বিষয়বস্তুতে চলুন

শফি মণ্ডল

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে
(বাউল শফি মন্ডল থেকে পুনর্নির্দেশিত)

শফি মণ্ডল (১৩ ডিসেম্বর ১৯৫২ - বর্তমান) যিনি বহুলভাবে বাউল শফি মণ্ডল নামেও পরিচিত। তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় বাউল সংগীত শিল্পী। তিনি হিন্দু বা মুসলিম ধর্মে না, মানব ধর্মে বিশ্বাসী। তার গানের হাতেখড়ি হয়েছিল ছোটবেলায় মামাতো ভাই সাবদার হোসেনের-এর কাছে। এরপর ১৯৭৯ সালে উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নেন ভারতের শ্রী সাধন মুখার্জীর কাছে।গুরুর পরামর্শে বেছে নেন সুফিবাদ সঙ্গীতের পথ। তিনি ‘ষষ্ঠ কান্ত কবি উৎসব-২০২২’ পুরুস্কার পেয়েছেন।

উক্তি

[সম্পাদনা]
  • সাঁইজির গানগুলো যখন গাই, তখন তা ভেতরে প্রতিষ্ঠা করে নিই। ভালোবাসা থেকে গাই। আশা করি, আমার শ্রোতারাও সমান ভালোবাসা নিয়ে শোনেন। এ কারণেই হয়তো সব জায়গায় সমান সাড়া পাই।’
    • শফি মন্ডল [১]
  • ‘আমরা বাউলেরা কণ্ঠ দিয়ে গান করি না, গান করি হৃদয় দিয়ে। তেমনি শ্রোতারাও কিন্তু আমাদের গান হৃদয় দিয়েই শোনেন, উপলব্ধি করেন।’
    • শফি মন্ডল [২]
  • আগে বাতাস, প্রকৃতি স্থির ছিল। কিন্তু এখন প্রকৃতি অস্থির। মানুষ এখন চলছে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে। ফলে আমাদের, অর্থাৎ বাউলদেরও উচিত সময়ের সঙ্গে চলা। মানুষের জন্য গান করি, তাই মানুষের জন্য যে প্রযুক্তি তা ব্যবহার করা জরুরি বলেই মনে করি আমি।’
    • শফি মন্ডল [৩]
  • পাখিরা উড়ে বেড়ায় দিনভর। দিনশেষে সন্ধ্যায় সব পাখিই ঘরে ফিরতে চায়। আমিও আমার গ্রামে ফিরে যাবো।
    • শফি মন্ডল [৪]
  • ‘মনে তারুণ্য থাকলেও শরীরে সেই তারুণ্য তো নেই এখন। গান গাইলে ত্রুটি হতে পারে। তবে জীবনের শেষ দিন পর্যন্ত আমি গাইতে চাই।’
    • শফি মন্ডল [৫]
  • হাজার বছরের ঐতিহ্যে লালিত আমাদের লোকগান। আমি অনেক সাধক পুরুষের গান করেছি।
    • শফি মন্ডল [৬]
  • সিনেমায় গান করার একটা অন্যরকম মজা আছে। চোখের সামনে কিছু চরিত্র ঘুরে বেড়ায় গান গাওয়ার সময়। তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করে গাইতে হয়।
    • শফি মন্ডল [৭]
  • ‘আমি যে পথ দিয়ে হাঁটছি সেই পথেই সাধুদের চরণের ধুলি পাচ্ছি-এটা আমার জন্য অনেক পূণ্যের’।
    • শফি মন্ডল [৮]

তার সম্পর্কে উক্তি

[সম্পাদনা]
  • তিনি বলেন, ‘জনপ্রিয় সংগীতশিল্পী শফি মন্ডল আমার পছন্দের একজন শিল্পী। তিনি আমার সিনেমায় গেয়েছেন। চমৎকার হয়েছে গানটি। এটি আমার সিনেমায় নতুন মাত্রা দেবে। শ্রুতিমধুর সুর ও সংগীতের সঙ্গে দারুণ গায়কির গানটি উপভোগ্য করে তুলেছেন আমাদের সবার প্রিয় শফি মন্ডল। গানটি শ্রোতাদের মন ছুঁয়ে যাবে বলে প্রত্যাশা করছি।’
    • রুবেল আনুশ [৯]
  • সংসার ধর্ম ত্যাগ করে ত্যাগী জীবন-যাপন করছেন আমার বাবা। আমি তার মেয়ে হিসেবে নিজেকে ধন্য মনে করি।’
    • শফি মণ্ডলের বড় মেয়ে ফারজানা ববি লিনা [১০]

আরও দেখুন

[সম্পাদনা]

বহিসংযোগ

[সম্পাদনা]