বিষয়বস্তুতে চলুন

ফরিদা পারভীন

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে
আমি নিজেকে শিল্পী মনে করি না। শিল্পীর সংজ্ঞা অনেক বিস্তৃত। আমি নিজেকে কেবল একজন গায়িকা হিসেবে পরিচয় দিতে পারি।

ফরিদা পারভীন (৩১ ডিসেম্বর ১৯৫৪ – ১৩ সেপ্টেম্বর ২০২৫) ছিলেন বাংলাদেশের একজন বিশিষ্ট লালন সংগীতশিল্পী। তিনি লালনগীতি গাওয়ার জন্য বিশেষভাবে পরিচিত। তার কণ্ঠে সুরের প্রাঞ্জলতা, আবেগপ্রবণতা এবং সাধনার অভিব্যক্তি একত্রিত হয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলাদেশ ও আন্তর্জাতিক পর্যায়ে লালনের গান জনপ্রিয় করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তারই স্বীকৃতি স্বরূপ একুশে পদক, বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন।

লালন ফকিরকে নিয়ে উক্তি

[সম্পাদনা]
  • অনুভব করি, লালন তার সৃষ্টির মধ্য দিয়ে অনবদ্য এক স্রষ্টা হয়ে উঠেছেন। এটা বোঝার পর লালনের গান ছাড়া অন্য কিছু ভাবতেই পারি না।
    • সংগীত জীবনের ৫০ পূর্তিতে দৈনিক সমকাল পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে
  • লালনগীতি গাইতে হলে আত্মনিবেদন করতে হয়।
    • সংগীত জীবনের ৫০ পূর্তিতে দৈনিক সমকাল পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে
  • "বাউলদের অনেকেই লালনের এক গানের ভেতরে অন্য গানের কথা জুড়ে দেন। তাঁরা বুঝতে পারেন না, এতে লালনের গানের অর্থটাই বদলে যাচ্ছে। এভাবে যুগে যুগে নানাভাবে লালনের গানের 'যথেচ্ছাচার' হচ্ছে।"
    • ২০১৬ সালে 'লালন রিসার্চ ফাউন্ডেশন' লালন উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে []
  • 'এত দিন পেরিয়ে গেল অথচ নগরজীবনে লালন সাঁইজির গান সেভাবে গ্রহণযোগ্যতা পাচ্ছে না।'
    • ২০১৬ সালে 'লালন রিসার্চ ফাউন্ডেশন' আয়োজিত লালন উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে[]
  • অনেক লোকসংগীত লালন সাঁইজির নামে চালিয়ে দেওয়া হয়।
    • ২০২২ সালে 'বাংলাদেশ বাউল ও লোকশিল্পী' সংস্থা আয়োজিত 'বিশ্ব সংস্কৃতিতে বাংলাদেশের বাউল ও লোকদর্শন' শীর্ষক আন্তর্জাতিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে []
  • 'দুদ্দু শাহ, পান্থ শাহদের আমলে অনেক মরমি কবি ছিলেন, যাঁরা লালনের গান নিজেদের বলে চালিয়ে দিয়েছেন। আমাদের বের করতে হবে, কোনটি লালনের গান। এ ক্ষেত্রে উপেন্দ্র ভট্টাচার্যের বাংলার বাউল ও মনির উদ্দিন শাহর লালনগীতির সংকলনকে রেফারেন্স হিসেবে নেওয়া যেতে পারে।'
    • ২০২২ সালে 'বাংলাদেশ বাউল ও লোকশিল্পী' সংস্থা আয়োজিত 'বিশ্ব সংস্কৃতিতে বাংলাদেশের বাউল ও লোকদর্শন' শীর্ষক আন্তর্জাতিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে []
  • 'লালনকে অনুধাবনে সময় দিতে হবে। এ কারণে আমি প্রতি বছর উৎসব না করার পরামর্শ দিয়েছিলাম।
  • 'অনেক গুরু বাবা, গুরু মা আছেন, কিন্তু শুদ্ধ বাণী ও সুরে লালনের গান প্রচার হচ্ছে না। তাই সঠিক গুরু ধরে লালনের গান শিখতে হবে।'
    • নিউইয়র্কে লালন উৎসব সম্পর্কে []
  • 'লালনের গান এখন ইউনেসকোস্বীকৃত বিশ্ব ঐতিহ্য।'
    • নিউইয়র্কে লালন উৎসব সম্পর্কে []
  • নানা ধরনের গান করলেও শিল্পীজীবনে পরিচিতি, জনপ্রিয়তা, অগণিত মানুষের ভালোবাসা মূলত লালন সাঁইয়ের গান গেয়ে। যখন থেকে লালনের গান গাওয়া শুরু হয়েছিল, তারপর আর তা থেমে থাকেনি।
    • সংগীত জীবনের ৫০ পূর্তিতে দৈনিক সমকাল পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে
  • ধীরে ধীরে বুঝতে শিখি, কী আছে লালনের গানে। তার গানে মিশে থাকা আধ্যাত্মিক কথা ও দর্শন আমাকে ভাবিয়ে তোলে।
    • সংগীত জীবনের ৫০ পূর্তিতে দৈনিক সমকাল পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে
  • শুরুতে লালনের গান গাইতে চাইনি। আমার এই অনীহা দেখে বাবা আমাকে অনেক বুঝিয়ে গান শেখার জন্য রাজি করান। বলেন, ভালো না লাগলে গাইবি না।
    • সংগীত জীবনের ৫০ পূর্তিতে দৈনিক সমকাল পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে
  • কুষ্টিয়ায় স্থানীয় এক হোমিও ডাক্তার আমার গানের বেশ মুগ্ধ শ্রোতা ছিলেন। কিন্তু কেন জানি, তিনি আমার কণ্ঠে লালনগীতি শুনতে চাইতেন। তার মনে হতো, লালনের গান আমার কণ্ঠে বেশি ভালো লাগবে। তাই হঠাৎ করেই আমাকে একদিন লালন ফকিরের গান শেখার পরামর্শ দেন।
    • সংগীত জীবনের ৫০ পূর্তিতে দৈনিক সমকাল পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে
  • লালন দর্শনের মূল কথা- মানুষকে মানুষ হয়ে চলার দর্শন। মানুষকে মানুষ হয়ে চলার অর্থ মনুষ্যত্বগুণে গুণী হওয়া। এ জন্য তিনি সর্বদা সত্য বলা এবং সুপথে চলার পরামর্শ দিয়েছেন। এটাই আমি মনেপ্রাণে ধারণ করি।
    • সংগীত জীবনের ৫০ পূর্তিতে দৈনিক সমকাল পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে
  • অনেকে এখন না বুঝেই লালনের গান করছে। এতে ফিউশনের নামে তারা কনফিউশন করছে। টিভি চ্যানেলগুলো তাদের গান হরহামেশাই প্রচার করছে। এ বিষয়ে চ্যালেনওয়ালাদের আরও যত্নবান হওয়া উচিত বলে আমি মনে করি।
    • সংগীত জীবনের ৫০ পূর্তিতে দৈনিক সমকাল পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে
  • লালনসংগীত বাউল শ্রেণির লোকসংগীত। কাজেই লোকগীতির আঞ্চলিক ধর্ম সম্পর্কে সজাগ থেকেই লালনসংগীত পরিবেশন করতে হবে।
    • সংগীত জীবনের ৫০ পূর্তিতে দৈনিক সমকাল পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে
  • লালনের গানে রয়েছে আধ্যাত্মিকতা। লালনসংগীত পরিবেশনের ক্ষেত্রে সতর্ক হতে হবে।
    • সংগীত জীবনের ৫০ পূর্তিতে দৈনিক সমকাল পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে
  • লালনের সব সৃষ্টির মধ্যেই কুষ্টিয়া জেলার আঞ্চলিক ভাষার বিশেষ প্রভাব লক্ষ্য করা যায়। তাই যিনি লালনসংগীত পরিবেশন করবেন তাকে উচ্চারণের বিষয়ে জোর দিতে হবে।
    • সংগীত জীবনের ৫০ পূর্তিতে দৈনিক সমকাল পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে

