ্চ উচ্চতায় উড্ডয়নের প্রভাব সম্পর্কে তার বৈজ্ঞানিক তথ্য ব্যবহার করেই আমরা সোভিয়েতদের আগে চাঁদে নভোচারী পাঠাতে পেরেছিলাম।
- ল্যাংলি: মানবজাতির জন্য এক বিশাল অগ্রগতি।
- স্কালি: আমি তোমার বাবার অন্ত্যেষ্টিক্রিয়ায় গিয়েছিলাম। আমি তোমার মাকে বলেছিলাম যে তুমি ঠিক থাকবে।
- মাল্ডার: তুমি কীভাবে জানলে?
- স্কালি: আমি এমনিতেই জানতাম।
- স্কালি: মাল্ডার, আমি এমন কিছু চাই যা আমাকে শক্ত থাকতে সাহায্য করবে।
- মাল্ডার: আমি জানি। আমারও একই অনুভূতি হচ্ছে। আমার মনে হয় আমরা অনেক কিছু হারিয়েছি। কিন্তু আমাদের কাছে এক্স-ফাইলস আছে, আর আমি বিশ্বাস করি আমাদের খোঁজ করা জিনিস সেগুলোর মধ্যেই আছে। আমি আগের চেয়ে আরও বেশি নিশ্চিত, সত্যটা সেখানে আছে, স্কালি।
- স্কালি: আমি সত্যটা শুনেছি, মাল্ডার। এখন আমি উত্তর চাই।
- দ্য সিগারেট স্মোকিং ম্যান: এটা কী?
- স্কিনার: এটা হলো সেই সময় যখন তুমি সুন্দর করে ঠোঁট চেপে আমার পাছায় চুমু খাবে!
- দ্য সিগারেট স্মোকিং ম্যান: শোনো—
- স্কিনার: (থামিয়ে দিয়ে) না, তুমি শোনো! এই মানুষটির নাম আলবার্ট হোস্টিন। এটা মনে রাখার চেষ্টা করো। কারণ যদি এজেন্ট মাল্ডার আর স্কালি সামান্য জ্বরে পর্যন্ত ভোগে, তাহলে আলবার্ট পুরো টেপের তথ্য অধ্যায় ও শ্লোকসহ মুখস্থ বলে দেবে।
- দ্য সিগারেট স্মোকিং ম্যান: ভালো চেষ্টা, স্কিনার।
- স্কিনার: আমি নিশ্চিত তুমি ভাবছো যে আলবার্ট একজন বৃদ্ধ মানুষ এবং তাকে মারার অনেক উপায় আছে। কিন্তু সেই কারণেই, তার জনগণের প্রাচীন মৌখিক ঐতিহ্য অনুসারে সে ইতিমধ্যে আরও বিশজন মানুষকে সেই তথ্য বলে দিয়েছে। সুতরাং, তুমি চারটি রাজ্যের প্রতিটি নাভাহোকে হত্যা না করে থাকলে সেই তথ্য একটা ফোন কলেই চলে আসবে। (হাসে) আধুনিক প্রযুক্তির বিস্ময়কর জগতে স্বাগতম।
ডি.পি.ও. [৩.৩]
[সম্পাদনা]- স্কালি: তো এখন তার বিরুদ্ধে কী অভিযোগ আনবো? মোবাইল ফোনকে নির্যাতন করার অভিযোগ?
ক্লাইড ব্রাকম্যান’স ফাইনাল রিপোস [৩.৪]
[সম্পাদনা]- ক্লাইড ব্রাকম্যান: আগে থেকেই ভবিষ্যতের অস্তিত্ব না থাকলে আমি সেটা দেখতে পাই কীভাবে?
- মাল্ডার: তাহলে যদি ভবিষ্যৎ আগে থেকেই লেখা থাকে, তবে কিছু করেই বা লাভ কী?
- ক্লাইড ব্রাকম্যান: এখন তুমি বুঝতে শুরু করেছ।
- ক্লাইড ব্রাকম্যান: দেখো, এটাই আরেকটা কারণ যে আমি তোমাকে এই লোকটাকে ধরতে সাহায্য করতে পারব না। আমি হয়তো ভবিষ্যতের উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারি। ধরো, তার পরবর্তী শিকার সেই মেয়ের মা, যার ছেলে একদিন টাইম মেশিন আবিষ্কার করবে। তারপর সেই ছেলে সময়ে ফিরে গিয়ে বিশ্ব ইতিহাস বদলে দেবে— কলম্বাস কখনো আমেরিকা আবিষ্কার করবে না, মানুষ চাঁদে পা রাখবে না, যুক্তরাষ্ট্র কখনো গ্রেনাডা আক্রমণ করবে না। অথবা হয়তো কিছু কম গুরুত্বপূর্ণ কিছু ঘটবে, যার ফলে আমার বাবা আমার মায়ের সাথে কখনো দেখা করবে না এবং আমি জন্মাবই না। (এক মুহূর্ত থামে) তাহলে, কবে শুরু করছি?
- ক্লাইড ব্রাকম্যান: জানো, মরার আরও খারাপ উপায় আছে। কিন্তু আত্মতৃপ্তির সময় শ্বাসরোধ হয়ে মারা যাওয়ার চেয়ে বেশি অসম্মানজনক কিছু আমি ভাবতে পারছি না।
- মাল্ডার: তুমি আমাকে এসব বলছ কেন?
- ক্লাইড ব্রাকম্যান: থাক, ভুলে যাও। এটা আমার ব্যাপার নয়।
- ক্লাইড ব্রাকম্যান: তুমি নিচের দিকে তাকিয়ে আছো। তুমি মেঝেতে পড়ে থাকা এক টুকরো পাইয়ে পা দিয়ে চাপা দিয়েছো। খুনি আসছে... নারকেলের ক্রিম।
- মাল্ডার: কী?
