ববি হাজ্জাজ
অবয়ব

ববি হাজ্জাজ (জন্ম ৭ এপ্রিল ১৯৭৪) একজন বাংলাদেশী রাজনীতিবিদ এবং বর্তমান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। হাজ্জাজ হলেন রাজনৈতিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন।
উক্তি
[সম্পাদনা]- মতিউর রহমান রেন্টুর বই পড়লেই বোঝা যাবে স্বৈরাচার-পলাতক শেখ হাসিনার মানসিক অবস্থা কেমন ছিল। সে একজন সাইকোপ্যাথ কিলার। তার দলের কর্মীরা মারা গেল কিনা সেটা নিয়ে তার মাথাব্যথা নেই।
- শহিদ নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর মালিবাগে অবস্থিত এনডিএম ঢাকা মহানগর কার্যালয়ে ‘রুখে দাও আওয়ামী ফ্যাসিবাদ’ শীর্ষক এক আলোচনা সভায় বলেছেন। যুগান্তর,১০ নভেম্বর ২০২৪,
- জাতীয় পার্টি গণহত্যার আসামি
- জাতীয় পার্টির সমাবেশ ঘোষণার প্রতিবাদে ঢাকার মালিবাগ মোড়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম আয়োজিত ‘অবস্থান’ এই কর্মসূচিতে বলেছেন।
- দেশ এখন সংকটের সম্মুখীন হয়েছে। এই নির্বাচনে অনেকগুলো শক্তি নেই, শুধু দুটো শক্তি আছে। একটা হলো, উদারপন্থি গণতান্ত্রিক শক্তি, যেটার নেতৃত্বে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর আরেকটা হলো উগ্রপন্থি ডানপন্থি শক্তি, যার নেতৃত্বে আছে বাংলাদেশ জামায়াতে ইসলাম। এই উগ্রপন্থি শক্তির নেতৃত্ব ইতোমধ্যে পরিষ্কার করেছে, আপনারা যদি তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করেন আগামীতে আপনাদের ভোটের অধিকার নাও থাকতে পারে।
- ঢাকার মোহাম্মদপুরের জাকির হোসেন সড়কে এই মতবিনিময় সভায় বলেছেন।১ ফেব্রুয়ারি ২০২৬
- আগামীতে কোনো হুটহাট সিদ্ধান্ত নেওয়া হবে না। সবকিছু আলোচনা ও পরামর্শের (কনসালটেশন) মাধ্যমে করা হবে। ৫৪ বছরে চেঞ্জ হয়নি। একরাতে হুটহাট কিছু করলে খারাপই হবে।
- ২০ জুলাই ২০২৬ মোহাম্মদপুর রেসিডেনসিয়াল মডেল কলেজ সংলগ্ন আওরঙ্গজেব রোডের নানক চত্বর এর নাম পরিবর্তন করে গণঅভ্যুত্থানে শহীদ শহীদ ফারহান ফাইয়াজ স্বরণী নামকরণ এই অনুষ্ঠানে বলেছেন।
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় ববি হাজ্জাজ সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।