বাংলাদেশ জাতীয়তাবাদী দল
অবয়ব
(বিএনপি থেকে পুনর্নির্দেশিত)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের অন্যতম প্রধান কেন্দ্র-ডান থেকে ডানপন্থী রাজনৈতিক দল। তৎকালীন জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর এই দলটি প্রতিষ্ঠা করেন। এর আগে, ১৯৭৭ সালের ৩০ এপ্রিল, জিয়াউর রহমান তার শাসনকে বেসামরিক করার উদ্দেশ্যে ১৯ দফা কর্মসূচি চালু করেন। পরবর্তীতে, রাষ্ট্রপতির পদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিলে, তার নেতৃত্বে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) প্রতিষ্ঠিত হয়। এই দলের সমন্বয়ক ছিলেন আব্দুস সাত্তার।
উক্তি
[সম্পাদনা]- বাংলাদেশের প্রত্যেক নাগরিক সব ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে—এটাই বিএনপির নীতি, এটাই বিএনপির রাজনীতি। আমাদের দল বিএনপি বিশ্বাস করে, দল–মত–ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।
- তারেক রহমান। ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে এক শুভেচ্ছা অনুষ্ঠানে দেওয় বক্তব্যে। [১]
- বাংলাদেশী জাতীয়তাবাদ, আল্লাহ’র উপর আস্থা বিশ্বাস, বিসমিল্লাহির রাহমানির রহিম এবং ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা—এগুলোকে আদর্শ হিসেবে নিয়ে বিএনপির জন্ম হয়। একইসাথে ব্যক্তি মালিকানার উদ্যোগকে উৎসাহিত করে এবং মুক্তবাজার অর্থনীতির দিকে বিএনপি এগিয়েছে। মুল এই আদর্শের উপর বিএনপি এখনও দাঁড়িয়ে রয়েছে।
- বিএনপির সিনিয়র নেতা খন্দকার মোশারফ হোসেন। [২]
- ডান কিংবা বামপন্থী আমরা নই। আমাদের ডানে যাদের অবস্থান তারা ডানপন্থী, আমাদের বামে যাদের অবস্থান তারা বামপন্থী। আমাদের অবস্থান ডানপন্থীর বামে এবং বামপন্থীর ডানে। আমাদের অবস্থান কেন্দ্রে এবং এদেশের রাজনীতির কেন্দ্র আমরাই।
- খালেদা জিয়া। ২০১৫ সালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খালেদা জিয়ার লেখা। [৩]
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।