- ক্লাইড ব্রাকম্যান: পাইটা... হুম, নারকেলের ক্রিম, নাকি লেমন মেরিঙ্গ? আমি নিশ্চিত নই, ঝাপসা লাগছে। তুমি যতক্ষণ নিচের দিকে তাকিয়ে থাকবে, সে ছুরিটা বের করবে এবং... কলার ক্রিম! অবশ্যই কলার ক্রিম!
- স্কালি: তাহলে, আমি কীভাবে মারা যাব?
- ক্লাইড ব্রাকম্যান: তুমি মরবে না।
- দ্য পাপেট: অতীতে এবং ভবিষ্যতে আমি যা করেছি, তুমি সব দেখেছ...
- ক্লাইড ব্রাকম্যান: সেগুলো ভয়ঙ্কর কাজ।
- দ্য পাপেট: আমি জানি! তাই দয়া করে বলো যে আমি এসব কেন করেছি?
- ক্লাইড ব্রাকম্যান: তুমি বুঝতে পারছ না? এখনো টের পাওনি, ছেলে?
(দ্য পাপেট মাথা নেড়ে না-বোধক ইঙ্গিত করে।)
- ক্লাইড ব্রাকম্যান: তুমি যা করো, তা করো কারণ তুমি একজন পাগল খুনি।
- দ্য পাপেট: (ধীরে ধীরে হাসে) এটা... এটা আসলেই অনেক কিছু ব্যাখ্যা করে, তাই না?
দ্য লিস্ট [৩.৫]
[সম্পাদনা]- ওয়ার্ডেন ব্রোডার: তোমার কি কিছু বলার আছে, নিচ? কোনো শেষ কথা?
- নেপোলিয়ন "নিচ" ম্যানলি: হ্যাঁ। আমি এখানে ছিলাম এগারো বছর ছাপ্পান্ন দিন। আর এখন তোমরা আমাকে হত্যা করতে চলেছ। প্রভু বলেছেন, "তুমি দয়াবান ও ন্যায়পরায়ণ হবে।" কিন্তু আমি কোনো দয়া দেখিনি। আমাদের আইন বলে, আত্মা আবার উঠবে এবং নতুন জীবনে পুনর্জন্ম লাভ করবে। আত্মা পুনরায় গঠিত হবে। নতুন দেহে জন্ম নেবে। সেই ক্ষুদ্র অত্যাচার আর নিষ্ঠুরতা যা আমাকে সহ্য করতে হয়েছে তার প্রতিশোধ নিতে আমি ফিরে আসব। আমি পুনর্জন্ম নেব। আত্মা ও দেহের পুনর্মিলন ঘটবে। মনে রেখো আমার কথা: পাঁচজন মারা যাবে। পাঁচজন ধ্বংস হবে। এটাই হবে আমার বিচার। এটাই হবে আমার আইন। এটাই হবে আমার মৃত্যুদণ্ড। আর এই মৃত্যুদণ্ড কার্যকর হওয়া থেকে কেউ বিরত রাখতে পারবে না। কারণ এখানে কোনো সাক্ষী নেই, কোনো প্রমাণ লোপাট করার নেই...!
- ওয়ার্ডেন ব্রোডার: (অবিচল) বিদ্যুৎ চালু করো।
(নিচকে বিদ্যুৎস্পৃষ্ট করা হয়।)
- নেপোলিয়ন "নিচ" ম্যানলি: কোনো আইনজীবী, যে তার কাজ করতে অস্বীকার করবে... এই লোকগুলো ন্যায়সঙ্গত মৃত্যুবরণ করবে!
(সুইচ টিপে নিচকে বিদ্যুৎস্পৃষ্ট করা হয়।)
- মাল্ডার: ঠিক আছে, কিন্তু কল্পনা করো যদি এটা সত্যি হতো, স্কালি। ধরো, যদি তুমি ফিরে এসে যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের পাঁচজনকে শেষ করতে পারতে। তাহলে তারা কারা হতো?
- স্কালি: আমি শুধু পাঁচজনকে শেষ করতে পারি?
- মাল্ডার: (তার দিকে তাকিয়ে) আমি তো এই বছর তোমার জন্মদিন মনে রেখেছিলাম, তাই না, স্কালি?
- মাল্ডার: লোকটা পুনর্জন্ম নিয়ে একেবারে মগ্ন ছিল।
- স্কালি: কিন্তু সেটা নিয়ে মগ্ন থাকলেই যে সেটা সম্ভব হবে, এমন তো নয়।
- মাল্ডার: না। যদি না সে এমন কিছু জানত যা আমরা জানি না।
- স্কালি: যেমন কী? গোপন কোনো পাসওয়ার্ড?
- স্কালি: একজন নারী একাকী হয়ে পড়তে পারে। সবসময় তার পুরুষের পুনর্জন্মের জন্য অপেক্ষা করা সম্ভব হয় না।
২শাই [৩.৬]
[সম্পাদনা]- স্কালি: (মাল্ডারের দিকে তাকিয়ে) শুকনো ত্বকের নমুনা দেখে তুমি কী সিদ্ধান্তে পৌঁছেছ? যে সে কোনো রকমের চর্বি-শোষণকারী ভ্যাম্পায়ার?
