বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর
অবয়ব

সিঁড়ি ভেঙে রক্ত নেমে গেছে –
বত্রিশ নম্বর থেকে
সবুজ শস্যের মাঠ বেয়ে
অমল রক্তের ধারা বয়ে গেছে বঙ্গোপসাগরে।
—রফিক আজাদ
বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঢাকা শহরের ধানমন্ডিতে অবস্থিত শেখ মুজিবুর রহমানের স্মৃতি সংরক্ষণার্থে স্থাপিত একটি জাদুঘর ছিল। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রাক্-কালে বঙ্গবন্ধুর নেতৃত্বে এই স্থানে প্রথম আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ২০২৪ সালে সংঘটিত ছাত্র–জনতার অভ্যুত্থান পরবর্তী সহিংসতায় এটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ২০২৫ সালে পুনরায় হামলা চালিয়ে এটি ভেঙে ফেলা হয়।
উক্তি
[সম্পাদনা]- কেউ যদি বীরাঙ্গনাদের পিতার নাম জিজ্ঞেস করে, তবে বলে দিও- তাদের পিতা শেখ মুজিবুর রহমান। আর তাদের ঠিকানার পাশে লিখে দিও ধানমন্ডি ৩২ নম্বর।
- শেখ মুজিবুর রহমান। ১৯৭২ সালে প্রায় প্রতিটি জনসভায় বীরাঙ্গনাদের উদ্দেশে।
- এই সিঁড়ি নেমে গেছে বঙ্গোপসাগরে,
সিঁড়ি ভেঙে রক্ত নেমে গেছে –
বত্রিশ নম্বর থেকে
সবুজ শস্যের মাঠ বেয়ে
অমল রক্তের ধারা বয়ে গেছে বঙ্গোপসাগরে।
- নির্মম খুনের নীরব দশর্ক এই 'খুনের বাড়ীটি'র কোন কিছুতেই হাত দেয়া হয়নি বলে, ভয়ঙ্কর ঘটনাটির প্রমাণদি এতদিন ধরে যেন হিমায়িত অবস্থায় রয়ে গিয়েছিলো। হত্যাকারীরা এরপর পুরো বাড়ীটা এক এক করে তল্লাশী চালায় এবং মূল্যবান সবকিছু লুটে নেয়। প্রতিটি আলমারী, ড্রয়ার ও অন্যান্য আসবাবপত্র ভেঙ্গে ফেলা হয়। এবং মূল্যবান জিনিসপত্র ছাড়া সবকিছুই ছড়িয়ে ছিটিয়ে ফেলা হয়। বাড়ীর প্রতিটা কামরাই যে এক একটা কসাইখানা আর সমস্তটা বাড়ী জুড়ে যেন মৃত্যুর গন্ধ দর্শনার্থীদের ব্যাকুল করে তুলেছিলো।
- অ্যান্থনি মাসকারেনহাস। বাংলাদেশ: রক্তের ঋণ, অনুবাদক: মোহাম্মদ শাহজাহান, প্রকাশক: হাক্কানী পাবলিশার্স, প্রকাশকাল: ফেব্রুয়ারি ১৯৮৮, পৃষ্ঠা: ৯০
আরো দেখুন
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।