বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী:Kh. Fahim

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে

মিসির আলি হলো বাংলা সাহিত্যের একটি বিখ্যাত কাল্পনিক চরিত্র যাকে সৃষ্টি করেছেন জনপ্রিয় সাহিত্যিক হুমায়ূন আহমেদ। মিসির আলিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগের খন্ডকালীন অধ্যাপক হিসেবে দেখা যায়। তিনি যুক্তিবাদী, শান্ত স্বভাবের এবং খুবই পর্যবেক্ষণশীল। অদ্ভুত বা অতিপ্রাকৃত বলে মনে হওয়া ঘটনাগুলোর যুক্তিসঙ্গত ব্যাখ্যা খোজা তার বিশেষ বৈশিষ্ট্য। আপাতদৃষ্টিতে অস্বাভাবিক মনে হওয়া যেকোনো ঘটনাকে যুক্তি দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেন। রহস্য, ভৌতিক ঘটনা বা অস্বাভাবিক আচরণকে বিশ্লেষণ করেন প্রকৃতি ও বিজ্ঞানের মাধ্যমে। প্রৌঢ়বয়সী দৃঢ়চেতা এই চরিত্রটি আত্মবিশ্বাসী, স্পষ্টভাষী ও প্রবল আত্মমর্যাদা বোধসম্পন্ন। রহস্যের জট খুলতে তিনি যেকোনো ঝুঁকি, ব্যয় বা কষ্ট স্বীকার করতে প্রস্তুত অথচ কাজটি তিনি করেন শখের বশে, বিনা পারিশ্রমিকে।

উক্তি

[সম্পাদনা]
  • পৃথিবীতে অনেক অদ্ভুত ব্যাপার আছে। পৃথিবীটা বড় অদ্ভুত।
    • দেবী উপন্যাস, লেখক- হুমায়ূন আহমেদ (পৃষ্ঠা ৩৭)


  • সব শখ মিটে গেলে বেঁচে থাকার প্রেরণা নষ্ট হয়ে যায়। যে সব মানুষের শখ মিটে গেছে, তারা খুবই অসুখী মানুষ।
    • দেবী উপন্যাস, লেখক- হুমায়ূন আহমেদ (পৃষ্ঠা ৬৫)


  • আমি খুবই যুক্তিবাদী মানুষ। অলৌকিক কোনো কিছুতে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি সব কিছুরই একটি ব্যাখ্যা আছে।
    • দেবী উপন্যাস, লেখক- হুমায়ূন আহমেদ (পৃষ্ঠা ৭৬)


  • প্রকৃতির কাজই হচ্ছে নানান রকম রহস্য সৃষ্টি করা- মানুষের কাজ হচ্ছে সেই রহস্যের কুয়াশা সরিয়ে দেওয়া।
    • নিশীথিনী উপন্যাস, লেখক- হুমায়ূন আহমেদ (পৃষ্ঠা ০৯)


  • সবকিছুর পেছনেই কারণ থাকে। এই জগতে কার্যকারণ ছাড়া কিছুই হয় না, সবই লজিক। জটিল লজিক জটিল কিন্তু অভ্রান্ত। লজিকের বাইরে এক চুলও কারোর যাবার ক্ষমতা নেই।
    • নিশীথিনী উপন্যাস, লেখক- হুমায়ূন আহমেদ (পৃষ্ঠা ১২)


  • স্মৃতির উপর বিশ্বাস করতে নেই। স্মৃতি হচ্ছে প্রতারক।
    • নিশীথিনী উপন্যাস, লেখক- হুমায়ূন আহমেদ (পৃষ্ঠা ৩২)


  • মানুষের মন বিচিত্র জিনিস। সমগ্র নক্ষত্রপুঞ্জে যে রহস্য ও জটিলতা আছে, তার চেয়েও অনেক বেশি রহস্যময় মানুষের মন।
    • নিশীথিনী উপন্যাস, লেখক- হুমায়ূন আহমেদ (পৃষ্ঠা ৩৫)


মিসির আলি সম্পর্কে উক্তি

[সম্পাদনা]
  • লেখকের সাথে মিসির আলির কাল্পনিক কথোপকথনের সময় লেখক তার সম্পর্কে বলেন, "তার 'না' বলার বিশেষ একটা ভঙ্গি আছে। এই ভঙ্গিতে যখন না বলে ফেলেন তখন তাকে আর হ্যাঁ বানানো যায় না।"
    • মিসির আলি Unsolved বই, লেখক- হুমায়ূন আহমেদ (পৃষ্ঠা ২২)