বিষয়বস্তুতে চলুন

পিয়ার্স অ্যান্থনি

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে
আমি তাদের ওপর সব ধরণের অনিষ্ট নাজিল করে প্রতিশোধ নিয়েছিলাম। কিন্তু কয়েক শতাব্দী ধরে তাদের বারবার একই পথে ফিরে যাওয়া দেখে আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম যে, রাগ এবং শাস্তি কোনো মক্কেল বা অনুসারী ধরে রাখার সেরা উপায় নয়। কেবল আদিমতম মরণশীলরাই এই ধরণের বিষয়ে প্রভাবিত হয়।

পিয়ার্স অ্যান্থনি ডিলিংহাম জ্যাকব (জন্ম ৬ আগস্ট ১৯৩৪, অক্সফোর্ড) একজন ইংরেজ আমেরিকান ফ্যান্টাসি এবং কল্পবিজ্ঞান লেখক

উক্তি

[সম্পাদনা]
আমি আমার নিজের অঙ্গরাজ্য ফ্লোরিডাকে জ্যান্থের রূপান্তর করেছি।
  • আমি দেখলাম যে আমি ফ্যান্টাসিকে মোটেও গুরুত্বের সাথে নিতে পারছি না, তাই এটি হাস্যরসে পরিণত হলো এবং সেখান থেকেই এগিয়ে চলল। আমি আমার নিজের অঙ্গরাজ্য ফ্লোরিডাকে জ্যান্থের দেশে রূপান্তর করেছি।
    • বার্নার্ড অ্যালজার ড্রু রচিত ১০০ মোস্ট পপুলার জেনার ফিকশন অথরস (২০০৫) থেকে উদ্ধৃত, পৃষ্ঠা ১১

ফর লাভ অফ ইভিল (১৯৮৮)

[সম্পাদনা]
  • আমি তাদের ওপর সব ধরণের অনিষ্ট নাজিল করে প্রতিশোধ নিয়েছিলাম। তবে কয়েক শতাব্দী ধরে তাদের বারবার একই পথে ফিরে যাওয়া দেখে আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম যে, রাগ এবং শাস্তি কোনো অনুসারী ধরে রাখার সেরা উপায় নয়। কেবল আদিমতম মরণশীলরাই এই ধরণের বিষয়ে প্রভাবিত হয়।
    • সোনার বাছুরকে উপাসনা করার পর মানুষের সম্পর্কে শয়তানের সাথে ঈশ্বরের কথোপকথন।

ঘোস্ট (১৯৮৬)

[সম্পাদনা]
  • আমি হঠাৎ বুঝতে পারলাম যে আমি এক অসম্ভব পরিস্থিতিতে পড়েছি এবং সেখান থেকে বের হওয়ার আসলে কোনো পথ নেই। কোনো গ্রহণযোগ্য পথ নেই। আমি আর চালিয়ে যেতে পারছিলাম না, তাই আমি থেমে গেলাম।
    • অ্যালিসের আত্মহত্যার বিষয়ে উক্তি।

বহিঃসংযোগ

[সম্পাদনা]