ফ্রিদতিয়ফ নানসেন
অবয়ব

ফ্রিদতিয়ফ নানসেন (১০ অক্টোবর ১৮৬১ – ১৩ মে ১৯৩০) ছিলেন একজন নরওয়েজীয় অভিযাত্রী, বিজ্ঞানী, কূটনীতিক, মানবহিতৈষী এবং শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী।
উক্তি
[সম্পাদনা]- মানবজাতির ইতিহাস হলো অন্ধকার থেকে আলোর দিকে ধাবিত হওয়ার এক নিরন্তর সংগ্রাম। অতএব, জ্ঞানের উপযোগিতা নিয়ে আলোচনা করা নিরর্থক; মানুষ জানতে চায়, আর যখন সে জানার আকাঙ্ক্ষা ত্যাগ করে, তখন সে আর মানুষ থাকে না।
- সূত্র: দ্যা ফোরাম জার্নালে প্রকাশিত "উত্তর মেরুতে যাওয়ার একটি নতুন পথ" প্রবন্ধ (আগস্ট ১৮৯১)।
- গির্জায় গিয়ে খেলাধুলার কথা ভাবার চেয়ে স্কিইং করতে যাওয়া এবং ঈশ্বরকে নিয়ে ভাবা অনেক ভালো।
- উদ্ধৃত: নিউ ইয়র্কার (১৫ মার্চ ২০১০)।
- কঠিন কাজ সম্পন্ন করতে কিছুটা সময় লাগে। আর অসম্ভব কাজ সম্পন্ন করতে লাগে তার চেয়ে কিছুটা বেশি সময়।
- সূত্র: ইয়েল বুক অফ কোটেশনস (২০০৬)।
- আমার জীবনে তথাকথিত সফলতার গোপন রহস্যটি তোমাদের বলি, যা তোমাদের জন্য সত্যিই একটি ভালো উপদেশ হতে পারে। তা হলো নিজের পেছনের নৌকাগুলো পুড়িয়ে ফেলা এবং পেছনের সেতুগুলো ধ্বংস করে ফেলা। এতে করে যখন সামনে তাকানোর জন্য পর্যাপ্ত কাজ বাকি থাকে, তখন মানুষ পেছনে ফিরে তাকিয়ে অকারণে সময় নষ্ট করে না...
- সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ে প্রদত্ত ভাষণ (৩ নভেম্বর ১৯২৬)।
আরও দেখুন
[সম্পাদনা]উইকিপিডিয়ায় ফ্রিদতিয়ফ নানসেন সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।