দ্রৌপদী মুর্মু
অবয়ব

দ্রৌপদী মুর্মু (জন্মনাম পুতি বিরাঞ্চি টুডু; জন্ম ২০ জুন ১৯৫৮) হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ এবং প্রাক্তন শিক্ষক যিনি ২০২২ সাল থেকে ভারতের ১৫তম এবং বর্তমান রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি তফসিলি উপজাতি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত প্রথম ব্যক্তি এবং প্রতিভা পাতিলের পর এই পদে আসীন দ্বিতীয় নারী। তিনি ভারতের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি এবং স্বাধীন ভারতে জন্মগ্রহণকারী প্রথম রাষ্ট্রপতি।[১][২]
উক্তি
[সম্পাদনা]- "আমার নির্বাচনই প্রমাণ করে যে ভারতের দরিদ্ররা স্বপ্ন দেখতে পারে এবং সেগুলো সত্যিও করতে পারে।"
- "আমার কাছে প্রাথমিক শিক্ষা লাভ করাটাই ছিল একটা স্বপ্ন।"
- "আমি তরুণদের বলতে চাই যে তারা যেন কেবল নিজেদের ভবিষ্যতের দিকেই মনোযোগ না দেয় বরং দেশের ভবিষ্যতের ভিত্তিও তৈরি করে। রাষ্ট্রপতি হিসেবে তাদের প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে।"
- "আমি প্রান্তিক মানুষের কল্যাণে বিশেষ নজর দেব।"
- "ভারত প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের নতুন নতুন অধ্যায় যুক্ত করছে। কোভিড মহামারীর বিরুদ্ধে ভারতের লড়াই বিশ্বজুড়ে দেশটির প্রভাব বৃদ্ধি করেছে।"
- President Droupadi Murmu's Top 5 Quotes In Historic Address, দেবনীশ অচম, ২৫ জুলাই ২০২২, সংগৃহীত: ১৫/১১/২০২৩
- "২০০১ সালের এই দিনে যারা আমাদের সংসদ রক্ষা করতে গিয়ে জীবন উৎসর্গ করেছিলেন আমি সেই বীর যোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। তাদের সাহস এবং নিঃস্বার্থ সেবা আমাদের অনুপ্রাণিত করে চলেছে। দেশ তাদের এবং তাদের পরিবারের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ।"... "আজকের এই দিনে আমি সন্ত্রাসবাদ দমনে ভারতের অটল সংকল্প পুনরায় ব্যক্ত করছি। আমাদের দেশ সন্ত্রাসবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ।"
- Droupadi Murmu, 2001 Parliament attack: PM Modi, President Murmu pay tributes to martyrs, ফিনান্সিয়াল এক্সপ্রেস; নতুন দিল্লি, ১৩ ডিসেম্বর ২০২৪।
- "আমাদের সংবিধানই আমাদের পথপ্রদর্শক দলিল।"
- "একজন শিক্ষক হিসেবে আমি উপলব্ধি করেছি যে শিক্ষা হলো সামাজিক ক্ষমতায়নের সবচেয়ে বড় হাতিয়ার।"
- Decoding the President’s speech বিবেক কাটজু, ২২ আগস্ট ২০২৩, সংগৃহীত: ১৫/১১/২০২৩
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় দ্রৌপদী মুর্মু সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।