বেলাল খান
অবয়ব

বেলাল খান একজন বাংলাদেশী সুরকার, গায়ক ও সংগীতায়োজক। তিনি ২০১৪ সালে নেকাব্বরের মহাপ্রয়াণ চলচ্চিত্রের ‘নিশিপক্ষী’ গানের জন্য সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি পাগল তোর জন্য রে গানটি দিয়ে পরিচিতি পান। তিনি নিয়মিতভাবে চলচ্চিত্র, মিক্সড অ্যালবাম এবং নাটকের টাইটেল গান তৈরি ও সেগুলোতে কণ্ঠ দিতে থাকেন।
উক্তি
[সম্পাদনা]- গান বিষয়টা আমার মধ্যে ঔষধের মতো কাজ করতো। ছোটবেলার কোনো অভাববোধ হলে, নতুন কোনো গান শুনে সেই অভাব দূর করতাম। গান হলো আমার ইমোশনের জায়গা
- "গান শিখেছেন কার কাছ থেকে?" এই প্রশ্নের উত্তরে এই সাক্ষাৎকারে বলেছেন।
- ভিউ আসলে কোনো ব্যাপার না, আপেক্ষিক। ভিউয়ের কারণে যাদের নাম সামনে আসে এটা কতদিন থাকবে সেটা দেখার বিষয়। এগুলো যুগে যুগে ছিল। অনেক জনপ্রিয় গান আসছে কিন্তু মানুষ মনে রাখেনি। মৌলিক গান থেকে গেছে।
- এখন দেখা যাচ্ছে ভিউয়ের মাধ্যমে অনেকেই সামনে আসছেন, তাদের নিয়ে মাতামাতি হচ্ছে" এই প্রশ্নের উত্তরে এই সাক্ষাৎকারে বলেছেন।
বেলাল খান সম্পর্কে উক্তি
[সম্পাদনা]- বেলাল খান যেমন ভালো গান করেন, তেমনই দারুণ সুর করেন। বাংলাদেশের অনেক সুরকারের সঙ্গেই কাজ করেছি, তবে এই গানটির সুরে আলাদা এক আমেজ পেয়েছি। একটি গান শুধু কথার জন্য নয়, সুরের জন্যও মানুষের মনে জায়গা করে নেয়। আমার বিশ্বাস, “ভালো থেকো” সেই জায়গায় পৌঁছাতে পারবে
- নচিকেতা চক্রবর্তী, ভালো থেকো শিরোনামে নতুন গানটির চ্যানেলে প্রকাশিত হওয়া সাক্ষাৎকার বলেন বেলাল খানের সুরে নচিকেতা, আসছে ‘ভালো থেকো প্রথম আলো, ২৬ মার্চ ২০২৬
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় বেলাল খান সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।