বিষয়বস্তুতে চলুন

পল নার্স

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে

স্যার পল ম্যাক্সিম নার্স, এফআরএস (জন্ম ২৫ জানুয়ারি ১৯৪৯) একজন ব্রিটিশ জৈব রসায়নবিদ। তিনি লিল্যান্ড এইচ. হার্টওয়েল এবং আর. টিমোথি হান্ট-এর সঙ্গে যৌথভাবে ২০০১ সালের চিকিৎসা ও শারীরবৃত্ত বিষয়ে নোবেল পুরস্কার লাভ করেন, কোষচক্র নিয়ন্ত্রণে সাইক্লিন এবং সাইক্লিন নির্ভর কাইনেস-এর ভূমিকা আবিষ্কারের জন্য।

উক্তি

[সম্পাদনা]
  • বিজ্ঞানীরা কীভাবে তাদের কাজ করেন: এটি একটি প্রক্রিয়া—প্রশ্ন করা, পর্যবেক্ষণকে গুরুত্ব দেওয়া, পরীক্ষা-নিরীক্ষাকে সম্মান করা, প্রাথমিক ব্যাখ্যা দাঁড় করিয়ে সেটিকে যাচাই করা... কখনো কখনো আমাদের স্কুলে বিজ্ঞানের পাঠদানে সমস্যা থাকে, কারণ আমরা এটিকে এমনভাবে শেখাই যেন সবকিছু পাথরে খোদাই করা সত্য।
    • সাক্ষাৎকারে: Charlie Rose Science Series: The Imperative of Science - পল নার্স, রকফেলার বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট; হ্যারল্ড ভারমাস, মেমোরিয়াল স্লোন-কেটারিং ক্যান্সার সেন্টারের প্রেসিডেন্ট; শার্লি অ্যান জ্যাকসন, রেনসেলার পলিটেকনিক ইনস্টিটিউটের প্রেসিডেন্ট; ব্রুস আলবার্টস, *সায়েন্স* পত্রিকার প্রধান সম্পাদক এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের Lisa Randall

"লাইফ, লজিক অ্যান্ড ইনফরমেশন" (১ জুলাই, ২০০৮)

[সম্পাদনা]
নেচার
  • আমাদের এখন আরও বেশি মনোযোগ দিতে হবে—জীবন্ত ব্যবস্থাগুলো কীভাবে তথ্য পরিচালনা করে এবং সেই প্রক্রিয়ায় কীভাবে উচ্চস্তরের জৈব প্রক্রিয়া তৈরি হয়... molecular biology-র সূচনালগ্নে যেমন গুরুত্ব দেওয়া হয়েছিল, তেমনভাবেই তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ, সঞ্চয় ও ব্যবহারের বিষয়গুলো নিয়ে গভীর অনুসন্ধান করা জরুরি।
  • ডিএনএ এক ধরনের ডিজিটাল তথ্য সংরক্ষণের মাধ্যম হিসেবে কাজ করতে পারে, যেটি অত্যন্ত নিখুঁতভাবে অনুলিপি করা যায়। একইভাবে, ল্যাক অপেরন ব্যবস্থাও বর্ণনা করা যায়—ডিএনএ, প্রোটিন এবং metabolite-এর পারস্পরিক অনাক্রম্য ক্রিয়ার ভাষায়। তবে এই ক্রিয়াগুলোর মানে বোঝা যায় কেবল তখনই, যখন আমরা সেগুলোকে নেতিবাচক feedback লুপ হিসেবে অনুবাদ করি...
  • আমাদের প্রয়োজন, জীবন্ত দেহে যে সকল অণু-পরমাণু পর্যায়ের ক্রিয়া এবং জৈব রসায়নিক পরিবর্তন ঘটে, সেগুলোর বর্ণনা করা—এবং তারপর সেই বর্ণনাগুলোকে রূপান্তর করা এমন লজিক সার্কিট-এ, যেগুলো দেখায় তথ্য কীভাবে পরিচালিত হয়। এই বিশ্লেষণ যেন শুধুমাত্র ঞ্জিন থেকে প্রোটিন-এ তথ্য প্রবাহে সীমাবদ্ধ না থাকে, বরং কোষ ও জীবের সব কার্যপ্রণালিতে—রাসায়নিক বিক্রিয়া থেকে শুরু করে শারীরিক কার্যক্রম, যেমন বিদ্যুৎ-সঙ্কেত ও যান্ত্রিক প্রক্রিয়া—সবখানেই প্রয়োগযোগ্য হয়।

নিউজনাইট, ৩০ মার্চ ২০১১

[সম্পাদনা]
  • স্যার আইজ্যাক নিউটনের সময় থেকে বিজ্ঞানীরা একই ধরণের পদ্ধতিতে কাজ করে আসছেন:
তারা পরীক্ষণ ও পর্যবেক্ষণকে গুরুত্ব দেন,
তথ্য বেছে নেওয়ার প্রবণতা থাকে না,
নিজেদের কাজের প্রতি সন্দেহবাদী দৃষ্টিভঙ্গি রাখেন।
এরপর বিজ্ঞানীরা মিলে একটি ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করেন—কোনটা বিশ্বাসযোগ্য
এবং সেই বিশ্বাসযোগ্য জ্ঞান থেকেই উদ্ভাবনের পথ তৈরি হয়

নার্স সম্পর্কে উক্তি

[সম্পাদনা]
  • জীবনের কেন্দ্রে তথ্য রয়েছে—এই ধারণা শুধু আমার নয়। আমি এই চিন্তায় একা নই। রয়্যাল সোসাইটির প্রাক্তন প্রেসিডেন্ট স্যার পল নার্স, *নেচার*-এ প্রকাশিত তাঁর দূরদর্শী প্রবন্ধ “লাইফ, লজিক অ্যান্ড ইনফরমেশন”-এ জীবনকে তথ্য এবং নেটওয়ার্ক ভিত্তিক ধারণায় দেখার গুরুত্ব ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, অণু-পরমাণু পর্যায়ের জটিলতায় খুব বেশি বিচলিত না হয়ে, জীবনকে তথ্য-ভিত্তিক লজিক্যাল মডিউল হিসেবে দেখা উচিত, যেখানে তথ্য প্রবাহিত হয় এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা কাজ করে—এ যেন এক প্রকার প্রকৌশল ভিত্তিক পদ্ধতি।
    • Paul Davies, "The Demon in the Machine by Paul Davies" (৭ সেপ্টেম্বর, ২০১৯) ৬ষ্ঠ আন্তর্জাতিক FQXi সম্মেলন, "Mind Matters: Intelligence and Agency in the Physical World" ৭:৪২ মিনিট।

বহিঃসংযোগ

[সম্পাদনা]