নচিকেতা চক্রবর্তী
অবয়ব

নচিকেতা চক্রবর্তী হলেন একজন ভারতীয় বাঙালি কণ্ঠশিল্পী ও সংগীতকার। তিনি আধুনিক বাংলা গানের জীবনমুখী ধারার এক অগ্রগণ্য শিল্পী। ১৯৯০-এর দশকের প্রথম ভাগে এই বেশ ভাল আছি অ্যালবাম প্রকাশের পর তিনি জনপ্রিয়তা অর্জন করেন। নচিকেতার গানের মধ্যে বাস্তবতা খুব সুন্দরভাবে ফুটে উঠে তাই সচেতন শ্রোতা মহলে অনেক জনপ্রিয়। নচিকেতার সকল একক অ্যালবাম ও যৌথ অ্যালবাম ও সিনেমার গান সমূহ।
উক্তি
[সম্পাদনা]- মায়ের মুখে বাংলাদেশের গল্প শুনে শুনেই তো বড় হয়েছি। আমি মনে করি, কাঁটাতার তুলে দেওয়া উচিত। কিছু মানুষ রাজনীতি করবে বলে মানুষে মানুষে বিভেদ তৈরি করে দিল। এই দেশের মানুষের সঙ্গে ওই দেশের মানুষের আবেগ, অনুভূতি, পছন্দ-অপছন্দের কোনও অমিল নেই। আমি মানচিত্রে, কাঁটাতারে বিশ্বাস করি না। আসলে পৃথিবীতে সব মানুষ একই রকম। প্লেট ভেঙে গিয়ে সবাই আলাদা হয়ে গিয়েছে।
- এবিপি লাইভকে দেওয়া একান্ত এই সাক্ষাৎকারে বলেছেন। ৪ সেপ্টেম্বর ২০২৩
- না না, নচিকেতা একা কোনো দর্শন নয়। আমরা একঝাঁক মানুষ মিলেই দর্শন। আমরা সাংস্কৃতিক যোদ্ধা। প্রায় যুদ্ধ করছি সংস্কৃতি নিয়ে। আমাদের তেমন টাকা নেই, গানটাই আছে। আর নতুন কথা যে বলে, তাকেই তো দার্শনিক বলে। তুমিও তো দার্শনিক। কলমটা হাতে তুলে নিয়েছ। আমি বলব, যারাই নতুন কিছু ভাবছে, যারা পৃথিবীতে নতুন কিছু দিচ্ছে, তারা সবাই দার্শনিক।
- "নচিকেতা তো একটা দর্শন! নাকি?" এই প্রশ্নের উত্তরে এই সাক্ষাৎকারে বলেছেন। ০২ মার্চ ২০২৩
নচিকেতা চক্রবর্তী সম্পর্কে উক্তি
[সম্পাদনা]- নচিকেতা দুই বাংলায় সমানভাবে জনপ্রিয় একজন শিল্পী। জেন–জি প্রজন্মও তার গানে নিজেদের খুঁজে পায়। জীবনমুখী গানের এই শিল্পীর জন্য সুর করা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। তবে কাজটি করতে পেরে ভীষণ ভালো লেগেছে। নির্মাতা চন্দন রয় চৌধুরী গানের কথার সঙ্গে মিল রেখে দারুণ একটি ভিডিও নির্মাণ করেছেন। আশা করছি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।
- বেলাল খান , ভালো থেকো শিরোনামে নতুন গানটির চ্যানেলে প্রকাশিত হওয়া সাক্ষাৎকার বলেন বেলাল খানের সুরে নচিকেতা, আসছে ‘ভালো থেকো প্রথম আলো, ২৬ মার্চ ২০২৬
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় নচিকেতা চক্রবর্তী সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।