- ইনকান্তো: মৃতরা আর একা নয়।
দ্য ওয়াক [৩.৭]
[সম্পাদনা]- রাপ্পো: তোমার সময় এসে গেছে।
- মাল্ডার: (চূড়ান্ত প্রতিবেদন) কোনো বাস্তব প্রমাণ পাওয়া যায়নি যা লিওনার্ড ট্রিম্বলকে জেনারেল ক্যালাহানের স্ত্রী ও ছেলের মৃত্যুর সাথে যুক্ত করতে পারে। আনুষ্ঠানিকভাবে, মামলা এখনও খোলা রয়েছে; হত্যাগুলো রহস্যময়ই রয়ে গেছে। লিওনার্ড ট্রিম্বলের পরিবার অনুরোধ করেছিল যে তাকে আরলিংটন ন্যাশনাল সেমেট্রিতে সমাহিত করা হোক। সেনাবাহিনী এই অনুরোধ প্রত্যাখ্যান করে। ট্রিম্বলকে দাহ করা হয় এবং তার ছাই পেনসিলভানিয়ার ট্যানারসভিলের একটি বেসরকারি কবরস্থানে সমাহিত করা হয়। লিওনার্ড ট্রিম্বলের লক্ষ্য ছিল শত্রুদের হত্যা করা নয়, বরং তাদের জীবনকে চূর্ণ করা। তাদের বাঁচিয়ে রাখা; সেই যন্ত্রণা অনুভব করানো যা সে অনুভব করেছিল। তাদেরকে তার মতো করে দেখানো—তার হুইলচেয়ার থেকে যে দৃশ্য দেখা যায় তা দেখানো। অঙ্গহীন ব্যক্তিরা প্রায়শই "ফ্যান্টম লিম্ব" ব্যথা অনুভব করেন; হাতের ভুতুড়ে মুঠোবন্ধন, পায়ের অবিরাম যন্ত্রণা। তবে কি এটা সম্ভব নয় যে ট্রিম্বল একটি "ফ্যান্টম আত্মা" তৈরি করেছিল? এক দুষ্ট মনের প্রতিচ্ছবি, যা তার দায়ীদের প্রতি হিংসাত্মক প্রতিশোধ নিয়েছিল? যুদ্ধ ট্রিম্বলের শরীর ধ্বংস করেছিল, কিন্তু ক্ষত ছিল তার অঙ্গহানির চেয়েও গভীর। যা ধ্বংস করেছিল তার সেই অংশ, যা আমাদের মানুষ করে তোলে, আমাদের প্রকৃত স্বর্গদূতসুলভ মানবতা। সে বিষয়ে আমি কিছুই বলতে পারব না।
ওউব্লিয়েট [৩.৮]
[সম্পাদনা]- মাল্ডার: আমি জানি, আপনি এখন...
- মাইরা জ্যাকবস: দুঃখিত… কিন্তু আপনি কীভাবে জানবেন আমি এখন কেমন অনুভব করছি?
- মাল্ডার: [লুসির খিঁচুনি ও অসংলগ্ন কথার প্রসঙ্গে] সে জানুক বা না-ই জানুক, সে হুবহু সেই কথাগুলোই বলছিল যা ঠিক একই সময়ে শহরের বিশ মাইল দূরে অ্যামির অপহরণকারী বলছিল।
- স্কালি: ব্যাপারটা বেশ ভুতুড়ে লাগছে।
- মাল্ডার: [একটি মৃদু হাসি নিয়ে] সেটাই তো আমার নাম, তাই না?
- স্কালি: মাল্ডার, এটা বলতে খারাপ লাগছে, কিন্তু আমার মনে হয় তুমি এখন তোমার বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছ।
নিসেই [৩.৯]
[সম্পাদনা]- মাল্ডার: আসো, ভেতরে আসো।
- স্কালি: কী দেখছ?
- মাল্ডার: সদ্য ডাকযোগে আসা একটা জিনিস।
- স্কালি: এটা তোমার সাধারণ বিনোদনের ধরন না... আসলে এটা কী?
- মাল্ডার: যে ম্যাগাজিনের বিজ্ঞাপনে আমি সাড়া দিয়েছিলাম, তাদের মতে এটা একটি ভিনগ্রহী ময়নাতদন্ত। সম্পূর্ণ আসল, গ্যারান্টিসহ।
- স্কালি: তুমি এর জন্য টাকা খরচ করেছ?
- মাল্ডার: উনত্রিশ ডলার পঁচানব্বই সেন্ট… সঙ্গে শিপিং চার্জ।
- স্কালি: মাল্ডার, এটা ফক্স নেটওয়ার্কে প্রচারিত ওটার চেয়েও বেশি হাস্যকর! ঠিকমতো বোঝাই যাচ্ছে না ওরা আসলে কী কাটাছেঁড়া করছে!
- মাল্ডার: কিন্তু দেখো, পরিবেশ-পদ্ধতিগুলো বেশ বাস্তবসম্মত মনে হচ্ছে। দেখে তো মনে হচ্ছে সত্যিকারের ময়নাতদন্ত চলছে, তাই না?
- স্কালি: প্রযুক্তিগত দিক থেকে বলতে গেলে, আমি বুঝতে পারছি না তারা কেন গ্যাস মাস্ক পরে আছে।
- মাল্ডার: হয়তো কারণ হচ্ছে এই সবুজ পদার্থ, যা ওরা দেহ থেকে বের করছে। তুমি কি এটা চিহ্নিত করতে পারবে?
- স্কালি: অলিভ অয়েল? স্নেক অয়েল? তুমি নিশ্চয়ই ভাবছ এটা ভিনগ্রহীদের রক্ত?
- মাল্ডার: প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ভিনগ্রহীদের রক্ত থাকে না, স্কালি।
- স্কালি: তাহলে প্রশ্নটা থেকেই যায়… যদি এটা ভিনগ্রহী ময়নাতদন্ত হয়—
- মাল্ডার: —তাহলে ভিনগ্রহী কোথায়? কিন্তু আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, এখানে তথ্যের অভাবটা দারুণভাবে চোখে পড়ছে।
- স্কালি: উনত্রিশ ডলার পঁচানব্বই সেন্ট দিয়ে তুমি আর কী আশা করছিলে?
- স্কালি: বেটসি হ্যাগোপিয়ান নামের ওই মহিলার ব্যাপারে জানতে আমি মুফোনের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম।
- মাল্ডার: কী জানতে পারলে?
