বুলবুল চৌধুরী (কথাসাহিত্যিক)
অবয়ব
বুলবুল চৌধুরী (১৬ আগস্ট ১৯৪৮ - ২৮ আগস্ট ২০২১) ছিলেন একজন বাংলাদেশী কথাসাহিত্যিক ও লেখক। ভাষা ও সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২১ সালে তিনি একুশে পদক লাভ করেন।
উক্তি
[সম্পাদনা]- "আমার জানি, গল্প-উপন্যাসের কাহিনী ঘটনার ঘনঘটা ধরে সমাপ্তি টানে ।মানুষের বেঁচে থাকাও কিন্তু খণ্ড-বিখণ্ড রূপায়ণের মিলনে ওরকম পরিণতি পায়।"
- যাও পাখি বলো তারে, পৃষ্ঠা ৯
- "জীবনের অনেক ছবি কালের স্রোতে মুছে যায়। সময়ে ছোট দু'-একটি অমোচনীয়ই হতে পারে। "
- যাও পাখি বলো তারে, পৃষ্ঠা ১১
- “আমরা প্রকৃতির দাস-দাসী।”
- “ঠিক কামনা নিয়ে নয়, সেদিনে আমি এক বেশ্যার কাছাকাছি হয়ে শুধুই জানতে চেয়েছিলাম কী হেতু এই ঘৃণ্য জীবন বেছে নিতে হয়!”
সম্পর্কে উক্তি
[সম্পাদনা]- "ছোটগল্পের পাশাপাশি বুলবুল চৌধুরী উপন্যাসেও কলম বিস্তৃত করেছেন। আমাদের কথাসাহিত্যে তাঁর ভাষা আলাদা পদচিহ্নই এঁকে চলে। এই স্বাতন্ত্র বুলবুল চৌধুরীর গদ্যকে সম্পৎশালীই করেছে।"
- পুলুক হাসান, বুলবুল চৌধুরীর কিশোরসমগ্র
- গল্প-উপন্যাসে তার বর্ণনাভঙ্গি ও ভাষাদক্ষতা পাঠককে এক মোহময় জগতে নিয়ে যায়। তার তুলনা হতে পারে কোনো ধ্যানমগ্ন চিত্রকরের সঙ্গে, যিনি নির্জনে নিরন্তর এঁকে চলেছেন গ্রামীণ সমাজ সমকাল ও বাস্তবতার চিত্র। তার সাহিত্যে উঠে এসেছে মানুষের ভেতরের মানুষ, বাস্তবতার ভেতরের বাস্তবতা। তার গল্প মানে একটি পূর্ণ পৃথিবী, যেখানে দেখা মিলবে, আমাদের চারপাশের নানা শ্রেণির পেশাদার মানুষ এবং তাদের বেঁচে থাকার সব ধরনের ব্যর্থ, সফল কিংবা স্বাপ্নিক আয়োজন। তার নির্মিত চরিত্রগুলোর আলো-অন্ধকারের জীবনে ফুটে ওঠে সংকট ও সম্ভাবনা, স্বপ্ন ভেঙে গড়ে ওঠে সংগ্রামশীল পোড়খাওয়া জীবন।
- সালাম সালেহ উদ্দিন সত্তর দশকের উজ্জ্বল কথাশিল্পী বুলবুল চৌধুরী, যায়যায়দিন
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় বুলবুল চৌধুরী সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।