বারী সিদ্দিকী
অবয়ব
বারী সিদ্দিকী (১৫ নভেম্বর ১৯৫৪ - ২৪ নভেম্বর ২০১৭) বাংলাদেশের একজন খ্যাতিমান সংগীত শিল্পী, গীতিকার ও বংশী বাদক। তিনি মূলত গ্রামীণ লোকসংগীত ও আধ্যাত্মিক ধারার গান করে থাকেন। তিনি তার গাওয়া ‘শুয়া চান পাখি, ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘সাড়ে তিন হাত কবর’, ‘পুবালি বাতাসে’, ‘তুমি থাকো কারাগারে’, ‘রজনী’, ‘ওগো ভাবিজান নাউ বাওয়া’, ‘মানুষ ধরো মানুষ ভজো প্রভৃতি গানের জন্য সবচেয়ে বেশি পরিচিত।
উক্তি
[সম্পাদনা]- ‘প্রতিবারই মনে হতো, কী ভাবলাম, আর কী হলো!’
- ২০২৪ সালের ২৪ নভেম্বর, তার মৃত্যুবর্ষিকী উপলক্ষে প্রথম আলোতে প্রকাশিত একটি নিবন্ধে জীবনের শেষ সময়ে তার বলা আফসোসের কথাগুলো তুলে ধরা হয়েছে। প্রথম আলো
- ‘বাঁশি বাজিয়ে তাহলে বড় শিল্পী হওয়া যায় না?’
- ২৪ নভেম্বর ২০২৪-এ প্রকাশিত নিবন্ধ, প্রথম আলো
- ‘আমাদের দেশে হারমোনিয়াম বাজিয়ে ক্ল্যাসিক্যাল মিউজিক করা হয়। এটা হারাম।’
- ‘আনন্দ’র জন্য সাক্ষাৎকারটি নিয়েছিলেন কবির বকুল। ২০০০ সালের ১০ আগস্ট তা প্রকাশিত হয়। এটি ছিল প্রথম আলোতে তাঁর প্রথম সাক্ষাৎকার। বরেণ্য এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে সাক্ষাৎকারটি আবার প্রকাশ করা হয় ২৭ নভেম্বর ২০১৭ সালে, প্রথম আলো
বারী সিদ্দিকী সম্পর্কে উক্তি
[সম্পাদনা]- বারী সিদ্দিকী শুধু একজন শিল্পী ছিলেন না, তিনি ছিলেন বাউল সাধক ও লোকগানের একজন বাহক। তিনি প্রতিটি লোকগানের মূলে প্রবেশ করেছিলেন এবং তা আমাদের সহজ-সরল ভাষায় বলে গেয়ে উপলব্ধি করাতে শিখিয়েছেন।’
- বিশিষ্ট প্রাবন্ধিক ও শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার বলেছিলেন, ১৩ ডিসেম্বর ২০১৭ প্রকাশিত নিবন্ধে, প্রথম আলো
- "দেশের মানুষ তাঁর মৃত্যুতে একজন জনপ্রিয় লোকসংগীত শিল্পীকে হারিয়েছে... দেশে যতদিন লোকগান থাকবে, ততদিন তিনি জীবিত থাকবেন।"
- ২৪ নভেম্বর ২০১৭, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, The Financial Express
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় বারী সিদ্দিকী সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।