- স্কালি: জানতে পারলাম যে সে মরতে বসেছে। আরও অনেক নারীর রয়েছে রাত মতো যারা দাবি করছে তারাও ধীরে ধীরে মারা যাচ্ছে। সবাই বলছে, তাদের দেহে কিছু বসানো হয়েছিল। ঠিক সেই জিনিস যা আমার গলায় বসানো হয়েছিল এবং যা পরে সরানো হয়।
- মাল্ডার: কিন্তু তুমি তো ঠিক আছো, তাই তো, স্কালি?
- স্কালি: আমি কি ঠিক আছি? আমি জানি না, মাল্ডার। তারা বলছে, তারা আমাকে চেনে। তারা আগেও আমাকে দেখেছে। ব্যাপারটা খুব অস্বস্তিকর লেগেছে। তারা আমার সম্পর্কে জানে, আমার নিখোঁজ হওয়া সম্পর্কেও জানে।
- মাল্ডার: এটা সত্যিই চিন্তার বিষয়। কিন্তু যতক্ষণ না আমরা জানতে পারছি এই জিনিসটা আসলে কী, ততক্ষণ তোমার আতঙ্কিত হওয়া উচিত নয়।
৭৩১ [৩.১০]
[সম্পাদনা]- স্কালি: এটা কোন জায়গা?
- দ্য এল্ডার: এটি ছিল পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর স্থান। এমন জায়গা যেখানে সমাজ তার দানবদের লজ্জা ও বিচ্ছিন্নতার মধ্যে বাস করতে পাঠিয়েছিল। এখন, তাদের রোগ প্রায় নির্মূল হয়ে গেছে। বিজ্ঞান হাজার বছরের দুর্ভোগের অবসান ঘটিয়েছে।
- স্কালি: আমি তোমাদের নির্মূলের পদ্ধতি দেখেছি। আমার সঙ্গে যে মানুষটি জঙ্গলে ছিল তার কী হয়েছে? আর এই কক্ষে যারা ছিল তাদের কী হল?
- দ্য এল্ডার: তারা সংক্রমিত হয়েছিল।
- স্কালি: কিসের সংক্রমণ?
- দ্য এল্ডার: যেটার শিকার এ পর্যন্ত সবাই হয়েছে। এক অমানবিক প্রকল্পের শিকার যা চালাত জামা নামের এক ব্যক্তি।
- স্কালি: তুমি ইশিমারুর কথা বলছ। তোমরা তাকে যুদ্ধের পর এখানে লুকিয়ে রেখেছিলে। সে এখানেই থেকে তার গবেষণা চালিয়ে গেছে।
- দ্য এল্ডার: এখন বিশ্বের শাসক আর সেই দেশ নয়, যার সবচেয়ে সাহসী সৈন্য আছে। বরং সেই দেশ যার সবচেয়ে বড় বিজ্ঞানীরা আছে।
রিভেলেশনস [৩.১১]
[সম্পাদনা]- মাল্ডার: (ধর্মান্ধদের প্রসঙ্গে) এরা আমার মতো প্রকৃত প্যারানয়েডদেরও খারাপ নামে পরিচিত করাচ্ছে।
- স্কালি: আমার ভয় হচ্ছে যে ঈশ্বর কথা বলছেন আর কেউ তা শুনছে না।
ওয়ার অব কপ্রোফেগাস [৩.১২]
[সম্পাদনা]- মাল্ডার: হ্যাঁ, তুমি কি জানো, প্রাচীন মিশরীয়রা স্ক্যারাব গুবরেপোকাকে পূজা করত এবং সম্ভবত পিরামিডও তাদের সম্মানে তৈরি করেছিল। পিরামিড মূলত দৈত্যাকৃতির গোবরের স্তূপ হতে পারে।
- স্কালি: তুমি কি জানো, ফ্লাশ টয়লেটের আবিষ্কর্তার নাম ছিল থমাস ক্র্যাপার?
- ড. বেরেনবাউম: আমার তত্ত্ব অনুযায়ী, ইউএফও আসলে পোকামাকড়ের ঝাঁক। জানি না, তুমি ইউএফও সম্পর্কে কিছু জানো কিনা…
- মাল্ডার: (একটা হালকা শব্দ করে, মাথা খানিকটা ঘুরিয়ে নেয়)
- ড. বেরেনবাউম: …কিন্তু সাধারণ ইউএফও দেখার ঘটনাগুলোর বৈশিষ্ট্য রাতের পোকামাকড়ের সঙ্গে মিলে যায়। পোকামাকড় যখন বৈদ্যুতিক বায়ুপ্রবাহের মধ্যে উড়ে বেড়ায়— হঠাৎ রঙিন, জ্বলজ্বলে আলো, আকাশে ঝুলে থাকা, অস্বাভাবিক গতিবিধি, সম্ভবত একধরনের গুঞ্জন সৃষ্টি করা… যা রেডিও ও টিভি সিগন্যালে বিঘ্ন ঘটায়… তারপর হঠাৎ মিলিয়ে যায়।
- মাল্ডার: এরা… এরা রাতের পোকামাকড়ের ঝাঁক? এটা… এটা বেশ চমকপ্রদ।
- মাল্ডার: বাম্বির আরও একটা তত্ত্ব আছে, যেটার সঙ্গে আমার আগে—
- স্কালি: কে?
- মাল্ডার: ডক্টর বেরেনবাউম। যাই হোক, তার তত্ত্ব হলো—
- স্কালি: তার নাম বাম্বি?
- মাল্ডার: হ্যাঁ। তার বাবা-মা দুজনেই প্রকৃতিবিদ ছিলেন। তার তত্ত্ব হলো, ইউএফও আসলে রাতের পোকামাকড়ের ঝাঁক, যারা বৈদ্যুতিক বায়ুপ্রবাহের মধ্য দিয়ে উড়ে যায়।
- স্কালি: …তার নাম বাম্বি?
