নাম
অবয়ব
নাম হলো শনাক্তকরণের জন্য ব্যবহৃত একটি শব্দ ।
উক্তি
[সম্পাদনা]- সন্তানের সুন্দর নাম রাখা ও তার উত্তম তারবিয়াতের ব্যবস্থা করা বাবার উপর সন্তানের হক।
- মুসনাদে বাযযার (আলবাহরুয যাখখার), হাদীস ৮৫৪০
- লজ্জার বিষয়; যারা নাম না নিয়ে মারা গেছে।
- বিলি জো আর্মস্ট্রং , " হলিডে ", আমেরিকান ইডিয়ট (২০০৪), ক্যালিফোর্নিয়া: রেকর্ডস পুনঃপ্রকাশ করুন
- আমি আমার নাম কোনও কিছুতে চাই না।
- ওয়ারেন বাফেট , (১২ নভেম্বর, ২০১৪)" ওয়ারেন ই. বাফেট, দ্য ইকোনমিক ক্লাব অফ ওয়াশিংটন, ডিসির ২৫তম বার্ষিকী "। দ্য ইকোনমিক ক্লাব অফ ওয়াশিংটন, ডিসির, ইউটিউব । (৪৩:২৩ এর ৩৬:১২ এ উদ্ধৃতি)
- নামহীন হলো চিরন্তন বাস্তব। নামকরণ হলো সকল নির্দিষ্ট জিনিসের উৎপত্তি ।
- লাওজি , তাও তে চিং , অধ্যায় ১, স্টিফেন মিচেল (১৯৯২) দ্বারা ব্যাখ্যা করা হয়েছে।
- নামটা যেদিন ঘুচাবে, নাথ,
বাঁচব সেদিন মুক্ত হয়ে-
আপনগড়া স্বপন হতে
তোমার মধ্যে জনম লয়ে।
ঢেকে তোমার হাতের লেখা
কাটি নিজের নামের রেখা,
কতদিন আর কাটবে জীবন
এমন ভীষণ আপদ বয়ে।
সবার সজ্জা হরণ করে
আপনাকে সে সাজাতে চায়।
সকল সুরকে ছাপিয়ে দিয়ে
আপনাকে সে বাজাতে চায়।
আমার এ নাম যাক না চুকে,
তোমারি নাম নেব মুখে,
সবার সঙ্গে মিলব সেদিন
বিনা-নামের পরিচয়ে।- রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা নামটা যেদিন ঘুচাবে, নাথ থেকে উদ্ধৃত
- নাম তার ডাক্তার ময়জন।
বাতাসে মেশায় কড়া পয়জন।
গণিয়া দেখিল, বড়ো বহরের
একখানা রীতিমতো শহরের
টিঁকে আছে নাবালক নয়জন।
খুশি হয়ে ভাবে, এই গবেষণা
না জানি সবার কবে হবে শোনা,
শুনিতে বা বাকি রবে কয়জন।- রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা নাম তার ডাক্তার ময়জন থেকে উদ্ধৃত
আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা,
আমাদের এই নদীর নাম অঞ্জনা,
আমার নাম তো জানে গাঁয়ের পাঁচ জনে--
আমাদের সেই তাহার নামটি রঞ্জনা।- রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এক গাঁয়ে কবিতা থেকে উদ্ধৃত
- আদর ক’রে মেয়ের নাম
রেখেছে ক্যালিফর্নিয়া,
গরম হল বিয়ের হাট
ঐ মেয়েরই দর নিয়া।- রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আদর ক’রে মেয়ের নাম কবিতা থেকে উদ্ধৃত
- গর্ব করে নিই নে ও নাম, জান অন্তর্যামী,
আমার মুখে তোমার নাম কি সাজে।
যখন সবাই উপহাসে তখন ভাবি আমি
আমার কণ্ঠে তোমার নাম কি বাজে।
তোমা হতে অনেক দূরে থাকি
সে যেন মোর জানতে না রয় বাকি,
নামগানের এই ছদ্মবেশে দিই পরিচয় পাছে
মনে মনে মরি যে সেই লাজে।- রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গর্ব করে নিই নে ও নাম কবিতা থেকে উদ্ধৃত
- কি নামে ডেকে, বলবো তোমাকে
মন্দ করেছে আমাকে, ঐ দুটি চোখে ।- স্যমন্তক সিনহার লেখা কি নামে ডেকে বলব তোমাকে গান থেকে উদ্ধৃত
- হযরত ইবনে ওমর রা. থেকে বর্ণিত, হযরত ওমর রা.-এর এক মেয়ের নাম ছিল আছিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম পরিবর্তন করে রাখলেন জামীলা।
