ধানমন্ডি ৩২ ধ্বংসযজ্ঞ
অবয়ব


— মেহের আফরোজ শাওন
৫ ফেব্রুয়ারি ২০২৫ সালে, বাংলাদেশের রাজধানী ঢাকার ধানমন্ডি-৩২ এলাকায় অবস্থিত বঙ্গবন্ধু ভবন খ্যাত দেশটির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাবেক বাসভবন, ইনকিলাব মঞ্চ এবং এর ডানপন্থী সহযোগী সংগঠনগুচ্ছের কর্মী-সমর্থকরা দখল করে এবং ধ্বংস করে। ঐতিহাসিক এই ভবনটি বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল। পরবর্তীতে এটি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর হিসেবে পরিণত হয়। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের কয়েক মাস পর চলমান রাজনৈতিক অস্থিরতার সময় এই ভবনটি আক্রমণ করে গুঁড়িয়ে দেওয়া হয়।
উক্তি
[সম্পাদনা]- আজকে ৩২ এর বাড়ি যেভাবে জ্বলতে, পুড়তে, ধ্বংস হতে দেখলাম, তার আগে আমার মৃত্যু হলে অনেক ভালো হত।... আজকের এই ধ্বংস ভবিষ্যত ইতিহাসে বাঙালি জাতির জন্যে একটা কলঙ্কের হয়ে থাকবে।
- আবদুল কাদের সিদ্দিকী। ৭ আগস্ট ২০২৪-এ সাংবাদিকদের উদ্দেশ্যে।
- আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে৷
- হাসনাত আবদুল্লাহ। ৫ ফেব্রুয়ারি ২০২৫-এ এক ফেসবুক পোস্টে।
- হাতুড়ি, শাবল, গাঁইতি নিয়ে আসুন। ধানমন্ডি ৩২ নম্বরে আসুন। ইতিহাসের দায় মোচন করতে আসুন। ফ্যাসিবাদের আতুরঘর নিশ্চিহ্ন করতে আসুন। গান গাইতে গাইতে আসুন, স্লোগান দিতে দিতে আসুন, সন্তানের হাত ধরে আসুন, প্রেমিক প্রেমিকাকে সাথে নিয়ে আসুন, মুখে হাসি আর বুকে প্রতিরোধের আগুন নিয়ে আসুন। ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের ওপরে ছাত্র জনতার বিজয় নিশান উড়াতে আসুন।
- পিনাকী ভট্টাচার্য। ৫ ফেব্রুয়ারি ২০২৫-এ এক ফেসবুক পোস্টে।
- ভাইয়েরা আমার, ৩২ নম্বরে একটা ইটও যেন অবশিষ্ট না থাকে।
- ইলিয়াস হোসাইন। ৫ ফেব্রুয়ারি ২০২৫- এ এক ফেসবুক পোস্টে।
- ৩২ নম্বরে যা চলছে সেটাই খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেয়ার ফল।
- ইলিয়াস হোসাইন। ৫ ফেব্রুয়ারি ২০২৫- এ রাত ৯টায় এক ফেসবুক পোস্টে।
- ৩২ জ্বলছে, ৩২ ধ্বংস। শেখ হাসিনা নাই।
- ওসমান হাদি। ৫ ফেব্রুয়ারি ২০২৫-এ ধানমন্ডি ৩২ ধ্বংসের সময় ওসমান হাদির স্লোগান।
- উৎসব হোক!
- আসিফ মাহমুদ। ফেব্রুয়ারি ২০২৫-এ ফেসবুক পোস্টে।
- ২৪+২৪= ৪৮ ঘণ্টা ধরে ধানমন্ডির ৩২ নম্বর ভাঙা একটি বীভৎস রকমের মববাজি। এটা ভাঙার সঙ্গে সঙ্গে সেখানে হিন্দি গান বাজানো হয়েছে। তার পাশাপাশি নাচানাচি করাসহ অনেক কিছুই হয়েছে।
- রুমিন ফারহানা। ৬ জুলাই ২০২৫-এ যুমনা টেলিভিশনের রাজনীতি অনুষ্ঠানে।
- মনের ভয়ই আসল ভয়। বারবার ভাঙা, আগুন দেওয়ার পরও তোদের ভয় যায়নি। ধানমন্ডি ৩২-এর এই ভাঙা বাড়ির প্রতিটি ধূলিকণা বাংলাদেশের আকাশে মিশে আছে। একে কীভাবে অস্বীকার করবে, রাজাকার বাহিনী!
- মেহের আফরোজ শাওন। ১৭ নভেম্বর ২০২৫-এ এক ফেসবুক পোস্টে।
- যা ঘটলো তা দেখে আমার মনে হয়েছে দেশে কোনো সরকার আছে কিনা৷ ৫ আগস্টের পর যদি ঘটত, তখন কোনো সরকার ছিলো না৷ কিন্তু এখন ছয়মাস পর সরকার আছে৷ তারা কী করেছে? মানুষের মনে ক্ষোভ থাকতেই পারে৷ কিন্তু দেশে একটা সরকার থাকা অবস্থায় এই পরিস্থিতিতে তো সরকারের একটি ভূমিকা থাকতে হবে৷ তাতো আমি দেখতে পাচ্ছি না৷ এমন মনে হচ্ছে তোমরা যার যা খুশি করো আমি (সরকার) কোনো ব্যবস্থা নিবো না৷ কিন্তু মানুষের জানমালের নিরাপত্তাতো দিতে হবে৷ সরকার যদি মনে করে ওই স্থাপনাগুলো ভেঙে দিতে হবে, আইনগতভাবে তা করুক৷ কিন্তু ছাত্রদের উসকে দিয়ে এটা কেন করালো? এটা একটা টেকনিক৷ একজন ফাঁসির আসামিরও জীবনের নিরাপত্তা দেয়ার দায়িত্ব সরকারের৷ এই সরকার দিয়ে আমি কী করব?
- মাসুদ কামাল। ৬ ফেব্রুয়ারি ২০২৫-এ ডয়চে ভেলে হতে উদ্ধৃত।
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় ধানমন্ডি ৩২ ধ্বংসযজ্ঞ সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।