- মাল্ডার: হ্যাঁ, আমি একবার প্রেয়িং ম্যান্টিস দেখে এক ধরনের আলোকপ্রাপ্তি লাভ করেছিলাম এবং তার ফলে আমি চিৎকার করে উঠেছিলাম। না, না… মেয়েলি চিৎকার নয়, বরং এমন একজন মানুষের চিৎকার, যে কোনো এক দানবের সামনে পড়েছে, যে দানবের এই পৃথিবীতে থাকার কোনো অধিকারই নেই। তুমি কি কখনও খেয়াল করেছ, প্রেয়িং ম্যান্টিসের মাথা একেবারে ভিনগ্রহীদের মাথার মতো দেখতে? প্রকৃতির রহস্য সেই দিন আমার সামনে উন্মোচিত হয়েছিল। কিন্তু বিস্মিত হওয়ার বদলে আমি… আতঙ্কিত হয়ে পড়েছিলাম।
- স্কালি: মাল্ডার… তুমি কি নিশ্চিত সেটা মেয়েলি চিৎকার ছিল না?
- স্কালি: (ড. বেরেনবাউম ও ইভানোভকে চলে যেতে দেখে) আচ্ছা, এটা এভাবে ভাবো, মাল্ডার— যখন আবার কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন, গোবরভোজী, রোবোটিক প্রোবেরা মহাকাশ থেকে আক্রমণ করবে, তখন হয়তো তাদের উন্নত প্রজন্ম আমাদের পৃথিবী রক্ষার কোনো উপায় বের করবে।
- মাল্ডার: জানো, আমি কখনো ভাবিনি তোমাকে এটা বলব, স্কালি… কিন্তু তোমার গা থেকে খুব বাজে গন্ধ আসছে।
সিজিগি [৩.১৩]
[সম্পাদনা]- ডিটেকটিভ হোয়াইট: আমরা ভালো ছেলেমেয়েদের কথা বলছি। দারুণ ছাত্রছাত্রী। আর আমার মনে হয় না তারা যে বিবরণ দিয়েছে তা তারা বানিয়ে বানিয়ে।বলেছে।
- স্কালি: আন্দাজ করতে দাও। তারা তোমাকে একটা বন্য জানোয়ার অনুষ্ঠানের মাঝে ঢুকে পড়া, রক্তপান করা, এবং একটি শিশুকে কিংবা কোনো স্বর্ণকেশী কুমারীকে বলি দেওয়ার কথা বলেছে।
- ডিটেকটিভ হোয়াইট: হ্যাঁ, ঠিক তাই। আমাকে একটু মাফ করবেন।
- স্কালি: সে কোথায় যাচ্ছে?
- মাল্ডার: তুমি কি মনে করো সে কুমারী?
- স্কালি: আমি তাকে স্বর্ণকেশীও মনে করি না।
- মাল্ডার: আমি আশা করেছিলাম তুমি আমাকে শৃঙ্গাকার জন্তুর রহস্য সমাধানে সাহায্য করবে।
(স্কালি ও মাল্ডার দুজনেই ল্যাটেক্স গ্লাভস নিতে হাত বাড়ায়)
- মাল্ডার: তুমি আগে নাও।
- স্কালি: না, তুমি আগে নাও।
- মাল্ডার: না, না, তুমি নাও। আমি জানি, তুমি ল্যাটেক্স গ্লাভস টানিয়ে পরতে বেশ উপভোগ করো।
- মাল্ডার: আমাকে গাড়ি চালাতে দাও।
- স্কালি: আমি চালাচ্ছি।
- মাল্ডার: স্কালি, ব্যাপারটা তেমন না, যেমনটা তুমি ভাবছ।
- স্কালি: আমি কিছু দেখিইনি।
- মাল্ডার: তুমি আমাকে চালাতে দেবে!?
- স্কালি: (রাগান্বিত) আমি চালা— কেন তুমি সব সময় গাড়ি চালানোর দায়িত্ব নিতে চাও? কারণ তুমি একজন পুরুষ? কারণ তুমি "মাচো-ম্যান"?
- মাল্ডার: তোমার ছোট্ট পা প্যাডেলে পৌঁছাতে পারে কি না তা নিয়ে আমি কখনো নিশ্চিত ছিলাম না।
- স্কালি: ঠিক আছে, বেশ, যাই হোক।
- স্কালি: দেখো, আমরা একসঙ্গে কাজ করছি কত বছর হলো? দুই বছর? আমাদের মতপার্থক্য আছে, কিন্তু আমি আশা করিনি তুমি আমাকে ফেলে যাবে।
- মাল্ডার: আমি তোমাকে ফেলে যাইনি।
- স্কালি: ঠিক আছে, যাই হোক।
(দুই মেয়েকে একটি ঘরে বন্ধ করার পর পুরো ভবন কেঁপে ওঠে)
- স্কালি: কী হচ্ছে?
