বিষয়বস্তুতে চলুন

নাসীরুদ্দীন পাটওয়ারী

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে

মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও আন্দোলনকর্মী। তিনি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক।

নাসীরুদ্দীন পাটওয়ারী

উক্তি

[সম্পাদনা]
  • আমরা ৩০০ আসনে প্রার্থী দেব। আমরা বলেছিলাম ৩০০ আসনে জয়ের জন্য আমরা চেষ্টা চালাব। কিন্তু বাস্তবতা বিবেচনায় আমরা বলেছিলাম যে আমাদের ১৫০টি আসনে জয়ী হওয়ার সিচুয়েশন আছে। কিন্তু আমরা ৩০০ আসনে জয়ের জন্যই লড়ব।
    • ৬ অক্টোবর ২০২৫, নির্বাচন কমিশনে সাংবাদিকদের সাথে আলাপকালে, যেমনটি দৈনিক ইত্তেফাকে উদ্ধৃত হয়েছে।
  • বর্তমান রাজনৈতিক দলগুলো এবং এস্টাবলিশমেন্টের অংশের কারণে আমাদের খুনের দায়ে অভিযুক্ত আওয়ামী লীগের চুপ্পু এখনো আমাদের ট্যাক্সের টাকায় বঙ্গভবনে ঘুমাচ্ছে। আমরা চুপ্পুকে দিয়ে বাংলাদেশে আর কোনো আদেশের ক্ষেত্রে সাইন চাই না। এই আদেশে অবশ্যই অবশ্যই ইউনূসের সাইন আমরা চাই।
    • ২৪ অক্টোবর ২০২৫, ঢাকার শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে একটি অনুষ্ঠানে, যেমনটি ঢাকা পোস্টে উদ্ধৃত হয়েছে।
  • বাংলাদেশে যদি ক্রিমিনাল র‍্যাঙ্কিং করা হয়, বাংলাদেশের সবচেয়ে বড় অন্যতম গডফাদার এবং ক্রিমিনাল নাম্বার ওয়ান হলো মির্জা আব্বাস। আজকে আমি বেঁচে আছি বলে গেলাম, মরার পরে আপনারা প্রমাণ পাবেন বাংলাদেশের এক নাম্বার ক্রিমিনাল মির্জা আব্বাস।
    • ২৮ জানুয়ারি ২০২৬, গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময়, যেমনটা দৈনিক ইত্তেফাকে উদ্ধৃত হয়েছে।
  • এখানে একজন সমাজের সম্মানিত ব্যক্তি রয়েছেন, তাকে সমাজের সবাই শ্রদ্ধা করেন। উনি সকাল বেলা উঠে আল্লাহ্‌র নাম নিয়েই চাঁদাবাজি শুরু করেন, সন্ত্রাসী শুরু করেন, দুর্নীতি শুরু করেন। রাত পর্যন্ত তাদের চাঁদাবাজি কর্মকাণ্ড চলে। দোকানদারভাইদের বলব, সকাল বেলা উঠেই আপনারা কমিটি গঠন করবেন। যখনই চাঁদা চাইতে এসব লোকরা, তাদের আপনারা ঠেকিয়ে দেবেন।
  • অভিনন্দন! ইঞ্জিনিয়ার তারেক রহমান। জাতীয় ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ১৩তম ব্যাচে সাফল্যের জন্য শুভেচ্ছা।
    • ১৩ ফেব্রুয়ারি ২০২৫, জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের প্রতিক্রিয়ায়, ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেন।

বহিঃসংযোগ

[সম্পাদনা]