বিষয়বস্তুতে চলুন

বাপ্পা মজুমদার

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে

শুভাশিস মজুমদার বাপ্পা (জন্ম: ৫ ফেব্রুয়ারি ১৯৭২), যিনি বাপ্পা মজুমদার নামে অধিক পরিচিত, একজন বাংলাদেশী সঙ্গীতশিল্পী, গীতিকার এবং সুরকার। তরুণ ভক্তদের কাছে সমসাময়িক গান এবং চলাফেরার কারণে তিনি বাপ্পাদা নামে পরিচিত।

উক্তি

[সম্পাদনা]
  • দলছুট নানা ধরনের গান করে, আমরা মূলত একটি গানের দল। তবে দলছুট সবসময় ভালো কথার গান গাইবে, এটাই আমাদের মূল উদ্দেশ্য।
  • আমি শ্রোতাদের কী দিয়েছি জানিনা, কিন্তু তাদের কাছ থেকে পেয়েছি অনেক, এই ক্ষুদ্র জীবনে যে সম্মান পেয়েছি তার প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই।
  • আমার মনে হয়, ইনস্ট্রুমেন্টাল মিউজিকে একজন শিল্পীর ভেতরকার সত্তাকে খুঁজে পাওয়া যায়। এখানে যেহেতু কোনো শব্দ থাকে না, শুধু মিউজিকটা থাকে—শিল্পীর নিজস্ব ভাবনাকে প্রকাশের সবচেয়ে বড় একটা মাধ্যম ইনস্ট্রুমেন্টাল। শব্দ বা বাক্য দিলে তো সবার সামনে একটা চিত্র চলে আসে। যখন কোনো একটা ট্র্যাকে শব্দ থাকে না, শুধু ইনস্ট্রুমেন্ট থাকে, সেখানে চিন্তাভাবনার জায়গা অনেক প্রশস্ত হয়। সেই ভাবনা ও চিন্তার জায়গা থেকে মনে হয়েছে, আমার এখন যে বয়স, যে সময়—এই সময়ে সেই ভাবনার প্রকাশটা জরুরি।
  • আমি গান ভালোবাসি, গান ভালোবেসে সুর করি। আমার ভেতরে কিছু বোধের জায়গা আছে। অবশ্যই যেহেতেু আমি উচ্চাঙ্গ সংগীতের মধ্যে বড় হয়েছি। আমার গানের মধ্যে সম্ভবত ওয়েস্টার্ন টাচ আছে, আমি প্রচুর বিদেশি গান শুনেছি তারও হয়তো প্রভাব আছে। আমার গানের মধ্যে এই দুইয়ের কম্বিনেশনে হচ্ছে গানের সাউন্ডটা। আমার কোনো একটি পরিচয়কে যদি হাইলাইট করতে বলা হয় সেটা আমার জন্য খুব মুসকিল হয়ে দাঁড়াবে। কারণ আমি সেই সবগুলো কাজই করি। আমি যখন সুর করি, মিউজিক অ্যারেঞ্জমেন্টও করি, আমি নিজে গান করি, আমার কাছে সবগুলো সমান গুরুত্বপূর্ণ। এটার কোনোটাকে যদি ফেলে দেওয়া হয় তাহলে আমার অস্তিত্বও থাকবে না। আমার কাছে মনে হয় আমার সবগুলোই গুরুত্বপূর্ণ এবং আমার ভালোলাগার ও ভালোবাসার।

বহিঃসংযোগ

[সম্পাদনা]