- মাল্ডার: মহাজাগতিক কিছু একটা।
- মাল্ডার: (চূড়ান্ত প্রতিবেদন)আমরা হলাম এক রহস্যময় মহাবিশ্বে সময় ও স্থানের মধ্য দিয়ে ঘণ্টায় ৬০,০০০ মাইল বেগে ধাবমান এবং একটি জ্বলন্ত গোলকের অদৃশ্য শক্তির মাধ্যমে আবদ্ধ এক শিলাখণ্ডের উপরে ভ্রমণকারী। বেশিরভাগ মানুষ এটাকে হালকাভাবে নেয়, আর বিশ্বাস করতেও অস্বীকার করে যে এই মহাজাগতিক শক্তিগুলো আমাদের ওপর প্রভাব ফেলতে পারে— যেমন পৃথিবীর অন্য প্রান্তে একটি প্রজাপতির ডানা ঝাপটানো প্রভাব ফেলতে পারে আমাদের এখানে। অথবা একই তারিখে, একই সময়ে, একই স্থানে জন্ম নেওয়া দুই মেয়ে হয়তো এমন কিছু অদৃশ্য শক্তির কেন্দ্রে পড়েছে, যা তাদের নিয়তি নির্ধারণ করেছে। গ্রহগুলোর মতোই তাদের অস্তিত্ব মহাজাগতিক শক্তির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যার মহাকর্ষ সবকিছুকে গ্রাস করতে পারে। অথবা হয়তো এর উত্তর আমাদের নাগালের চেয়েও দূরে।
- মাল্ডার: স্কালি, যদি আমি ভুল না করি, আমাদের সামনের বাঁকে বাঁ দিকে মোড় নিতে হবে। সামনে একটা মোড় আছে, তোমাকে... স্কালি, তোমাকে... তুমি ঠিক… পেছনে একটা স্টপ সাইন ছিল, স্কালি।
- স্কালি: চুপ করো, মাল্ডার।
- মাল্ডার: …ঠিক আছে, বেশ, যাই হোক।
গ্রোটেস্ক [৩.১৪]
[সম্পাদনা]- স্কালি: হয়তো তুমি শুধু তাই দেখেছ যা তুমি দেখতে চেয়েছিলে।
- মাল্ডার: কীভাবে ভাবলে আমি এটা দেখতে চাইব?
- মাল্ডার: (চূড়ান্ত প্রতিবেদন) আমরা অন্ধকারে কাজ করি। যতটা সম্ভব আমরা সেই অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করি যা অন্যথায় আমাদের ধ্বংস করে দিত। কিন্তু যদি একজন মানুষের চরিত্রই তার ভাগ্য নির্ধারণ করে, তাহলে এই লড়াই তার জন্য কোনো পছন্দ নয়, এটি একটি ডাক। আর কখনও কখনও এই দায়িত্বের ভার আমাদের নত করে, আমাদের মনের ভঙ্গুর দুর্গ ভেদ করে প্রবেশ করে, বাইরের দানবগুলো আমাদের ভেতরে ঢুকে পড়তে দেয়। তখন আমরা একা হয়ে যাই, শূন্যতার দিকে তাকিয়ে উন্মাদনার হাস্যোজ্জ্বল চেহারা দেখতে থাকি।
পাইপার মারু [৩.১৫]
[সম্পাদনা]- মর্গান: এটা কী?
- মাল্ডার: দেখতে তো কোনো বিমানের ধ্বংসাবশেষের মতো লাগছে।
- স্কালি: এটি একটি নর্থ আমেরিকান পি-৫১ মাস্ট্যাং।
- মাল্ডার: আমি এখন ভীষণ উত্তেজিত হয়ে পড়লাম।
- জোহানসেন: বিবেক হলো সেসব মৃতদের কণ্ঠস্বর যারা আমাদেরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার চেষ্টা করছে।
অ্যাপোক্রাইফা [৩.১৬]
[সম্পাদনা](ওয়াল্টার স্কিনার হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থা হত্র সুস্থ হওয়ার চেষ্টা করছেন।)
- স্কালি: কেমন লাগছে?
- স্কিনার: মনে হচ্ছে, কেউ আমার পেটে ঢুকে সেটাকে নতুন করে সাজিয়ে এসেছে।
পুশার [৩.১৭]
[সম্পাদনা]- মাল্ডার: (বুলেটপ্রুফ ভেস্ট পরে এবং বন্দুক হাতে হাসপাতালের ভেতরে প্রবেশ করে) ফেডারেল এজেন্ট। যার যা কাজ, তা করে যান।
- স্কালি: মাল্ডার, দয়া করে আমাকে "হোয়ামি"-এর বৈজ্ঞানিক ব্যাখ্যাটা বোঝাও।
- পুশার মডেল: (এ.ডি. স্কিনারকে উদ্দেশ্য করে) হাঁটতে থাকো, মেল কুলি।
তেসো দোস বিচোস [৩.১৮]
[সম্পাদনা]হেল মানি [৩.১৯]
[সম্পাদনা]- মাল্ডার: ঠিক কতগুলো বাসন ভাঙলে তোমার বস তোমাকে ওভেনে ঢোকায়?
হোসে চুং'স ফ্রম আউটার স্পেস [৩.২০]
[সম্পাদনা]- হোসে চুং: তবুও একজন গল্পকার হিসেবে আমি মুগ্ধ হই—কীভাবে শুধুমাত্র কথার জাদুর মাধ্যমেই একজন মানুষের চেতনার অনুভূতি সম্পূর্ণভাবে রূপান্তরিত হতে পারে। শুধুই কথার মাধ্যমে।
- হ্যারল্ড ল্যাম্ব: ওহ, ক্রিসি, ঈশ্বরকে ধন্যবাদ যে তুমি ঠিক আছো।
- ক্রিসি জর্জিও: তোমার এখানে আসার সাহস হলো কী করে!
- হ্যারল্ড ল্যাম্ব: ক্রিসি, আমি যা পারি করেছি।
- ক্রিসি জর্জিও: আমি জানি তুমি কী কী করেছ।
- হ্যারল্ড ল্যাম্ব: ক্রিসি, তুমি কি কিছুই মনে করতে পারছ না?
- মিস্টার জর্জিও: ওপরে কী চলছে এসব?
- হ্যারল্ড ল্যাম্ব: ক্রিসি, আমি তোমাকে ভালোবাসি।
- কালো পোশাকের মানুষ: শুক্র গ্রহকে সবচেয়ে বেশি মানুষ ভুল করে ফ্লাইং সসার মনে করেছে।
- রকি ক্রিকেনসন: সত্যিই?
