বিষয়বস্তুতে চলুন

ফখরুদ্দীন আল-রাযী

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে

ফখরুদ্দীন আল-রাযী বা ফখরুদ্দীন রাযি (২৬ জানুয়ারি ১১৫০ — ২৯ মার্চ ১২১০) ছিলেন একজন পারস্য ধর্মতত্ত্ববিদ ও দার্শনিক।

উক্তি

[সম্পাদনা]
  • আমার হৃদয় কখনো বিজ্ঞান থেকে বঞ্চিত ছিল না,
    এমন রহস্য খুব কমই আছে যা আমি বুঝতে পারিনি।
    ৭২ বছর ধরে দিনরাত ভাবার পর আমি বুঝতে পারলাম যে জানার মতো আসলে কিছুই নেই।[]
  • এটি প্রমাণ দ্বারা প্রতিষ্ঠিত যে, এই জগতের ঊর্ধ্বে এক অসীম শূন্যতা (খালা' লা নিহায়াতা লাহা) বিদ্যমান এবং এটিও প্রমাণ দ্বারা প্রতিষ্ঠিত যে, সৃষ্টিকর্তা সকল পার্থিব সত্তার (আল-মুমকিনাত) উপর ক্ষমতাবান। অতএব সৃষ্টিকর্তার এই ক্ষমতা (কাদির) আছে যে, তিনি এই জগতের ঊর্ধ্বে হাজার হাজার জগৎ (আলফা আলফি 'আওয়ালিম) সৃষ্টি করতে পারেন, যার প্রত্যেকটি জগৎ এই জগতের চেয়ে বৃহত্তর ও অধিক বিশাল হবে এবং সেই সাথে এই জগতে যা কিছু আছে—যেমন আরশ (আল-আরশ), সিংহাসন (আল-কুরসিয়্য), আসমান (আল-সামাওয়াত), জমিন (আল-আরদ), সূর্য (আল-শামস) এবং চন্দ্র (আল-কামার), তার অনুরূপ হবে। জগৎ যে এক তা প্রতিষ্ঠা করার জন্য দার্শনিকদের (দালাইল আল-ফালাসিফাহ) যুক্তিগুলো দুর্বল ও ঠুনকো, যা অসার ভিত্তির উপর প্রতিষ্ঠিত।
    • ফখরুদ্দীন আল-রাযী রচিত ফিজিক্স অ্যান্ড দ্য নেচার অব দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড: আ প্রিলিমিনারি সার্ভে।

বহিঃসংযোগ

[সম্পাদনা]