- সহীহ মুসলিম, হাদীস ২১৩৯
- হযরত আয়েশা রা. বলেন, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্দ ও অসুন্দর নাম পরিবর্তন করে দিতেন।
- জামে তিরমিযী, হাদীস ২৮৩৯
- সন্তানের সুন্দর নাম রাখা ও তার উত্তম তারবিয়াতের ব্যবস্থা করা বাবার উপর সন্তানের হক।
- মুসনাদে বাযযার (আলবাহরুয যাখখার), হাদীস ৮৫৪০
- আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম। তোমরা এগুলোর মাধ্যমে তাঁকে ডাক এবং যারা তাঁর নামের মাঝে বক্রতা সৃষ্টি করে তাদেরকে পরিত্যাগ কর। তাদেরকে তাদের কৃতকর্মের প্রতিদান দেয়া হবে।
- সূরা আল আ‘রাফ (৭) এর ১৮০ নং আয়াত
- আল্লা' নামের নায়ে চ'ড়ে যাব মদিনায়।
মোহাম্মদের নাম হ'বে মোর
(ও ভাই) নদী পথে পুবাল বায়।।
চার ইয়ারের নাম হ'বে মোর সেই তরণীর দাঁড়,
কলমা শাহাদাতের বাণী হাল ধরিবে তা'র।- কাজী নজরুল ইসলামের লেখা আল্লা' নামের নায়ে চ'ড়ে কবিতা থেকে উদ্ধৃত
- চীন আরব হিন্দুস্থান নিখিল ধরাধাম
জানে আমায় চেনে আমায়, মুসলিম আমার নাম।।- কাজী নজরুল ইসলামের লেখা মুসলিম আমার নাম কবিতা থেকে উদ্ধৃত
- কোন্ নামে হায় ডাকব তোমায়
নাম -না-জানা- অনামিকা।
জলে স্থলে গগন-তলে
তোমার মধুর নাম যে লিখা ।।
গ্রীষ্মে কনকচাঁপার ফুলে
তোমার নামের আভাস দুলে
ছড়িয়ে আছে বকুল মূলে
তোমার নাম হে নিকা ।- কাজী নজরুল ইসলামের লেখা অনামিকা কবিতা থেকে উদ্ধৃত
- হযরত ইবনে আব্বাস রা. বলেন, জুওয়াইরিয়া রা.-এর নাম ছিল বাররা। নবীজী তার নাম পরিবর্তন করে জুওয়াইরিয়া রাখেন (জুওয়াইরিয়া অর্থ ছোট্ট বালিকা)। কেউ যদি বলত- “বাররা এর কাছ থেকে বের হয়েছে” তাহলে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অপছন্দ করতেন।
- সহীহ মুসলিম, হাদীস ২১৪০
- তোমার নাম নতুন সূর্যোদয়ের মতোই
এক বিপ্লব, যার অন্ধকার-তাড়ানো
রুদ্র সৌন্দর্য দেখার প্রত্যাশায়
আমি দাঁড়িয়ে আছি জানালার খুব কাছে।- শামসুর রহমানের লেখা আকাশ আসবে নেমে কাব্যগ্রন্থর তোমার নাম এক বিপ্লব কবিতা থেকে উদ্ধৃত
- জগৎ জুড়িয়া এক জাতি আছে
সে জাতির নাম মানুষ জাতি;
এক পৃথিবীর স্তন্যে লালিত
একই রবি শশী মোদের সাথী।- সত্যেন্দ্রনাথ দত্তের লেখা মানুষ জাতি কবিতা থেকে উদ্ধৃত
সুকুমার রায়ের লেখা কাজের লোক কবিতা
[সম্পাদনা]- বাঃ - আমার নাম 'বাঃ',
বসে থাকি তোফা তুলে পায়ের উপর পা! - 'যদি' বলে ডাকে আমায় নামটি আমার যদি
আশায় আশায় বসে থাকি হেলনা দিয়ে গদি। - আমার নাম 'বটে' আমি সদাই আছি চটে-
কট্মটিয়ে তাকাই যখন, সবাই পালায় ছুটে। - আমার নাম 'কিন্তু' আমায় 'কিন্তু' বলে ডাকে,
সকল কাজে একটা কিছু গলদ লেগে থাকে। - আমার নাম 'তবু' তোমার কেউ কি আময়ি চেনো?
দেখতে ছোট তবু আমার সাহস আছে জেনো।
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় নাম সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।
উইকিঅভিধানে নাম শব্দটি খুঁজুন।