- কালো পোশাকের মানুষ: এমনকি তোমাদের আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জেমস আর্ল কার্টার জুনিয়রও একবার ভেবেছিলেন যে তিনি একটি ইউএফও দেখেছেন। কিন্তু পরে প্রমাণিত হয়, তিনি আসলে শুধু শুক্র গ্রহকেই দেখেছিলেন।
- রকি ক্রিকেনসন: আমি রিপাবলিকান।
- কালো পোশাকের মানুষ: গত রাতে শুক্র তার সর্বোচ্চ উজ্জ্বলতায় ছিল। তুমি হয়তো ভেবেছিলে তুমি আকাশে অন্য কিছু দেখেছ। কিন্তু আমি নিশ্চিত করছি, সেটা শুধুই শুক্র ছিল।
- রকি ক্রিকেনসন: আমি জানি... আমি কী দেখেছি।
- কালো পোশাকের মানুষ:নিউরাল নেটওয়ার্ক কীভাবে আত্মসচেতনতা সৃষ্টি করে, কিংবা কীভাবে মানব মস্তিষ্ক দ্বিমাত্রিক রেটিনাল চিত্রকে ত্রিমাত্রিক উপলব্ধির মধ্যে রূপান্তরিত করে তা তোমাদের বিজ্ঞানীরা এখনো আবিষ্কার করতে পারেনি। অথচ তুমি এত দৃঢ়ভাবে বলছ, "দেখাই বিশ্বাস"? মিস্টার ক্রিকেনসন, তোমার বৈজ্ঞানিক অজ্ঞতা আমাকে অবাক করছে। আমি তোমাকে বলব না যে তুমি তোমার এই অজ্ঞতা প্রদর্শন করো এবং কাউকে বলো যে তুমি গত রাতে শুক্র ছাড়া অন্য কিছু দেখেছ। কারণ যদি বলো, তাহলে তুমি মরে যাবে।
- রকি ক্রিকেনসন: তুমি আমাকে হুমকি দিতে পারবে না।
- কালো পোশাকের মানুষ: আমি তো দিয়েই ফেললাম।
- ব্লেইন ফকলনার: (স্কালি ও মাল্ডার সম্পর্কে) তাদের একজন নারী সেজেছিল, কিন্তু সেটা ঠিকমতো সাজতে পারেনি। মানে, তার চুল ছিল লাল, কিন্তু একটু বেশিই লাল, বুঝলে? আর অন্যজন লম্বা, হাড়-সার চেহারার লোকটা। তার মুখে কোনো অনুভূতি ছিল না। একদম ফাঁকা, নির্জীব। তা দেখে মানুষই মনে হয়নি। আমি নিশ্চিত, সে একটা ম্যান্ড্রয়েড।
- ব্লেইন ফকলনার: রজওয়েল! রজওয়েল!
- হোসে চুং: এত কিছু বলার পরও তুমি কি নার্ভাস নও? মৃত্যুর এত হুমকি পাওয়ার পরও?
- ব্লেইন: শোনো, আমি যদি এত বছর ডানজিয়ন্স ও ড্রাগনস খেলে থাকি, তাহলে সাহস সম্পর্কে কিছু না কিছু তো শিখেছি!
- হোসে চুং: হয়তো আমরা মহাবিশ্বে একা নই, তবে এই পৃথিবীতে আমাদের নিজ নিজ পথে আমরা সবাই একাই।
অ্যাভাটার [৩.২১]
[সম্পাদনা]কোয়াগমায়ার [৩.২২]
[সম্পাদনা]- স্কালি: আমি তাকে আহাব বলে ডাকতাম আর সে আমাকে স্টারবাক বলে ডাকতো। তাই আমার কুকুরের নাম রেখেছিলাম কুইকুয়েগ। মজার ব্যাপার হলো, আমি কেবল একটা জিনিস বুঝতে পারলাম।
- মাল্ডার: কুকুরের জন্য এই নামটা বেশ অদ্ভুত, তাই না?
- স্কালি: না। আসলে তুমি আহাবের মতোই। তুমি এমনভাবে নিজের ব্যক্তিগত প্রতিশোধের আগুনে পুড়ছো—জীবনের নিষ্ঠুরতা হোক বা এর রহস্যগুলো—সবকিছুকে তুমি তোমার বিশাল এক বিভ্রান্তিকর বিশ্বাসব্যবস্থার অংশ বানিয়ে ফেলছো।
- মাল্ডার: স্কালি, তুমি কি আমাকে প্রলুব্ধ করার চেষ্টা করছো?
ওয়েটউইয়ার্ড [৩.২৩]
[সম্পাদনা]- মাল্ডার: আমাকে দোষ দিও না, তুমি ধূর্ত শয়তান! তুমি নিজে সত্যি বলার সাহস পাওনি বলেই আমাকে এই জটিলতার মধ্যে টেনে এনেছো।
- এক্স: এখন কি ভালো লাগছে?
- মাল্ডার: তুমি একজন কাপুরুষ! ছায়ায় কাজ করো আর আমাকে তথ্যের টুকরো দাও যাতে আমি সবকিছু জোড়া লাগাতে পারি। তুমি আমাকে জীবন বাজি রাখতে বাধ্য করো, আমার পার্টনারের জীবন ঝুঁকিতে ফেলো, কিন্তু কখনো নিজের জীবন ঝুঁকিতে ফেলো না! [এক্স চলে যেতে শুরু করলে মাল্ডার তার বন্দুক তাক করে] তুমি এভাবে চলে যেতে পারবে না।
- এক্স: তুমি এখন নিজের জীবন ঝুঁকিতে ফেলছো… [এক্স মাল্ডারের দিকে ফিরে তাকায়] তুমি ব্যর্থ হয়েছো। এটা কি তোমার সাফল্য—আমাকে হত্যা করা? সত্যিটা হলো যে তোমার আমাকে দরকার, এজেন্ট মাল্ডার।
[মাল্ডার হাসপাতালের এক দেয়ালে সিগারেট স্মোকিং ম্যানকে ধাক্কা দিয়ে চেপে ধরে এবং বন্দুক তাক করে]
- মাল্ডার: তুমি সিগারেট খেতে চাও নাকি আমার গুলিটা খেতে চাও?