অন্যান্য উক্তি

[সম্পাদনা]
  • আমি নিজেকে শিল্পী মনে করি না। শিল্পীর সংজ্ঞা অনেক বিস্তৃত। আমি নিজেকে কেবল একজন গায়িকা হিসেবে পরিচয় দিতে পারি।
  • লোকগানের বাণী ও সুর বিকৃত করার অধিকার কারও নেই। এটি অত্যন্ত নিন্দনীয়।
    • সাংস্কৃতিক সংগঠন লোকাঙ্গনের এক যুগ পূর্তি অনুষ্ঠানে []
  • 'এলেন পিয়ারোর সঙ্গে অনেক দিনের পরিচয়। সে সুবাদে আমার সম্পর্কে অনেক কিছুই জেনেছেন। আর জানার পরই আগ্রহ প্রকাশ করছেন আমার কর্ম ও ব্যক্তি জীবন নিয়ে কাজ করার। কাজের সম্মতি দিলে তিনি আমার সংগীতজীবন নিয়ে গবেষণা শুরু করেন। একই সঙ্গে আমার জীবনী লেখার কাজেও হাত দেন। প্রতিটি কাজ যত্ন ও গুরুত্ব দিয়ে করেন বলেই আমার জীবনী লেখার বিষয়ে ড. এলেন পিয়ারো যোগ্য লেখক বলে মনে হয়েছে। আশা করছি, বিভিন্ন অধ্যায়ের মধ্য দিয়ে জীবনের প্রতিটি বিষয় তিনি বইয়ে তুলে ধরতে পারবেন।'
    • নিজের জীবনী লেখা সম্পর্কে [১০]
  • পারিবারিক সূত্রেই গানের ভুবনে আসা। গানের প্রতি বাবার ভক্তি ছিল প্রগাঢ়। দাদিও গান করতেন।
    • সংগীত জীবনের ৫০ পূর্তিতে দৈনিক সমকাল পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে [১১]
  • শৈশবে যখন মাগুরায় ছিলাম, তখন ওস্তাদ কমল চক্রবর্তীর কাছে সংগীতের হাতেখড়ি হয়। এরপর নানা প্রতিকূলতার মধ্যেও তালিম থেকে দূরে থাকিনি।
    • সংগীত জীবনের ৫০ পূর্তিতে দৈনিক সমকাল পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে
  • লোকসংগীতর মৌল ধর্ম হচ্ছে আঞ্চলিক পরিভাষা।
    • সংগীত জীবনের ৫০ পূর্তিতে দৈনিক সমকাল পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে
  • কাজের জন্য জীবনে 'একুশে পদক', জাপানে 'ফুকওয়াকা' পুরস্কারসহ অসংখ্য সম্মাননা পেয়েছি। এর চেয়ে বড় অর্জন হলো মানুষের ভালোবাসা। মানুষের ভালোবাসার ডানায় ভর করে আমি আজীবন বেঁচে থাকার স্বপ্ন দেখি।
    • সংগীত জীবনের ৫০ পূর্তিতে দৈনিক সমকাল পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]