বিষয়বস্তুতে চলুন

বাংলাদেশ পুলিশ

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে
পুলিশকে পাশ কাটিয়ে দেশ গড়তে পারব না~মুহাম্মদ ইউনূস
পুলিশের কথা প্রসঙ্গে দুটি শব্দ বারবারই আমরা বলেছি, তা হলো আইন ও শৃঙ্খলা। এটিই হলো পুলিশ~মুহাম্মদ ইউনূস

বাংলাদেশ পুলিশ বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার মধ্যে অন্যতম। সংস্থাটি বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক নিয়ন্ত্রিত। বাংলাদেশ পুলিশের প্রধান অধিকর্তাকে বলা হয় মহা পুলিশ পরিদর্শক (আইজিপি)।

উক্তি

[সম্পাদনা]
  • একটা কথা আপনাদের ভুললে চলবে না। আপনারা স্বাধীন দেশের পুলিশ। আপনারা বিদেশি শোষকদের পুলিশ নন- জনগনের পুলিশ। আপনাদের কর্তব্য জনগণের সেবা করা, জনগণকে ভালোবাসা, দুর্দিনে জনগণকে সাহায্য করা। আপনাদের বাহিনী এমন যে, এর লোক বাংলাদেশের গ্রাম পর্যন্ত ছড়িয়ে রয়েছে। আপনাদের নিকট বাংলাদেশের মানুষ এখন একটি জিনিস চায়। তারা যেন শান্তিতে ঘুমাতে পারে। তারা আশা করে, চোর, বদমাইশ, গুণ্ডা, দুর্নীতিবাজ যেন তাদের ওপর অত্যাচার করতে না পারে। আপনাদের কর্তব্য অনেক।
    • ড. এ এইচ খানের সম্পাদনায় ‘বঙ্গবন্ধুর নির্বাচিত ভাষণ’, চতুর্থ খণ্ড থেকে স্বাধীন বাংলাদেশে প্রথম পুলিশ সপ্তাহে ১৯৭৫ সালের ১৫ জানুয়ারি রাজারবাগ পুলিশ লাইনে দেওয়া শেখ মুজিবুর রহমানের ভাষণ।[১]
  • আজ আপনাদের কর্তব্য অনেক। যেকোনও সরকারের, যেকোনও দেশের সশস্ত্র বাহিনী গর্বের বিষয়। আমার মনে আছে যেদিন আমি জেল থেকে বের হয়ে পাকিস্তান থেকে বাংলাদেশের বুকে ফিরে আসি, সেদিন দেখেছিলাম আমাদের পুলিশ বাহিনীর না আছে কাপড়, না আছে জামা, না কিছু। অনেককে আমি ডিউটি করতে দেখেছি লুঙ্গি পরে। একদিন রাত্রে তারা আমার বাড়ি গিয়েছিল। তাদের পরনে ছিল লুঙ্গি, গায়ে জামা, হাতে বন্দুক।
    • ১৯৭৫ সালে প্রথম পুলিশ সপ্তাহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুলিশ বাহিনীর উদ্দেশে দিক-নির্দেশনামূলক ভাষণ।[২]
  • পূর্ব পাকিস্তান পুলিশের সকল স্টেশনের জন্য বেস। আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা। খেয়াল রাখুন। শুনতে থাকুন, লক্ষ্য করুন। আমরা ইতিমধ্যেই পাক সেনাবাহিনীর দ্বারা আক্রমণের শিকার হচ্ছি। নিজেকে বাঁচানোর চেষ্টা করুন। ওভার অ্যান্ড আউট।
    • মোঃ শাহজাহান মিয়া, তৎকালীন রাজারবাগ পুলিশ লাইনের কন্ট্রোল রুমের কনস্টেবল, ১৯৭১ সালের ২৫শে মার্চের সেই কালরাত্রিতে রাজারবাগ ওয়্যারলেস বেস স্টেশনের ওয়্যারলেস অপারেটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।[৩]
  • একজন কনস্টেবল রাত ১০টা ২০ মিনিটে বেসে সাইরেন বাজান, আর সবাই দৌড়ে আসে। মূল অস্ত্রাগার তখন খালি ছিল, তাই পুলিশ সদস্যরা রিজার্ভ অস্ত্রাগারের তালা ভেঙে নিজেরা অস্ত্র সংগ্রহ করেন।পুলিশ সদস্যরা বেস স্টেশনের চারপাশে অবস্থান নেন। স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়, এবং সবাই সেটিকে সালাম জানান।
    • মোঃ শাহজাহান মিয়া, তৎকালীন রাজারবাগ পুলিশ লাইনের কন্ট্রোল রুমের কনস্টেবল, ১৯৭১ সালের ২৫শে মার্চের সেই কালরাত্রিতে রাজারবাগ ওয়্যারলেস বেস স্টেশনের ওয়্যারলেস অপারেটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।[৪]
গুলিস্তানে অবস্থিত বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টার
  • পুলিশকে পাশ কাটিয়ে দেশ গড়তে পারব না।
  • পুলিশের কথা প্রসঙ্গে দুটি শব্দ বারবারই আমরা বলেছি, তা হলো আইন ও শৃঙ্খলা। এটিই হলো পুলিশ।
  • আইন হলো আমাদের সবার আশ্রয়। পুলিশ হলো সেই আশ্রয়দাতা।
  • পুলিশ আগে খারাপ মানুষের পাল্লায় পড়েছিল, এখন পুলিশকে আলোময় বাংলাদেশ গড়তে ভূমিকা পালন করতে হবে।
  • আমরা যুদ্ধাবস্থায় আছি, এইটা মনে রেখে পুলিশকে দায়িত্ব পালন করতে হবে।
  • বাংলাদেশ পুলিশের নতুন লোগো চূড়ান্ত করা হয়েছে। নতুন লোগোতে দেশের জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ এবং এ দুটো শীষকে যুক্ত করেছে পাটপাতা। আর ধান ও গমের দুটি শীষের শেষ প্রান্তে লেখা রয়েছে পুলিশ। লোগো থেকে বাদ দেওয়া হয়েছে নৌকা।
    • পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) নাছিমা বেগম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।[৮]
  • বৈষম্যের প্রতীক নয়, জনগণের সেবক হোক পুলিশের পরিচয়।
  • কমান্ডিং ব্যবস্থা কীভাবে জনআকাঙ্খার সঙ্গে সমন্বয় করা যায়- সেটিও একটি অন্যতম এজেন্ডা হবে আমাদের। কারণ-পুলিশ কখনো দেশ ও দেশের মানুষের ক্ষতি চায় না। আমরা বিশ্বাস করি, দেশ ভালো থাকলে, দেশের অর্থনীতি সমৃদ্ধ হলে, ভালো থাকবে প্রতিটি পুলিশ সদস্য। এ জন্য রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ বাহিনীর প্রাতিষ্ঠানিক উন্নতি ঘটানোর দাবি থাকবে আমাদের।
    • পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান।[১০]
  • এই পুলিশ ভাইটাকে অনেক ভালোবাসা।
    • লাঠি আর দেহের সংস্পর্শ ছাড়া কীভাবে মিছিল ছত্রভঙ্গ করতে হয় এই নজির রাখা পুলিশ সদস্য কনস্টেবল মো. রিয়াদ হোসেনকে লেখা আসিফ নজরুলের ফেসবুক বার্তা।[১১]

বহিঃসংযোগ

[সম্পাদনা]