- সিগারেট স্মোকিং ম্যান: তুমি কি আমাকে অপশন দিচ্ছো?
- মাল্ডার: আমি এখনই তোমাকে গুলি করতে পারি, কিন্তু ওরা হয়তো তোমাকে বাঁচিয়ে ফেলবে।
- সিগারেট স্মোকিং ম্যান: করো, করো এজেন্ট মাল্ডার।
- মাল্ডার: অথবা হয়তো তোমার মাথায় গুলি করে দেব, যাতে তুমি সারাজীবন পঙ্গু হয়ে শুয়ে থাকো।
- সিগারেট স্মোকিং ম্যান: সে কেমন আছে?
- মাল্ডার: তাতে তোমার কী আসে যায়?
- সিগারেট স্মোকিং ম্যান: তোমার জন্মের আগে থেকেই আমি তোমার মাকে চিনতাম, ফক্স।
[সিগারেট স্মোকিং ম্যান একটি আইসোলেশন কক্ষে ঢোকে। জেরেমাইয়া স্মিথ চেয়ারে বাঁধা। সিগারেট স্মোকিং ম্যান সিগারেট জ্বালিয়ে তার সামনে বসে।]
- সিগারেট স্মোকিং ম্যান: এটা একটা দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে— [হালকা দীর্ঘশ্বাস ফেলে]—এখন যা আমাকে ঠিক করতে হবে, শেষ করে দিতে হবে। তুমি নিশ্চয়ই এর চেয়ে কম কিছু আশা করোনি।
- জেরেমাইয়া স্মিথ: আমি আমার কাজের জন্য লজ্জিত নই।
- সিগারেট স্মোকিং ম্যান: লজ্জিত? তোমার কাছে মানবীয় দুর্বলতা বা অনুশোচনার কোনো সুযোগ নেই। তোমার ব্যক্তিগত আবেগকে বৃহত্তর উদ্দেশ্যের ওপরে রাখার অনুমতি নেই।
- জেরেমাইয়া স্মিথ: আমি আর সেই বৃহত্তর উদ্দেশ্যে বিশ্বাস করি না।
- সিগারেট স্মোকিং ম্যান: তাহলে তোমার পরিণতি ন্যায়সঙ্গত।
- জেরেমাইয়া স্মিথ: ন্যায়বিচার তোমার হাতে নির্ধারিত নয়; তোমার কাছে কারণ থাকতে পারে, কিন্তু অধিকার নেই। উপায়ও নেই।
- সিগারেট স্মোকিং ম্যান: [রাগান্বিত] তুমি কি আমাকে কর্তব্য শেখাতে এসেছো? তুমি কি জানো তোমার কাজের কী মূল্য? কী প্রভাব পড়তে পারে? যারা আশায় বাঁচে তাদের আশা দেওয়ার তুমি কে?
- জেরেমাইয়া স্মিথ: তাহলে তুমি তাদের কী দাও?
- সিগারেট স্মোকিং ম্যান: আমরা তাদের সুখ দিই, আর তারা আমাদের কর্তৃত্ব দেয়।
- জেরেমাইয়া স্মিথ: কর্তৃত্ব— যা গণতন্ত্রের মোড়কে তাদের স্বাধীনতা কেড়ে নেয়।
- সিগারেট স্মোকিং ম্যান: মানুষ কখনোই মুক্ত হতে পারবে না—কারণ তারা দুর্বল, দুর্নীতিগ্রস্ত, মূল্যহীন, আর অস্থির। জনগণ কর্তৃত্বে বিশ্বাস করে। তারা অলৌকিকতা আর রহস্যের অপেক্ষায় ক্লান্ত হয়ে গেছে। বিজ্ঞানের মধ্যেই তাদের ধর্ম। তাদের জন্য এর চেয়ে বড় কোনো ব্যাখ্যা নেই। আর এই প্রকল্প সফল করতে হলে তাদের কখনোই অন্য কিছু বিশ্বাস করতে দেওয়া যাবে না।
- জেরেমাইয়া স্মিথ: তাদের জন্য এর মূল্য কতটুকু?
- সিগারেট স্মোকিং ম্যান: এ প্রশ্ন অপ্রাসঙ্গিক, ফলাফল অনিবার্য। তারিখ নির্ধারিত হয়ে গেছে।
[জেরেমাইয়া স্মিথ রূপান্তরিত হয়ে ডিপ থ্রোট হয়ে যায়। সিগারেট স্মোকিং ম্যান হতবাক হয়ে তাকিয়ে থাকে।]
- জেরেমাইয়া স্মিথ: (ডিপ থ্রোটের রূপে) তোমার নিজের স্বার্থের জন্য তাদের কী মূল্য দিতে হবে? এই প্রকল্প ধরে রাখতে তোমার হাতে কতজনকে মরতে হবে?
[সিগারেট স্মোকিং ম্যান কিছুটা হতবাক ও অস্বস্তিতে উঠে দাঁড়ায় এবং সেলের দরজায় ধাক্কা দেয়। তারপর ফিরে জেরেমাইয়ার দিকে তাকায়।]
- সিগারেট স্মোকিং ম্যান: আমি তোমার অলৌকিক ক্ষমতায় মুগ্ধ নই, তোমার ভেলকিবাজিতেও প্রভাবিত নই। তোমার বিচার করা হবে।
- জেরেমাইয়া স্মিথ: (ডিপ থ্রোটের রূপে) এবার কার মাধ্যমে আর কোন অস্ত্র দিয়ে?
[কক্ষের দরজা খুলে যায়, সিগারেট স্মোকিং ম্যান পা বাড়ায়, একটু থেমে জেরেমাইয়ার দিকে ফিরে তাকায়।]
- সিগারেট স্মোকিং ম্যান: যারা তোমাকে ধ্বংসের অস্ত্র ধারণ করে তাদের মাধ্যমে।