বিষয়বস্তুতে চলুন

পিনারাই বিজয়ন

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে
পিনারাই বিজয়ন (২০১১)

পিনারাই বিজয়ন (জন্ম ২৪ মে ১৯৪৫, পিনারাই) হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি কেরলের বর্তমান মুখ্যমন্ত্রী হিসেবে ২৫ মে ২০১৬ থেকে দায়িত্ব পালন করছেন।

উক্তি

[সম্পাদনা]
  • @ডিডিন্যাশনাল কর্তৃক 'কেরালা স্টোরি' চলচ্চিত্রটি প্রচারের সিদ্ধান্ত অত্যন্ত নিন্দনীয় যা মেরুকরণকে উসকে দেয়। জাতীয় সংবাদ সম্প্রচারকারী সংস্থার বিজেপি ও আরএসএস জোটের প্রোপাগান্ডা মেশিনে পরিণত হওয়া উচিত নয় এবং সাধারণ নির্বাচনের আগে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াতে চায় এমন একটি চলচ্চিত্র প্রদর্শনী থেকে সরে আসা উচিত। ঘৃণা ছড়ানোর এমন জঘন্য প্রচেষ্টার বিরুদ্ধে কেরল অবিচল থাকবে।
  • যদিও সিপিআই (এম)-এর ইশতেহারে বিভাজনমূলক সিএএ বাতিল করার ইচ্ছার কথা স্পষ্ট বলা হয়েছে তবে কংগ্রেসের ইশতেহার এই বিষয়ে রহস্যজনক নীরবতা পালন করছে। এই সব ঘটনা সত্ত্বেও কংগ্রেস এই আইন নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করে না। এই অবস্থান নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতি কংগ্রেস দলের মনোভাব নিয়ে প্রশ্ন তোলে। কংগ্রেসের অবস্থান সব সময় সংঘ পরিবারের অবস্থানের সাথে মিলে যায়।
  • মানুষ গত পাঁচ বছরের অভিজ্ঞতা থেকে বুঝেছে যে কংগ্রেস দলকে ভোট দেওয়ার কোনো মানে নেই। বামপন্থী দলগুলো মানুষের কাছে ভোট চায় বিজেপিকে উপড়ে ফেলতে যারা দেশে বিপজ্জনক নীতি বাস্তবায়ন করছে। আমরা গুটিকয়েক ভোটের জন্য আমাদের রাজনীতি পরিবর্তন করি না... আমরা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি বিজেপিকে ক্ষমতা থেকে নামানোর জন্য এবং সেই কারণেই আমরা জাতীয় স্তরে বিজেপি বিরোধী ফ্রন্টে সক্রিয়ভাবে যোগ দিয়েছি। আমরা একটি বিষয় পরিষ্কার করে দিতে চাই। বিজেপি কেবল ২০টি আসনেই পরাজিত হবে না বরং তারা এবার কোনো নির্বাচনী এলাকায় দ্বিতীয় অবস্থান পেতেও ব্যর্থ হবে।

বিজয়ন সম্পর্কে উক্তি

[সম্পাদনা]
  • কেরলের মুখ্যমন্ত্রী শ্রী পিনারাই বিজয়ন জিকে তার জন্মদিনে শুভেচ্ছা জানাই। তিনি সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু লাভ করুন।
    • নরেন্দ্র মোদি, টুইটারে, [৩] এ উদ্ধৃত।
  • মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের দপ্তর দুর্নীতি কেন্দ্র, স্বজনপ্রীতি, অপব্যয় এবং লুটের জায়গায় পরিণত হয়েছে। গত চার বছর ধরে দুর্নীতিই ছিল তাদের প্রধান এজেন্ডা। যদিও তারা সর্বদা বিরোধী দল এবং দুর্নীতির বিরুদ্ধে তাদের লড়াইকে নিছক অভিযোগ হিসেবে উপহাস করত তবে তাদের শেষ পর্যন্ত পিছিয়ে আসতে হয়েছে।
    • বিরোধী দলনেতা রমেশ চেন্নিথালা, [৪] এ উদ্ধৃত।
  • অতীতে আমার তোলা প্রতিটি ইস্যু পিনারাই বিজয়নকে তার সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য করেছে। পিনারাই বিজয়ন সবচেয়ে দুর্নীতিগ্রস্ত কমিউনিস্ট মুখ্যমন্ত্রী হিসেবে স্মরিত হবেন। সবাই জানে যে তিনি প্রথমে একটি পরামর্শক সংস্থায় প্রবেশ করে এবং পরে সেটিকে চুক্তিতে রূপান্তর করায় পারদর্শী (এসএনসি লাভালিন মামলা, যা ১৯৯৭ সালে বিদ্যুৎ মন্ত্রী থাকাকালীন তার দ্বারা স্বাক্ষরিত হয়েছিল)।
    • রমেশ চেন্নিথালা, [৫] এ উদ্ধৃত।
  • সাবেক বিজেপি মুখপাত্র সন্দীপ জি ভারিয়ার মুখ্যমন্ত্রীর কাছে ব্যাখ্যা চেয়েছেন যিনি স্বরাষ্ট্র দপ্তরেরও দায়িত্বে রয়েছেন। ছবির সাথে তার ফেসবুক পোস্টে সন্দীপ বলেছেন: “খুনের আসামি মোহাম্মদ হাশিম কি বিয়েতে যোগ দিয়েছিল? মুখ্যমন্ত্রীর জবাব দেওয়া উচিত। প্যারোলে থাকা একজন খুনের আসামি কি বিয়েতে অংশ নিয়েছিল?” যখন এই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় বিতর্কের সৃষ্টি করে তখন হাশিম সাংবাদিকদের বলেন যে তিনি প্যারোলের শর্ত লঙ্ঘন না করেই বিয়েতে যোগ দিয়েছিলেন।
    • সন্দীপ জি ভারিয়ার, [৬] এ উদ্ধৃত। আরও দেখুন [৭] [৮] [৯]
  • আরএসএস কার্যকর্তা শ্রী সুরেশ বাবুর হত্যাকারী এবং সুপ্রিম কোর্ট কর্তৃক দোষী সাব্যস্ত মোহাম্মদ হাশিম মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে পিনারাই বিজয়নের মেয়ের বিয়েতে যোগ দিয়েছিলেন। তিনি ৫০ জন বিশেষ আমন্ত্রিতদের মধ্যে একজন ছিলেন।

বহিঃসংযোগ

[সম্পাদনা]