বিষয়বস্তুতে চলুন

বিহারি জাতি

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে

বিহারি (বিহারি: बिहारी, بِہاری) ভারতের বিহার রাজ্যের একটি জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীর ইতিহাস তিন হাজার বছরের প্রাচীন। বিহারিরা মাগধী, মৈথিলি, অঙ্গিকা, ভোজপুরি ইত্যাদি বিহারি ভাষা ও তার নানা উপভাষায় কথা বলেন। এছাড়া এই জনগোষ্ঠীর মধ্যে হিন্দি ও উর্দু ভাষাও যথেষ্ট প্রচলিত। এরা মূলত ইন্দো-আর্য জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত।

উক্তি

[সম্পাদনা]
  • আসল কথা আমাদের দুর্ভাগ্য দেশে ভেদ জন্মাইয়া দেওয়া কিছুই শক্ত নহে, মিলন ঘটাইয়া তোলাই কঠিন। বেহারিগণ বাঙালির প্রতিবেশী এবং বাঙালি অনেকদিন হইতেই বেহারিগণের সঙ্গে কারবার করিতেছে, কিন্তু বাঙালির সঙ্গে বেহারির সৌহার্দ্য নাই সেকথা বেহারবাসী বাঙালিমাত্রেই জানেন। শিক্ষিত উড়িয়াগণ বাঙালি হইতে নিজেকে সম্পূর্ণ স্বতন্ত্র বলিয়া দাঁড় করাইতে উৎসুক এবং আসামিদেরও সেইরূপ অবস্থা। অতএব উড়িষ্যা আসাম বেহারবাংলা জড়াইয়া আমরা যে দেশকে বহুদিন হইতে বাংলাদেশ বলিয়া জানিয়া আসিয়াছি তাহার সমস্ত অধিবাসী আপনাদিগকে বাঙালি বলিয়া কখনো স্বীকার করে নাই, এবং বাঙালিও বেহারি উড়িয়া এবং আসামিকে আপন করিয়া লইতে কখনো চেষ্টামাত্র করে নাই,  বরঞ্চ তাহাদিগকে নিজেদের অপেক্ষা হীন মনে করিয়া অবজ্ঞা দ্বারা পীড়িত করিয়াছে।
    • রবীন্দ্র রচনাবলী (পঞ্চম খণ্ড) - রবীন্দ্রনাথ ঠাকুর, প্রকাশক: বিশ্বভারতী গ্রন্থন বিভাগ, ১২৫তম রবীন্দ্রজন্মজয়ন্তী উপলক্ষে প্রকাশিত সুলভ সংস্করণ: পৌষ ১৩৯৪, পুনর্মুদ্রণ: পৌষ ১৪১০, পৃষ্ঠা: ৭১৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]