নাজমা চৌধুরী
অবয়ব
নাজমা চৌধুরী (২৬ ফেব্রুয়ারি ১৯৪২ - ৮ আগস্ট ২০২১) ছিলেন একজন বাংলাদেশী শিক্ষাবিদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী ও জেন্ডার অধ্যয়ন বিভাগের প্রতিষ্ঠাতা।তিনি বিভাগটির ইমেরিটাস অধ্যাপক ছিলেন। তিনি ১৯৯৬ সালে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০০৭ সালে তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক রোকেয়া চেয়ার মনোনীত হন। ২০০৮ সালে তিনি একুশে পদক লাভ করেন।
উক্তি
[সম্পাদনা]- সব সময় আমার স্বামী বলতেন, সব সময় আমি তোমার পাশে আছি। পেছন ফিরলেই আমাকে দেখতে পাবে
- স্বামী মাইনুর রেজা চৌধুরীর কথা স্বরণের সময় নাজমা চৌধুরী [১]
- এমএ পরীক্ষার ফল বের হলো। ঠিক সেই সময় হঠাৎ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কয়েকজন শিক্ষক দেশের বাইরে চলে গেলেন। পদ শূন্য হলো। আমাকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ডেকে পাঠালেন। স্বামী ও মা-বাবা উৎসাহ দিলেন শিক্ষকতা পেশা বেছে নিতে। বাবা যে কী খুশি হয়েছিলেন। সব জায়গায় আমার গল্প করতেন। গর্ববোধ করতেন আমাকে নিয়ে।
- রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক পদে যোগ দেওয়ার সময়ের কথা স্বরণের সময় নাজমা চৌধুরী [২]
- ‘জেনিফার যখন রাজশাহী ছেড়ে চলে যান, খুব কেঁদেছিলাম। জানি না, ও কোথায় আছে। কী অদ্ভুত সম্পর্ক ছিল আমাদের।
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় নাজমা চৌধুরী সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।