পেদ্রো সানচেজ
অবয়ব

২০২৪-এ পেদ্রো সানচেজ
পেদ্রো সানচেজ পেরেজ-কাসতেহোন (জন্ম ২৯ ফেব্রুয়ারি ১৯৭২) একজন স্প্যানিশ রাজনীতিবিদ ও অর্থনীতিবিদ, যিনি ২০১৮ সাল থেকে স্পেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
উক্তি
[সম্পাদনা]- তিন বছর আগে যখন ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হয়েছিল এবং [রাশিয়াকে] আন্তর্জাতিক প্রতিযোগিতাসমূহ থেকে সরে আসতে হয়েছিল এবং তারা ইউরোভিশনেও অংশ নিতে পারেনি, তখন কেউ প্রতিবাদ করেনি, যেমনটা আমরা এইমাত্র দেখলাম। সুতরাং ইসরাইলের ক্ষেত্রেও তা করা উচিত নয়, কারণ সংস্কৃতিতে আদর্শিক দ্বিচারিতা আমরা মেনে নিতে পারি না।
- ইউরোভিশন সংগীত প্রতিযোগিতায় ইসরায়েলকে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে উদ্ধৃত: "Spanish PM calls for Israel ban at Eurovision"
- নিজের দেশ ও সমাজকে রক্ষা করা এক জিনিস, আর হাসপাতালে বোমা ফেলা এবং নিরীহ ছেলেমেয়েদের ক্ষুধায় মেরে ফেলা সম্পূর্ণ ভিন্ন জিনিস।
- আপনারা জানেন, স্পেনের কাছে পারমাণবিক বোমা, বিমানবাহী রণতরী কিংবা বিশাল তেলের ভান্ডার নেই। আমরা একা ইসরায়েলি আগ্রাসন থামাতে পারব না। কিন্তু তার মানে এই নয়, যে আমরা চেষ্টা করা বন্ধ করে দেব। কারণ এমন কিছু কারণ আছে যার জন্য লড়াই করা উচিত, যদিও সেগুলোতে জয়লাভ করাটা পুরোপুরি আমাদের হাতে নয়।
- স্পেন মাদুরো সরকারকে কখনো স্বীকৃতি দেয়নি, কারণ সরকারটি নিয়ম ভঙ্গ করেছিল, এবং তার নির্বাচন ছিল অবৈধ। আর ঠিক সেই কারণেই, স্পেন এমন একটি সামরিক পদক্ষেপের বৈধতা স্বীকার করতে পারে না যা সুস্পষ্টভাবে বেআইনি, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, এবং অন্য একটি দেশের সরকার পরিবর্তন করে তার প্রাকৃতিক সম্পদ দখল করা যার একমাত্র উদ্দেশ্য বলে মনে হয়।
- প্রশ্নটা এটা নয় যে আমরা আয়াতুল্লাহদের পক্ষে কি না — কেউই তাদের পক্ষে নয়। প্রশ্নটা হলো, আমরা শান্তি ও আন্তর্জাতিক বৈধতার পক্ষে কি না।
- আর এটা একেবারেই অগ্রহণযোগ্য যে, যেসব নেতা সেই উদ্দেশ্য পূরণে সক্ষম নয়, তারা নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য যুদ্ধের ধোঁয়াশা ব্যবহার করবে এবং একই সাথে কতিপয় কিছু লোকের পকেট ভরবে — বরাবরের মতো সেই একই লোকগুলোর।
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় পেদ্রো সানচেজ সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।
উইকিমিডিয়া কমন্সে পেদ্রো সানচেজ সংক্রান্ত মিডিয়া রয়েছে।