বিষয়বস্তুতে চলুন

পূর্ণিমা (অভিনেত্রী)

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে

দিলারা হানিফ রিতা (জন্ম: ১১ জুলাই ১৯৮১) একজন বাংলাদেশী অভিনেত্রী, তিনি চলচ্চিত্র জগতে পূর্ণিমা নামে অধিক পরিচিত । জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার (১৯৯৮) চলচ্চিত্রের মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয়। কাজী হায়াৎ পরিচালিত ওরা আমাকে ভাল হতে দিল না (২০১০) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে তিনি তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

উক্তি

[সম্পাদনা]
  • যাদের আপন ভেবে দরজা খুলে দিই, তারা আসলে বিষধর সাপ। প্রয়োজনে বন্ধুর মুখোশ পরে পাশে ঘোরে, আর সুযোগ পেলেই বিষ ঢেলে দেয় আমাদের স্বপ্নে, আমাদের জীবনে।’
    • ব্যক্তিগত ফেসবুক বলেছেন। ১৯ অক্টোবর ২০২৫
  • মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ।’
    • ব্যক্তিগত ফেসবুক বলেছেন। ১৯ অক্টোবর ২০২৫
  • যখন মানুষ জীবনের সাফল্যের শিখরে পৌঁছায়, তখন কিছু মানুষ মৌমাছির মতো চারপাশে গুনগুন করে ঘুরতে থাকে। প্রশংসার ফুলঝুরি ঝরিয়ে তারা সান্নিধ্যের ভান করে। কিন্তু সময় খারাপ হলে, ঠিক মৌমাছির মতোই উড়ে যায় অন্য ফুলের দিকে।’
    • ব্যক্তিগত ফেসবুক বলেছেন। ১৯ অক্টোবর ২০২৫
  • আমার চেয়ে আরও অনেক সুন্দরী আছেন, পরীর মতো দেখতে আরও অনেকেই আছেন। তাই আমি একমাত্র সুন্দরী না, এটা আমি বিলিভ করি এবং সবাই তাই বিলিভ করে।
    • সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে বলেছেন,১৯ এপ্রিল ২০২৬

বহিঃসংযোগ

[সম্পাদনা]